26/05/2022
*Training বা প্রশিক্ষণ গ্রহণ করাঃ
ট্রেনিং হলো কাজ শুরুর প্রথম ধাপ।
যে কোন বিষয়ে সফল হতে হলে সে বিষয়ে মৌলিক প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য। মানুষ দক্ষতা নিয়ে জন্মায় না।দক্ষতা অর্জন করতে হয়।আর দক্ষতা অর্জনের সঠিক পথ হচ্ছে প্রশিক্ষণ। *প্রশিক্ষণ হচ্ছে সাফল্যের বিজ স্বরুপ*, বিজ ছাড়া যেমন গাছ হয় না, তেমনি প্রশিক্ষণ ছাড়া সফল হওয়া যায় না।যে যে পেশায় থাকুক অবশ্যই তাকে সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতেই হবে।সেই প্রশিক্ষণ বহু ভাবে করা যায়। সে জন্য প্রয়োজন শুধু ইচ্ছা শক্তির।প্রশিক্ষণের মাধ্যমে কঠিন কাজ কে সহজ ও নিখুত ভাবে করা যায়।
মনে করুন আপনাকে একটি ভিজিটিং কার্ড টেবিলের উপর খাড়া ভাবে রাখতে বলা হয় তাহলে তা পারবেন? আসলে বিষয়টি খুব সহজ।একটু বাঁকা করে বা ভাঁজ করে রাখুন দেখবেন কার্ড টি দাড়িয়ে থাকবে, এটাই মূলত ট্রেনিং। অর্থাৎ কৌশলে কাজটি করা।এর ফলে সময় শ্রম কম লাগে, কঠিন কাজ টি সহজে হয়ে যায়।সুতরাং কাজের শুরুতেই ট্রেনিং গ্রহণ করুন।আর যে সম্পাদনের জন্য হাতে -কলমে যে শিক্ষা প্রদান করা হয় তাকে Training ( ট্রেনিং) বা প্রশিক্ষণ বলা হয়।
ট্রেনিং হলোএকটি নির্দিষ্ট কাজ সম্পাদনের যোগ্যতা,দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি র একটি প্রক্রিয়া। ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো সুন্দর ও সুষ্ঠু ভাবে কার্যসম্পাদন, পরিকল্পিত কর্মসূচি গ্রহণ ও ফলাফল অর্জন করা।ট্রেনিং এর মাধ্যমে মানুষের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।সংশ্লিষ্ট বিষয় বা সম্বন্ধে জ্ঞান বাড়ে।জ্ঞান বাড়লে দক্ষতা বাড়ে, তখন তার আত্মবিশ্বাস বাড়ে।আত্মবিশ্বাস নিয়ে কাজ করলেই মানুষ সফল হয়।কিন্তু কাজ করা নির্ভর করে মনোভাবের উপর।অর্থাৎ শুধু কর্ম জ্ঞান থাকলেই হবে না,কর্ম দক্ষতা থাকতে হবে।আবার কর্মদক্ষতা থাকলেই হবে না,কাজ করতে হবে।কাজের অর্থ হচ্ছে 'কর'. সুতরাং করলেই তা সম্পন্ন হবে, অনথায় নয়।দুই রকমের মানুষ ব্যর্থ হয় ১ম জন যিনি প্রশিক্ষণ নিয়েছে কিন্তু কোন কাজ করে নাই।২য় জন প্রচুর কাজ করছেন কিন্তু কোন প্রকার প্রশিক্ষণ গ্রহণ করে নাই।শেষ পর্যন্ত সেও ব্যর্থ হয়।
অতএব নিচের বিষয় গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।
Competency>Knowledge>Skill>>>>>Attitude>>>>>Competency....
মানুষ প্রতি নিয়ত কোন না কোন এক বা একাধিক কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখে।মানুষের এই স্বভাব জন্মগত।জন্মই কর্মের জন্য এবং কর্ম হচ্ছে পরম ধর্ম।যে যতো বেশি কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে তার প্রতিভাও ততো বেশি বিকশিত হয়। জীবন জীবিকা এবং সম্মানের জন্য মানুষ যে কর্ম বেছে নেয় সেই কর্ম সম্পর্কে তার কোন রকম পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতা থাকে না।একমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে মানুষ নিজেকে দক্ষও যোগ্য হিসেবে গড়ে তোলে।সে দক্ষ হওয়ার প্রশিক্ষণ নিয়ে আসে সাফল্য।
সংক্ষিপ্ত আলোচনায়ঃ
কেএম মাকসুদুল আলম দেলোয়ার *জেইভিপি প্রাইম ইসলামী লাইফ ইঃলি ঃ ব্রাহ্মণবাড়িয়া।
*প্রশিক্ষক ও আজীবন সদস্য বিআইডিএস সোসাইটি ঢাকা।
*ফাউন্ডার - বিআইটিসি ব্রাহ্মণবাড়িয়া।
২৬.০৫.২২