Mehedi Hasan Himel.JS

Mehedi Hasan Himel.JS I will share my knowledge/practice about different kinds of technology.

 ;Blockchain এবং Bitcoin কি একই ?;=> না , Blockchain এবং Bitcoin একই জিনিস না । Bitcoin, Ethereum এবং Dogecoin এর মতো ডি...
03/09/2023


;
Blockchain এবং Bitcoin কি একই ?
;
=> না , Blockchain এবং Bitcoin একই জিনিস না । Bitcoin, Ethereum এবং Dogecoin এর মতো ডিজিটাল মুদ্রাকে তৈরি করার জন্য যে সকল technology ব্যাবহার করা হয়েছে তার মধ্যে Blockchain হল অন্যতম । Bitcoin হল একটি cryptocurrency এর নাম । Bitcoin এর মত আরও অনেক cryptocurrency আছে । বর্তমান সময়ে সব চেয়ে জনপ্রিয় cryptocurrency হলো Bitcoin.
;
Blockchain হল একটি Technology. Blockchain ব্যাবহার শুরু হয়েছিল Bitcoin তৈরির মাধ্যমে । এজন্য এখনো অনেকে মনে করে Blockchain এবং Bitcoin একই জিনিস । বর্তমানে প্রজুক্তির বিভিন্ন ক্ষেত্রে Blockchain Technology ব্যাবহার করা হচ্ছে । যেমনঃ Financial Services, Banking, Health Care, Retail & Ecommerce, Supply Chain Management & Logistics, IoT. ইত্যাদি ।



















 Types of CryptographyCryptography 2 ধরনের হয়ে থাকে ।1-Symmetric Key Cryptography2-Asymmetric Key Cryptography;Symmetric...
03/09/2023


Types of Cryptography
Cryptography 2 ধরনের হয়ে থাকে ।
1-Symmetric Key Cryptography
2-Asymmetric Key Cryptography
;
Symmetric Key Cryptography:
এই উপায়ে Sender একটি Public Key generate করে , সেই Public Key দিয়ে sender তার message কে Encryption করে । Encrypted message receiver কে পাঠানোর সময় Secret Key সাথে পাঠাতে হয়, কারণ যে Secret Key দিয়ে message Encrypted করা হয় সেই একই Secret Key ব্যবহার করে Encrypted message কে Decrypted করতে হবে। Receiver Secret Key ছাড়া Encrypted message কে Decrypted করতে পারবে না । ;
এই উপায়ে সমস্যা হল Receiver ছাড়া অন্য কেউ (Hacker) Secret Key এবং Encrypted message পেয়ে গেলে Encrypted message কে Secret Key ব্যবহার করে Decrypted করতে পারবে ।
;
Asymmetric Key Cryptography:
Asymmetric Cryptography তে sender & receiver 2 টি key generate করে, 1- Public Key.
2- Private Key.
;
Example: Sender এর Public Key দিয়ে কোন message encrypt করলে , সেই message কে decrypt করতে চাইলে Sender এর Private Key ব্যবহার করতে হবে । অথবা সহজ ভাষায় বলতে গেলে , কোন Message encrypt (Public Key) এবং decrypt (Private Key) করতে চাইলে ২ টি key প্রয়োজন । Public key একে অন্যের সাথে Share করা হয় , কিন্তু Private Key কারো সাথে Share করা হয় না ।
;
ধরা যাক হিমেল এবং শাহিন একে অন্যের সাথে Asymmetric Key Cryptography ব্যবহার করে message আদান-প্রদান করবে । হিমেলের কাছে একটি Public Key এবং একটি Private Key আছে । শাহিনের কাছে একটি Public Key এবং একটি Private Key আছে । এখন হিমেল এবং শাহিন তাদের Public Key গুলো একে অন্যের সাথে share করবে, কিন্তু Private Key যার যার কাছে গুপন থাকবে ।
;
এখন শাহিন (sender) হিমেলকে (receiver) কোন message “Asymmetric Key Cryptography” ব্যবহার করে send করতে চাইলে , message কে encrypt করার জন্য হিমেলের (receiver) Public Key ব্যাবহার করে encrypt করবে , এবং encrypted message হিমেলের (receiver) কাছে পাঠিয়ে দিবে । হিমেল (receiver) encrypted message পাওয়ার পরে এই message decrypt করার জন্য নিজের (receiver) Private Key ব্যাবহার করে message decrypt করবে । এই উপায়ে hacker encrypted message এবং Public Key কেউ পেয়ে গেলেও message decrypt করতে পারবে না । কারণ message decrypt করার জন্য Private key প্রয়োজন যা receiver এর কাছে সুরক্ষিত থাকবে ।
;
অর্থাৎ যে message receive করবে তার Public Key ব্যবহার করেই message encrypted করা হবে , এবং তার Private Key ব্যবহার করেই message decrypt করা যাবে ।
;




















