দৈনিক লিখনী সংবাদ পাইকগাছা উপজেলা প্রতিনিধি

দৈনিক লিখনী সংবাদ পাইকগাছা উপজেলা প্রতিনিধি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক লিখনী সংবাদ পাইকগাছা উপজেলা প্রতিনিধি, Social Media Agency, পাইকগাছা, খুলনা, বাংলাদেশ .

https://youtube.com/channel/UCRXWlmNlogqX7vW9RrOwVLQ?si=TjKr99RaPGuJ4LoL
https://www.facebook.com/profile.php?id=61578405517950
🦋সত্যের পথে ও আসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই অবিচল গতিতে - প্রতিনিয়ত বিভিন্ন অপডেট পাবেন - ইনশাআল্লাহ ❤️

17/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Saiful Islam Irfan, Md Shahin Alom, Tania Khatun

পাইকগাছা ছাত্র ও যুব সমাবেশস্থান:- পাইকগাছা কলেজ মাঠ।
12/10/2025

পাইকগাছা ছাত্র ও যুব সমাবেশ
স্থান:- পাইকগাছা কলেজ মাঠ।

রাড়ুলী ইউনিয়নে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত- ইমরান ইসলাম মল্লিক - উপজেলা প্রতিনিধি,পাইকগাছা, খুলনা।তার...
07/10/2025

রাড়ুলী ইউনিয়নে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত-

ইমরান ইসলাম মল্লিক -
উপজেলা প্রতিনিধি,পাইকগাছা, খুলনা।

তারিখ: ০৭ অক্টোবর ২০২৫
বার: মঙ্গলবার
স্থান: রাড়ুলী ইউনিয়ন, পাইকগাছা,খুলনা।

খুলনা: রাড়ুলী ইউনিয়নে আজ মঙ্গলবার ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - খুলনা ০৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এস.এম. আমিনুল ইসলাম,জেলা কর্মপরিষদ সদস্য,এবং মাওলানা কামাল হোসেন,জেলা ইউনিট সদস্য।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর। সম্মেলনে জেলা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের আরও সচেতন ও সংগঠিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদ প্রকাশের জের, সাংবাদিক লাঞ্ছিত: থানায় জিডি হুমকি দাতা মিনারুলের গ্রেপ্তারের দাবি পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খ...
01/10/2025

সংবাদ প্রকাশের জের, সাংবাদিক লাঞ্ছিত: থানায় জিডি হুমকি দাতা মিনারুলের গ্রেপ্তারের দাবি

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির সংবাদ প্রকাশ করার পর স্থানীয় এক সাংবাদিককে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছ।

জানা যায়, খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণন নিয়ে প্রতিবেদন করার পর দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহজামান বাদশা হামলা, লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ক্ষোভপ্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন। এদিকে এনসিপিটাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রীজের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজামান বাদশা মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় আয়শা ফুডের স্বত্বাধিকারী মিনারুল ইসলাম তার পথরোধ করে গাড়ি থেকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তায় উপরে ফেলে দেয়।

সাংবাদিক শাহজামান বাদশা বলেন-
কিছুদিন আগে আমি পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রীজ সংলগ্ন আয়শা ফুড ও বেকারি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন নিয়ে সংবাদ প্রকাশ করি। এর জের ধরে আমার ওপর হামলা চালিয়েছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনা শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তা নয়, সাংবাদিকতার স্বাধীনতাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম তৎকালীন সরকারের আমলে তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন, পরবর্তীতে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ায়, তিনি তার ভোল পাল্টিয়ে ফেলেন। তিনি রাতা-রাতি এনসিপি'র পাইকগাছা উপজেলার সাংগঠনিক পদ ভাগিয়ে নেন। এই নেতার অপকর্মের যেন শেষ নেই। বিভিন্ন সময় বিভিন্ন মহলকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছে। তার এই ক্ষমতার উৎস কি সেটাও রয়ে গেছে মানুষের অজানা।

কিছু দিন আগে পাইকগাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে অজ্ঞত কারণে ছেড়ে দেয়। তা নিয়ে পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সেড়া পড়ে ও অভিযোগ মোটা টাকা বিনিময়ে মিনারুল ছাড়া পায়। আরো জানা যায় তার বেকারীর কনো লাইসেন্স নেই,নেই (বি এস টি আই) এর অনুমোদন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয় করে আঙ্গুল ফুলে কলা গাছ।

