Khadija

Khadija TOP-RATED PLUS Freelancer My goal is to help build your audience into a dedicated community and improve engagement with your consumers and leads.

As a professional in digital marketing, I have a track record of helping businesses improve their conversions using sales funnels, research techniques market research, competitor analysis, data research, and marketing services. I focus on managing and maintaining key performance indicators (KPIs) to ensure that your business is on track for success.

- My Marketing Skills Include:

✅ SocialMedia M

arketing:
I have experience in creating and executing social media marketing campaigns on various platforms such as Facebook, Instagram, Twitter, LinkedIn, Youtube, Pinterest, Google.

✅ Social Media Content Design:
Primarily I use Canva for most social graphics since it saves a lot of time but still provides quality results. Beside, I am also familiar with Adobe Designs tools(Photoshop and Illustrator) for complex graphics.

✅ Instagram Reels/Youtube Shorts:
I primarily do all the reels on Adobe After Effects and Premiere Pro. I also use DaVinci Resolve sometimes for complex color grading.

✅ Email Marketing:
I am proficient in using Klaviyo, Mailchimp for email marketing campaigns.

✅ Paid Ads:
I have experience in creating and managing paid advertising campaigns on different social platforms, especially Facebook and Google ads.

✅ SEO Strategy:
I am skilled in developing and implementing SEO strategies to improve search engine rankings.

✅ Keyword Research:
I can perform research to identify the most relevant keywords for a business's website and marketing campaigns.

✅ Community Management:
I can manage and engage with a business's online community.

✅ Content Strategy:
I am experienced in developing and implementing content strategies that align with a business's goals.

✅ Social Media Content Calendars:
I can create and manage social media content calendars.

✅ Research:
I can conduct research on demographics, hashtags, competitors, and influencers to inform marketing strategies.

✅ Scheduled Posts:
I am able to schedule posts in advance on social media platforms. Primary social media management platforms I am familiar with - Meta Business Suite, Hootsuite, Plann App, Buffer, Later, Sprout Social, SocialPilot etc.

✅ Increased engagement:
I can implement strategies to increase engagement on a business's social media profiles. Don't just take my word for it, here's what some of my clients have to say:

⭐️⭐️⭐️⭐️⭐️ ”After having an "average" experience with a few other freelancers, we're very happy to have found Shake. We've been very impressed with her 1st month. She's smart, autonomous, skilled, quick to reply. We're operating in neurotechnology, a field of highly trained individuals and she was able within a few days to grasp the "voice" of the organization and have integrated well with our team of 75+ people from around the world. Hopefully, she feels the same about us and we'll have a long relationship working together. TLDR; highly recommended."
~ Yannick R, Co-Founder & Excutive Director of NeuroTechX

⭐️⭐️⭐️⭐️⭐️ "I have been working with Shake for a full year. My jobs require regular, often daily communication. She is always responsive. What is equally important, on days when I am not available she is consistently working on my projects. I highly recommend her!"
~ Patrisha L.

⭐️⭐️⭐️⭐️⭐️ "I liked working with Khadija. She is knowledgeable in several fields and is the perfect partner for all your projects as she would expand her help in the other aspects of your project. I plan to work with her again and I am confident in recommending her for all your projects and businesses."
~ Reed M, eCommerce and Amazon Brands Consultant


I am on the lookout for exceptional clients who are deeply invested in their company or business. If you are one of them, I would love to connect with you. Sincerely,
Shake Khadija

31/07/2025

মেটা এড/ ফেইসবুক মার্কেটিং🎈

বাংলাদেশের কিছু কিছু এড' তাও বেশ পরিচিত কিছু পেইজের এড দেখে দুঃখ হয়' ওরা কোথায় কাকে কিভাবে টার্গেট করবে, কেন করবে বা করছে নিজেরাও জানে না, আমারও বুঝে আসে না।।

ভাই বাংলায় কথা বলছেন, লোকাল বিজনেস প্রমোট করছেন' অথচ আমেরিকান একটা প্রোপাইলের নিউজ ফিডে আপনার এড, কেন ভাই???

আপনার গাড়ি, আপনার এপার্টমেন্ট, আপনার পরটা, শাড়ী, মধুভাত, ঝাড়ু একজন আমেরিকান নাগরিকের কি কাজে আসবে ভাই' যে কীনা বাংলাদেশ নামক দেশের নামটাই শুনে নি হয়তো বা।।

তাই মেটা এডের জন্যে সবাই পেইজ অপটিমাইজেশন, পেইজে ভালো এনগেইজিং কন্টেন্ট, ইমোশনাল ভাংগারের হাবি জাবি করে টরে দিন শেষে পেইড এডের রেজাল্ট আসে ০০১%।।

বিজনেস এখানেই শেষ।।

23/11/2024

কি?