 What is Cryptography?Cryptography is a method to secure information and communication through the use of codes.; Normal...
02/09/2023


What is Cryptography?
Cryptography is a method to secure information and communication through the use of codes.
;
Normal message to Encrypted message →
Step 01 - Message.
Step 02 - Secret Code.
Step 03 - Encrypted Message.
;
Encrypted message to Normal message →
Step 01 - Encrypted Message.
Step 02 - Secret Code.
;
সহজ ভাষায় Cryptography এমন এক ধরনের Technology, যা ব্যাবহার করে কোন message / data / information কে encrypt করা যায় । example: ধরা যাক , আমি আমার বাবাকে একটি চিঠি লিখেছি , "৩ লক্ষ টাকা লাগবে , MacBook Pro কিনবো ।" এখন আমি চাই না এই message টি আমার বাবা ছাড়া আমার পরিবারের অন্য কেউ বা পৃথিবীর অন্য যে কেউ জানুক আমি কি চিঠি পাঠিয়েছি । আমি চাই শুধু মাত্র আমার বাবা জানতে পারবে চিঠিতে কি লিখা আছে । অর্থাৎ encrypted message decrypted করতে পারবে আমি এবং আমার বাবা । এজন্য আমাদের প্রয়োজন একটি secret key.
;
Normal message to Encrypted message →
Step 01 - Message: ৩ লক্ষ টাকা লাগবে , MacBook Pro কিনবো ।
Step 02 - Secret Code / Key: Windows-Ok-Bye Step 03 - Encrypted Message: WBtjO6m3Ra9tjRsf6uMOPXxYfaUQ1a36jEWHJP8Z6PHVGukfoxPWvuxuXhXUoxjyXT79cPzV5Wpd08M34lV+pTXE4taxLV9uBwAEYyzwDPE=
;
এই encrypt data কেউ বুঝতে পারবে না , যার secret key জানা থাকবে এক মাত্র সেই এই data decrypted করতে পারবে ।
Encrypted message to Normal message →
Step 01 - Encrypted Message: WBtjO6m3Ra9tjRsf6uMOPXxYfaUQ1a36jEWHJP8Z6PHVGukfoxPWvuxuXhXUoxjyXT79cPzV5Wpd08M34lV+pTXE4taxLV9uBwAEYyzwDPE=
Step 02 - Secret Code: Windows-Ok-Bye
Step 03 - Message: ৩ লক্ষ টাকা লাগবে , MacBook Pro কিনবো । ;
Cryptography এই প্রক্রিয়াতে কাজ করে ।
এই প্রক্রিয়াটি বুঝার জন্য "https://www.devglan.com/online-tools/text-encryption-decryption" এই website visit করতে পারেন ।
;
[- Crypto currency (Bitcoin, Ether) and Cryptography একই না । Crypto currency তৈরি করতে Cryptography Technology ব্যাবহার করা হয় -]



















