31/07/2026
District-level Coordination Meeting of Bangladesh Forum for FoRB
তারিখ: ২৬ জুলাই ২০২৬স্থান: Celebration Point Convention Centre, বরিশাল সদর, বরিশাল
Agents of Change: Strengthening FoRB Engagement in Post-election Bangladesh.
বাংলাদেশ ফোরাম ফর ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ (FoRB)-এর জেলা পর্যায়ের সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-
🔷 গাজী জাহিদ হোসেন
সভাপতি, নেটওয়ার্ক ফর একশন অন ফোর্ব এন্ড হারমনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -
🔷 অধ্যাপক মোতালেব হাওলাদার
🔷 রণজিৎ দত্ত
🔷 মাওয়ালানা আব্দুস সালাম
🔷 টুনু রানী কর্মকার
🔷 সুপ্রভাত হালদার
এবং ফোর্ব নেটওয়ার্কের সিনিয়র ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
দি হাঙ্গার প্রোজেক্টের বাংলাদেশ ও বরিশাল কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-
🔷 শশাংক বরণ রায়
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ।
🔷 মেহের আফরোজ মিতা
আঞ্চলিক সমন্বয়কারী, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চল।
🔷 মোঃ হাদিউজ্জামান সুজন
এরিয়া সমন্বয়কারী, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল।
🔷 শুভ চৌধুরী
জাতীয় সমন্বয়কারী, ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ,
আঞ্চলিক সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, বরিশাল অঞ্চল।
🔷 মোঃ তামিম রহমান আসিক
সমন্বয়কারী, ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক বরিশাল,
কোষাধ্যক্ষ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, বরিশাল অঞ্চল, যুগ্ম সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বরিশাল বিশ্ববিদ্যালয় জেলা ফোরাম।
সভায় FoRB-এর তৃতীয় পর্যায়ের কার্যক্রম, লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে সমাজে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং যেকোনো সামাজিক ও ধর্মীয় সহিংসতা প্রতিরোধে জেলা পর্যায়ে Rapid Response Team (RRT) গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও অতিথিরা তাদের পূর্ব অভিজ্ঞতা, মাঠপর্যায়ের বাস্তবতা এবং চলমান কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত, সুপারিশ ও সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন।
সার্বিকভাবে, সভাটি ভবিষ্যতে ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। পাশাপাশি জেলা পর্যায়ে FoRB-এর কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন।