Hiru Dey

Hiru Dey Programming, Java, C++,C, WordPress, Web Development and Design

রাংগুনিয়া  সরফভাটা মধ্যম ভূমিরখীল পুকুরে পরে একজন ছেলে শিশুর মৃত্যু 😢
16/07/2025

রাংগুনিয়া সরফভাটা
মধ্যম ভূমিরখীল
পুকুরে পরে একজন ছেলে শিশুর মৃত্যু 😢

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফে...
30/04/2025

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে।

স্ট্যাসি বালিসের "How to change a life" বইটি দ্বিতীয় সংস্করণে নামের ভুলে "How to change a wife" হয়ে বের হয়েছিল‌। পরেরটা ইতিহাস। নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায়!

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে!

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!"

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, "উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।"

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।"

কলিন পাওয়েলের মতে, "যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।"

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, "আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল।"

হেনরি ফোর্ড বলেছিলেন, "ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, "ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।"

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না।

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, তাহলে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছতে না পারলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

গরু আমাদের দুধ দেয় না, আমরা তার থেকে দুধ কেড়ে নিই। গাধা আপনাআপনি বোঝা বইতে যায় না, আমরা জোর করে তাকে দিয়ে কাজ করাই।অ...
25/04/2025

গরু আমাদের দুধ দেয় না, আমরা তার থেকে দুধ কেড়ে নিই। গাধা আপনাআপনি বোঝা বইতে যায় না, আমরা জোর করে তাকে দিয়ে কাজ করাই।

অন্যদিকে, সিংহ মানুষের কোনো কাজে আসে না। সিংহের দুধ নেয়ার সাহস কারো নেই, তাকে দিয়ে বোঝা বইতে বলাও সম্ভব না। সিংহের সামনে মানুষ এক মুহূর্ত টিকতে পারে না। অথচ এই সিংহ, যে কারো কোনো উপকার করে না, তাকেই আমরা রাজা বলে সম্মান করি! গাধা, যে দিনরাত কাজ করে, তার নাম শুনলে মানুষ হাসে।

এই সমাজে অতিরিক্ত ভালো মানুষদেরও একই দশা। যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ত্যাগ স্বীকার করে, তাদের কখনোই সম্মান দেয়া হয় না। তারা হয় “গাধা”। আর যারা কঠোর, নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে, তারা হয় “সিংহ”।

তুমি যদি ভাবো, কারো জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলে সে একদিন এর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই বড় “গাধা”। কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয়, যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে।

তাই কখনো কখনো গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করাই শ্রেয়। তবেই মানুষ তোমার প্রকৃত মূল্য বুঝবে।

21/02/2025

যে ভাষায় চিৎকার করলে একজন ধর্ষিতা নারীর আর্তনাদ বাসভর্তি লোকের কানে পৌঁছায় কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পায়না, সবাইকে সেই ভাষা দিবসের শুভেচ্ছা ©

স্থান,কাল,পাত্র ভেদে টাকার যতো নাম.... 🥰
23/01/2025

স্থান,কাল,পাত্র ভেদে টাকার যতো নাম.... 🥰

নিজের মাকে মে'রে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে নিজেই জানাজার জন্য ডাক দেয়। কি সুন্দর এই দুনিয়া বাহ!পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছ...
12/11/2024

নিজের মাকে মে'রে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে নিজেই জানাজার জন্য ডাক দেয়। কি সুন্দর এই দুনিয়া বাহ!

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন? ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে!

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র ব...
19/09/2024

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।]

💕💕💕মা 💕💕💕
19/09/2024

💕💕💕মা 💕💕💕

17/09/2024

আপনি যতক্ষণ পর্যন্ত নীরব ততক্ষণ পর্যন্ত ভদ্র। মুখ খুলে উচিত বলা মাত্রই আপনি অভদ্র।

17/09/2024

সব কথায় যারা "ইয়েস" বলেন তারা ভয়ংকর মানুষ।
যা সবার, তা কিন্তু আপনার নয়, বুঝতে হবে।

অতিরিক্ত ভদ্রতা মানুষকে সন্দেহপরায়ন করে দেয়।

কথার বাছবিচার করতে না পারা মানুষ সমাজের দায়।

যারা বিবেচনার সাথে "না" বলতে পারেন, তারা সুবিবেচক।

আপনার নিজের কোন কাজ করতে গিয়ে আপনার চেয়ে বেশি আগ্রহী কোন মানুষ যদি পান, কাজটায় যদি তার অতিরিক্ত আগ্রহ দেখেন, তাহলে ধরে নিবেন, উনি একজন উচ্চ শ্রেণীর প্রতারক।

কথায় কথায় যদি কেউ হুমকি দেয়- তুমি জান, আমি কে? মনে রাখবেন, সে একজন আহাম্মক, কারণ সে নিজেকে চেনেনা।

বন্ধুকে সিন্দুকে রাখতে যাবেননা, বন্দুক হয়ে যাবে।
অতিরিক্ত আশ্রয়, প্রশ্রয় কখনোই ভালো কিছু বয়ে আনবেনা।

copy

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Hiru Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share