10/03/2026
NID কার্ড সংশোধন ও অনলাইন কপি
এখন থেকে ঘরে বসে NID কার্ডের সকল সার্ভিস পাবেন ।
NID কার্ডে যাদের ভুল আছে সংশোধনের জন্য এবং যারা নতুন ভোটার এখনো আইডি কার্ড হাতে পান নাই অরজিনাল আইডি কার্ডের কপি নিতে যোগাযোগ করতে পারেন। খুবই স্বল্প চার্জে কাজ করা হবে।
নতুন ভোটারদের আইডি কার্ড নিতে যা লাগবে…
১। ভোটার স্লিপ নাম্বার
২। জন্ম তারিখ
৩। মোবাইল নাম্বার
৪। জন্ম নিবন্ধনের কপি
আইডি কার্ড সংশোধনের জন্য যা লাগবে….
১। নিজের নাম ঠিক করতে যা লাগবে..
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র, জন্ম নিবন্ধনের কপি দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেনস/ট্রেড লাইসেনস/কাবিননামার কপি দিতে হবে।
২। বাবার নাম, মায়ের নাম ঠিক করতে যা লাগবে..
এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র (যদি উহাতে পিতা/মাতার নাম উল্লিখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
৩। স্বামী/স্ত্রীর নাম ঠিক করতে যা লাগবে..
কাবিননামা, স্বামী/স্ত্রীর আইডি কার্ড
৪। স্বামী/স্ত্রীর সম্পর্কিত যে কোন কিছু ঠিক করতে যা লাগবে..
কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ/ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা/বিবাহ বিচ্ছেদ ডিক্রির অনুলিপি ।
৫। পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে যা লাগবে..
পিতা/মাতার মৃত্যু সনদের অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউনিসলরের প্রত্যয়নপত্রের কপি।
৬। রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে যা লাগবে..
উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে। মানে ব্লাড গ্রুপ নির্ণয়ের রিপোর্টের কাগজ জমা দিতে হবে।
৭। শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করতে যা লাগবে।
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি
জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করুন। অথবা আমাদের কল করুন 01601-688001