Sriti's Arts & Crafts

Sriti's Arts & Crafts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sriti's Arts & Crafts, Chandpur.

18/07/2025

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''

দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানেই হয় না।
ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে কাজ। তারচেয়ে বরং অভদ্র হয়ে সোজাসাপ্টা বলে দাও, ঝুলিয়ে রেখো না!
একটা মানুষ টানা ফোন দিয়েই যাচ্ছে তোমাকে সকাল-বিকাল। তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো, রিং বেজে যাচ্ছে, ম্যাসেজ আসছে। সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালোমানুষি করে বললে - "আমি মাঝে অসুস্থ ছিলাম, তাই ফোন ধরা হয় নাই/ম্যাসেজ চেক করি নাই, সরি!"
মানুষটা ভরসা পেলো, তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো। অথচ তুমি তো তার কাছের মানুষ না, তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হবার অভিনয় করছো।
যা ঠিক না, একদম ঠিক না।
যদি পাশেই না থাকো তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিও না। তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যা আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো!
দিনের পর দিন কারো মনে তোমার জন্যে বিন্দু বিন্দু মিথ্যে এক্সপেকটেশন এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার তোমার নেই! একদমই নেই!
এমন একটা দিন আসবে, যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে, মাতালের মত ধুকতে থাকবে, পাগলের মত চিৎকার করে তার এটেনশন চাইবে। ফোনে রিং এর পর রিং বাজবে, ম্যাসেজের পর ম্যাসেজ সিন হবে। আস্তে আস্তে তুমি টের পাবে, তুমি ডুবে যাচ্ছো এবং খুব চেনা একটা সমুদ্রে ডুবে যাচ্ছো!
তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেয়ার জন্যে পাগল হয়ে আছে বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছো। কারো দুর্বলতার জন্যে তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারন হবে, অবশ্যই হবে! মনে রাখবে - একদিন প্রতারকদেরও ঠকতে হবে, মরার আগে হলেও।
প্রকৃতির অলিখিত সংবিধানে এটাই লেখা আছে যে - "কাউকে ঠকিয়ে খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না!"

18/07/2025

আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগে'ই সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি!'🙂

18/07/2025
01/02/2025

সুন্দর হওয়ার জন্য তো চিন্তা-ভাবনাও সুন্দর হওয়া প্রয়োজন, মানুষের সৌন্দর্য তো মানুষের ব্যাক্তিত্বে।

ভুল করেও কখনো, সব কথা সবাইকে বলতে যাবেন না এবং বোঝাতেও যাবেন না। শুধু মনে রাখবেন কথারও একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবাই রাখে না।

01/08/2024

শুনতে ভয়,দেখতে ভয়, বলতে ভয়,লিখতে ভয়,
"এমন দেশকে,কোন শালারা স্বাধীন কয়"🙂

28/10/2023

জেনে বুঝে যারা হারিয়ে যায়,
তারা কখনো ফিরে আসেনা!
একটা সময় যখন থাকার চেষ্টায়-
লড়াই করতে করতে হেরে যায়!
তখনি মানুষ নিজেকে আড়াল করে নেয়।

27/10/2023

দূরে কোথাও চলে গেলে ভালোই হতো। এই যেমন ধরুন, একদম নির্জন একটা জায়গা যেমনটা আপনি রোজই কল্পনা করেন। শুধু মাত্র নিজের সাথে। নিজের হাতে হাত রেখে। যেখানে কোনো কোলাহল নেই, নেই না পাওয়ার আক্ষেপ। মন খা'রা'প নামক কোনো শব্দ নেই, নেই ঠিক ভুলের চিন্তারা!

