06/09/2026
প্রাণীকুলের মধ্যে সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে পুরুষ জাতি।
দুটো শালিকের মধ্যে দেখতে বেশি সুন্দর শালিক টাই পুরুষ শালিক। দুটো হরিণের মধ্যে শিংওয়ালা সুন্দর হরিণটাই পুরুষ হরিণ। দুটো সিংহের মধ্যে কেশর ওয়ালা সুন্দর সিংহটাই পুরুষ সিংহ।
(আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি)
পৃথিবী তে যত প্রাণী আছে তার প্রায় প্রতিটি প্রজাতির মধ্যে দেখতে সবচেয়ে সুন্দর হচ্ছে পুরুষ টি। এমনকি মানুষের মধ্যেও বিষয়টা একই। পুরুষের সৌন্দর্য প্রাকৃতিক ভাবেই বেশি।
তবে পুরুষ তার নিজের সৌন্দর্য নিয়ে অবগত না।
পুরুষের আরও সবচাইতে সুন্দর ব্যাপারটা হলো,
এতটা রূপবান হবার পরেও, তারা সব সময় নিজের রূপ ভুলে নারীর রূপে মুগ্ধ..!!
নারী জাত সৌন্দর্যে পুরুষের তুলনায় কিছুটা পিছিয়েই আছে। কিন্তু নারীর সম্মোহনী শক্তি প্রচন্ড বেশি। মূলত এই সম্মোহন এক ধরনের ফাঁদ।
এই ফাঁদ পুরুষ এড়াতে পারে না, এজন্যই পুরুষের চোখে নারী সব সময় বেশি সুন্দর।
__ গাজালা মাহমুদ ©