Safwan Bin Harun Al Azhary

Safwan Bin Harun Al Azhary খতিব: বি আই এ জামে মসজিদ।
দেওয়ান বাজার , চট্টগ্রাম।
প্রিন্সিপাল: ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা।

জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলাত অসংখ্য অগণিত। পরকালে প্রতিদান তো আছেই পার্থিব জীবনেও কম না। এক জুমায় পড়লে অপর জুম...
11/10/2024

জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলাত অসংখ্য অগণিত। পরকালে প্রতিদান তো আছেই পার্থিব জীবনেও কম না। এক জুমায় পড়লে অপর জুমা আসা পর্যন্ত সে সম্পূর্ণ আল্লাহর আশ্রয়ে থাকে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিবেন।

দাজ্জালের আবির্ভাব সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো পৃথিবীতে তিন বছর দূর্ভিক্ষ চলবে এরপর দাজ্জালের আগমন হবে।

কয়েকমাস কিংবা একবছরও যদি কোন দেশে দুর্ভিক্ষ চলে তাহলে দেশ ও জাতি অস্তিত্বহীন হয়ে পড়ে।

তিন বছর দুর্ভিক্ষ চলার পর আমাদের মাঝে এসে যখন বলবে আমাকে সকল শক্তির অধিকারী বললে আমিই তোমার সারাজীবনের খাবারসহ সকল কিছুর ব্যবস্তা করে দেব।

যখন দুমুঠো খাবারের জন্য মানুষ এদিক সেদিক ছুটোছুটি করবে তখন এমন অফার পেয়ে আল্লাহর রহমত ছাড়া ক'জন নিজের অস্তিত্বের উপর টিকে থাকতে পারে আল্লাহই ভালো জানেন।

কিন্তু আল্লাহ রহমানুর রহিম এমন ভয়াবহ পরিস্থিতি থেকে তার দূর্বল বান্দাগুলোর পরিত্রাণের উপায় বাতলিয়ে দিয়েছেন।

১০-১৫ মিনিট সময় ব্যয় করে জুমারদিন সূরা কাহাফ তেলাওয়াত।

16/06/2024

পবিত্র কুরবানির অসাধারণ ফজিলত সম্পর্কে জানুন এবং ইখলাসের সাথে কুরবানি করুন।

14/06/2024

আসুন! আমলের নিয়্যতে শুনি।

জান্নাত থেকে আসছে জমজম কূপের পানি!২৪ জন ডুবুরি জম জম কূপের তলদেশে গিয়ে নিয়ে এলেন  অজানা তথ্য!!আল্লাহ পাকের কুদরত দেখে অব...
22/10/2023

জান্নাত থেকে আসছে
জমজম কূপের পানি!
২৪ জন ডুবুরি জম জম কূপের তলদেশে গিয়ে নিয়ে এলেন অজানা তথ্য!!
আল্লাহ পাকের কুদরত দেখে অবাক বিজ্ঞানীরা !
ষাটের দশকের কথা। তখন ছিল বাদশাহ্ খালেদের
শাসনামল। ওই সময় আধুনিক যন্ত্রপাতির দিয়ে পরিষ্কার কারার ব্যবস্থা করা হয়েছিল জম জম কূপটি।
জম জম কূপটি পরিষ্কারের কাজ তত্বাবধান করেন প্রকৌশলী "ইয়াহইয়া কোশক"
তার প্রদত্ত বিবরণ থেকে বলা যায়, বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে। সবচাইতে বড় পাথরের উপর স্পষ্ট আরবী হরফে “বিসমিল্লাহ্” কথাটি উৎকলিত রয়েছে।
রাসুলুল্লাহর (সাঃ) এর দাদা আবদুল মুত্তালিব-এর সময় কূপের গভীরতা ছিল মাত্র ১৪ ফুট। খলিফা মামুনুর রশীদের আমলে পুনরায় খনন করা হয় এই জম জম কূপ।
এ সময় পানির নিঃসরণ খুব বেড়ে গিয়েছিল। এমনকি কূপের বাইরে পানি উপচে পড়া শুরু করেছিল। দীর্ঘ
কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক মেশিনের
সাহায্যে কূপ পুনঃখনন করেন।
২৪ জন ডুবুরি কূপের তলদেশে গিয়েছিলেন তা পরীক্ষা- নিরীক্ষা করার জন্য।
ডুবুরিরা দেখেন, সেখানে রং-বেরংয়ের মাটির স্তর জমাট বেঁধে আছে।আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর এ কুদরত দেখে বিস্মিত হয়ে যান!
বর্তমানে জম জম কূপের গভীরতা ৫১ ফুট।
এক নজরে জম জম কূপঃ
▪️আল্লাহ তাআলার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।
▪️ভারী পানি উত্তোলনের মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০
লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির
সূচনাকালের ন্যায়।
▪️পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক
বা শৈবাল।
▪️সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই
আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
▪️এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক’য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
▪️সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে।
▪️এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।
▪️এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারণে
▪️এতে কোন জীবানু জন্মায় না ।
▪️এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
#সুবহানআল্লাহ।

Address

Chittagong
Chittagong

Telephone

+8801832416181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Bin Harun Al Azhary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share