30/08/2023

(Part-02)
02-Supply Chain & Logistics:
Supply Chain: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কী? সাপ্লাই চেইন হলো পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পদ, কার্যক্রম এবং প্রযুক্তির একটি নেটওয়ার্ক। প্রস্তুতকারকের কাছে কাঁচামাল সরবরাহ দিয়ে এর শুরু হয়। শেষ হয় সর্বশেষ গ্রাহকের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দেবার মাধ্যমে। প্রতিষ্ঠানের সাফল্য ও কাস্টমারদের আস্থা নিশ্চিত করার জন্য সাপ্লাই চেইনের সঠিক ও দক্ষ ব্যবস্থাপনা জরুরি।
;
Logistics:
লজিসটীকস (Logistics) কি?
লজিসটীকস শব্দের অর্থ সরবরাহ।যেকোনো পণ্য তৈরি থেকে শুরু করে তার শেষ পর্যন্ত সরবরাহ এর প্রয়োজনীয়তা অপরিহার্য। একটা ফ্যাক্টরি যখন পণ্য তৈরির জন্য কাঁচামাল সংগ্রহ করে ঠিক সেখান থেকে শুরু করে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেয়া পর্যন্ত সরবরাহ এর কাজ রয়েছে।
;
একটা পণ্য কি ধরনের পরিবহনে যাবে,তা কতটুকু নিরাপদ,কতখানি বহন করতে পারবে,কত দ্রুত পৌছাতে পারবে,কত কম খরচে পণ্য সরবরাহ করা যাবে এই সবকিছু পরিবহন বাবস্থাপনা অর্থাৎ Logistics Management এর আয়ত্তে পরে।
;
কয়েক বছর পূর্বে Walmart, China তে তাদের এক batch Livestock Food Product (pork) এর Quality তে সমস্যা দেখা দেয়, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর ছিল । এই infected Livestock Food গুলো কোন জায়গা থেকে এসেছে এবং কোথায় Delivery করা হয়েছে, Walmart চেষ্টা করে তা খুঁজে বের করতে, কিন্তু তারা তাদের এই চেষ্টায় সফল হতে পারে না । কারণ Supply Chain Management খুব complex হওয়াতে নির্দিষ্ট batch এর food product এর record রাখা traditional way তে খুব জটিল ব্যাপার । তখন Walmart china তে তাদের সকল retail-store থেকে Livestock Food (pork) ফেরত নিয়ে নিতে নির্দেশ দেয় । এতে করে Walmart এর millions dollar money loss হয় । তখন Walmart ঠিক করে এমন এক digital system build করতে যাতে তাদের কোন product কোন location থেকে কিভাবে তাদের কাছে আসছে এবং কোন retail-store এ delivery করা হচ্ছে , কোন batch product কোন retail-store এ consumer দের কাছে বিক্রি করা হচ্ছে এই ব্যাপার গুলো যাতে monitor করা যায় ।
;
Walmart “IBM” এর সাথে partnership করে তাদের প্রয়োজন অনুযায়ী Blockchain system develop করে যা তাদের Supply Chain Management & Logistics track করার জন্য ব্যবহার করা হয় ।



















  (Part-01)Blockchain in Financial Services, Banking, Cryptocurrency, and Digital Payments:প্রচলিত Finance System এ ভিন্...
29/08/2023

