Virtual Life

Virtual Life Explore your creativity as well as enjoy the real and virtual life.

six or out....???
03/02/2025

six or out....???

স্মৃতিময় সেই বিদ্যালয় ❤️❤️❤️
03/02/2025

স্মৃতিময় সেই বিদ্যালয় ❤️❤️❤️

ভালবাসার স্কুল...❤️❤️❤️
25/01/2025

ভালবাসার স্কুল...❤️❤️❤️

04/01/2025

Assalamualaikum....

পূর্বাভাস বা আগাম খবরের সুযোগ নেই, এমন দুর্যোগের একটি ভূমিকম্প। এরফলে, জানমালের ব্যাপক ক্ষতিও হয় এই দুর্যোগে। ফলে ভূমি...
05/05/2016

পূর্বাভাস বা আগাম খবরের সুযোগ নেই, এমন দুর্যোগের একটি ভূমিকম্প। এরফলে, জানমালের ব্যাপক ক্ষতিও হয় এই দুর্যোগে। ফলে ভূমিকম্প, এক আতঙ্কের নাম। যদিও কিছু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মিললেও, কিছুতেই পাওয়া যাচ্ছিল না ভূমিকম্পের পূর্বাভাস।
বিশ্বকে তাক লাগিয়ে ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার করল চট্টগ্রামের রায়হান, শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
কারণ, এ বিষয়ে কোন যন্ত্রই আবিষ্কার হয়নি এখনো। তবে এক্ষেত্রে সুখবর নিয়ে এসেছেন চট্টগ্রামের তরুণ উদ্ভাবক এম এম করিম চৌধুরী রায়হান।
তিনি দাবি করছেন, এমন এক যন্ত্র তিনি উদ্ভাবন করেছেন, যা লেজার রশ্মি ব্যবহার করে কয়েক মিনিট আগেই ভূমিকম্পের বার্তা দিতে সক্ষম।
সম্প্রতি একটি যন্ত্র তৈরী করেছেন এই তিনি। দাবী, ভূমিকম্প সৃষ্টি কিংবা অনুভূত হবার কয়েক মিনিট আগেই তা জানান দেবে তার উদ্ভাবিত এই যন্ত্র।
তরুণ এই উদ্ভাবক জানান, মাটির গভীরে থাকা যন্ত্রাংশটি লেজার রশ্মির মাধ্যমে ওপরে থাকা অংশে বার্তা পাঠাবে। যা একইসাথে সংকেত আর মোবাইল ফোনে রিংটোনের মাধ্যমে অবহিত করবে। আর তারই একটি নমুনা তৈরী করা হয়েছে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে।
যত বেশি গভীরতায় যন্ত্রটি স্থাপন করা যাবে তত দ্রুত ভূমিকম্পের খবর জানা সম্ভব বলেও জানান এই উদ্ভাবক। এর আগে রেল দুর্ঘটনা রোধ আর আঙুলের ইশারায় কম্পিউটার চালানোর প্রযুক্তি উদ্ভাবন করে ব্যাপক কৌতুহলের জন্ম দেন নগরীর হালিশহর এলাকার এই তরুণ

