Raseda Bagum

Raseda Bagum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raseda Bagum, Chittagong.

03/09/2025

*জীবনের রিযক — তোমার কাছে আসবেই…*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
*"اجملوا في طلب الدنيا، فإن كلا ميسر لما خلق له".*

"দুনিয়া কামাইতে গিয়ে মধ্যম পন্থা অবলম্বন করো। কারণ, মানুষ যে কাজের জন্য সৃষ্টি হয়েছে, সেটাই তার জন্য সহজ করে দেয়া হবে।"
—(সুনান ইবনু মাজাহ: ২১৪২)

🕊️
আমরা কত রাত তুমি নির্ঘুম কাটাই…
কত ভোরে ঘুম ভেঙে ওঠি শুধুই রিযকের খোঁজে…
কত হতাশা, কত হাহাকার বুকের ভিতরে জমে ওঠে…

কিন্তু এ কথা চির সত্য!
সৃষ্টিকর্তার কাছে বান্দাদের কদর এতটাই বেশি, যে তিনি সৃষ্টির বহু আগেই রিযক নির্ধারণ করে রেখেছেন।
যেন তিনি বলছেন:
"তুমি দৌড়াও—কিন্তু অস্থির হইও না।
তুমি চাও—কিন্তু হালাল পথে থাকো।
তুমি কষ্ট পাও—কিন্তু জানো, তোমার লেখা রিযক তোমাকেই খুঁজে নেবে… একটুও কমবে না, দেরিও হবে না।
💧
তাই দুনিয়ার পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়ো না…
বরং আস্থা রাখো আল্লাহর রহমতে,
তিনি যেমন তোমাকে সৃষ্টি করেছেন,
তেমনি তোমার জন্য যা ঠিক করেছেন, তা পৌঁছবেই… ঠিক সময়ে।

হে আল্লাহ! আমাদের অন্তরে তাওয়াক্কুল দান করুন।
অস্থির হৃদয়কে শান্ত করুন।
আর আমাদের রিযককে হালাল ও বরকতময় করুন।
🤲আমীন🤲
#রিজিক

#মুফতী মুহাম্মাদ আলী কাসেমী
০৭/০৭/২০২৫ ঈসায়ী রবিবার

03/09/2025

*❝ আপনি একা ছিলেন… একাই এসেছেন… একাই চলে যাবেন…❞*

পথচলার শুরুতে আপনি একাই ছিলেন।
কেউ ছিল না পাশে।
এবং এই জীবনের শেষ গন্তব্যেও আপনি থাকবেন একাই—
নিঃসঙ্গ, নির্জন, নিস্তব্ধ।

এই যে মাঝপথে কিছু মানুষ আপনার পাশে আসে…
কারও হাত ধরেন, কারও কাঁধে ভর করেন,
ভাবেন—এবার বুঝি কেউ সত্যি আপনার!
কিন্তু খুব ধীরে ধীরে বুঝে ফেলেন…
❝তারা আসলে পাশে আসে না—তারা আসে কিছু পেতে।❞
কেউ চায় স্নেহ, কেউ চায় ভালোবাসা, কেউ চায় আপনার প্রভাব বা অবস্থান।
আর কেউ… চায় শুধু আপনার উপর ভর দিয়ে নিজেকে দাঁড় করাতে।

আপনি ভাঙেন, আবার জোড়েন।
বারবার বিশ্বাস করেন,
আর বারবার নিজেরই ভিতরটা কাঁদতে থাকেন।

তাই আজ বুঝে যান—
❝নিজেকেই সঙ্গী করুন।❞
নিজেকেই ভালবাসুন, নিজেকেই বোঝার চেষ্টা করুন।
এই পৃথিবীতে কারো ছায়ায় বাঁচার চেষ্টা করলেই একদিন খালি রোদ্দুরে পুড়তে হবে।

কারণ...
🌑 এই পৃথিবীতে কেউই আসলে কারো নয়।
সবাই আসছে, থাকছে, যাচ্ছেও…
স্বার্থের এক অদৃশ্য স্রোতে ভেসে।

আপনি শুধু একটাই কাজ করতে পারেন—
নিজেকে আঁকড়ে ধরুন।
আপনার দুঃখ, আপনার কান্না, আপনার একাকিত্বকে
আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী বানিয়ে ফেলুন।