এমন কোথাও হারিয়ে গেলে হয়তো কিছুটা স্বস্তি মিলতো। ফুটতো হাসি ঠোঁটে যা প্রায় হাসতে ভুলে গিয়েছিলো।☘️

27/10/2023

মানুষ আমাকেও ভালোবাসে, যত্ন নেয়, মায়া দেখায় তবে তা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে।

সেই সময় পার হওয়ার সাথে সাথে আমার প্রতি সবার ভালোবাসা কমে যায়, যত্ন কমে যায়, মায়া ফিকে হয়ে যায় এরপর আস্তে আস্তে আমি নামক কেউ কারো জীবনে ছিলাম এটাই ভুলে যায়।

25/10/2023

এই পরিচিত শহরের অপরিচিত নিয়ন আলোয় নিজেকে বড্ড খাপছাড়া লাগে।
এই আলোতে মেতে থাকা মানুষগুলো বড্ড মুখোশধারী।
এরা কেমন নিজের আমিটাকে লুকিয়ে রাখে!
সমুদ্র হয়ে থাকা চোখগুলো ঢাকে রঙিন ফ্রেমে।
হাসির পিছনে থাকে তেপান্তরের অভিমান।
ভালো আছি না বলে ‘ভালোই’তে সীমাদ্ধ রেখে
পাড়ি জমায় দীর্ঘশ্বাসের পথে।
মাঝে মাঝে মনে হয় অনুভূতি শূণ্য হলে হয়তো
অন্ধকারে বাঁচার আকুতি কিছুটা হলেও কম হতো।
কিন্তু এই ভাবনাও বৃথা।
মানুষ যে শূণ্য অনুভূতির হয় না।
অনুভূতিই তো মানুষকে বাঁচিয়ে রাখে এই নিকষকালো অন্ধকারে!

• অন্ধকার

25/10/2023

তুমি আমার কাছে আমার হয়ে থেকে গেলে না কেন একটা নিয়ম ভেঙে?নিয়ম ভাঙার প্রতিশ্রুতি দিয়ে যেহাত ধরেছিলে সেখানে অজুহাত।অনিয়মের অসুখ ঠিক রয়ে গেলো দেখো? শুরু তুমি নেই।

মানুষ বদলায় কিন্তু তুমি কেমন ভয়ংকর ভাবে বদলে গেলে। আমার ভেতর যেন রোবটের ব্যবহার। কিন্তু আমি তো রোবট নই। তোমার মতো এতোটা বদলে যেতে পারি না, যেখানে স্মৃতি গুলোকে খুন করা যায় সহজেই। আবার তোমাকে ভুলে থাকাও একটা খুন, যা আমাকে আমার খুনি হতে হয়। কিন্তু আমি এমনটা করতে পারছি না।

আমার কিচ্ছু ছিল না,না ছিল চেহারা না ছিল কোন গুণ, না ছিল তোমাকে ভালবাসা ছাড়া অন্য কিছু দিয়ে সুখী করার ক্ষমতা। বুকের কুপে স্বচ্ছ জলের মতো আবেগ দিয়ে তোমাকে ভালবাসি জানান দিয়েছি, তুমি কেমন গলে গেলে মমের আগুনের ফুল্কির মতো। আমাকে জানান দিলে ভালবাসা একটা অসুখ। যে অসুখ তোমার আজীবন আমার জন্য পুষে রেখে দিবে। যে অসুখের তুমি রুগী হলে আমি আমৃত্যুকাল প্রতিষেধক।

একটু একটু করে মনের যত্ন নিলে চারা গাছের মতো।
যদি চারাগাছটা কেটেই ফেলবে তবে কেন যত্ন নিলে?
আকাশ বায়না দিয়ে তুমি আমার জন্য অথৈজল সমুদ্র উপহার দিলে! চার আনার জীবনে তুমি আট আনার দুঃখ ঠেলে দিলে? কেমনে পারলে এ-তো নিষ্ঠুরতা আঁকড়ে ধরতে। প্রেম হারালে প্রেম পাওয়া যায়, ভালবাসা হারালে শুধুই স্মৃতি থাকে। যে স্মৃতি সামনে দাঁড়িয়ে গেলে পৃথিবী অন্ধকার লাগে। আমি তোমাকে হারিয়ে পৃথিবী অন্ধকার দেখি৷

