26/08/2026
সিরাতুন্নবী ﷺ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
আজমিরীগঞ্জ উপজেলা উলামা পরিষদের উদ্যোগে উলামা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হলো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভা।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে সিরাতুন্নবী ﷺ কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তাই সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান—প্রিয় নবী ﷺ-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানুন, নিজেকে সমৃদ্ধ করুন এবং এই মহতী প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।
ফরম জমা দেওয়ার শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ৮ অক্টোবর ২০২৬, ইনশাআল্লাহ।
আকর্ষণীয় পুরস্কারসমূহ
১ম পুরস্কার: একটি বাইসাইকেল
২য় পুরস্কার: একটি ইলেকট্রিক চুলা
৩য় পুরস্কার: একটি ইলেকট্রিক কেটলি
৪র্থ থেকে ১০ম: থাকবে আকর্ষণীয় পুরস্কার।
এছাড়াও প্রত্যেক সঠিক উত্তরদাতার জন্য থাকবে বিশেষ সান্ত্বনা পুরস্কার। সঠিক উত্তরদাতার সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, ইনশাআল্লাহ।
চলুন, সিরাতুন্নবী ﷺ কুইজে অংশগ্রহণের মাধ্যমে প্রিয় নবী ﷺ-এর জীবন ও আদর্শকে জানি, ভালোবাসি এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি।
আপনি অংশ নিন, অন্যকেও অংশগ্রহণে উৎসাহিত করুন।
সিরাত জানি, জীবন গড়ি—রাসূল ﷺ-এর আদর্শে।