আপওয়ার্ক একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস' যেখানে সারা বিশ্বের সব নামী দামী বড় ছোট কম্পানি / পার্সন তার বিজনেস এর জন্যে জব অফার করে থাকে, একটা বিজনেস অনলাইনে দাঁড় করানোর জন্যে যত প্রকারের টুলস, সফটওয়ার, একাউন্টিং অফিস মেনেজমেন্ট থেকে শুরু করে অনলাইন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, সহ যত ধরনের প্লাটফর্ম ব্যবহার করে বিজনেস গ্রো করা যায় তার জন্যে ভিন্ন ভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্ন লোক হায়ার করে থাকে, আপওয়ার্কে ক্লায়েন্ট কম্পানির বা বিজনেস এর চাহিদা অনুযায়ী জব পোস্ট করে বা বিজ্ঞাপন দিয়ে থাকে।। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী জবে এপ্লিকেশন করে থাকি। যেমন ধরুন, আমি একাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি কিংবা আমি একজন আর্কিটেক্ট, কিংবা আমি গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, ওয়েব ডিজাইন, এড এক্সপার্ট, ডাটা এন্ট্রি, সফটওয়ার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এর বিভিন্ন দিক্ ইত্যাদি ইত্যাদি এর কোন একটাতে কাজ জানি, তখন আমি ঐ কাজের বা দক্ষতার উপর জব খুঁজে নিয়ে এপ্লাই করবো, অতঃপর ক্লায়েন্ট সর্ট লিস্টেড করলে তবে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে নিবে, পেমেন্ট করবে ঘন্টা হিসেবে নতুবা প্রজেক্টের একটা নির্দিষ্ট এমাউন্টের বাজেট হিসেবে। এক্ষেত্রে আপওয়ার্ক মিডিয়া হিসেবে আমাদের সেলারি থেকে ১০% কেটে নিবে, পেমেন্ট আমাদের একাউন্টে জমা হতে সময় লাগবে ৭/১৪ দিন, এরপর আমরা আমাদের ব্যাংক একাউন্টে তা ট্রান্সফার করে নিতে পারবো।।

কিভাবে জব খু্ঁজবো?
প্রথমে একাউন্ট ক্রিয়েট করতে হবে, যা সামান্য জটিল কিন্তু সব ইনফরমেশন সঠিক দিয়ে সময় নিয়ে বুঝে বুঝে সাবমিট করলে এপ্রুভ হয়ে যাবে। এখন নিজের ক্যাটাগরির কাজ খুঁজে নেয়া, এ ক্লায়েন্ট নামের স্কেমারদের ছড়াছড়ি, সেখান থেকে আমার জানা স্কিল বা গ্রাজুয়েশন অনুযায়ী কেটাগরির কাজগুলো খুঁজে নিয়ে এপ্লাই করবো, এপ্লিকেশন লিখার সময় ক্লায়েন্ট যা বলে সেই অনুযায়ী বুঝে শুনে ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে এপ্লিকেশন করা, ব্যাস্।। বাদবাকিটা অনেকটা সঠিক উত্তর এবং নিজের বুদ্ধিদীপ্ত আইডিয়া দিয়ে ইন্টারভিউ ফেইস করা।

কাজে সততা কতটুকু থাকবে?
আপওয়ার্কের বেশীরভাগ কাজই মুলত আওয়ারলি হয়ে থাকে, তবে প্রজেক্ট বেসিসও কাজ করার সুযোগ রয়েছে, এতে ঝামেলা কম থাকে। আওয়ারলি কাজগুলোতে ক্লায়েন্ট তার কাজের চাহিদা অনুযায়ী সপ্তাহে ১ঘন্টা থেকে শুরু করে ৪০/৫০ ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে। ঘন্টায় কত ডলার করে আমি কাজ করি তা আমার প্রোফাইলে আগে থেকেই এডড করা থাকে। তো এক্ষেত্রে কাজের পাশাপাশি সততা বিশ্বস্ততার একটা ব্যাপার থেকে যায়। যেমন ধরুন আমার যে কাজ তাতে সময় লাগবে দু ঘন্টা, কিন্তু ক্লায়েন্ট আমাকে দিলো দশ ঘণ্টা' আমরা অনেকেই প্রয়োজনের চেয়ে বেশী সময় নিয়ে ফেলি, যার ফলে ক্লয়েন্ট অসন্তুষ্ট হয়ে জবে খারাপ রিভিউ দিয়ে জব বন্ধ করে দেয় বা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে হায়ার করে।।