27/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে, পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার এর উদ্দ্যেগে --->
23/09/2025

তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার এর উদ্দ্যেগে --->

নিখোঁজ সংবাদ । সন্ধান চাই নিখোঁজের তারিখ: ২১/০৯/২০২৫স্থান: ৬নং কয়রা নাম: বয়স : (সুস্থ স্বাভাবিক)ঠিকানা: গ্রাম ৬নং কয়রা ...
21/09/2025

নিখোঁজ সংবাদ । সন্ধান চাই
নিখোঁজের তারিখ: ২১/০৯/২০২৫
স্থান: ৬নং কয়রা

নাম:
বয়স :
(সুস্থ স্বাভাবিক)

ঠিকানা: গ্রাম ৬নং কয়রা ,কয়রা থানা ,খুলনা জেলা

নিখোঁজ সংবাদ আজ সকালে ৬ নাম্বার কয়রা হাফিজয়া মাদ্রাসা থেকে লজিং ম্যানের বাসায় যাওয়ার সময়

যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন তবে দয়া করে নিকটস্থ থানায় অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
০১৯১১২০-৩৩৭৫এই নাম্বারে

মানবিক দিক বিবেচনা করে পোস্টটি সর্বত্র শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার এক মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিতে সাহায্য করবে।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে কয়রা উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েকজন শিশু নিখোঁজ হয়েছে। তাই সকলের উচিত বাচ্চাদেরকে দেখে শুনে রাখা।

নতুন বাজার গদাইপুরে তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার (TBW)-এর অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানইমরান ইসলাম মল্লিক ...
21/09/2025

নতুন বাজার গদাইপুরে তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার (TBW)-এর অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

ইমরান ইসলাম মল্লিক - উপজেলা প্রতিনিধি পাইকগাছা,খুলনা।

তারিখ: শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫)
সময়: মাগরিবের নামাজের পর

খুলনার পাইকগাছা উপজেলার নতুন বাজার,গদাইপুরে সামাজিক,মানবিক ও ব্যবসায়িক উন্নয়নমূলক সংগঠন তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার (TBW)-এর অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সরল কিন্তু অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এম ইমরান ইসলাম ইমন।

তিনি বলেন—

“তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার শুধু ব্যবসায়িক উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা, রক্তদান, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মতো মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদেরকে সংগঠিত করে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও সঞ্চালনা করেন মোঃ হাবিবুল্লাহ গাজী-অর্থ সম্পাদক-তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার।

দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বিল্লাল হোসেন।

উদ্বোধনী পর্বে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দঃ

এম এম ইমরান ইসলাম মল্লিকা – প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক,তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার।

মাওলানা এরশাদ আলী সরদার – অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক বাইতুলমাল সম্পাদক,বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাইকগাছা উপজেলা।

মোঃ আব্দুল আজিজ গাজী – ইউপি সদস্য, ০৩ নং মঠবাটি ওয়ার্ড।

মোঃ আবুল কালাম আজাদ – সেক্রেটারি, যুব বিভাগ,গদাইপুর ইউনিয়ন শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মোঃ রেজাউল বিশ্বাস – বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক।

ডি এম হারুনুর রশীদ মুন্না – প্রচার সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী গদাইপুর ইউনিয়ন শাখা।

মোঃ তরিকুল ইসলাম তনু – সহ-সাধারণ সম্পাদক,তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার।

শেখ তাহসিন – সাংগঠনিক সম্পাদক,তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার।

মোঃ সাকিব ইসলাম, মোঃ আবুবক্কার মল্লিক, রনি আহমেদ, লিয়ন আহমেদ – ইউনিট সদস্য,তরুণ ব্যাবসায়িক ওয়েলফেয়ার।

এছাড়া স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

দোয়া ও মোনাজাতঃ

অনুষ্ঠানের শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

সাথে সাথে সংগঠনের অগ্রগতি, দেশ ও এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

Address

পাইকগাছা, খুলনা
বাংলাদেশ

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক লিখনী সংবাদ পাইকগাছা উপজেলা প্রতিনিধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share