Safiqul Islam

Safiqul Islam আমার স্ট্যাটাস লাক্স সাবান মনে করে নি?

সাবেক সহ- সভাপতিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহ্যাবিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিমানবন্দর থানা, ঢাকা মহানগর উত্তর।

ছাত্রলীগ কর্মীদের যা জানা জরুরী।** ছাএলীগ বলতে কোন শব্দ নেই, বানান হবে "ছাত্রলীগ"। ** ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছা...
22/01/2022

ছাত্রলীগ কর্মীদের যা জানা জরুরী।

** ছাএলীগ বলতে কোন শব্দ নেই, বানান হবে "ছাত্রলীগ"।

** ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

** সর্ব প্রথম শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন তৎকালীন ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ।

** ইংরেজিতে Bangladesh Students’ League

** ছাত্রলীগ সম্পর্কিত কোন পোস্ট করার আগে একটু খেয়াল করবেন... বাংলাদেশ ছাত্রলীগের কালো রং এর লোগো ব্যবহার করবেন, লাল লোগো জাসদ ছাত্রলীগের।

** বাংলাদেশ ছাত্রলীগের লোগোতে স্টারের সংখ্যা ৩ টি, আর জাসদ ছাত্রলীগের লোগোতে স্টারের সংখ্যা ১ টি।

** জেনে রাখা জরুরি, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন নয়, ছাত্রলীগ আওয়ামী লীগ এর ভ্রাতৃপ্রতিম সংগঠন।

** ছাত্রলীগে "সিনিয়র" সহসভাপতি/ যুগ্ম সাধারণ সম্পাদক / যুগ্ম আহবায়ক বলতে কোন পদবী নাই। ("সিনিয়র" লেখা যাবে না, "১ম" লেখা যেতে পারে)
সভাপতি'দের ক্ষেত্রে লিখা হয় "সংগ্রামী", সাধারণ সম্পাদক'দের ক্ষেত্রে লেখা হয় " বিপ্লবী"।

** সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ের স্বাক্ষর ছাড়া কোন কমিটি বৈধতা পায় না, উভয়ের স্বাক্ষরিত কমিটি ছাড়া কোন ইউনিট, ইউনিটের পদবী ব্যবহার করবেন না।

** ব্যানার, ফেস্টুন, পোস্টারে মার্জিত ছবি ব্যবহার করুন। সানগ্লাস, ক্যাপ, গলায় চেইন পরা ছবি ব্যবহার করবেন না।

** বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সকল নেতা ও কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরন করবেন, কখনোই তাদের পদ-পদবী দিয়ে বিবেচনা করবেন না।

সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সৈনিক শাহীন আলম (২২) হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জীবন...
19/01/2022

সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সৈনিক শাহীন আলম (২২) হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জীবন (২৩), সুমন ওরফে বিয়ার সুমন (২৫), ও জুম্মন (২২)।

আজ দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।

গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার)।গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩ টায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শেখ হাসিনা ক্যান্টনমেন্ট লেবুখালী, পটুয়াখালীতে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম (২২) সাত দিনের ছুটি ভোগ করার জন্য নিজ বাড়ি চাঁদপুর এর উদ্দেশ্যে রওনা হয়ে তাঁর বন্ধু ফারহাবিব এর বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিল। এসময় মৌচাক ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশা যোগে এসে শাহীনকে গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা সৈনিক শাহীন আলম এর নিকট থাকা মানিব্যাগ, টাকা পয়সা ছিনতাইকালে সে বাধা প্রদান করায় ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে প্রাণ নাশের উদ্দেশ্যে উপর্যুপরি শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সৈনিক শহীন আলমকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-এ্যাকটিভ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়...। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে আহত সৈনিক শাহীন আলমকে ঢাকা সিএমএইচ এ প্রেরণ করা হয়। পরে ভোর সাড়ে ৫ টায় সিএমএইচ এর কর্তব্যরত ডাক্তার সৈনিক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ঐ দিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা (২৯) দায়ের করেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একাধিক টিম মাঠে নামেন তদন্তে। ১৮ জানুয়ারি রাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মনকে গ্রেফতার করে।
এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই, দস্যুতা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

19/01/2022

Address

Safiqul Islam
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when Safiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safiqul Islam:

Share