11/12/2025
পাকিস্তান আমলে পাক সরকার বলতো, শেখ মুজিব দেশ ভাঙ্গার ষড়যন্ত্র করছে।
দেশ স্বাধীন হওয়ার পর জানলাম, শেখ মুজিব দেশের স্বাধীনতা চায় নাই। যুদ্ধও করে নাই।
তারপরও সে জাতির পিতা। সে ছিল খুবই খারাপ মানুষ, দেশটা ষড়যন্ত্র করে ভারতকে দিয়ে দিতে চাইছিল। তাই তাকে আমরা মে*রে ফেললাম।
জিয়াও ছিল ষড়যন্ত্রকারী, বঙ্গবন্ধুর খুনের মাস্টারমাইন্ড, বহু সেনাবাহিনীর লোকজন মে*রে জোর করে ক্ষমতা নিয়েছে, তাই তাকেও আমরা মে*রে ফেলেছি।
এরশাদের পরিকল্পনায় জিয়াকে মা*রা হয়েছে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা নিয়েছে, তাই এরশাদ শেষ জীবনে জেল খেটে ম*রলেন।
৯০ দশকে শুনেছি, শেখ হাসিনা ক্ষমতা পেলে দেশটা ভারতের কাছে বিক্রি করে দিবে। মসজিদে মসজিদে উলু ধ্বনি শোনা যাবে।
আর খালেদা জিয়া ক্ষমতা পেলে এই দেশ হবে জঙ্গিদের আস্তানা। এই দেশ হবে পাকিস্তান।
খালেদা বলতো শেখ হাসিনা দেশ বিক্রির ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা বলতো খালেদা জিয়া এই দেশকে জঙ্গি আস্তানা বানানোর ষড়যন্ত্র করছে। এরা কেউ সুশিক্ষিত নয়, তারপরও এরা আমাদের অনেকের কাছে আদর্শ নেত্রী।
আলহামদুলিল্লাহ, দুই নেত্রীর আমলেই আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি।
এখন শুনছি শেখ হাসিনা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা অফিসার মেরেছেন। ভ্যানিটি ব্যাগে করে বোমা এনে ২১শে আগষ্ট নিজেই নিজের উপর বোমা মেরে*ছেন। ।
এদিকে আবার নানা ষড়যন্ত্রের ঠেলায় তারেক রহমান দেশে আসতে পারছেন না, কারণ সে দশ ট্রাক অস্ত্র পাঠিয়ে ভারত ভাঙ্গতে চাইছিল। আমেরিকায় সে কালো তালিকায় আছে।
ড. ইউনুস ষড়যন্ত্র করে ক্ষমতায় বসেছেন। শেখ হাসিনা ফিরে আসার ষড়যন্ত্র করছে।
আমরা দেখি ষড়যন্ত্রের ফ্যাক্টরি খুলে বসেছি।
এইসব ষড়যন্ত্রকারীদের আমরা ভালোবেসে নাম দিয়েছি বঙ্গবন্ধু, পল্লী বন্ধু, দেশরত্ন, দেশমাতা। তারেক রহমানকে কিছুদিন আগেও যারা গালাগাল দিতো,তাদের কাছে এখন তিনি তারুণ্যের অহংকার!
আমার সাদা মনে বেগুনি কালারের একটা প্রশ্ন, আমাদের দেশের নেতারা প্রত্যেকেই যদি ষড়যন্ত্রকারী হয় তাহলে তাদের কোটি কোটি ভক্ত কারা? শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার প্রশংসা করতো, খালেদা জিয়াকে গালি দিতে দিতে বঙ্গোপসাগরে নিয়ে ফেলতো, তারাই এখন খালেদা জিয়ার জন্য কাঁদতে কাঁদতে শার্ট ভিজিয়ে ফেলছে ।
যে দেশে এতো ষড়যন্ত্রকারী নেতা, সেই দেশের জনগণ কেমন? যোগ্য নেতাই বা কে
© Abu Hanif