আহলে সুন্নত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল

  • Home
  • আহলে সুন্নত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল

আহলে সুন্নত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আহলে সুন্নত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল, Social Media Agency, senbag noakhali, .

আহলে সুন্নত ওয়াল জামায়াত সূফী ও সূফীবাদের উপর ভিত্তি করে গঠিত।
সম্পূর্ণরূপে ইসলাম প্রচারে
ইহা বিশ্বের সকল প্রকৃত সূফীদের ঐক্যের মঞ্চ দ্বারবাহক, সারা বিশ্বের অলী আউলিয়া পীর-মাশায়েখদের তরিকার মুরিদের এর জন্য সার্বজনীন
আপনারা এই ঐক্যের সাথে যুক্ত থাকুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম১১ রবিউস সানি ১৪৪৫ হিজরি ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. শনিবার “গাউসুল আযম শাইখ আবু মীর মুহিউদ্দিন আব্...
02/10/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১১ রবিউস সানি ১৪৪৫ হিজরি ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. শনিবার
“গাউসুল আযম শাইখ আবু মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (ক.)”-এর ওফাত দিবস স্মরণে পবিত্র ‘ফাতিহা-ই-ইয়াজদাহুম’।
গাউসুল আযম শাইখ আব্দুল কাদের জিলানী (ক.) হলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং হাম্বলী মাযহাবের ধর্মতত্ত্ববিদ।তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিদিত। সুফিরা তাঁকে 'বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী' নামে ব্যক্ত করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর, ইরাকের অন্তর্গত 'জিলান' নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাকে সম্বোধন করা হয়।
নাম:
সম্মানসূচক মুহিউদ্দিন অনেক সুফিদের কাছে "ধর্মের পুনরুজ্জীবক" হিসাবে তাঁর মর্যাদা নির্দেশ করে। গিলানি (আরবি আল-জিলানী) তাঁর জন্মস্থান, গিলানকে বোঝায়।
জন্ম:
শাইখ আব্দুল কাদের জিলানী (ক.) হিজরি ৪৭০ সনের রমজান মাসের ১ তারিখে বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবু সালেহ মুছা জঙ্গী এবং মাতার নাম সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা। তাঁর পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলী (রাদ্বি.)’র বংশধর ও মাতা ছিলেন ইমাম হোসাইন ইবনে আলী (রাদ্বি.)’র বংশধর।
শিক্ষা:
তিনি তাঁর জন্মের প্রদেশ গিলানে প্রাথমিক জীবন কাটিয়েছেন। ১০৯৫ সালে আঠারো বছর বয়সে তিনি বাগদাদে যান। সেখানে তিনি আবু সাঈদ মুবারক মাখযুমী এবং ইবনে আকিলের অধীনে হাম্বলী মাযহাব অধ্যয়ন করেন। তিনি আবু মুহাম্মদ জাফর আল-সাররাজের কাছে হাদিস অধ্যয়ন করেন। শিক্ষা শেষ করে তিনি বাগদাদ ত্যাগ করেন। তিনি ইরাকের মরুভূমিতে পঁচিশ বছর তপস্যা করেন।
ধর্ম প্রচার:
শিক্ষা-দীক্ষায় পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন। তার মহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করতেন। তাঁর বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
সুফিবাদের কাদেরিয়া তরিকা (সুফি তরিকা):
তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন, এর অনেকগুলি শাখার সাথে, বিস্তৃত, বিশ্বের বিভিন্ন অংশে এবং এটি যুক্তরাজ্য, আফ্রিকা, তুরস্ক, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বলকান, রাশিয়া, ফিলিস্তিন, চীন, এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকায় পাওয়া যাবে।
বই:
তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল ইত্যাদি বিষয়ের পণ্ডিত ছিলেন। তার রচিত বহু গ্রন্থ রয়েছে। এসব গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য:
• কিতাব সিরর আল-আসরার ওয়া মাযহার আল-আনওয়ার (রহস্যের গোপন বই এবং আলোর প্রকাশ)
• ফুতুহ আল গাইব (অদৃশ্যের রহস্য)
• গুনিয়াতুত তালেবীন (অন্বেষকদের ধন) غنیہ الطالیبین
• ক্বসীদায়ে গাউসিয়া
• আল-ফুয়ুদাত আল-রব্বানিয়া (প্রভুর অনুগ্রহের প্রকাশ)
• পনেরোটি চিঠি: খামসাতা 'আশারা মাকতুবান
• কিবরিয়াত এ আহমার
• জান্নাত ও জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ
• মহিমান্বিত প্রতিভাস (আল-ফাতহ আর-রব্বানী)
ওফাত বরণ:
হিজরী ৫৬১ সালের ১১ রবিউসসানী হযরত আব্দুল কাদের জিলানী (ক.) ওফাত লাভ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর ওফাত দিবস সারা বিশ্বের সূফীরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন এবং তাঁর ওফাত দিবস ফাতেহা-ই-ইয়াজদাহুম হিসেবে পরিচিত। প্রতি আরবি মাসের ১০ তারিখ দিবাগত রাত গেয়ারভী শরীফ পালন হয়।
জন্মদিন এবং ওফাত দিবস উদ্‌যাপন:
১ রমজান গাউসুল আযম আবদুল কাদের জিলানী (ক.)’র জন্মদিন হিসাবে উদযাপিত হয় এবং তাঁর ওফাত বার্ষিকী ১১ রবিউস সানিতে পালিত হয়। ভারতীয় উপমহাদেশে, তাঁর উরস বা ওফাতবার্ষিকীকে গেয়ারভী শরীফ বা সম্মানিত দিবস বলা হয়।
[তথ্যসূত্র: বাংলা উইকিপিডিয়া]

