22/05/2025
ভালো মানের প্রোডাক্ট থাকলেই আপনার প্রোডাক্ট কেউ কিনবেনা - আপনাকে গুনার টাইম নেই
আমি একদম খাটি এবং অথেনটিক প্রোডাক্ট দেই - আপনার কাস্টমারের কাছে এই সেন্টেন্সের কোন মূল্য নেই
তাহলে কী বললে মানুষ লাইন দিয়ে আপনার প্রোডাক্ট কিনবে? আজকে জেনে নিন
আর এইটাও জেনে নেন আসলে জামশেদ মজুমদারের কেনো এত সেল হয়।
আপনার প্রোডাক্ট খাটি আর মহামূল্যবান এইটা একজন কাস্টমার ব্যাবহার না করলে কীভাবে বুঝবে?
তাকে আপনি ফ্রী তে দিবেন তাকে টেস্ট করার জন্য?
নাকি আপনি বাংলাদেশের রজনীকান্ত যে চেহারা দেখে সে বিশ্বাস করবে?
বড় বাজেট নিয়ে ধুমায়া বুস্ট দিলেই হয়ত কিছু মানুষ কিনবে কিন্তু ৯৭% মানুষ কিনবেনা
আর এই কথা সেই বুঝবেন যে অনেক খরচ করে এখন পকেটের টাকাটা ফুরিয়ে ফেলেছেন আর সর্বস্বান্ত হওয়ার একমাত্র লক্ষে পৌঁছে গেছেন
আপনার সেলস দরকার নাই, আপনার প্রফিটেবল সেলস দরকার ভাই
আর প্রফিটেবল সেলস আনতে গেলে এইসব গদবাঁধা কথা বলে আপনি কখনই প্রফিট আনতে পারবেন না।
মনের সান্ত্বনা হিসেবে কিছু সেলস হবে আরকি
বিজনেসে ঘি বেছে আর মধু, আপনার যা মন চায় বেচেন
আপনি চাইলে গু বিক্রি করতে পারেন তাও মানুষ কিনবে কিন্তু আপনার একটা জিনিস জানতে হবে এবং মানুষকে বলতে হবে
আর সেটা হচ্ছে Unique Selling Point
এর অর্থ হচ্ছে আপনার বিজনেস এর এমন যেকোনো একটি দিক আছে যা আর কারো কাছে নেই
এখানে প্রোডাক্ট উইনিক হতে হবেনা, আপনাকে উইনিকভাবে প্রেজেন্ট করতে হবে
যদি আপনি মার্কেটে উইনিক কারণ বুঝাতে না পারেন তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে এখানে লিখে দিচ্ছি আপনি বিজনেস লস করবেন।
পোস্টে কমেন্ট করে চ্যালেঞ্জ করতে পারেন, আমাকে করে দেখায়েন।
আপনার পিছনে এসে আপনার থেকে মেন্টরিং নিয়ে শিখবো আমি
আপনারা ম্যাক্সিমাম মানুষ এখন ফেসবুক এড দিয়ে বিজনেস করে ফেলার একটা ঝোঁকে পড়ে আছেন।
সেলস আসলেই ভাবেন যে আপনারা অনেক বড় কিছু করে ফেলসেন,
আপনি এখন বিজনেসম্যান
যখন সেলসটা কমে যায় তখন আপনাদের হুশ আসে
বিজনেস শুরু করবেন, বিজনেস করছেন
যে অবস্থাতেই থাকেন সেখানেই এখন ভাবেন এবং নিজেকে প্রশ্ন করেন আপনি মার্কেটে এমন কোন সমস্যার সমাধান করছেন যা অন্য কেউ করছেনা
এইটা যদি খোঁজে পান তাহলে ফেসবুকের আপডেট প্রতি ঘণ্টায় হলেও আপনার সেলস কমবেনা
কথা হচ্ছে কীভাবে বানাতে হয় Unique Selling Point?