আমি আমার কাজের বিষয় বললে বিষয় টা আরো ক্লিয়ার হবে, আমাকে ক্লায়েন্ট দিয়েছে সপ্তাহে ১৫ ঘন্টা, কিন্তু প্রতি সপ্তাহে আমি কাজ করি প্রায় বিশ থেকে পঁচিশ ঘন্টা, এবং কাজ এতো বেশী পরিমানে নেই যাতে ক্লায়েন্ট টাইমট্রেকার চেক না করেই বলতে পারবে আমার কতঘন্টার কাজ হচ্ছে। প্রত্যেক সপ্তাহে আমার মুল্যবান ৪-৮ ঘন্টা বেশী খরচ করে ক্লায়েন্ট কে সন্তুষ্ট রাখার পাশাপাশি নিজেরও একটা আত্মাতৃপ্তি কাজ করে যে, দিনশেষে ক্লায়েন্ট আমার কাজে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ! ক্লায়েন্টের এতো এতো কাজ আমার ভাগে থাকে যে, শেষ করতে করতে কখন যে টাইম শেষ হয়ে আরো বাড়তি কাজ যে কতঘন্টা করছি তার হিসেব ই থাকে না।
তাছাড়া আমরা ডলারে যে পেমেন্ট পাই তা আমার দেশের হিসেব অনুযায়ী কাজের তুলনায় অনেক বেশী আলহামদুলিল্লাহ। তাই বাড়তি কাজ করে নিজেকে হালাল ইনকামে ০% ঘাটতিও না রাখার চেষ্টা করে থাকি।

আজকের লিখাটা সম্পূর্ণ মার্কেটপ্লেস সম্পর্কে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে যাদের একেবারে নূন্যতম কোন ধারণা নেই তাদের জন্যে। বর্তমানে স্কেমিং কিছু কাজকে ফ্রিল্যান্সিং বলে চালিয়ে দেয়া হচ্ছে, যা থেকে আমাদের সাবধান থাকা খুব জরুরী, নচেৎ ধোকায় পড়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে ভুল ধারণাতো জন্মাবেই' পাশাপাশি নিজেকেও বিপদে পড়তে হবে।।

I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
06/07/2024

I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

30/04/2024

Joram van একজন কট্টর প্রটেস্ট্যান্ট খৃষ্টান ছিলেন। ইসলামের প্রতি প্রচন্ড বিদ্বেষী ছিলেন। বিস্বাস করতেন ইসলাম তার দেশের ক্ষতি করছে এজন্য তিনি রাজনীতিতে জয়েন করেন। হয়েছিলেন নেদারল্যান্ডের একজন আইনপ্রনেতা। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন ইসলাম বিরোধী একটা একটা বই লিখবেন।
বই লিখতে শুরু করেন পরাশোনা। ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টামেন্ট আল কোরআন নিয়ে পরতে থাকেন। আসে নানা প্রশ্ন। যোগাযোগ করেন একজন ইসলাম ব্যাক্তিত্বের সাথে। জানতে চান অনেক কিছু।

দিন দিন তার ইসলাম সম্পর্কে ধারনা পরিবর্তিত হতে থাকে। একসময় তিনি সঠিক পথের নিদর্শন চান সৃষ্টিকর্তার কাছে। এসময় ঘটে একটি অলৌকিক ঘটনা যা তাকে তার বাকিথাকা দ্বিধাটুকু শেষ হয়ে যায়। চমৎকার একটা সাক্ষাতকারে বর্ননা করেছেন তার এই সত্যের পথে আসার ঘটনা।

উল্লেখ্য উনার কনভার্ট হবার ঘটনা দুদিন আগের না, ২০১৯ সালের। এখনো উনি খুবই নিয়মিত ইসলাম পালন করছেন বলে জানা যায়। উনার ব্যাক্তিগত প্রফাইলের লেখাগুলো পরলেই তা বোঝা যায়।

👉কমেন্টে বাংলা এবং ইংরেজী ভার্সন দেয়া আছে। মনমুগ্ধকর সাক্ষাৎকারটি বাংলায় দেখার পর এখন ইংরেজীটা শুনছি।