#গাউসুলআযম #আব্দুলকাদেরজিলানী #ইয়াজদাহুম #ফাতিহাআইইয়াজদাহুম #গাউছিয়াহাদীমঞ্জিল
#মাইজভান্ডারদরবারশরীফ #

শোকবার্তা 🕊️ঐতিহাসিক খাজা বারাহীগুনী দরবার শরীফ–এর প্রতিষ্ঠাতা,হযরত মাওলানা শাহ পীর চিশতী বান্দা নেওয়াজী (আ.)–এর মেঝো শা...
28/09/2025

শোকবার্তা 🕊️

ঐতিহাসিক খাজা বারাহীগুনী দরবার শরীফ–এর প্রতিষ্ঠাতা,
হযরত মাওলানা শাহ পীর চিশতী বান্দা নেওয়াজী (আ.)–এর মেঝো শাহজাদা,
সাজ্জাদানশীন হুজুর কেবলা
হযরত শাহ সূফী শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতী নিজামী বান্দা–নেওয়াজী (উফিয়া আনহু)

২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

📅 তারিখঃ ২৭-৯-২০২৫ ইং
🕌 ৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি
🌾 ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

📌 জানাজা অনুষ্ঠিত হবেঃ
২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, সোমবার দুপুর ৩.০০ টায়
📍 স্থানঃ দরবারে খাজা বারাহীগুনী দরবার শরীফ, জায়লস্কর, দাগনভূঞা, ফেনী।

👉 সকল আশেকীন ও ভক্তবৃন্দকে জানাজায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।

22/09/2025

কবর অক্ষত থাকা কি হেদায়েতের দলিল?
যদি হয় তবে ফেরাউন কিভাবে অক্ষত থাকে?

🎙️সাইফুল ইসলাম বারী

#সাইফুল_ইসলাম_বারী #মোকারম_বারী
#আহলে_সুন্নাত_ওয়াল_জামাত #গাউছিয়া_কমিটি_বাংলাদেশ
#আহলে_সুন্নাতুল_জামাত_সেনবাগ_উত্তর #ইসলামী_আলোচনা
#সুন্নাতের_দাওয়াত #মিলাদ_মাহফিল #ধর্মীয়_অনুষ্ঠান #ইসলামী_ভিডিও


21/09/2025

♦️ মাদীনা মুনাওয়ারা ও মাসজিদে নববীকে নিয়ে ক-টু/ক্তি করেছে
জামাতের বস্তা পঁচা মৌলভী কাজ্জাব রকেট মনোয়ার
তার বিষয়ে ফতুয়া কি হবে?