(Part-01)
Blockchain in Financial Services, Banking, Cryptocurrency, and Digital Payments:
প্রচলিত Finance System এ ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মুদ্রা (currency) প্রচলিত আছে । যেমনঃ Taka (Bangladesh), Rupee (India), Dollar (USA), Ruble (Russia), Renminbi / Yuan (China).
বিভিন্ন দেশে বিভিন্ন নামের এবং মানের মুদ্রা (currency) প্রচলিত আছে । এক দেশ থেকে অন্য দেশে ব্যাংকের মাধ্যমে currency transfer একটি জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার ।
;
Blockchain Technology ব্যবহার করে তৈরি করা বিভিন্ন Cryptocurrency (Bitcoin/Ether/Tether/Binance Coin) etc. সকল দেশে সমান মান বা মূল্য বজায় রাখে । এসকল Cryptocurrency ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মানের হয় না, প্রত্যেক দেশে Cryptocurrency এর মান সমান হয়।
;
বর্তমানে এক দেশ থেকে আরেক দেশে money transfer করলে মুদ্রা পরিবর্তন করতে হয় , (অনেক বড় Business লেনদেনের ক্ষেত্রে) যেমন বাংলাদেশের কেউ India এর কারো সাথে business করতে চাইলে তাকে প্রথমে নির্দিষ্ট Bank এ “টাকা” জমা দিতে হবে , এই টাকার মূল্যমান ঐ দিনে কতো "Dollar" সেই অনুযায়ী "Dollar" এ convert করা হবে , তার পরে India তে Bank এ "Dollar" Transfer করা হবে । India তে সেই "Dollar" কে ঐ দিনের "Rupe" তে convert করে Indian Businessman কে “Rupe” দেওয়া হবে । অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় international business এর ক্ষেত্রে কোন দেশের Native currency ব্যাবহার না করে , Dollar ব্যবহার করা হয় । এই সকল প্রক্রিয়া খুব জটিল এবং সময় সাপেক্ষ । Cryptocurrency এর ক্ষেত্রে অতি অল্প সময়ে সরাসরি Cryptocurrency দিয়ে কোন currency transfer ছাড়া লেনদেন করা যায় (টাকা থেকে ডলার , ডলার থেকে রুপি)। বেশিরভাগ দেশে cryptocurrency বৈধ, তবে অল্প কিছু দেশে এখনো cryptocurrency ব্যবহার বৈধ নয় । cryptocurrency এর অন্যতম সুবিধা হল , international business এর ক্ষেত্রে সকল দেশেই Dollar ব্যবহার করা হয়, USA এর সাথে কোন দেশের দ্বন্দ্ব থাকলে USA সেই দেশকে sanctioned দিতে পারে , এতে করে sanctioned প্রাপ্ত সেই দেশ যে কোন প্রকার লেনদেন এর ক্ষেত্রে Dollar ব্যাবহার করতে পারবে না । কোন দেশ এরকম সমস্যার সম্মুখীন হলে সেই দেশ কোন প্রকার বৈদেশিক লেনদেন করতে পারে না, সেই দেশের মুদ্রার মান কমে যায় । কিন্তু Cryptocurrency ব্যবহার করে লেনদেন করলে এরকম সমস্যার সম্মুখীন হওয়ার কোন সম্ভাবনা নেই । কারণ Cryptocurrency এর উপড়ে কোন দেশের কোন control নেই ।
;
মার্কিন (USA) নিষেধাজ্ঞাগুলিকে প্রত্যক্ষ ও পরোক্ষ উপায়ে এড়াতে “ইরান এবং উত্তর কোরিয়া” ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেছে । আমদানির জন্য অর্থ প্রদান এবং নিষেধাজ্ঞার কারণে তাদের হারানো রাজস্ব পূরণ করা। দেশগুলি আমদানির জন্য অর্থ প্রদানের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারে, কারণ প্রচলিত অর্থপ্রদান (Dollar) ব্যবস্থার মাধ্যমে অর্থ স্থানান্তর প্রক্রিয়া করা হয় না ।
;
Banking System এ Blockchain Technology implement করার অন্যতম কিছু কারণ হল ,
i. Transactions are extremely fast. (লেনদেন অত্যন্ত দ্রুত হয়.)
ii. process fees are minimal. (process fees খুব কম।)
iii. Recorded data is immutable. (রেকর্ড করা তথ্য অপরিবর্তনীয়)
Banking System এর যে সকল Transactions complete হতে 1-2 সাপ্তাহ সময় প্রয়োজন হয় , Blockchain Technology ব্যবহার করে একই কাজ কয়েক Seconds এর মধ্যে সম্পন্ন করা যায় ।
;
[-Finance Sector এ Blockchain Technology এর ব্যবহারের অনেক গুলো ক্ষেত্র এর মধ্যে উল্লেখিত উধাহরন হলো Top-Level এ ব্যবহার করা হয়েছে এমন একটি উদাহরণ এছাড়া আরও অনেক ভাবে Finance Sector এ Blockchain Technology ব্যবহার করা যায় ।-]



















 Use Case of Blockchain Technology. 1-Financial Services,  Banking, Cryptocurrency, and Digital Payments.2-Health Care.3...
28/08/2023



Use Case of Blockchain Technology.

1-Financial Services, Banking, Cryptocurrency, and Digital Payments.

2-Health Care.

3-Heavy Industry and Manufacturing.

4-NFT Marketplaces.

5-Retail & E-Commerce.

6-Supply Chain Management & Logistics.

7-Media.

8-Property & Real Estate.

9-Cybersecurity

10-Identity Verification

11-Voting Systems

 Private vs Public vs Consortium vs Hybrid Blockchain Blockchain সাধারণত ২ ধরনের হয়ে থাকে ।;১। Permissionless Blockchain...
22/08/2023


