Digital Marketing paltform

Digital Marketing paltform Lets get digital are ready to give you full computer skill development and freelancing service.Our team can give you 100% Satisfied

19/01/2022

দক্ষতা অর্জনের ৯ কৌশল

১. যে বিষয় আপনাকে কৌতূহলী করে, সেটিই শিখতে চেষ্টা করুন। যা কিছুতে আমাদের ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, সেগুলোই আমরা দ্রুত শিখতে পারি। আর যেসব বিষয় খুব একটা টানে না, সেগুলো শিখতেও বেগ পেতে হয়।

২. এক নৌকায় পা দিন

প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই অনেকগুলো দক্ষতা অর্জনের প্রকল্প যদি আপনি একসঙ্গে নেন, তাহলে উল্লেখযোগ্য ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাবে। আর এ থেকে তৈরি হতে পারে হতাশা। তাই একটি দক্ষতা নিয়ে কাজ করুন। আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু যদি হয় একাধিক বা আপনি একসঙ্গে অনেকগুলো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তবে তার মধ্যে থেকে যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটি বেছে নিন। বাকিগুলো পরে শেখার জন্য একটি নোটবুকে টুকে রাখুন।

৩. কতটুকু শিখতে চান

একটি নির্দিষ্ট সময়ে কতটুকু শিখলে আপনি সন্তুষ্ট হবেন? এই প্রশ্নের উত্তরটি আগেভাগে ঠিক করে রাখা ভালো। তাহলে বুঝতে পারবেন, একটি নির্দিষ্ট সময়ে আপনি কতটুকু শিখতে চান। টাইপিংয়ের ক্ষেত্রে আপনার লক্ষ্য হতে পারে, প্রথম ২০ ঘণ্টায় মিনিটে ১৫ শব্দ টাইপ করার দক্ষতা অর্জন। আবার ভাষা শেখার ক্ষেত্রে প্রথম ২০ ঘণ্টায় আপনার লক্ষ্য হতে পারে কিছু সহজ বাক্য গঠন।

৪. ভাগ করে ফেলুন

পুরো দক্ষতা অর্জনের প্রক্রিয়াটিকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলুন। এরপর একবারে একটি বিষয়ে মনোযোগ দিন। এই প্রক্রিয়া অনুসরণ করলে ‘কোনটা ছেড়ে কোনটা করব’—এই দ্বিধা আপনাকে আটকাতে পারবে না। ধরা যাক, আপনি একটি নতুন ভাষা শিখতে চান। এ ক্ষেত্রে আপনি পুরো ভাষা শেখার প্রক্রিয়াটিকে ভাগ করতে পারেন: বর্ণমালা, সংখ্যা, শব্দ, বাক্যগঠন বা ব্যাকরণ, শোনা, বলা, লেখা, পড়া ইত্যাদি। তারপর আপনার কাজ হলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দক্ষতার প্রতি নজর দেওয়া।

৫. প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ

প্রয়োজনীয় উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিন। সাইকেল চালানো শিখতে চাইলে নিয়ে নিন একটি সাইকেল। ভাষা শিখতে চাইলে ভাষা শেখার বই বা অ্যাপ সংগ্রহ করুন। আবার যদি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চান, তবে বন্দোবস্ত করুন বই, টিউটোরিয়াল আর একটি কম্পিউটারের।

৬. দূর করুন অনুশীলনের বাধা

অনুশীলনের সময় যেন প্রযুক্তি বা কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। টেলিভিশন, ইন্টারনেট বা স্মার্টফোন যেন আপনার মনোযোগে ব্যাঘাত না ঘটায়, সে ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। নিজের পরিবেশকে সাজিয়ে ফেলুন, যেন নিয়মিত অনুশীলন সহজ হয়ে যায়।

৭. সময় আলাদা করুন

নির্দিষ্ট একটি সময় অনুশীলনের অভ্যাস করুন। আপনি হয়তো ভাবছেন কী করে সময় বের করব? একটা নোটবুক নিন। রোজ কখন কী করলেন—সব টুকে রাখুন। দেখবেন অনেক কাজেই আপনার সময় ব্যয় হচ্ছে, যা তেমন প্রয়োজনীয় নয়। সেসব কাজ বাদ দিয়ে দিন। যে সময়টা বেঁচে যাবে, সে সময়টিকে কাজে লাগান নতুন দক্ষতা অর্জনের জন্য।

