12/09/2026
🥲 সুস্থতা যে কত বড় নেয়ামত, অসুস্থ হলে সেটা আরও বেশি উপলব্ধি করা যায়🙂
আসসালামু আলাইকুম ❤️
কয়েকদিন ডেঙ্গু জ্বর এ অসুস্থ থাকার কারণে আমার প্রিয় Chocolate Corner, Chittagong এ ঠিকমতো একটিভ থাকতে পারিনি। 🥺
আলহামদুলিল্লাহ, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।
আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কত পরিকল্পনা করি… অথচ সুস্থ শরীর নিয়ে স্বাভাবিকভাবে একটা দিন কাটাতে পারাটাও যে আল্লাহর কত বড় রহমত, অসুস্থ হলে সেটা আমরা বুঝতে পারি🥹
আলহামদুলিল্লাহ
‘আলা কুল্লি হাল’ — সব অবস্থার জন্যই আল্লাহর শুকরিয়া 🤲🏻
যারা আমার পেজে নিয়মিত পাশে থাকেন, পোস্টে ভালোবাসা দেন, অর্ডার করেন এবং খোঁজ নেন—আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ❤️
ইনশাআল্লাহ আবার নিয়মিত থাকবো, নতুন নতুন কেক আর বেকিংয়ের গল্প নিয়ে।
সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, শান্তি ও বরকতময় জীবন দান করুন।
আমিন। 🤲🏻❤️