ধন্যবাদ ভাই Nawaz

জীবনের আপস্ & ডাউনআমরা যতই ভালো চলি না কেন অতীত কিংবা ভবিষ্যতের উপর্ নীচ্ আমাদের ছিলো এবং থাকবে।।‼️আজকে ক্লাসের সবার পিছ...
21/04/2024

জীবনের আপস্ & ডাউন
আমরা যতই ভালো চলি না কেন অতীত কিংবা ভবিষ্যতের উপর্ নীচ্ আমাদের ছিলো এবং থাকবে।।‼️

আজকে ক্লাসের সবার পিছনে টেনেটুনে পাশ করা ক্লাসমেট টার দিকে তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে তাকে এবয়েট করছেন' কে জানে কাল হয়তো বা তার দরজায়ই আপনাকে সহযোগিতার জন্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে!!!

আজকে যে আপনার সামনে বিপদে আছে, যাকে দেখে আপনার মজা লাগছে কিংবা মনে মনে খুশিই হচ্ছেন, হয়তো কাল আপনি তার চেয়েও খারাপ অবস্থায় থাকবেন, আরও ভয়ংকর খারাপ হয়তো বা!!!

আজকে যাকে সুযোগ বুঝে ঠকানোর সব চেষ্টাতে জয়ী হয়েছেন, কাল হয়তো আপনার কোন বংশধর তার পায়ের নীচে হাটু গেঁড়ে বসে সাহায্য পার্থনা করবে!!!

আজকে যে প্রাসাদ অট্টালিকা বিলাসবহুল অফিসের গর্বে আপনার মাটিতে পা পড়ছে না, কালের বিবর্তনে তা হয়তো বা শেয়াল কুকুরের আবাসন হবে!!!

সংসারের মার প্যাঁচ ঘরকন্যা আমার বুঝে আসে না, সব সময় হেরে গেছি ঠকেছি সবার হাসির খোরাক হয়েছি, খুব কষ্ট পেতাম একটা সময় পর্যন্ত,কিন্তু,

কিন্তু কোন আপসোসই আর নেই এখন, বরং এখন এসব আর বুঝতেও চাই না, কারণ এসব আমার রবের হাতেই ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত এখন!!! কারণ আমি জানি যারা আমার যা অপারগতা ছিলো তা আমি চেষ্টা করলেই সফলভাবে পারবো, কিন্তু আমি জানি আমার রব আমাকে অন্য যে সবস দক্ষতা দিয়েছেন তা তারা হাজার চেষ্টা করেও রপ্ত করতে পারবে না, হাজার চেষ্টা করেও না।।

যে মার প্যাঁচ বুঝি না বা জানি না তা রবের সমাধানের আাশায় ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে সুখি জীবন কাটানো জানি সবার দ্বারা সম্ভব হবে না তবুও একবার চেষ্টা করেই দেখুন 'পৃথিবীর শ্রেষ্ঠ ভালো লাগা আপনার জন্যে অপেক্ষা করছে'😊

কিন্তু ভাই তার/তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেললে কী চলে! বাজারে বসে মাছ কাটা লোকটার মাসিক ইনকাম একজন প্রফেসরের চেয়ে বেশী, এ...
22/03/2024

কিন্তু ভাই
তার/তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেললে কী চলে!

বাজারে বসে মাছ কাটা লোকটার মাসিক ইনকাম একজন প্রফেসরের চেয়ে বেশী, একজন ঝালমুড়ি বিক্রেতা যা ডেইলি ইনকাম করে তা প্রাইভেট কম্পানির সিনিয়র একজন স্টাফের মাসিক ইনকাম, একজন সিনজি চালকের ইনকাম একজন সিনিয়র ডাক্তারের চেয়ে বেশী, রিয়েল আইটিগুলো মাঝে মাঝে ভর্তুকি দেয় আর ফেইক আইটিগুলো টাকা রাখার জায়গা খুঁজে পায় না।।