Private vs Public vs Consortium vs Hybrid Blockchain
Blockchain সাধারণত ২ ধরনের হয়ে থাকে ।
;
১। Permissionless Blockchain.
২। Permissioned Blockchain.
;
Hybrid Blockchain: Permissionless Blockchain এবং Permissioned Blockchain এর গুরুত্বপূর্ণ Features নিয়ে তৈরি blockchain হল Hybrid Blockchain.
;
Permissionless Blockchain: Permissionless Blockchain কে Public Blockchain বলা হয় ।
Permissioned Blockchain: Permissioned Blockchain সাধারণত ২ ধরনের হয়ে থাকে ,
১। Private Blockchain.
২। Consortium Blockchain.
;
Difference Between Permissionless Blockchain vs Permissioned Blockchain: Node একটি লেনদেন (transction) বৈধ (validate) করার জন্য ঐকমত্য (consensus) তৈরি করে ।
;
Permissionless Blockchain:
১। Permissionless Blockchain এ Network এর Node হওয়ার জন্য কোন permission এর প্রয়োজন নেই ।যে কেউ এই Blockchain Network এ অংশগ্রহণ করতে পারবে ।
২। Permissionless Blockchain সকলের জন্য উন্মুক্ত , এজন্য Permissionless Blockchain Network এ Node অনেক বেশি থাকে ।
৩। Network এ Node অনেক বেশি থাকে এজন্য Permissionless Blockchain বেশি Secure , Transparent & Decentralized হয় ।
৪। Permissionless Blockchain এ বেশি Node হওয়ার কারণে , ঐকমত্য (consensus) তৈরি করার সময় প্রতিযোগিতা বেশি হয় , এজন্য লেনদেন (Transction) তুলনামূলক slow হয় ।
;
Permissioned Blockchain:
১। Permissioned Blockchain এ Network এ Node হওয়ার জন্য বা Network এ অংশগ্রহণ করার জন্য Permission এর প্রয়োজন হয় ।
২। Permission নিয়ে Network এ অংশগ্রহণ করতে হয় এজন্য এই Network এ Node কম থাকে ।
৩। এই Network এ Node কম থাকে এজন্য এই Blockchain তুলনামূলক কম Decentralized & Secured.
৪। এই Network এ Node কম থাকে এজন্য ঐকমত্য (consensus) সহজেই তৈরি করা যায় , এজন্য লেনদেন (Transction) তুলনামূলক Faster হয় ।
;

Public blockchains: Public blockchains যে কেউ যোগদান এবং অংশগ্রহণের জন্য উন্মুক্ত। এখানে যে কেউ Network এর part হতে পারে এবং transaction validate করতে পারে । Public Blockchain Network এর সকল Node কে Blockchain access করার, block add করার এবং block validate করার সমান অধিকার দেয় । Public Blockchain এর Node কে Mines ও বলা হয়ে থাকে । যেখানে Miners যেকোনো লেনদেন (transaction) কে validate করে block কে blockchain এ add করার জন্য computational power ব্যবহার করে । এজন্য Miners কে Powerful Computer এবং Graphics Card ব্যবহার করতে হয় । যে miner এর কাছে বেশি computational power থাকে সে ততো বেশি transaction validation করতে পারে । যখন কোন cryptocurrency transaction validate সম্পন্ন হয় তখন miner কিছু cryptocurrency reward পায় এবং কিছু transaction fee পায় । Public Blockchain এর সুবিধা হল এটি বেশি Decentralized, Secure, Transparent এবং অসুবিধা হল transaction তুলনামূলক slow.
;
Public Blockchain প্রায়শই এমন অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহৃত হয় যেগুলির জন্য উচ্চ মাত্রার নিরাপত্তা এবং স্বচ্ছতার প্রয়োজন হয়, যেমন ক্রিপ্টোকারেন্সি এবং decentralized finance (DeFi).
;
Private blockchains: Private blockchains অনুমোদিত, যার অর্থ শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা যোগ দিতে এবং অংশগ্রহণ করতে পারে। এগুলি প্রায়শই এমন অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহৃত হয় যেগুলির জন্য উচ্চ মাত্রার গোপনীয়তা প্রয়োজন, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং স্বাস্থ্যসেবা ৷ Central Autority Private Blockchain কে manage করে । Private Blockchain এ কাকে node বানানো হবে তা নির্ধারণ করে central autority. সকল node কে block validate বা function execute করার সমান অধিকার দেয়া হয় না । Ripple & HyperHyperledger Private Blockchain এর অন্যতম উধাহরন । Private Blockchain এর সুবিধা হল এটি Public Blockchain এর তুলনায় faster হয় এবং অসুবিধা হল এটি less decentralized এবং less secured হয় ।
;
Public Blockchain এবং Private Blockchain এর অসুবিধা গুলো থেকে মুক্তির জন্য Consortium blockchains এবং hybrid blockchains তৈরি করা হয় ।
;
Consortium blockchains: Consortium blockchain কে federated blockchain বলা হয়ে থাকে । Consortium blockchain এক ধরনের private blockchain , কোন group of organizations “Consortium blockchain” কে পরিচালনা করে থাকে , এজন্য এটি private blockchain এর তুলনায় বেশি decentralized & secured. নোডগুলি একটি একক সত্তার পরিবর্তে সংস্থাগুলির একটি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি তাদের Public Blockchain এর তুলনায় আরও scalable এবং efficient করে তোলে, Consortium blockchains উচ্চ মাত্রার নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ বজায় রাখে।
;
Hybrid Blockchain: Public & Private Blockchain এর features এক করে Hybrid Blockchain তৈরি করা হয় । Controller Authority চাইলে কোন transaction public রাখতে পারে আবার তারা চাইলে কোন transaction private রাখতে পারে । কিন্তু একবার কোন transaction validate হয়ে গেলে এবং block, blockchain এ add করা হয়ে গেলে তা পরিবর্তন করার ক্ষমতা Controller Authority এর থাকে না । এর জন্য Hybrid Blockchain একটি secured এবং Decentralized blockchain. “IBM Food Trust” এক ধরনের Hybrid Blockchain এর উধাহরন ।