মানুষ প্রোডাক্ট কিনেনা, মানুষ কিনে সমস্যার সমাধান
সেই সমস্যার সমাধান যদি ১০ জন তার প্রোডাক্ট দারা দেয় তাহলে সেইটা উইনিক থাকেনা
কিন্তু তখন আরও সমস্যা তৈরি হয়।
উদাহরণঃ
যারা অতিরিক্ত চর্বিজনিত সমস্যায় থাকে তাদের সমাধান ছিলো খেলাধুলা, পার্কে যেয়ে এক্সারসাইজ
কিন্তু সমস্যা হচ্ছে এক্সারসাইজ করার জন্য যে ইকুইপমেন্ট দরকার তা ছিলোনা
এই সমস্যার সমাধানে আসলো Gym যেখানে বিজনেস অউনার ইকুইপমেন্ট কিনে রাখে আর আপনি মাসিক ফী দিয়ে তা ব্যাবহার করেন
কিন্তু যারা জব করে তারা আবার gym মেইন্টেইন করতে পারেনা
তাই তাদের জন্য তৈরি হলো ডায়েট প্ল্যান, পরিমিত খাবার দিয়েই চর্বি দূর করা
এখন ডায়েটের মধ্যে সমস্যা হলো রুটিন মেইন্টেইন করে খাবার খাওয়া যা অনেকেই করতে পারেনা মুখের রুচির কারণে
তাই এখন নতুন এসেছে home-Cycling যেখানে আপনি মাত্র ২০ মিনিট সাকেলিং করেই চর্বি কমাতে পারেন ১ থেকে ২ মাসে।
এখানে একটি সমস্যা সমাধান করতে যেয়ে অনেকগুলো সমস্যা বের হয়েছে আর এই সমস্যা সমাধান করতে যেয়ে নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে।
এখানে পর্যায়ক্রমে Unique Selling Point কি ছিল দেখে নেইঃ
১। পার্কে এক্সারসাইজ = নিয়মিত নিজে নিজে যেয়ে করতে হবে
২। জিম এন্ড ট্রেইনিং = ফিটনেস ট্রেইনার সাহায্য করবে
৩। ডায়েট চার্ট = জিমে কষ্ট করা লাগবেনা, ৩ বেলার খাবার দিয়েই চর্বি কমবে
৪। home-Cycling = মাত্র ২০ মিনিট পা নাড়িয়ে বাসায় সাইকেল দিয়েই চর্বি কমে যাবে
যারা ফিটনেস রিলেটেড বিজনেস করেন তারা এইটা মাথা খাটিয়ে দেখেন আর একটা এড রান করেন দেখবেন সেলসে আপনার ঘর ভেসে যাবে
আপনি বললেন এই নেন আমার একদম সেরা, খাটি, অথেনটিক প্রোডাক্ট যা খাইলেই আপনার চর্বি পিছনে দিয়ে দৌড়ে পালাবে
আর আমি বললাম মাত্র ২০ মিনিট বাসায় সময় দিয়েই আপনার চর্বি ৫ kG কমে যাবে - ৩০ দিনের গ্যারান্টি
এইখানে কার কথার জোর বেশী? নিজেই উত্তর দেন কমেন্ট বক্সে
আর জামশেদ মজুমদারের পিছনে কম লাগেন, আপনারা যে বুলি উড়ান এইটা দেখলেই বুঝা যায় আপনারা জেলাস উনার প্রতি
নিজে জীবনে কিছু করতে পারেন নাই তাই এইসব আজাইরা পেঁচাল পারেন।
জীবনে যারা বড় কিছু হয়েছে তারা আর যাই হউক জামশেদ মজুমদারের পিছনে লেগে নিজের সময় নষ্ট করে না
শেষ পর্যায়ে উনার ২ টা উইনিক সেলিংপয়েন্ট বলি
১। উনি কর্মঠ - আপনার মত আইলশা না, সে যে পরিমাণ কনটেন্ট বানায় আর এড রান করে তা আপনার মত আইলশা পারবেনা।
উনি যদি মাস্যা ১০০ কনটেন্ট বানায় তাহলে আপনি ২০০ কনটেন্ট বানান।
আপনি উনার থেকে এগিয়ে থাকবেন
উনি ২০০ এড রান করলে আপনি ২০১ টা এড রান করেন - আপনার USP এইটাই হবে
২। জামশেদ মজুমদার ইজ আ ব্র্যান্ড - উনার ঘি যদি পচাও হয় তাহলে মানুষ কিনবে কারণ উনি পার্সোনাল ব্র্যান্ড দার করিয়ে ফেলেছে,
ঘরের বাজার নাম শুনলেই উনার চেহারা আপনার মগজে যেয়ে গুঁতা মারে।
আপনি এখন যতবড় কুতুবই হন না কেনো, যতই খাটি ঘি আর তেল বেচেন আর যতই Unique selling point বানান তবুও Personal Brand এর উপড়ে কোন সেলিং পয়েন্ট নাই
যদি Personal Brand তৈরি করতে পারেন তাহলে আপনি নিজেই উইনিক, মানুষ এমনিতেই কিনবে
আমি এই পর্যন্ত যতগুলো বিজনেসের সাথে কাজ করেছি তাদের ম্যাক্সিমাম সেলস ডাউন ছিলো,
আমি তাদের স্ট্রেইট Personal Brand বানাতে বলি,
ইকমারস প্রোডাক্ট বিজনেস হলেও সেইটা আমি পার্সোনাল ব্র্যান্ডে কনভার্ট করি
এই পর্যন্ত তারা আমাকে এসে কেউ বলে নাই যে ভাই সেলস ডাউন হয় কারণ পার্সোনাল ব্র্যান্ড একটা কনসালটেন্ট হিসেবে কাজ করে
আমার Prince Chowdhury পেইজে পার্সোনাল ব্র্যান্ডিং করা, মানুষরে আমি যদি প্রোডাক্ট নাও দিতে চাই তবুও ফোন দিয়ে জোর করে নেয়।
আর মানুষ প্রোডাক্ট কিনে কনসাল্টেন্টের উপদেশ অনুযায়ী
এইটা গেম বুঝলে আপনি বিজনেস বুঝে গেছেন আর যদি না বুঝেন কমেন্ট বক্সে আজাইরা পেঁচাল পারতে পারেন
আজকে থেকে নিজের উইনিক সেলিং পয়েন্ট বের করেন, আর নাহলে বিজনেস ছেরে বসে থেকে ভাবেন।
জব করেন, শিখেন বিজনেস
নাহলে বলে দিচ্ছি, সময় নষ্ট করছেন আর একটা সময় যেয়ে দেখবেন আপনাকে এই ঘুরার মাথা Unique selling Point এ বের করতে হচ্ছে কিন্তু তখন হয়ত আপনার হাতে আর সময় থাকবেনা
হ্যাপি বুস্টিং