06/04/2016

★ চলুন জেনে নিন জলে ফোন পড়ে গেলে কী
কী করবেন আর কী কী করবেন না…
জলে ফোন পড়ে গেলে কী কী করবেন না…
১) ফোন হঠাত্ করে হাত ফসকে জলে পড়ে গেলে আমরা
সাধারণত তখনই ফোনটাকে অন করার চেষ্টা করি। কিন্তু
না। ভুল করেও এই ভুলটা করে বসবেন না। একদম অন করার
চেষ্টা করবেন না।
২) যদি ভেবে থাকেন যে চার্জ দিলে ফোনের ভেতরটা
গরম হবে, আর ফোনের ভেতরে ঢোকা জল শুকিয়ে যাবে,
তাহলে বলি খুব ভুল ভাবছেন। ফোন জলে পড়ে গেলে
কখনওই সঙ্গে সঙ্গে চার্জ দেবেন না।
৩) ফোনের কোনও সুইচ টিপবেন না।
৪) জল পড়ার সঙ্গে সঙ্গে ফোনটিকে হাওয়ার নিচে
রাখবেন না। এতে জল আরও ভেতরে ঢুকে যেতে পারে।
বা যে যে অংশে জল যায়নি, সেখানেও জল ঢুকে যেতে
পারে। ক্ষতি আরও বেড়ে যাবে আপনার ফোনের।
৫) গরম হাওয়াও দেওয়া উচিত্ হবে না এই সময় ফোনে।
জলে ফোন পড়ে গেলে কী কী করবেন…
১) জলে ফোন বা ফোনে জল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
যদি দেখেন যে ফোন নিজে থেকে বন্ধ হয়ে যায়নি,
তাহলে তত্ক্ষনাত্ বন্ধ করে দেবেন।
২) আপনার ফোনে যদি কোনও কভার দেওয়া থাকে,
তাহলে আগে কভারটিকে খুলে দিন।
৩) ফোনের সমস্ত পার্টস খুলে আলাদা আলাদা করে
রাখুন। বিশেষ করে সিম কার্ড, ব্যাটারি এবং
মাইক্রোএসডি কার্ড খুলে নিন।
৪) একটা শুকনো তোয়ালে কিংবা কাগজ দিয়ে ফোনটি
মুড়ে ফেলুন। চেষ্টা করুন কাগজ যাতে যথাসম্ভব জল শুষে
নিতে পারে।
৫) ফোনের বাইরের জল যাতে গড়িয়ে ভেতরে না ঢুকে
যায়, সেদিকে লক্ষ রাখবেন।
৬) একটা জিপলক দেওয়া প্যাকেটে করে চালের ড্রামে
রেখে দিন।
৭) ২ থেকে ৩ দিন পর ফোনটি চালের ড্রাম থেকে বের
করে ব্যাটারি আর সিম কার্ড লাগিয়ে অন করে দেখুন
ঠিকঠাক চলছে কিনা।
৮) যদি দেখেন তখনও ফোন অন হচ্ছে না, তখন ফোনটিকে
চার্জ দিন। যদি দেখেন চার্জ হচ্ছে না, তখন আলাদা
একটা ব্যাটারি ফোনে লাগিয়ে দেখুন।
৯) যদি তখনও ফোন না অন হয় কিংবা চার্জ না হয় তাহলে
অবশ্যই মোবাইলটি দোকানে সারাতে দিন।
১০) আর যদি ব্যাটারি বদলানোর পর ফোন ঠিকঠাক চলে
তাহলে কয়েকদিন ফোনটির ওপর লক্ষ রাখুন। দেখুন চার্জ
দেওয়ার সময় গরম হয়ে যাচ্ছে কিনা। কিংবা অন্য কোনও
সমস্যা দেখা দিচ্ছে কিনা।

05/04/2016

কম্পিউটার সুপার ফাষ্ট রাখতে হলে যা করবেন::::::::::::

