স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria

স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria জেলার জন্য, জেলার তরে আমরা।

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিরুদ্ধে অভিযান ও পদক্ষেপ নেয়ায় এবার এমপি'র নিকট ম্যাজিস্ট্রেটের বিরুদ...
03/08/2026

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিরুদ্ধে অভিযান ও পদক্ষেপ নেয়ায় এবার এমপি'র নিকট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নালিশ জানালেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতি!
এই হলো আমাদের অবস্থা! অনিয়ম-অব্যবস্থাপনায় ভরা সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো। প্রশাসনের আরো কঠোর হওয়া উচিত।

অস্বাস্থ্যকর ১৮৫৭টি আইসক্রিম জব্দ, ৫০০০০/- টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ-আজ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরো...
02/08/2026

অস্বাস্থ্যকর ১৮৫৭টি আইসক্রিম জব্দ, ৫০০০০/- টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ-

আজ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে আশুগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুতকারীকে হাতেনাতে ধরা হয়। তল্লাশি অভিযানে ১৮৫৭ পিস আইসক্রিম এবং দুর্গন্ধযুক্ত ১০০০ পিস বাঁশ কাঠি জব্দ করা হয় এবং জনসম্মুখে ধ্বংস করা হয়। উক্ত অপরাধে ৫০০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং তৎক্ষণাৎ অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়।

০২/০৮/২০২৬ খ্রি.
আশুগঞ্জ বাজার

জেলা শহরের প্রবেশ দ্বার কাউতলতে অবস্থিত শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে করা 'সৌধ হিরন্ময়' সড়ক দ্বীপটির ভিতরের আগাছা পরিষ্কার ক...
02/08/2026

জেলা শহরের প্রবেশ দ্বার কাউতলতে অবস্থিত শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে করা 'সৌধ হিরন্ময়' সড়ক দ্বীপটির ভিতরের আগাছা পরিষ্কার করা হয়েছে আজ। কিন্তু অপসারণ করা হয়নি এটির চারপাশের বেস্টনিতে লাগানো বিভিন্ন আকারের ব্যানার-ফেস্টুন গুলো। এর ভিতরেই মহাসড়কের রাস্তা নির্দেশক ফলকটিও রয়েছে। শহরের প্রবেশ মুখের এমন একটি নান্দনিক ও গুরুত্বপূর্ণ স্থান যদি ব্যানার ফেস্টুনে ঘিরে রাখা হয় তাহলে শহরের ভিতরে কেমন চিত্র হবে সেটা সহজেই অনুমান করা যায়।
দৃষ্টিকটু এসকল ব্যানার -ফেস্টুন অপসারণ করে জায়গাটি উন্মুক্ত করে দেয়ার অনুরোধ করছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা র প্রতি।

হে প্রিয় শহর তুমি আমাদের জন্য নিরাপদ হও!২২ বছরের টগবগে তরুণীর মনে কতো স্বপ্ন ছিলো তুমি কী জানো হে প্রিয় শহর? বাবা-মা বাস...
02/08/2026

হে প্রিয় শহর তুমি আমাদের জন্য নিরাপদ হও!

২২ বছরের টগবগে তরুণীর মনে কতো স্বপ্ন ছিলো তুমি কী জানো হে প্রিয় শহর? বাবা-মা বাসায় অপেক্ষা করছে যে পাঠ চুকিয়ে মেয়ে আমাদের বাসায় ফিরবে ; কিন্তু প্রিয় শহর তুমি উপহার দিলে এক লাশ!
তুমি ক্রমেই মৃত্যুপুরী হয়ে উঠেছ হে প্রিয় শহর! আমরা আতঙ্কিত, আমাদের সন্তানরা ভীত সন্ত্রস্ত!

একটি বাচ্চা পড়া শেষ করে হেটে যাচ্ছে বাড়ির দিকে, এই হেটে যাওয়াটাও তার জন্য নিরাপদ হতে পারলো না? অটোরিকশার আঘাতে দেয়াল খসে পড়লো, আর মেয়েটির শরীর চাপা পড়লো সেই দেয়ালে! কতোটা কষ্টের মৃত্যু হলো তার!
শহরের দখল এখন লাগামহীন সিন্ডিকেটের হাতে। শহরটা কী এভাবেই চলতে থাকবে সব লাগামহীন ও অনিরাপদ ভাবে??