না পারছি তোমার ভালবাসা নামক অভিনয় সইতে, না পারছি নিজের সাথে নিজে অভিনয় করতে। মানুষ অনেক কিছুই পারে কিন্তু নিজের মনের সাথে নিজে অভিনয় করতে পারে না।

আমি যদি এক ব্যর্থ অভিনেতা, ব্যর্থ মানুষ হই,তবে আজ চিৎকার করে বলে দিতে ইচ্ছে করছে একটা সত্যের সন্ধান। প্রতিটি স্বচ্ছ প্রেমিকের আয়নায় ব্যর্থ মানুষের ছাপ আছে, একটা ব্যর্থ অভিনেতা থাকে।

22/10/2023

সাময়িক আনন্দের জন্য যার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছেন। দিনের পর দিন মিথ্যে বলে যাচ্ছেন। একবার ভেবে দেখুন তো সেই মানুষটা যদি আপনাকে একবার মন থেকে ভালোবাসতে শুরু করে, আপনি চলে যাওয়ার পর সে কি আপনার দেয়া এই আঘাত সহ্য করতে পারবে। এমনওতো হতে পারে আপনার অভিনয় সে ভালোবাসা ভেবে নিয়েছে।

অনেক মানুষ কষ্টে বুক ফেটে গেলেও মুখ ফুটে চিৎকার করতে পারে না। কেউ কেউ তো আবার চিৎকার করে দুচোখের জলে কষ্ট ভাষায়। তবুও আপনার মত যারা ভালোবাসার অভিনয় করে তারা এই বিচ্ছেদের কষ্টটা বোঝে না। আসলে তাদের হৃদয় বলতে কিছু নেই। যদি থাকতো তবে শেষ বিদায়ে প্রিয়জনের আকুতি মিনতি আর চোখের জল দেখেও থেকে যেতো। ছেড়ে যেতে পারতো না।
সত্যি বলতে যারা ভালোবাসে না তাদের হৃদয় বলতে কিছু নেই।

যাকে চিরদিন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে দিনরাত অভিনয় করে স্বপ্ন দেখিয়েছেন। আপনি অন্য কাউকে বিয়ে করছেন শুনে সেই মানুষটা কি করেই বা ঠিক থাকবে বলুন। তার স্বপ্নগুলো কষ্ট হয়ে তার বুকে জমে থাকবে। বেঁচে থাকার ইচ্ছে দিনদিন শেষ হতে থাকবে। এই মানুষটা তখন অন্য কোনো মানুষকে বিশ্বাস করতেও ভয় পাবে।

কারণ ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে, ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্নে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে দিলাম।

মানুষ মন দিয়ে ভালোবেসে যখন প্রতারিত হয়। তখন কেউ কেউ এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা ও করে বসে। আর যারা বেঁচে থাকে তারা একটা জিন্দালাশ হয়ে বেঁচে থাকে পৃথিবীতে।

একবার ভেবে দেখুন তো আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, সে যদি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনার সাথে প্রতারণা করে। আপনি কি মেনে নিতে পারবেন? পারবেন না।কারণ এই অভিনয় করতে করতে একসময় হয়তো আপনিও কাউকে ভালোবেসে ফেলবেন। আপনার ভালোবাসার মূল্যায়ন তখন সে করবে না।

ভালোবাসা কোনো খেলনা নয়। ভালোবাসা সৃষ্টিকর্তার দেয়া একটি মূল্যবান সম্পদ। যাকে বিয়ে করতে পারবেন না তার সাথে কখনো ভালোবাসার অভিনয় করে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিবেন না।

মনে রাখবেন কষ্ট দিলে কষ্ট পেতে হয়।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sriti's Arts & Crafts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share