কিন্তু ভাই
তার সাথে নিজেকে গুলিয়ে ফেললে কী চলে!
আমি বলবো পারিবারিক স্টেটাস এখানে খুব বেশি মেটার করে।।
অশিক্ষিত পরিবেশে বড় হয়ে সে যতই পড়াশোনা করুক না কেন তার মাঝে সেই টোনটা পেয়ে যাবেন' ঘুরেফিরে তার আশপাশের মানুষজনদের মতই নিজেকে নিয়ে ভাবা শুরু করবে, ব্যবসায়ীর ছেলে পিএইচডি করে এসেও সে ব্যবসা ই করবে এবং খুব ভালোভাবেই সে সেটা করবে, একজন প্রফেসরের ছেলে সে যতই ক্লাসে ফেইল করুক না কেন দিনশেষে সে প্রফেসর না হতে পারলেও শিক্ষক কিংবা প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানের মালিক হবেই।

আমরা রক্ষনশীল পরিবারে বড় হয়েছি কিন্তু সূর্য উঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু পড়াশোনা আর পড়াশোনা রিলেটেড সবার কথাবার্তা, তিনটা কাচারি ঘরে তিনজন পারমানেন্ট টিচার, প্রত্যেক ঘরেই দু একজন মেম্বার ছিলো টিচিং পেশায়, চাচি-ভাবি মাস্টার, বৌ-ঝিদের পর্দা করার বাধ্য বাধকতা ছিলো ঠিকি কিন্তু পড়াশোনা চাকরি-বাকরি সব কিছু তে ছিলো প্রচুর উৎসাহ কম্পিটিশন, অমুকের ছেলে বুয়েটে চান্স পেয়েছে, অমুকের মেয়ে ভালো বেতনে নামকরা একটা কোম্পানিতে জব পেয়েছে এগুলো ই আলোচনা শুনতে শুনতেই বড় হয়েছি, শুনেছি আব্বা দাাদারা উচ্চ শিক্ষার জন্যে তখন কোলকাতায় গিয়েছিলেন।।

পরিবেশের প্রভাবটা ভীষণ ভাবে প্রভাবিত করে কম বেশী সবাই-ই কে।।

শিক্ষা যোগ্যতা এসবকে খাটো করে একজন মাছকাটা লোকের সঙ্গে নিজেকে তুলনা করাটা যেমন বেমানান; ঠিক তেমনি উচ্চ শিক্ষিত হয়ে কিংবা আল্লাহ প্রদত্ত যোগ্যতা থাকা সত্বেও নিজেকে নিজের পারিপার্শ্বিক অযোগ্যদের মাঝে হারিয়ে ফেলাটাও নিরেট গাধামো।

ফ্রিল্যান্সিং এখন একটা 'স্ক্যমিং এর নাম' পর্যায়ে চলে গেছে, আইটি বলতেই বুঝায় (%) কমিশন টাইপ কোন প্রতিষ্ঠান, ডলার ব্যবাসায়ী, রিভিউ সেলার কিংবা ফেইক কোর্সের নামে পার্সেন্টেস ব্যবসায়ীরা নিজেদের ফ্রিল্যান্সার হিসেবে জোরালো উপস্থাপন করছে, ফেইক আইটি প্রতিষ্ঠানগুলোর ইনকাম শুনলে আপনার ফিলে চমকে যাবে, এক একটা কোর্সে স্টুডেন্ট ওদের ৫০০-১০০০ জন।

এসব দেখে যেমন ভালো আইটি গুলো বিলুপ্ত হয়ে যাবে না তেমনি ফ্রিল্যান্সাররাও তাদের কাজ বন্ধ করে দিয়ে কাঁথা মুড়ি দিবে না।
মোটামুটি ৪০-৪৫ টা কম্পানিতে কাজ করেছি যেখানে দেখেছি কাজের এবং ফ্রিল্যান্সারদের ওরা কতটা রেসপেক্ট করে; ক্লায়েন্টদের অবস্থান শিক্ষগত যোগ্যতা বলার অপেক্ষা রাখে না কিংবা কত বড় মাপের কম্পানি আর তার অবস্থানটা কোথায়' আমাদের ধারণারও বাইরে, তবে তারা যেমন কাজ ছাড়া কিছু ই বুঝে না তেমনি আমাদের কাছেও ঠিক তেমনটাই আশা করে, আর তা করতে পারলেই কেরিয়ার নিয়ে আর ভাবার দরকার হয় না।। আর এভাবেই আমরা ফ্রিলান্সাররা কাজ করে যাচ্ছি যা দেশের কম্পানীগুলোর চেয়ে হাজারগুন বেশী সম্মানের, সেলারি তো বলাই বাহুল্য।।