ব্রাহ্মণবাড়িয়া শহরে রেলরে প্রচুর জমি নামে-বেনামে লিজ,বেদখল রয়েছে।ভরাট হয়েছে অনেক জলাধার।  এসব লিজ বাতিল এবং দখলকৃত জমি উ...
01/08/2026

ব্রাহ্মণবাড়িয়া শহরে রেলরে প্রচুর জমি নামে-বেনামে লিজ,বেদখল রয়েছে।ভরাট হয়েছে অনেক জলাধার। এসব লিজ বাতিল এবং দখলকৃত জমি উদ্ধারে কাজ করবে রেল কর্তৃপক্ষ।

আমরা আপদ আর বিপদের গ্যাড়াকলে আটকে গেছি! এই সিগনাল পোস্টে আগে আরেকজনের ফেস্টুন ঝুলানো ছিলো যার জন্য সিগনালের বাতি দেখা যে...
01/08/2026

আমরা আপদ আর বিপদের গ্যাড়াকলে আটকে গেছি!
এই সিগনাল পোস্টে আগে আরেকজনের ফেস্টুন ঝুলানো ছিলো যার জন্য সিগনালের বাতি দেখা যেতো না। ঐটা সরানো হয়েছে। তারপর আরেকজনের বিজ্ঞান এসে হাজির!
কী অদ্ভুত এক সমাজে বাস করি আমরা!

ব্রাহ্মণবাড়িয়া কলেজ রেল ক্রসিং

ডা.আব্দুল মোমেন চেম্বার করেন কুমারশীল মোড়ে সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে। এই লোক প্রকৃত পক্ষে ডাক্তার কি না সেটা ...
31/07/2026

ডা.আব্দুল মোমেন
চেম্বার করেন কুমারশীল মোড়ে সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে। এই লোক প্রকৃত পক্ষে ডাক্তার কি না সেটা খতিয়ে দেখার আহবান করছি যথাযথ কর্তৃপক্ষের নিকট।
কারণ -
প্রথমত উনার প্রেসক্রিপশনে বিএমডিসি নাম্বার নেই।

দ্বিতীয়ত- জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটকে ( NICVD) কে তিনি লিখেছেন National Heart Disease Institute!

তৃতীয়ত হৃদরোগকে তিনি লিখেছেন Heart Disease যা মেডিকেল এর ভাষা নয়।

চতুর্থত - Medicine কে তিনি লিখেছেন Medachin

এতোগুলা অসঙ্গতি কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে থাকতে পারে না। এই লোক ফ্রড কি না সেটা দ্রুত খতিয়ে দেখা হউক।

ছবিটি সাংবাদিক জনাব ইব্রাহিম খান সাদত এর পোস্ট থেকে নেয়া।

বি.দ্র. প্রফেসর ডা.আব্দুল মোমেন আর এই ডা.. আব্দুল মোমেন একই ব্যক্তি নন, ভিন্ন ব্যক্তি। কেহ গুলিয়ে ফেলবেন না দয়াকরে।

সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের শয়তানিয়া ঘাট, বালু সিন্ডিকেটের অভয়ারণ্য! নৌকায় আনা বালু পাইপের মাধ্যমে চলে যাচ্ছে দূর দূরা...
30/07/2026

সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের শয়তানিয়া ঘাট, বালু সিন্ডিকেটের অভয়ারণ্য! নৌকায় আনা বালু পাইপের মাধ্যমে চলে যাচ্ছে দূর দূরান্তে, আর এই বালু দিয়ে ভরাট হচ্ছে ফসলি জমি, পুকুর! প্রশাসনের তদারকি প্রয়োজন।

বাস্তবায়ন হলে ভালো
30/07/2026

বাস্তবায়ন হলে ভালো

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেট এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে অনলাইন জুয়ার  লোকাল এজেন্ট সহ  ৮ জন আটক।
29/07/2026

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেট এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে অনলাইন জুয়ার লোকাল এজেন্ট সহ ৮ জন আটক।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share