৮. ঘড়ি ধরে অল্প করে

অল্প অনুশীলন করেই মনে হয়, আমি বুঝি অনেক পরিশ্রম করে ফেলেছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় হলো, ঘড়ি ধরে অনুশীলন করা। স্টপওয়াচে ২০ মিনিট সময় নির্ধারণ করুন। এবার স্টপওয়াচ চালু করে টানা ২০ মিনিট অনুশীলন করে যান। এরপর বিরতি নিন। এভাবে রোজ মাত্র চার–পাঁচ ধাপে অনুশীলন করলে ভালো ফল পাওয়া যায়।

৯. পরিমাণ ও গতিতে জোর দিন।

শুরুর দিকে অনুশীলন নিখুঁত করার একটা প্রবণতা তৈরি হতে পারে। এ থেকে আসতে পারে হতাশা। এই হতাশাকে কাটানোর জন্য মনোযোগ দিন অনুশীলনের পরিমাণের ওপর। হিসাব করে দেখুন, আপনার গতি কতটা বেড়েছে। আপনি কত কম সময়ে কতটুকু করতে পারছেন। মোটামুটি ভালো, অর্থাৎ ৮০ থেকে ৯০ শতাংশ পারলে আপনার গতি বাড়িয়ে দিন।

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করাটা কতটা সম্ভব অথবা মোবাইলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যাবে কিনা এসব বিষয়ে আমি আজক...
19/01/2022

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করাটা কতটা সম্ভব অথবা মোবাইলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যাবে কিনা এসব বিষয়ে আমি আজকের আর্টিকেলে আমি আলোচনা‌ করতে চলেছি।

বন্ধুরা বর্তমানে ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কিন্তু খুবই লাভজনক। ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে কতটা লাভজনক হতে পারে তা আপনি ইন্টারনেটে সার্চ করলেই ভালো ধারণা পেয়ে যাবেন।

বর্তমানে ইন্টারনেটের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে এখন আমরা দিনের বেশিরভাগ সময় ইন্টারনেটে কাটিয়ে দিই। Social media, live tv, online shopping ইত্যাদি অনেক কাজে আমরা ইন্টারনেটে সবসময় সক্রিয় থাকি।

এমনিভাবে অনলাইনে হাজার লোক সবসময় সক্রিয় থেকে যান এবং ইন্টারনেটের সাথে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ যুক্ত হচ্ছেন।

তাই আজকাল যেকোন প্রোডাক্ট বা কোম্পানির মার্কেটিং এর ক্ষেত্রে physical marketing এর তুলনায় digital marketing বা online marketing খুবই জনপ্রিয়।

যেহেতু অনলাইনে প্রচুর পরিমাণে লোকেরা সবসময় থেকে যান তাই এই সুযোগে তাদের চাহিদা অনুসারে আজকাল প্রত্যেক কোম্পানি ইন্টারনেটের তাদের মার্কেটিং প্রক্রিয়া চালাচ্ছেন।

বর্তমানে প্রত্যেক কোম্পানি তাদের প্রোডাক্ট বা পণ্যের বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য তাদের কোম্পানির ডিজিটাল মার্কেটিং করে থাকেন। কেননা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে যেকোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করা খুবই সহজ এবং এর মাধ্যমে খুব অল্প সময়ে প্রোডাক্টের বিজ্ঞাপন হাজার হাজার লোকের কাছে দেখানো সম্ভব।

যেহেতু প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীদের আলাদা আলাদা চাহিদা বা ইন্টারেস্ট রয়েছে, তাই সেই সুযোগ অনুযায়ী মোবাইল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে পন্য বিক্রি করার প্রক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।

যেহেতু নিজের কোম্পানির মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটিং সবেচেয়ে লাভজনক একটি উপায় এবং এই মার্কেটিং প্রক্রিয়াটি physical marketing এর তুলনায় অধিক লাভজনক তাই এর কাজের সাথে জড়িত লোকদের বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে।

Address

Kajir Dewry
Chittagong
4000

Telephone

+8801818204097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing paltform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Marketing paltform:

Share