 Evolution of Blockchain.;1-Satoshi Nakamoto;“Satoshi Nakamoto” 2008 সালে Bitcoin তৈরি করে । Bitcoin হল Blockchain Techn...
22/08/2023


Evolution of Blockchain.
;
1-Satoshi Nakamoto
;
“Satoshi Nakamoto” 2008 সালে Bitcoin তৈরি করে । Bitcoin হল Blockchain Technology ব্যাবহার করে তৈরি করা প্রথম Crypto Currency. “Satoshi Nakamoto” এর আসল পরিচয় এখনো জানা যায় নি , তথ্য মতে হতে পারে সে একজন জাপানি নাগরিক , হতে পারে কয়েকজন group of people. “Satoshi Nakamoto” Bitcoin নিয়ে একটি White Paper প্রকাশ করে "Bitcoin: A Peer to Peer Electronic Cash System" link: https://bitcoin.org/bitcoin.pdf। সেখানে Bitcoin তৈরি করার Document প্রকাশ করা হয় ।
;
2-Rise of Bitcoin.
;
January 2009 এ Bitcoin সর্বপ্রথম release করা হয় । Bitcoin হল Decentralized Digital Currency. বিটকয়েন লেনদেন ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে নেটওয়ার্ক নোড দ্বারা যাচাই করা হয় এবং ব্লকচেইন নামক একটি পাবলিক ডিস্ট্রিবিউটেড লেজারে রেকর্ড করা হয়। 2008 সালে “Satoshi Nakamoto” Bitcoin তৈরি করেছিল । 2009 থেকে Bitcoin ব্যবহার শুরু হয় ।
;
Price of 1 Bitcoin in 2009: $0
Price of 1 Bitcoin in 2023: $ 26,142.86
The all-time high of Bitcoin is $68,789.63. (in 2021)
;
3-The blockchain revolution.
;
ক্রিপ্টোগ্রাফার David Chaum প্রথম তার 1982 গবেষণামূলক প্রবন্ধে একটি ব্লকচেইনের মতো প্রোটোকল প্রস্তাব করেছিলেন "Computer Systems Established, Maintained, and Trusted by Mutually Suspicious Groups.”
;
1991 সালে Stuart Haber and W. Scott Stornetta. দ্বারা ক্রিপ্টোগ্রাফিকভাবে সুরক্ষিত ব্লকের চেইন সম্পর্কে আরও কাজ বর্ণনা করা হয়েছিল।
;
প্রথম decentralized ব্লকচেইনটি 2008 সালে “Satoshi Nakamoto” নামে একজন ব্যক্তি (বা মানুষের একটি গোষ্ঠী) দ্বারা Bitcoin তৈরি করা হয়েছিলো ।
;
বর্তমানে Blockchain Technology - Crypto Currency এর বাইরেও নানান কাজে ব্যাবহার করা হচ্ছে ।
;
4-Vitalik Buterin
;
Vitalik Buterin 1994 সালে Russia তে জন্মগ্রহণ করেন । তার বাবা Dmitry একজন computer scientist. তার যখন ৬ বছর বয়স তখন তার বাবা পরিবার নিয়ে Canada চলে যায় । কানাডার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় গ্রেডে থাকাকালীন, Vitalik Buterin কে প্রতিভাধর শিশুদের জন্য একটি ক্লাসে রাখা হয়েছিল এবং গণিত, প্রোগ্রামিং এবং অর্থনীতিতে আকৃষ্ট হয়েছিল। Vitalik Buterin তখন Torento এর একটি বেসরকারী হাই স্কুল দ্য অ্যাবেলার্ড স্কুলে ভর্তি হন। বুটেরিন 17 বছর বয়সে তার বাবা দিমিত্রি বুটেরিনের কাছ থেকে বিটকয়েন সম্বন্ধে শিখেছিলেন।
;
উচ্চ বিদ্যালয়ের পর, বুটেরিন University of Waterloo ভর্তি হন। সেখানে, তিনি উন্নত কোর্স গ্রহণ করেন এবং ক্রিপ্টোগ্রাফার ইয়ান গোল্ডবার্গের একজন গবেষণা সহকারী ছিলেন, যিনি অফ-দ্য-রেকর্ড মেসেজিং Co-Founder ছিলেন এবং টর প্রকল্পের প্রাক্তন বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান ছিলেন। 2012 সালে, বুটেরিন ইতালিতে ইনফরমেটিক্সে আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