❇️ এই বিষয়ে দালিলিক উপস্থাপনা করেছেন
আহলে সুন্নত ওয়াল জামায়াতের এক দীনি ভাই Masuk Boss

ইয়াউমে বিলা'দাত সুলতান আব্দুল হামিদ খান সানি রহ. 💙🇹🇷
21/09/2025

ইয়াউমে বিলা'দাত সুলতান আব্দুল হামিদ খান সানি রহ. 💙🇹🇷

21/09/2025

ঈদে মিলাদুন্নবী ﷺ সম্পর্কে জানুন এই আলোচনায় । মুফতি ওসমান গনী সালেহী মা:জি:আ: এর সম্পুর্ণ আলোচনাটি শুনুন

#ঈদে_মিলাদুন্নবী #ঈদে_মিলাদুন্নবী২০২৫ #ওসমান_গনি_সালেহী
#মুফতি_ওসমান_গনি_সালেহী #আহলে_সুন্নাত_ওয়াল_জামাত
#আহলেসুন্নাতওয়ালজামায়তসেনবাগ_উত্তর_অঞ্চল
#গাউছিয়া_কমিটি_কানকিরহাট #মিলাদ_আলোচনা
#ইসলামিক_মাহফিল #সুন্নি_মাহফিল
#ঈদে_মিলাদুন্নবী
#ঈদে_মিলাদ #আহলে_সুন্নাত #সুন্নি_মাহফিল
#গাউছিয়া_কমিটি
#জিকির_আজকার

🌙 (পবিত্র ঈদে মিলাদুন নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)আসলে সুন্নাত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল কানকিরহাট শাখা    ...
20/09/2025

🌙 (পবিত্র ঈদে মিলাদুন নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

আসলে সুন্নাত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল কানকিরহাট শাখা
ও
নুরে আহম্মদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে

আয়োজিত হলো এক মহাসম্মানিত পবিত্র কোরআন তেলাওয়াত, নাত-এ-রাসূল, মিলাদ ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বরেণ্য আলেমেদীন ও আশেকানে রাসূল ﷺ।

---

#ঈদে_মিলাদুন_নবি #মাহফিল #নাতে_রাসূল #কোরআন_তেলাওয়াত
#মিলাদ_ও_দোয়া #আশেকানে_রাসূল #ইসলামী_অনুষ্ঠান
#আহলেসুন্নাত_ওয়াল_জামায়াতসেনবাগউত্তরঅঞ্চল #কানকিরহাট
#নুরে_আহম্মদিয়া_মাদ্রাসাকানকিরহাট #আহলেসুন্নাতওয়ালজামায়ত

19/09/2025

প্রশ্ন:- মিলাদ ইত্যাদি নিয়ে যখন এত প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে এগুলো ছেড়ে দিলে সমস্যা কোথায়

উত্তর (সংক্ষেপে পয়েন্ট আকারে:-

1. এটা শুধু মিলাদের বিষয় নয়
এটি একটি সুপরিকল্পিত প্রকল্পের অংশ।
লক্ষ্য: উম্মতকে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও তা’জীম থেকে বিচ্ছিন্ন করা।

2. ইবনে তাইমিয়া ও তাঁর অনুসারীদের ভূমিকা
নবীজীর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফরকে হারাম ঘোষণা করায় তিনি বন্দী হন।
তাঁর ছাত্র আব্দুল্লাহ ইস্কান্দারী ও ইবনুল কাইয়্যিমকেও একই বিষয়ে শাস্তি দেয়া হয়।
ইবনে তাইমিয়া নবীর ওসিলা দিয়ে দোয়া করা, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর — এসবের বিরুদ্ধে দাঁড়ান।

