16/03/2022
মধুর উপকারিতা
১. শক্তি বৃদ্ধি করে:
শক্তি বৃদ্ধি করতে বা বাড়াতে মধু(honey) অন্যতম খাদ্য বা খাবার। তাপ ও শক্তির অন্যতম উৎস মধু। মধু দেহের তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ-সবল রাখে।
২. হজমে শক্তি বাড়ায় :
মধুতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়ে যায়। কারণ, মধুতে যে dextrin থাকে, তা সরাসরি রক্তের মধ্যে প্রবেশ করে এবং তাড়াতাড়ি ভাবে ক্রিয়া করা শুরু করে। পেটরোগা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ মধু।
৩. কোষ্ঠকাঠিন্য দূর করে:
মধুতে আছে ভিটামিন-বি-কমপ্লেক্স। মধু খাওয়ার ফলে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। সকালে ১- চামচ খাঁটি মধু পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লতা একেবারেই দূর হয়ে যায়।
৪. রক্তশূন্যতায় দূর হয়:
মধু বা honey রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। ফলে শরীরে রক্তশূন্যতায় দূর করে দেয়। কারণ- এতে রয়েছে খুব বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ, লৌহ ও কপার।
আরও পড়ুন: দীর্ঘক্ষন বসে কাজ করলে যে সমস্যা হয় ও সর্তকতা
৫. ফুসফুস ও হাঁপানি সকল রোগ নিরাময়:
মধু ফুসফুসের যাবতীয় রোগ নিরাময়ে সাহায্য করে। যদি অ্যাজমা বা হাঁপানি রোগী নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেয়, তাহলে সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবে। অনেকেই মনে করেন, ১ বছরের পুরোনো মধু শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের জন্য উপকারী।
৬. মধু নিদ্রার কাজে দেয়:
মধু নিদ্রার ভালো একটি ওষুধ। রাতে ঘুমানোর আগেই ১ গ্লাস পানির সঙ্গে ২–চামচ মধু মিশিয়ে খেলে গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।
৭. যৌন দুর্বলতায় সহায়তা করে:
যৌন দুর্বলতায়
পুরুষের মধ্যে যাদের যৌন দুর্বলতা আছে, তাঁরা নিয়মিত যদি মধু ও ছোলা মিশিয়ে খায়, তাহলে কয়েক সপ্তাহ পর পুরুষের যৌন দূর্বলতা দূর হয়ে যাবে।
৮. রোগ প্রতিরোধে সহায়তা করে:
মধু শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং শরীরের ভেতরে ও বাইরে যেকোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ রক্ষার জন্য ক্ষমতাও জোগান দেয়। মধুতে আছে একধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে সবসময় রক্ষা করে।