;
2013 সালে, তিনি অন্যান্য দেশের ডেভেলপারদের সাথে দেখা করেছিলেন যারা কোডের জন্য তার উত্সাহ শেয়ার করেছিলেন।তিনি সেই বছরের শেষের দিকে টরন্টোতে ফিরে আসেন এবং ইথেরিয়ামের প্রস্তাব দিয়ে একটি White-paper প্রকাশ করেন।
;
তিনি 2014 সালে বিশ্ববিদ্যালয় থেকে dropped out হয়ে যান , যখন তিনি থিয়েল ফেলোশিপ থেকে $100,000 অনুদান পেয়েছিলেন , a scholarship created by venture capitalist Peter Thiel এবং তার পরে সে full-time Ethereum নিয়ে কাজ শুরু করেন ।
;
Blockchain Technology ব্যবহার করা শুরু হয়েছিলো Crypto Currency তৈরি করার জন্য । Bitcoin এর পরে আরও crypto currency তৈরি করা হয় ।
;
Vitalik Buterin “Ethereum” তৈরি করে । এর পরে থেকে Blockchain Technology এর ব্যাবহার সর্বস্তরে বাড়তে থাকে ।
;
5-Ethereum
;
Ethereum is a decentralized blockchain with smart contract functionality. Ether হল Ethereum platform এর native cryptocurrency. Ethereum হল open-source software. Ethereum যে কাউকে এটিতে স্থায়ী এবং অপরিবর্তনীয় (permanent and immutable) Decentralize Application deploy করার অনুমতি দেয়, যার সাথে ব্যবহারকারীরা interact করতে পারে।
;
Ethereum ব্যবহারকারীদের নন-ফাঞ্জিবল টোকেন (NFTs) তৈরি এবং বিনিময় করার অনুমতি দেয়, যেগুলি এমন টোকেন যা ছবিগুলির মতো অনন্য ডিজিটাল সম্পদের সাথে সংযুক্ত করা যেতে পারে। অন্যান্য অনেক ক্রিপ্টোকারেন্সি Ethereum blockchain এর উপরে ERC-20 টোকেন স্ট্যান্ডার্ড ব্যবহার করে।
;
6-Current Scenario
;
The current scenario of blockchain technology is one of rapid growth and development. The technology is still in its early stages, but it has already shown great promise in a variety of applications, including finance, healthcare, supply chain management, and government.














 What is Blockchain?;ব্লকচেইন হল একটি ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি (DLT) যা নিরাপদ (secure) এবং স্বচ্ছ (transparent) পদ...
22/08/2023


What is Blockchain?
;
ব্লকচেইন হল একটি ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি (DLT) যা নিরাপদ (secure) এবং স্বচ্ছ (transparent) পদ্ধতিতে লেনদেন (transctions) রেকর্ড করতে ব্যবহৃত হয়। এটি এমনভাবে তথ্য রেকর্ড করার একটি সিস্টেম যা সিস্টেমটিকে পরিবর্তন করা, হ্যাক করা বা প্রতারণা করা কঠিন বা অসম্ভব করে তোলে।
;
ব্লকচেইনের প্রতিটি ব্লকে অনেকগুলি লেনদেন (transctions) থাকে এবং যতবারই ব্লকচেইনে একটি নতুন লেনদেন (transctions) হয়, সেই লেনদেনের একটি রেকর্ড প্রতিটি অংশগ্রহণকারীর লেজারে যোগ করা হয়। এইভাবে, প্রত্যেকের কাছে সর্বদা সমস্ত ক্রিপ্টোকারেন্সি লেনদেনের (transctions) একটি up-to-date record থাকে।














