04/10/2022
সম্মানিত গ্রাহক,
আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে, বিবিয়ানা ৪০০কেভি লাইন ট্রিপ করায় সম্পূর্ণ সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং অন্যান্য পিজিসিবির ট্রান্সমিশন-১ লাইন ব্ল্যাক আউট হয়ে গেছে। এতে করে দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ব্ল্যাক আউটের কারণে প্রায় সব জেনারেশন বন্ধ হয়ে গেছে, যা চালু করা অনেক সময় সাপেক্ষ। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অনেক বেশি সময় লাগতে পারে। সবাইকে সে পর্যন্ত ধৈর্য্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো।
এমতাবস্থায়, আমাদের সাপোর্ট কার্যক্রম আংশিকভাবে ব্যহত হচ্ছে, আমরা নিশ্চিত করতে পারছিনা যে কতক্ষণ পর্যন্ত আমরা সাপোর্ট কার্যক্রম চলমান রাখতে পারব, যেহেতু মোবাইল নেটওয়ার্ক সহ বিভিন্ন নেটওয়ার্ক কানেকশনগুলো ধীরে ধীরে বিকল হচ্ছে।
যদি, এমতাবস্থায়, আমাদের সাপোর্ট পেতে কোনো সমস্যার মুখোমুখী হতে হয়, অনুরোধ জানানো হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ ড্রপ করে রাখার জন্য, অথবা আমাদের সাপোর্টে ইমেইল পাঠানোর জন্য। এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
টার্বো এস.এম.এস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
- টার্বো এস.এম.এস টেকনিক্যাল ডিপার্টমেন্ট