3. ইবনে তাইমিয়ার চিন্তাধারার বৈশিষ্ট্য
নবীজীর ও আহলে বাইতের বিষয়ে অবমাননাকর বক্তব্য।
তাঁর চিন্তাধারা ইহুদী দার্শনিক মুসা ইবনে মাইমুনের প্রভাবিত।
তাওহীদ ও শিরকের ধারণায় বিকৃতি আনা।

4. পরবর্তীতে ওহাবী মতবাদে প্রসার
ইবনে তাইমিয়ার ধারা থেকে ওহাবীদের উত্থান।
তাদের মূল লক্ষ্য: নবীর মহব্বত, আজমত, সম্মান সংক্রান্ত সব আমলকে শিরক বা বিদআত বলে বাতিল করা।

5. তাদের কর্মকাণ্ডের উদাহরণ

দালাইলুল খাইরাতকে "দালাইলুশ শিরক" বলা।
নবীর ওসিলাকে শিরক বলা।
ক্বাসীদাতুল বুরদার কবিতাগুলোকে শিরক বলা।
নবীর কাছে শাফায়াত চাওয়াকে শিরক বলা।
নবীর স্মৃতি ও তাবাররুক সংক্রান্ত বিষয় নিষিদ্ধ ঘোষণা।
"মদীনা মুনাওয়ারা" বলা যাবে না, "সাইয়্যেদুনা" বলা যাবে না ইত্যাদি।

6. তাদের বিকৃত আক্বিদা
আহলে সুন্নতের মতে: শিরক তখনই হবে, যখন কারো মাঝে "রব" হওয়ার গুণ বিশ্বাস করা হবে।
ইবনে তাইমিয়া-নজদীদের মতে: যে কোনো অতিরিক্ত সম্মান দেখানোই শিরক।
এর ফলে স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা, নবীকে বেশি সম্মান করা — সবকিছুকেই শিরক বলে আখ্যা দেওয়া।

7. প্রকল্পের ভয়াবহতা

এটি বিচ্ছিন্ন কিছু মাসআলা নয়।
বরং একটি প্রকল্প: উম্মতকে নবীর মহব্বত থেকে দূরে সরানো এবং দ্বীনের মূল ভিত্তি ধ্বংস করা।
সুন্দর স্লোগানের আড়ালে (তাওহীদ প্রতিষ্ঠা, বিদআত দূরীকরণ) ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকানো আছে।

8. আমাদের করণীয়
এসব ষড়যন্ত্র চিনে সচেতন থাকা।
নবীজীর মহব্বত ও সম্মান জিন্দা রাখা।
ধৈর্য, সবর ও ত্যাগের মাধ্যমে দ্বীন রক্ষা করা।
দ্বীনকে যারা দ্বীনের নামেই ধ্বংস করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকা।

মূল বার্তা: মিলাদ বা অনুরূপ আমলকে ছেড়ে দেওয়ার প্রশ্নটি শুধু একটি ছোট বিষয় নয়। এর আড়ালে রয়েছে দ্বীনের ভেতরে বিকৃতি আনার এবং নবীজীর সাথে উম্মতের সম্পর্ক দুর্বল করার একটি ভয়ঙ্কর প্রকল্প।

16/09/2025

যুগের শ্রেষ্ঠ সূফী সাধক
🕌 কুতুবুল আখতাব
হযরত মাওলানা গাজী এয়াকুব আলী (রহ.)
এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে
কানকিরহাট গাউছিয়া সদস্য বৃন্দের উদ্যোগে
রওয়া জিয়ারত ও মিলাদ

উপস্থাপনা করেন :-
মাওলানা আলাউদ্দিন
♦️কানকিরহাট গাউছিয়া কমিটি মুখপাত্র
♦️প্রিন্সিপাল, নুরে আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসা, কানকিরহাট
📌 স্থান: গাজী বাড়ি, সেনবাগ, নোয়াখালী

#গাজীএয়াকুবআলী #বাবুশ্রীপুর #৩নংডুমুরুয়াইউনিয়ন #সেনবাগ #নোয়াখালী #কানকিরহাটগাউছিয়াকমিটি #ওরস