❝একাই এসেছেন, একাই ফিরবেন…
তবে এবার অন্তত নিজেকে নিয়ে ফিরুন—ভাঙা নয়, গড়া এক “আপনি” হয়ে।❞🫵
ইন'শা'আল্লাহ

03/09/2025

⚠️ ব্ল্যা*ক ম্যা*জি*ক

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনা-হ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গু'না'হ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গু'না'হ'টা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শি'র'ক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা নয়।

মহিলাঃ আমি অ'শ্লী'ল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অ'শ্লী'ল'তার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যা'ক'ম্যা'জিক (কা'লো'জা'দু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জা'দু'চ'র্চা করতো। তারা শবসাধনা করতো।

জা'দু'ক'রের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দা'ফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জা'দু'বিদ্যা তো শি'র'ক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃ'ত্যু'টা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্র'কাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লা'শ'টাকে পু'ড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পু'ড়ে ছাই হয়ে গেলো।

আ'গু'নের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হা'রাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভ'য় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যা'দু'ক'র/ক'বিরাজ/কু'ফ'রী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃ'ত্যু অতি সন্নিকটে।]

* #আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ।*
> Courtesy: বিচার-দিবসের যত চিন্তা

03/09/2025

*📌 মাহরাম= যাদের সাথে বিয়ে হারাম।*
*📌 গায়রে মাহরাম= যাদের সাথে বিয়ে জায়েজ।*

জরুরী কাজে ঘরের বাহিরে গেলে যে পর্দা করতে হয় তা যিনি পর্দা করেন না তিনিও জানেন। অথচ বুরকা পড়েন, নিক্বাবও করেন এমন অনেক মা বোনদের খুঁজলে পাওয়া যাবে উনারা মাহরাম কী, গায়রে মাহরাম কী তা জানেন না। শুধুমাত্র বাহিরে গেলে “পর্দা করতে হবে” এই ধারণা নিয়ে পড়ে আছেন।

আমরা পুরুষরাও এই ব্যাপারে সম্পূর্ণ বেখেয়াল।
অথচ একজন পুরুষের জন্য যেমন ঘরের বাহিরের পরনারীকে দেখা হারাম, ঠিক তেমনি নিজের আত্মীয়স্বজনদের মধ্যকার গায়রে মাহরামদের দেখাও হারাম। যেমনঃ চাচি, মামি, ভাবি, শালি, মেয়ে কাজিন ইত্যাদি। একজন নারীর জন্যও পর্দার একই হুকুম। যেমনঃ খালু, ফুফা, দুলাভাই, ভাসুর, দেবর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর, ছেলে কাজিন ইত্যাদি।

অনুরূপভাবে একজন নারীর জন্য যেমন বাইরের পুরুষদের দৃষ্টি থেকে নিজেকে ঢেকে রাখা ফরজ, আত্মীয়দের মধ্যকার নন মাহরামদের সামনে দেখা দেয়াও তাদের জন্য হারাম।

অথচ একজন পুরুষ তার চাচাত,মামাত,ফুফাতো বোনদের সাথে বসে আড্ডা দেয়, ৩২ দাঁত বের করে হাসাহাসি করে, মামি, চাচিদের মায়ের মতো মনে করে, ভাবির সাথে গল্পগুজব করে, হাসে। অথচ তাদের সাথে পর্দা আর বাইরের একজন নারীর সাথে পর্দার হুকুম একই।

একজন নারী দেবরকে ভাই মনে করে, জামাইয়ের চাচা,ফুফা,খালু,দুলাভাই অমুখ তমুখের সামনে বসে কথাবার্তা বলে। অথচ তাদের সাথে পর্দা আর বাইরের একজন পুরুষের সাথে পর্দার হুকুম একই।

অনেকে মনে করেন বয়সে আমার চেয়ে ছোট বলে তার সামনে পর্দা করা জরুরী নয়। অথচ এটি সম্পূর্ণ ভুল। একজন নারী বালেগ হলে তার যেমন পর্দা করা ফরজ হয়ে যায় ঠিক তেমনি একজন পুরুষ বালেগ হলে তার সামনে একজন নারীর বয়স চল্লিশ হলেও পর্দা করা ফরজ হয়ে যায়। এটি সম্পূর্ণ খোঁড়া যুক্তি যে একজন ১৪/১৫ বয়সের ছেলের সামনে আবার পর্দা কিসের।