স্বাধীনভাবে কাজ করাই ফ্রিল্যান্সিং তাই একজন ভিউ আর রিভিউ সেলারকেও ফ্রিল্যান্সার বলা যায়, ফেইক কোর্সের সেইল কমিশন এর ভাই বোনরাতো নামের আগে ফ্রিল্যান্সার লিখবেন মাস্ট, কিংবা অনলাইনে ডলার সেলার কিংবা জুয়াড়ি সবাই ই কিন্তু নিজেকে ফ্রিল্যান্সার দাবী করে, তাই বলে ভাই আমরা যেমন কাজ শেখা বন্ধ করে দিবোনা তেমনি কাজ ছেড়ে পালাবো ও না।।

মাছ কাটা লোকটার ইনকাম অনেক বেশী তাই বলে আমি যেমন হতাশায় পড়ে নিজের কেরিয়ার ছেড়ে পালাবো না আবার, ওরা ইনকাম করছে কেন তা নিয়ে প্রতিবাদের ঝড় ও তুলতে যাবো না ভাই।

আমার নিজের যোগ্যতা ভুলে মাছ কাটার কাজ যেমন আমি শুরু করতে পারি না তেমনি আবার নিজের যোগ্যতাকে অবমূল্যায়ন করার মতো গর্হিত কাজ ও আমাদের করা উচিৎ নয়।।
S. Khadija

দুঃখের আঁধার শেষে আলোর প্রভাত হাসে;হতাশার কালো মেঘে যায় গো ভেসে
07/03/2024

দুঃখের আঁধার শেষে আলোর প্রভাত হাসে;
হতাশার কালো মেঘে যায় গো ভেসে

06/03/2024

মেটা মার্কেটিং:
ফেইসবুক মার্কেটিং ছাড়া বর্তমানে বিজনেস পরিচিতি কিংবা কাস্টমার গেদার করা প্রায় অসম্ভব।।

বিজনেসের গ্রোথ বা প্রোডাক্ট সেইলিং অনেক কিছুর উপর নির্ভর করে;

-আপনার প্রোডাক্ট কেমন?

- প্রাইস ভ্যালু ঠিক আছে কি না?

- চাহিদা কেমন?

- কোথায় বা কারা এর কাস্টমার?

- ট্রেন্ডি কি না?

- প্রোডাক্ট এর কোয়ালিটি কেমন?

- অনটাইম সার্ভিস পাচ্ছে কর না?

- মার্কেটে বেড রিভিউ কতটুকু?

- কথায় কাজে সমন্বয় আছে কি না?

- এড বাজেট কেমন হওয়া উচিৎ?

ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর সমন্বয়ে একটা ক্যাম্পেইনের সফলতা বিপলতা।।

কিন্তু আপনার বিজনেস মর্কেটিং এর দ্বায়িত্ব কাকে দিবেন? আর দ্বায়িত্ব দেয়ার আগে কোন কোন প্রশ্নগুলো করবেন আর কোন প্রশ্নগুলো অহেতুক?

** অহেতুক প্রশ্ন:

- কত ডলারে কত সেইল আসবে?

- প্রতিদিন কি পরিমান সেইল আনতে পারবেন?

- সেইল না আসলে আপনাকে কেন পে করবো?

** যা বলতে হবে:

- আপনি এড নিয়ে বা কোন কোন ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন?

- রেজাল্ট কেমন ছিলো?

- কোন ধরনের এড ক্যাম্পেইন যাবে আমার... ব্র্যান্ডের জন্যে?

- ডলার কেমন খরচ হবে পার ডে/ পার ক্যাম্পেইনে?

- আপনাকে সেলারি ক্যাম্পেইন অনুযায়ী দেয়া হবে নাকী %কমশিন অনুযায়ী হবে?

মেটা বিজনেস এড/ ফেইসবুক এড এডভান্টেজ নিয়ে আমরা আমাদের বিজনেস আইডিয়াগুলোকে গ্রো করতে পারি খুব কম সময়ে ভালোভাবেই ।।

সব শান্ত, ঠান্ডা  মেজাজের মানুষ খারাপ নয়, কিন্তু- "সর্বপ্রকারের জঘন্য খারাপ মনের মানুষগুলো স-বাই’ শান্ত এবং ঠান্ডা  মেজা...
21/02/2024

সব শান্ত, ঠান্ডা মেজাজের মানুষ খারাপ নয়, কিন্তু- "সর্বপ্রকারের জঘন্য খারাপ মনের মানুষগুলো স-বাই’ শান্ত এবং ঠান্ডা মেজাজের হয়"

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share