  What is a decentralized Ledger?;A decentralized ledger is a database that is maintained by multiple nodes in a network...
22/08/2023


What is a decentralized Ledger?
;
A decentralized ledger is a database that is maintained by multiple nodes in a network. This means that there is no single point of control or failure, and the ledger is more resistant to attack or manipulation.
;
একটি decentralized ledger হল তথ্য রেকর্ড করার এমন একটি সিস্টেম যেখানে এটি নিয়ন্ত্রণ করার জন্য কোন নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থা নেই , যেখানে control, power, authority and decision-making কে নির্দিষ্ট কোন ব্যক্তি বা সংস্থার কাছে না রেখে Network এ সংযুক্ত সকলের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া ।
;
decentralized ledger এ তথ্য গুলো একবার input করা হয়ে গেলে সিস্টেম পরিবর্তন করা, হ্যাক করা বা প্রতারণা করা কঠিন বা অসম্ভব ।














 What is Decentralized?Ans:Decentralization হল এমন এক প্রক্রিয়া যেখানে control, power, authority and decision-making কে...
22/08/2023


What is Decentralized?
Ans:
Decentralization হল এমন এক প্রক্রিয়া যেখানে control, power, authority and decision-making কে নির্দিষ্ট কোন ব্যক্তি বা সংস্থার কাছে না রেখে Network এ সংযুক্ত সকলের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়।

 What is Ledger?;The book which contains a classified and permanent record of all the transactions of a business is call...
22/08/2023


What is Ledger?
;
The book which contains a classified and permanent record of all the transactions of a business is called the ledger.
;
Ledger হল এমন একটি বই / খাতা যেখানে ব্যবসায়ের সকল লেনদেনের শ্রেণীবদ্ধ হিসাব স্থায়ী ভাবে record করা হয়ে থাকে । Ledger মূলত commerce (Accounting) sector এর একটি উপাদান ।
;
In cryptography technology, a ledger is a distributed database that records all cryptocurrency transactions. It is a secure and transparent way to track ownership of cryptocurrency.
;
“Ledger” ব্লকচেইন প্রযুক্তির একটি মূল উপাদান। ব্লকচেইন হল তথ্য রেকর্ড করার একটি সিস্টেম, যা সিস্টেম পরিবর্তন করা, হ্যাক করা বা প্রতারণা করাকে কঠিন বা অসম্ভব করে তোলে।
Cryptography Technology তে Ledger ব্যবহার করার কিছু সুবিধা উল্লেখ করা হলঃ
Security: cryptocurrency transactions সংরক্ষণ এবং track করার নিরাপদ মাধ্যম হল Ledger. Ledger Cryptography Technology দ্বারা সুরক্ষিত, যা Hack বা পরিবর্তন করা কঠিন বা অসম্ভব ।
;
Transparency: Cryptocurrency Transactions কে transparent way তে track করতে ledger ব্যাবহার করা হয় । Network এর প্রত্যেকেরই Ledger Access রয়েছে, তাই লেনদেনের (transactions) সত্যতা যাচাই করা সহজ।
;
Scalability: Ledger প্রচুর পরিমাণে লেনদেনের (transactions) জন্য scale করা যেতে পারে। এটি high-volume applications গুলিতে ব্যবহারের জন্য উপযুক্ত ।
;
Efficiency: Ledger হল cryptocurrency লেনদেন (transactions) সংরক্ষণ এবং track করার একটি কার্যকর উপায়। এর জন্য central authority এর প্রয়োজন নেই, যা সময় এবং অর্থ বাঁচাতে পারে।
;
সামগ্রিকভাবে, Ledger একটি Powerful Tool / Technology যা cryptocurrency লেনদেনগুলিকে (transactions) সুরক্ষিত এবং track করতে ব্যবহার করা যেতে পারে। এটি ব্লকচেইন প্রযুক্তির একটি মূল উপাদান এবং cryptocurrency শিল্পের বৃদ্ধির জন্য অপরিহার্য।




















Address

Gazipur, Dhaka
Barura

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Himel.JS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan Himel.JS:

Share

Category