তথাকথিত সামাজিকতার দোহাই দিয়ে ইসলামের হুকুমকে লঙ্ঘন করলে আল্লাহ্র বা আল্লাহ্র রাসূল(স) এর কিছুই আসবে যাবে না, ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে, যা বুঝে আসবে হাশরের ময়দানে। তখন বুঝে কোন লাভই হবে না। সময় থাকতেই সংশোধিত হয়ে আল্লাহ্র পথে ফিরে আসা দরকার। মহান আল্লাহ্ আমাদেরকে পর্দার হুকুম যথাযথভাবে মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

ইসলামিক শরীয়াহর পরিভাষায় "মাহরাম" বলতে বুঝায় যাদেরকে বিয়ে করা হারাম এবং যাদের সাথে দেখা করা বা দেখা দেওয়া জায়েয। ছেলেদের ও মেয়েদের উভয়ের মাহরাম ব্যক্তিদের সংখ্যা ১৪ জন।

*📍ছেলেদের জন্য ১৪ জন মাহরাম হলেনঃ*

মায়ের মতো(৫ জন)-
(১) মা
(২) খালা
(৩) ফুফু
(৪) শাশুড়ী
(৫) দুধ-সম্পর্কীয় মা

বোনের মতো (৫ জন)-
(৬) আপন বোন
(৭) দাদী
(৮) নানী
(৯) নাতনী
(১০) দুধ-সম্পর্কীয় বোন

মেয়ের মতো (৪ জন)-
(১১) মেয়ে
(১২) ভাই এর মেয়ে
(১৩) বোনের মেয়ে
(১৪) ছেলের বউ

*📍মেয়েদের জন্য ১৪ জন মাহরাম হলেনঃ*

বাবার মতো (৫ জন)
(১) বাবা
(২) চাচা
(৩) মামা
(৪) শ্বশুর
(৫) দুধ-সম্পর্কীয় বাবা

ভাইয়ের মতো (৫ জন)
(৬) আপন ভাই
(৭) দাদা
(৮) নানা
(৯) নাতী
(১০) দুধ-সম্পর্কীয় ভাই

ছেলের মতো (৪ জন)
(১১) ছেলে
(১২) ভাই এর ছেলে
(১৩) বোনের ছেলে
(১৪) মেয়ের জামাই

*[সূত্রঃ সুরা আল-বাক্বারাঃ ১৩৩, সুরা আন-নিসাঃ ২৩, সুরা আন-নূরঃ ৩১]*


মাহরাম আর গায়রে মাহরাম এর প্র্যাক্টিক্যাল সংজ্ঞা এর চেয়ে সহজভাবে বুঝানো সম্ভব নয়। যারা আমল করবে নিজের জন্যই করবে, যারা জেনে বুঝেও আল্লাহর বিধানকে অগ্রাহ্য করবে তাদের আমলের ফায়সালা তাদের মালিকের সাথেই কাল হাশরের ময়দানে হবে। মহান আল্লাহ আমাদেরকে যথাযথ পর্দা করে চলার তাওফিক দান করুন।
*🤲আমিন।🤲*

03/09/2025

*📌 জীবনটা অমূল্য — একবার হারালে ফিরে আসে না! তাই, স্রেফ একটু অসতর্কতায় যেন না ঘটে কোনো অপূরণীয় দুর্ঘটনা…*
*🎗️এই লেখা আপনার, আমার, আমাদের সবার জন্য — যে জীবন বাঁচাতে চায়, নিরাপদ থাকতে চায়।*

*•••==•◐◉✦❀✺❀✦◉◑•==•••*

⚠️ ১. বাসের জানালার পাশে বসে মোবাইল ঘাঁটবেন না।
যে হাত দিয়ে ভিডিও দেখছেন, সেই হাতটাই যদি ছিনিয়ে নেয়া হয়?
একটা হ্যাচকা টান, একটা বাইক… আর তারপর আপনি শুধু তাকিয়ে থাকবেন বিস্ময়ে, লজ্জায় আর অনুশোচনায়!

