Travels with BD Hasan

Travels with BD Hasan "ঘরেই বসে খুঁজে নাও, ভ্রমণের নতুন মানে,
ভাবনায় খুলে দাও পথ—যাও না, তবু পৌঁছাও দূরে।"

ভ্রমণকালে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাভ্রমণ মানেই আনন্দ, মুক্তি ও নতুন অভিজ্ঞতা। কিন্তু আনন্দের এই মুহূর্তগুলো নিরাপদ রাখতে...
25/05/2025

ভ্রমণকালে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা

ভ্রমণ মানেই আনন্দ, মুক্তি ও নতুন অভিজ্ঞতা। কিন্তু আনন্দের এই মুহূর্তগুলো নিরাপদ রাখতে কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। একটু অসতর্কতা আপনার পুরো ট্রিপের আনন্দ মাটি করে দিতে পারে। তাই ভ্রমণের আগে ও ভ্রমণের সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত।

১. ডকুমেন্টস ও টিকিট সেভ রাখা
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, টিকিট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ডিজিটাল এবং প্রিন্ট কপি করে রাখুন। পাসপোর্ট বা ভিসা হারিয়ে গেলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন।

২. অপরিচিত ব্যক্তির কাছ থেকে সাবধান
ভ্রমণের সময় নতুন মানুষের সঙ্গে দেখা হয়—তবে সবাই বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কেউ খাবার বা পানীয় দিলে না খাওয়াই ভালো। প্রতারণার শিকার হওয়া খুব সহজ।

৩. স্বাস্থ্যগত প্রস্তুতি
আপনার ওষুধপত্র সাথে রাখুন, বিশেষ করে যদি আপনি ডায়াবেটিস, প্রেসার বা অ্যাজমার রোগী হন। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় টিকাদান বা ভ্যাকসিন নেয়ার বিষয়টি নিশ্চিত করুন।

৪. মানি ম্যানেজমেন্ট
সব টাকা এক জায়গায় না রেখে ভাগ ভাগ করে রাখুন—কিছু মানিব্যাগে, কিছু ব্যাগে। অনলাইন পেমেন্ট বা কার্ড ব্যবহার করলেও কিছু নগদ টাকা রাখতে হয়।

৫. স্থানীয় নিয়ম-কানুন জানা জরুরি
নতুন জায়গার নিয়ম, রীতিনীতি, পোশাক সংস্কৃতি আগে থেকে জেনে নিন। ভুলভাবে কিছু করলে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে পারেন।

৬. খাবার ও পানি বিষয়ে সতর্কতা
অপরিচ্ছন্ন খাবার বা রাস্তার পানি থেকে দূরে থাকুন। বিশেষ করে বিদেশে গেলে বোতলজাত পানি খাওয়ার চেষ্টা করুন।

৭. জরুরি নম্বর ও যোগাযোগ মাধ্যম
স্থানীয় পুলিশ, হাসপাতাল, দূতাবাসের নম্বর ফোনে সেভ করে রাখুন। এমনকি একজন পরিচিত মানুষকে আপনার ভ্রমণের আপডেট জানিয়ে রাখুন।

৮. অতি সাহসী না হওয়াই ভালো
অজানা পাহাড়ে উঠা, ঝুঁকিপূর্ণ রাস্তায় যাত্রা বা গভীর রাতে ঘোরাঘুরি করা বিপজ্জনক হতে পারে। যতটা সম্ভব নিরাপদ পথ ও সময় বেছে নিন।

11/07/2020
তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে, একবুক সমুদ্র; না হলে সেই প্রেমের কোন অর্থ নেই।--হুমায়ুন ফ...
29/05/2020

তুমি যখন কাউকে ভালোবাসবে তখন
একবুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে,
একবুক সমুদ্র; না হলে সেই প্রেমের কোন অর্থ নেই।
--হুমায়ুন ফরিদী

এক আকাশ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে
জন্মদিনের শুভেচ্ছা অজস্র
যেখানেই থাকুন ভালো থাকুন কিংবদন্তি।

কিছু অদ্ভুত বাস্তবতা!যে পোস্ট অফিসে একটা মানি অর্ডার আসার জন্য তীর্থের কাকের মত জনতারা অপেক্ষা করত,সেটা আজ পরিত্যক্ত।যেই...
28/05/2020

কিছু অদ্ভুত বাস্তবতা!

যে পোস্ট অফিসে একটা মানি অর্ডার আসার জন্য তীর্থের কাকের মত জনতারা অপেক্ষা করত,সেটা আজ পরিত্যক্ত।

যেই ছেলে ১৩ টাকার বেনসন কিনে বন্ধুদের সামনে অহংকারের ধোঁয়া ছাড়তো, সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দোয়া চায়!

ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা চাল কেনার জন্য যেই লোকটা কাঠফাটা রৌদ্রে ২০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো দুই-আড়াই ঘন্টা, আজ উনার বাড়ীর সামনে লোকজন লাইন ধরে বসে থাকে, পেট ভরে খেতে পাবে সেই আশায়!

মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে,বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজীসাহেব..উনি আজকে শ্বশুরবাড়ীতে আশ্রয় নিয়েছেন ব্যাংক নিলামের শিকার হয়ে!

যে শিক্ষক ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলেটা কে অমানুষ বলে প্রতিদিন অপমান করত সেই ছেলেটাই আজকে দায়িত্ব নিয়েছে শিক্ষকের সন্তানকে মানুষ বানানোর বৈশ্বিক চ্যালেন্জের!

এক সময়কার নামকরা বিউটি সোপ কসকো আজ টয়লেটে ব্যবহৃত হচ্ছে।

যে ছেলেটাকে রোজ রোজ অত্যাচার করতে। সুযোগ পেলেই গায়ে হাত উঠাতে , এমনকি শান্তির স্থান মসজিদে গিয়েও দুর্বলের প্রতি হিংস্র জানোয়ার আচরন বন্ধ হয়নি। সেই নির্যাতিত ছেলেটা-ই আজ
তোমাদের গ্রাম ছাড়া করিলো।

পূর্ব পুরুষ হতে প্রজন্ম প্রজন্ম ধরে যারা আপনার বাড়িতে কাজ করে পেটের জ্বালা মিটাতো, তাদের সন্তানেরা আজ আপনার বংশধরদের ভিটেছাড়া করতে চায়!

সময় খুব'ই নির্মম,খুব'ই অমানবিক আবার মাঝে মাঝে খুব'ই রোমান্টিক! কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে,আপনি টেরই পাবেন না...!!
সে কখনোই স্থির নয়, সব-সময় আপনার নয়, সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়!

তাই প্রতিশোধপরায়ন, হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নেই৷ অহংকার কিংবা দাম্ভিকতারও কিছুই নেই৷ সময় চিরদিন কারো সমান যায় না। সুতরাং আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন।

সৃষ্টিকর্তা ও আপনাকে ভালো রাখবেন। ইনশাআল্লাহ।

Address

Al Ain

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travels with BD Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share