Superly Digital Marketing

Superly Digital Marketing Superly Digital Marketing Page be ready to give you full computer skill development & freelancing services. Our team can give you 100 % satisfied support.

25/04/2024
All UAE work
15/01/2024

All UAE work

■  কিছু কথাসোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দ...
15/10/2022

■ কিছু কথা
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

30/08/2022

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!
-Dr.
মোঃ সেলিম
Copy

18/08/2022

আসসালামু আলাইকুম

ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে একজন মানুষ প্রথাগত চাকরির চেয়ে অনেক বেশি স্বাধীনতা ও সুবিধা পেয়ে থাকে। তাই দেশের অনেক তরুণ/তরুণীর কাছে আউটসোর্সিং একটি আগ্রহের বিষয়।কাজেই আপনিও দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন প্ল্যাটফর্মে খুব সহজেই উপার্জন করতে পারেন।
আপনাকে দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের। অনেক প্রবাসী ভাই শিক্ষিত আছেন আপনি ছাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারেন আমরা আপনাকে গাইড লাইন দিব ইনশাআল্লাহ আমি একজন প্রবাসি।
বিস্তারিত জানতে ইনবক্সে করুন

আসসালামু আলাইকুম অনেক দিন পর ক্যানভা ডিজাইন এর উপর ক্লাস এবং প্রজেক্টের মিটিং করলাম  বড় ভাই স্যার MD Imranul Hoque  ভাইয...
08/08/2022

আসসালামু আলাইকুম

অনেক দিন পর ক্যানভা ডিজাইন এর উপর ক্লাস এবং প্রজেক্টের মিটিং করলাম বড় ভাই স্যার MD Imranul Hoque ভাইয়ার পরিচালনায়। অনেক অজানা বিষয় জানতে এবং শিখতে পারলাম। যা আমরা আমাদের কাজে অনেক জায়গায় ব্যবহার করতে পারবো ।

ভাইয়ার মিটিং এবং ক্লাসগুলো অনেক সহজে বুঝতে এবং শিখতে পারি। আলহামদুলিল্লাহ

success Biz family

SBF-PIONEER club

Happy freelancing life 🌹🌹🌹🌹🌹

27/07/2022

আসসালামু আলাইকুম

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয়

১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?
৫.আমার সময় নাই।

তো তাদের জন্য বলছি-

✍️. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?

✍️ পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।

✍️ সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।

✍️. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🌹🌹
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।

✍️আরে ভাই সময় কারো থাকে না সময় বাহির করে নিতে হয় যেমন আমি একজন ডুবাই প্রবাসী আমি সাপ্তাহ ২ দিন সময় বাহির করি এর মাঝে মিছ হলে আমার লিডারশীপরা আমাকে সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ । আপনাকে বলচি আপনি ও সময়টা বাহির করতে হবে

তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সঠিক সিদ্ধান্ত নিন 🌹🌹

বিস্তারিত জানতে ইনবক্স করুন লাইপ টাইম গাইড লাইন পাবেন ইনশাআল্লাহ ❤️❤️❤️❤️

success Biz family

SBF-PIONEER Club

Happy freelancing life

💐💐💐💐💐💐

Address

Kalba
Kalba

Alerts

Be the first to know and let us send you an email when Superly Digital Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Superly Digital Marketing:

Share