ATV News

ATV News Everything problem solution,
hay everyone, if you enjoy this video please like, comment & share....

আছুয়া পাড়া ও জমাদার বাড়ি জামে মসজিদ, পার্শ্ববর্তী জায়গা পুকুরের অংশ এবং কবরস্থানের অংশ মাপ নির্ণয় করা হচ্ছে।
12/08/2026

আছুয়া পাড়া ও জমাদার বাড়ি জামে মসজিদ,

পার্শ্ববর্তী জায়গা পুকুরের অংশ এবং কবরস্থানের অংশ মাপ নির্ণয় করা হচ্ছে।

12/08/2026

আছুয়া পাড়া ও জমাদার বাড়ি জামে মসজিদ,

পার্শ্ববর্তী জায়গা পুকুরের অংশ এবং কবরস্থানের অংশ মাপ নির্ণয় করা হচ্ছে।

“চট্টগ্রামে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী, তবে রাঙ্গুনিয়ায় না পাওয়ার আক্ষেপটা রয়ে গেল হৃদয়ে”মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল ...
10/08/2026

“চট্টগ্রামে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী, তবে রাঙ্গুনিয়ায় না পাওয়ার আক্ষেপটা রয়ে গেল হৃদয়ে”

মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল চট্টগ্রামে আসছেন—এতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত ও গর্বিত। তবে এই আনন্দের মাত্রা আরও বহুগুণ বেড়ে যেত, যদি এই সফরের কর্মসূচিতে প্রিয় রাঙ্গুনিয়াকেও অন্তর্ভুক্ত করা হতো।

১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সমাধি করা হয় রাংগুনিয়া জিয়ানগরে । ফলে জিয়ানগর শুধু রাঙ্গুনিয়ার একটি স্থান নয়;দেশ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের কাছে এটি ইতিহাস, আবেগ ও ভালোবাসার এক অনন্য ঠিকানা।

মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। এর পাশাপাশি যদি রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে জিয়ারতের একটি কর্মসূচি থাকত, তাহলে রাঙ্গুনিয়ার মানুষ নিঃসন্দেহে আরও আনন্দিত ও আবেগাপ্লুত হতো।

দুঃখজনক হলেও সত্য, রাঙ্গুনিয়া জিয়ানগরের ঐতিহাসিক গুরুত্ব যথাযথভাবে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে দায়িত্বশীল কিছু ব্যক্তি ব্যর্থ হয়েছেন—এমনটাই আমাদের মনে হয়। তা না হলে হয়তো চট্টগ্রাম সফরের রাষ্ট্রীয় কর্মসূচির একটি অংশ রাঙ্গুনিয়ার জিয়ানগরেও হতে পারত।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সংবাদকর্মী হিসেবে যুক্ত থাকায় হয়তো আগের মতো সরাসরি রাজনীতির মাঠে সক্রিয় নই, কিংবা নীতিনির্ধারকদের কাছেও তেমন গুরুত্ব নেয় আমাদের। কারণ আমরা ‘ড্রয়িংরুমের রাজনীতি’ করি না—আমরা আদর্শের রাজনীতি করি।

দলের দুঃসময়ে শ্রম, সময় ও ত্যাগ দিয়েছি; তাই দলের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা আজও অটুট। চাটুকারিতা নয়, দলের স্বার্থে যৌক্তিক কথা বলতে আমরা কখনো দ্বিধা করি না।

দলের প্রয়োজন হলে, কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই যেকোনো সময় আবারও সম্মুখসারিতে দাঁড়াতে প্রস্তুত।

মাননীয় প্রধানমন্ত্রী, চট্টগ্রামে আপনার আগমন আমাদের আনন্দিত করেছে। শুধু একটি প্রত্যাশা রয়ে গেল—কোনো একদিন রাঙ্গুনিয়ার জিয়ানগরেও আপনার পদধূলি পড়বে, আর সেই দিন রাঙ্গুনিয়ার মানুষের আবেগ-ভালোবাসা পূর্ণতা পাবে।

"Atv News

 #আবারও কাপ্তাই সড়কে দু*র্ঘটনা, কাপ্তাই সড়ক নিরাপদ করতে প্রয়োজন জরুরী পদক্ষেপ______________________ #চট্টগ্রাম-কাপ্তাই স...
08/08/2026

#আবারও কাপ্তাই সড়কে দু*র্ঘটনা, কাপ্তাই সড়ক নিরাপদ করতে প্রয়োজন জরুরী পদক্ষেপ
______________________
#চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাটে আবারও দু*র্ঘটনা ঘটেছে। এবার বাইক আরোহী রুবেল নামে এক যুবককে বেপরোয়া গতির টমটম ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, আশংকাজনক অবস্থায় বর্তমানে তাকে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শুক্রবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। আহত রুবেল শান্তিরহাট ওয়াশা সংলগ্ন একটি মোটর সাইকেল বিক্রি প্রতিষ্ঠানে চাকুরী করেন।