⚠️ ২. রিকশায় বসে ব্যাগ কোলের ওপর রাখবেন না।
এক ঝটকায় পাশের বাইক ছিনিয়ে নিয়ে চলে যাবে —
আপনার অতি প্রিয় ব্যাগের সঙ্গে ফোন, টাকা, স্বপ্ন সবই চলে যেতে পারে।

⚠️ ৩. রাস্তায় খাবেন না কিছুই।
জানেন তো? এখন খাবারের সঙ্গে মেশানো হয় অজ্ঞান করে রাখার ঔষধ!
যেটা আপনি ভাবছেন একটা সাধাসিধে ডাব, সেটা আপনার চেতনার মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে।

⚠️ ৪. ট্রেন জার্নিতে দরজার পাশে দাঁড়িয়ে “রোমান্টিকতা” দেখাতে যাবেন না।
যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা আপনাকে পাটের বস্তা বানিয়ে ছুড়ে ফেলতেও দ্বিধা করে না।
কত কত যাত্রীর লাশ পরে থাকে ট্রেন লাইনের পাশে — নাম না জানা, মুখ না চেনা, কেউ খোঁজও নেয় না।

⚠️ ৫. ছিনতাই হলে প্রতিরোধ নয়, সচেতনতা জরুরি।
মায়া ছাড়ুন মোবাইলের, বাঁচান আপনার জীবন।
একটা ফোন আবার আসবে — কিন্তু জীবনটা তো একটাই।

⚠️ ৬. বান্ধবী/স্ত্রী সাথে থাকলে দ্বিগুণ সাবধান হোন।
একদল ছেলে ঘিরে ধরে নোংরা কথা ছুঁড়ে দেবে, ইচ্ছে করেই আপনাকে উত্তেজিত করবে।
আপনি প্রতিক্রিয়া দেখালে ওরাই "নেতা" ডেকে এনে আপনাকেই দোষী বানাবে।
তারপর শুরু হবে ব্ল্যাকমেইল — টাকা, ঘড়ি, ল্যাপটপ কিছুই নিরাপদ থাকবে না।
👉 সমাধান? এসব জায়গায় মাথা ঠান্ডা রাখুন, প্রয়োজনে দ্রুত সরে পড়ুন।

⚠️ ৭. ভোররাতে ঢাকা পৌঁছেছেন? একা একা সাহস দেখিয়ে রাস্তায় নামবেন না।
মানুষ না থাকলে রাস্তায় সাহসীরাও একা পড়ে যায়।

⚠️ ৮. কুলি ঠিক করুন দরদাম করে।
না হলে একটা ব্যাগ বয়ে দেবে, আর আপনার পকেট হালকা করে দিয়ে যাবে।

⚠️ ৯. নিউমার্কেট/নীলক্ষেতে দাম জিজ্ঞেস করাও ঝুঁকিপূর্ণ।
একবার জিজ্ঞেস করলেই "ভাই বলছো কেন নিচ্ছো না!" — তারপর শুরু হবে টানাহ্যাঁচড়া।
👉 সমাধান? ভালোভাবে যাচাই করে কথা বলুন। না নিতে চাইলে স্পষ্টভাবে জানিয়ে সরে যান।

⚠️ ১০. বাসে ভিড়ে পেছনের পকেটটা মৃত্যুকূপ।
একজন পকেটে হাত ঢুকিয়ে নিলো মোবাইল — আপনি বুঝলেন না পর্যন্ত!
👉 সামনের পকেটেই রাখুন মূল্যবান জিনিস।

⚠️ ১১. শিশু পার্ক, মেলা, চিড়িয়াখানায় খাবার খাওয়ার আগে দাম নিশ্চিত হন।
নইলে ৩০ টাকার সিঙ্গারা খেয়ে ৪৫০ টাকার বিল দিতে হবে!