কম্পিউটার আজ আমাদের নিত্য ব্যবহার্য যন্ত্রে পরিনত
হয়েছে। বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া কোন কিছু
কল্পনা করা সম্ভব না। যে কোন পেশার মানুষ হোক না
কেন, কম্পিউটার ছাড়া যেন পরিপূর্নতা হয় না।
অফিসিয়াল কাজ কর্মে, নিত্যপ্রয়োজনীয় কাজ করতে,
মুভি, গান, গ্রাফিক্স ইত্যাদি বহুবিদ কাজে কম্পিউটার
ছাড়া আমাদের একবারেই চলে না। কিন্তু দীর্ঘদিন
কম্পিউটার চালানোর ফলে একসময় আমাদের সেই
যন্ত্রটির গতি আর আগের মতো থাকে না। অনেক স্লো
হয়ে যায়।
তখন আমরা সাধারনত দুইটি কাজ করে থাকি। হয়
কম্পিউটারটির কোন সমস্যা হয়েছে মনে করে
টেকনেশিয়ানের কাছে নিয়ে যাই অথবা নতুন করে
অপারেটিং ইনস্টল করি। কিন্তু একটু ভালো ধারণা
থাকলেই কম্পিউটারটিকে সবসময় গতিময় রাখতে
পারেন। তাহলে চলুন যেনে নেই কিভাবে আপনার
কম্পিউটারটিকে সুপার ফাস্ট করে তুলবেন।
১. অপ্রয়োজনীয় প্রোগ্রাম দূর করুনঃ
কোন প্রোগ্রাম ইনস্টল করার সময় অনেক অপ্রয়োজনীয়
প্রোগ্রাম এর সাথে সাথে ইনস্টল হয়ে যায়। যা আপনার
পিসির পার্ফর্মেন্স কমিয়ে দিতে পারে। তাই আগে
অপ্রয়োজনীয় প্রোগ্রাম দূর করুন। এজন্য আপনার পিসির
Start মেনু হতে control প্যানেলে যান। সেখান থেকে
Programs and Features এ গিয়ে অনাকাংখিত
প্রোগ্রামগুলো রিমুভ করেন।
২. অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল দূর করেনঃ
কম্পিউটার চালানোর সময় নানা রকম অনেক
অপ্রইয়োজনীয় ফাইল নিজে নিজেই সৃষ্টি হয়, যা
আমাদের পিসির গতি অনেকাংশে কমিয়ে দেয়। এই
অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে Run এ গিয়ে
prefetch লিখে এন্টার চাপুন এবং সবগুলো ফাইল রিমুভ
করুন।
এর পর %temp% লিখে এন্টার চাপুন এবং সকল ফাইল
ডিলিট করুন। এই কাজগুলো অটোমেটিক ক্লিকে করতে
নিচের কোডটুকু একটা text ফাইলে লিখে সেভ করুন।
এরপর ফাইলের নাম পরিবর্তন করে junk_remover.bat
নামে সেভ করুন। এবার ডাবল ক্লিক করলেই
অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল সমূহ রিমুভ হয়ে যাবে।
কোডঃ del C:WindowsPrefetch*.* /Q
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks
৩. নিয়মিত Disk Defragmenter করুনঃ
কিছুদিন পর পর হার্ডডিস্ক ডিফ্রেগমেন্ট করুন। এতে
করে আপনার হার্ডডিস্কের গতি বাড়বে। হার্ডডিস্ক
ডিফ্রেগমেন্ট করতে My computer হতে properties এ যান।
সেখান হতে Performance Information and Tools এ যান
এবং সর্বশেসষ Advanced Tools হতে Open Disk
Defragmenter এ যান। আর সরাসরি যেতে চাইলে Search
বার এDisk Defragmenter লিখে এন্টার চাপুন।
৪. Disk Cleanup করে হার্ডডিস্কের অপ্রয়োজনীয় ফাইল
দূর করুনঃ
স্টার্ট মেনুতে গিয়ে Disk Cleanup লিখে এন্টার চাপুন।
এরপর যে ড্রাইভ পরিস্কার করতে চান সেটা সিলেক্ট
করুন। কিন্তু সাবধান ডিলিট করবেন না কিন্তু।
৫. পিসিকে ভাইরাস মুক্ত রাখুনঃ
ভাইরাস আপনার পুরো পিসি ধ্বংস করে দিতে পারে।
সেই সাথে আপনার প্রয়োজনীয় সব ফাইলও শেষ করে
দিতে পারে। এর জন্য ভালমানের এন্টি ভাইরাস ব্যবহার
করতে পারেন।
এর জন্য আমি রিকমেন্ড করব Microsoft Security Essential.
তথাকথিত এন্টিভাইরাসের চেয়ে এটা অনেক বেশি
পরিমাণ ভাইরাস ডিটেক্ট করতে পারে। উইন্ডোজ ৮
এবং উইন্ডোজ ৮.১ এর সাথে এটা আগে থেকেই দেয়া
থাকে। আর মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট
ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে ব্যবহার করতে পারেন
USB Disk Security. কারন বেশির ভাগ ভাইরাস ছড়ায় USB
Pen Drive এর মাধ্যমে।
৬. মালওয়্যার, স্পাইওয়্যার দূর করুনঃ
মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস ইত্যাদি
বেশিরভাগ ছড়ায় পেনড্রাইভ হতে। পেনড্রাইভের
ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে ব্যবহার করতে পারেন
USB Disk Security.
৭. Browsing History এবং Cooky দূর করেনঃ
ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ র্যামে জমা হয়ে
র্যামে গতি কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন
ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ ডিলিট করুন। এজন্য
যেকোন ব্রাউজার খুলে Shift+Ctrl+Delete চাপে সবকিছু
ডিলিট করে দিন
৮. অপ্রয়োজনীয় প্রোগ্রাম স্টার্টআপ দূর করুনঃ
পিসি চালু হলে অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়।
সেই প্রোগ্রামগুলোর কারণে পিসির স্টার্ট হতে অনেক
সময় নেয় এবং র্যমের জায়গা দখল করে। অপ্রয়োজনীয়
প্রোগ্রাম অটোস্টার্ট বন্ধ করতে Run এ গিয়ে লিখুন
msconfig লিখে এন্টার চাপুন এবং যে সকল প্রোগ্রাম
আপনার দরকার নেই সেগুলো Disable করে দিন।
৯. পারফরম্যান্স বাড়াতেঃ
পিসির পারফরম্যান্স বাড়াতে আরেকটি ভালো উপায়
রয়েছে। তা হচ্ছে Performance Option. স্টার্ট মেনুতে
গিয়ে লিখে এন্টার দিলে নিচের মতো উইন্ডো ওপেন
হবে। সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী
পার্ফর্মেন্স নির্বাচিত করে দিন। চাইলে নিজের মত
কাস্টমাইজ করতে পারেন।
১০. নিয়মিত ড্রাইভ রিফ্রেশ করুনঃ
পিসিকে সচল রাখতে নিয়মিত ড্রাইভ রিফ্রেশ করুন। এর
জন্য নিচের কোডটুকু text ফাইলে লিখে Refresg.bat
নামে সেভ করুন।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
১১. থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করুনঃ
পিসির গতি বৃদ্ধি করতে ব্যবহার করার জন্য থার্ড
পার্টি সফটওয়্যার হিসেবে CCleaner একটি চমৎকার
সফটওয়্যার।
এই কাজগুলো নিয়মিত করলে আপনার পিসির স্পীড
কোনদিন কমবে না। নতুন অপারেটিং ইনস্টল করার দিন
যেমন গতি সেই গতি সবসময় পাবেন।

Address

Chawkbazar
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virtual Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share