মিলাদের আলোচনায় যে খুশি হবে না সে মুসলিমই নয়।-আশরাফুল হাসান কাদেরি।______________________ রাসূলুল্লাহ ﷺ এর মিলাদের আলোচন...
12/09/2025

মিলাদের আলোচনায় যে খুশি হবে না সে মুসলিমই নয়।
-আশরাফুল হাসান কাদেরি।
______________________

রাসূলুল্লাহ ﷺ এর মিলাদের আলোচনা শুনে যে নাখোশ হয় তথা খুশি উদযাপন করে না তার উপর কু-ফরের ফতোয়া দিয়েছে, ওহাবী সালাফীদের গুরু মাওলানা নাওয়াব সিদ্দীক হাসান খান ভূপালী।

যদিও সুন্নীরা এই আমলকে ওয়াজিব বা ফরজ এমন আমল বলে দাবী করে না। সুন্নীরা এই আমলকে মুস্তাহাব বলেই জানে, মানে। আমল করলে সাওয়াব না করলে দোষ নেই। তবে আমলকারীদের বেদাতি, শিরকির পাল্টা ফতোয়া লাগানো কনফার্ম মুনাফেকি এবং জাহা-লাত।

তবে ওহাবী, সালাফীদের গুরু ভূপালী সাব তার "আশ-শামামা অনবেরিয়া মিন মাউলিদ খাইরুল বারিয়্যাহ" কিতাবে লিখছে-

"جس کو حضرت ﷺ کے میلاد کا حال سن کر فرحت حاصل نہ ہو اور شکر خدا کا حصول پر اس نعمت کے نہ کرے، وہ مسلمان نہیں..."

অর্থাৎ, ❝ যে হুজুর ﷺ এর মিলাদের ঘটনা শুনে আনন্দিত বা খুশি হবে না এবং আল্লাহর এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে না, সে মুসলমান নয়।❞

ভূপালী সাবের মতে যে মুসলমান না তাহলে সে কি?

কা-ফে-র।

নিজেদের আক্বাবিরের ফতোয়ায় নিজেরা কা-ফে-র।

এই সিদ্দীক হাসান ভূপালী সাব কে যেন তেন আলেম ভাবে না এই ওহাবীরা।

তার ব্যাপারে মাওলানা আব্দুল জব্বার গজনবীর লিখিত "উস্তাদে পাঞ্জাব" নামক কিতাবে লিখেছে-

"آسمان اگر ہزار بار بھی گردش کرے تو مشکل ہے کہ اب جامع کمالات ہستی معرضِ وجود میں آئے- وہ محدث بھی تھے اور اللہ سے ہمکلامی کا شرف بھی انہیں حاصل تھا..."

অর্থাৎ, ❝আসমান যদি হাজারবারও ঘুরে যায়, তবুও কঠিন হবে যে আবার নাওয়াব সিদ্দীক এর মতো সর্বগুণে পরিপূর্ণ একজন ব্যক্তি পৃথিবীতে জন্ম নেওয়া। তিনি ছিলেন মুহাদ্দিস এবং আল্লাহর সাথে কথা বলার সম্মানও তার অর্জন হয়েছিল।❞

যে আল্লাহর সাথে কথা বা কালাম করে তাকে কালীমুল্লাহ বলা হয়।

এখন ওহাবীরা কি তাদের কালীমুল্লাহ'র কথা মেনে নিবে নাকি তাকে অমান্য করে তার ফতোয়া গ্রহণ করবে? 😀

জামানার সাহসী কন্ঠস্বর প্রিয় উস্তাদ মাওলানা মুফতি উসমান গণী সালেহী (দা.বা) হুজুরের জাতীয় মসজিদ বাইতুল মাকাররম।


Ten Unknown Facts About




1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
#আসহাবেসুফ্ফাহ

Address

Senbag Noakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহলে সুন্নত ওয়াল জামায়াত সেনবাগ উত্তরাঞ্চল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed advertising & marketing company?

Share