#জানা যায়, মোটরসাইকেল যোগে শান্তিরহাট থেকে বুড়ির দোকান এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন রুবেল। এসময় শান্তিরহাট বাজারের পরিষদ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটম মুহুর্তে তার সামনে দিয়ে ঘুরাতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক সে টমটমের ধাক্কায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

#এদিকে কাপ্তাই সড়কজুড়ে অবৈধ ফিটনেসবিহীন-নাম্বারবিহীন গাড়ি এবং অদক্ষ ও বেপরোয়া গতির চালকের কারণে বার বার সড়ক দুর্ঘটনা হচ্ছে। এছাড়া রাস্তারমাথা থেকে কাপ্তাই পর্যন্ত মহানগরসহ হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার বাসিন্দা ছাড়াও আশেপাশের উপজেলার লাখ লাখ মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু সড়ক প্রতিষ্ঠিত হওয়ার প্রায় ৬৫-৭০ বছরেও কম প্রশস্ত সড়ক দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। দিন দিন মানুষ বাড়ছে, বাড়ছে অবৈধ ফিটনেসবিহীন, অদক্ষ চালকের সংখ্যাও। কিন্তু এতো বছরেও সড়কটি প্রশস্তকরণ করা হয়নি। এর উপর সড়কের দুই পাশে পর্যাপ্ত ফুটপাত এবং একপাশে খালের জায়গা থাকলেও, সড়কের অধিকাংশ স্থানে তার অস্তিত্ব নেই। ফলে দুই পাশে চার ফুট করে সড়ক প্রশস্তের কাজ করা হলেও, ফুটপাত না থাকায় তাও ঝুকিপূর্ণ হবে বলে আশংকা সচেতন মহলের। তাই সড়কটিকে চার লেনে উন্নীতকরণের পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং অদক্ষ লাইসেন্সবিহীন চালককে কঠোর হস্তে দমন করা এখন সময়ের দাবী। অন্যথায় কাপ্তাই সড়কে প্রতিনিয়ত মৃ*ত্যুর মিছিল থামানো যাবে না বলে মত, সচেতন মহলের।

কপি পোস্ট মুহাম্মদ কাইছার হামিদ রুবেল

গতকাল ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় সবার আগে যে মানুষটি এগিয়ে আসে_---------সিএনজি চালক আবুল হাসান বাদশা— চার বোনের মধ্যে একমাত...
07/08/2026

গতকাল ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় সবার আগে যে মানুষটি এগিয়ে আসে_---------সিএনজি চালক আবুল হাসান বাদশা— চার বোনের মধ্যে একমাত্র ভাই। জীবনের প্রতিটি দিনই তার কাছে সংগ্রামের।

তিনি দৈনিক জমার ভিত্তিতে ভাড়ায় সিএনজি চালান। সারাদিন পরিশ্রম করে রাতে মালিকের ইনকাম পরিশোধ করতে হয়। এরই মধ্যে মাত্র ১০–১১ মাস আগে তার বিয়ে হয়েছে।

কয়েক মাস আগে কাপ্তাই রাস্তার মাথা থেকে তার ভাড়ায় চালিত সিএনজি চুরি হয়ে যায়। মালিকের ক্ষতিপূরণ দিতে তাকে ঋণ করতে হয়েছে, অনেকদিন বেকারও থাকতে হয়েছে। সেই ঋণের বোঝা এখনো মাথায় নিয়েই আবার নতুন একটি সিএনজি দৈনিক জমায় চালাচ্ছেন।
এত কষ্ট, এত দুশ্চিন্তার মাঝেও মানুষের উপকার করতে তিনি কখনো পিছপা হন না। কারও বিপদ দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন না।

ছোটবেলা থেকে একজন পরোপকারী, সৎ ও হৃদয়বান মানুষ।আল্লাহ তাআলা আবুল হাসান বাদশা-কে সুস্থ, নিরাপদ ও রিজিকে বরকতময় জীবন দান করুন। তার সকল কষ্ট দূর করে দিন এবং নেক হায়াত দান করুন

07/08/2026

ভিডিও করছিল সবাই, পাশে দাঁড়ালেন দুই যুবক, শুনুন তাদের মুখ থেকে

07/08/2026

🚨 দুর্ঘটনা দেখলে মোবাইল বের করবেন না, মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুন।

ভিডিও করতে শত মানুষ আসে, কিন্তু হাসপাতালে পৌঁছে দিতে একজন মানুষও অনেক সময় পাওয়া যায় না।

মনে রাখবেন, আপনার একটি সাহায্যের হাত একটি পরিবারের হাসি ফিরিয়ে দিতে পারে। ক্যামেরা নয়, মানবতাই আগে। 🤲❤️

Address

FX6X+RGR মহিন অটো পার্টস, শান্তির হাট, ওয়াসা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, Chittagong/Kaptai Road, Pomara
Chittagong
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share