19/12/2022
আমরা যে এলাকায় বাস করি তাকে সাধারণত “আমাদের এরিয়া “ বলে থাকি। তো নিজেদের এলাকায় যে সবজি বিক্রেতা বা যে কোন বিক্রেতা নিয়মিত আসে তাকেই আমরা বিশ্বাস করি । তার কাছ থেকেই আমরা নিয়মিত কিনতে চাই। অভ্যস্ত হয়ে যাই।
অপরদিকে,অনেকদিন ধরে ব্যবহৃত ব্র্যান্ডকেই আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সবসময় ঐ ব্র্যান্ড থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
উপরের উদাহরণের মতোই আমাদের ফেসবুক পেজ বা অনলাইন শপ কাজ করে। আপনার বিজনেজ পেজটি হলো এরিয়া। আর পেজ ফলোয়ার ও ফেসবুক ব্যবহারকারীরা ওই এলাকার মানুষ। আপনি আপনার পেজে যত বেশি এক্টিভ থাকবেন,পোস্ট করবেন তত বেশি আস্থা বাড়বে। আর এভাবেই তৈরী হয় ব্র্যান্ড। আপনার পণ্য অনুযায়ী পারফেক্ট পোস্ট বা কনটেন্ট রেডি করতে ও সঠিক মার্কেটিংয়ের জন্য খুঁজে নিন আপনার বিশ্বস্ত ডিজিটাল মার্কেটিং এক্সর্পাট।