⚠️ ১২. রাতে অপ্রয়োজনে বাইরে বের হবেন না।
কারণ এই শহরে অন্ধকারে শুধু ছিনতাইকারী নয়, কখনও কখনও ইউনিফর্মেও বিপদ লুকিয়ে থাকতে পারে।
যারা বোঝে না, তারা আপনাকে ‘বোঝাতে’ উঠে পড়ে লাগবে।

⚠️ ১৩. হঠাৎ একটা মাইক্রোবাস থামলো — “সুলভ ভাড়ায় পৌঁছে দিবো” বলল — বিশ্বাস করবেন না।
এই “ভাড়াটে” গাড়িই হতে পারে কারো শেষ যাত্রার বাহন।

⚠️ ১৪. “একটু ফোন দিবেন?” — প্রশ্নটাও হতে পারে ছিনতাইয়ের ছদ্মবেশ।
আপনার চোখের সামনেই সে বাইকে করে অদৃশ্য হয়ে যাবে — আর আপনি শুধু তাকিয়ে থাকবেন।

⚠️ ১৫. সবসময় আইডি কার্ডের ফটোকপি রাখুন।
একটা দুর্ঘটনা কখনো বলে আসে না।
চেনা কেউ আপনাকে না পেলে, পরিচয়টা যেন কোথাও থেকে যায়।

⚠️ ১৬. নবদম্পতি? কাবিননামার কপি মোবাইলে রাখুন।
নতুন মুখ, নতুন পরিচয় — কখন কী অভিযোগ এসে দাঁড়ায় বলা যায় না। প্রমাণ রাখতে হবে নিজেকেই।

---

✅ আপনার নিরাপত্তা, আপনার নিজের হাতেই।
✅ তাই, চোখ কান খোলা রাখুন।
✅ বাহিরে বের হওয়ার আগে দোয়া পড়ে নিন, আর ফিরে আসার পরে শুকরিয়া আদায় করুন।

🛡️ নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে শিখান।
আসুন, সচেতন হই, নিরাপদ থাকি।
এই শহরে শুধু পথ না, ফাঁদও পাতা থাকে।
সাবধানে চলা মানেই — জীবনকে ভালোবাসা।

*•••==•◐◉✦❀✺❀✦◉◑•==•••*

📝 এই পোস্ট যদি আপনার হৃদয়ে টোকা দেয়,
তাহলে শেয়ার করুন — যেন আরও কেউ সতর্ক হয়,
আর একটা জীবনও হারিয়ে না যায় শুধু অসতর্কতায়।
"সচেতনতা মানেই জীবন" — এটা ভুলবেন না। 🚨💔

#সংগৃহিত
*جزاك الله خيرا*

27/08/2025

❝সবর মানে শুধু চুপ থাকা নয়, বরং আল্লাহর ওপর ভরসা রাখা।
•Sabr does not mean merely remaining silent; rather, it means placing complete trust in Allah.

27/08/2025

*ব্যাপারটা অদ্ভুত না?*
- একজনের মৃত্যু নিশ্চিত ঘোষনা হয়ে গিয়েছে, তার পূর্বসূরিরাও ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাও সে খেল তামাশায় ব্যস্ত!

27/08/2025

صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ ﷺ

27/08/2025

*জুমাবারের আমল*

দুরূদ শরীফ পড়ার সময়–

ক. মনে মনে নবীজি ﷺ এর প্রতি মহব্বতের কথা কল্পনা করা।

খ. জোর করে হলেও মুখে উচ্চারণের সাথে সাথে,
মনে মনেও নবীজি ﷺ এর কথা কল্পনা করা।

না হলে দুরুদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যাবে সত্য
কিন্তু দুরূদের ফয়েয (বরকত) লাভ হবে না।

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
মাগরিবের আগ পর্যন্ত।

→ সূরা কাহাফ পড়া
→ দরূদ ১০০০ বার ﷺ
→ ইস্তেগফার ১০০০ বার
→ মাজলুমের জন্য দো'আ এবং জালিমের জন্য বদ দো'আ

(ইন শা আল্লাহ)

17/07/2025

কুরআন সামনে নিয়ে শেষ কবে বসা হয়েছিল?

🎙️ শায়খ মাহমুদ আল-হাসানাত (হাফি.)

30/06/2025
21/02/2025

CP জন্য ফলো করুন

Address

Chittagong
4390

Alerts

Be the first to know and let us send you an email when Raseda Bagum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share