16/09/2026
🚨 চুনতির ১২ বছরের রায়হানের ডান পা নেই—ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ!
লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে মো. রায়হান (১২) প্রায় ৭ মাস আগে চুল কাটতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
গতকাল চুনতির সিরাত মাহফিলের মাঠে ভিক্ষা করতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাকে চিনতে পারেন। খবর পেয়ে বাবা সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। রায়হানের ডান পা কাটা অবস্থায় পাওয়া যায়।
রায়হানের ভাষ্য অনুযায়ী, ঢাকায় একটি চক্র তাকে ভিক্ষা করতে বাধ্য করত এবং তার মতো আরও কয়েকজন শিশুর পা কেটে দেওয়া হয়েছে বলে সে দাবি করেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই প্রয়োজন।
📢 সত্যতা যাচাইয়ের লক্ষ্যে কেউ যদি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ছবি বা ভিডিও জেনে থাকেন, তাহলে কমেন্টে শেয়ার করুন। আপনাদের তথ্য ও মতামতের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে তুলে ধরতে চাই।
👉 পোস্টটি শেয়ার করে বিষয়টি সবার নজরে আনুন।
📌 বিস্তারিত জানতে চোখ রাখুন—চাটগাঁইয়া কন্ঠ অফিসিয়াল।
#রায়হান #চুনতি #লোহাগাড়া #চট্টগ্রাম #শিশু_নির্যাতন #ভিক্ষাবৃত্তি #মানবপাচার #সত্যতা_যাচাই #প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ #চাটগাঁইয়া_কন্ঠ_অফিসিয়াল