Cexpert

Cexpert Scholarship | SOP | Study Abroad Guidance
(1)

25/05/2026

মেক্সট (MEXT) জাপান স্কলারশিপ ২০২৭ – বাংলাদেশ সরকারের মনোনয়ন তালিকা প্রকাশিত!
Link: https://cexpert.vercel.app/mext-japan

🎯 সৌদি আরবে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! 🇸🇦মধ্যপ্রাচ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ব্যাচেলর (H...
24/05/2026

🎯 সৌদি আরবে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! 🇸🇦

মধ্যপ্রাচ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ব্যাচেলর (Hon's), মাস্টার্স (Masters), কিংবা পিএইচডি (PhD) সম্পন্ন করার স্বপ্ন এবার সত্যি হবে! কোনো প্রকার টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষার এই চমৎকার সুযোগটি লুফে নিতে Cexpert আছে আপনার পাশে।

✨ স্কলারশিপের মূল সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
✅ প্রতি মাসে আকর্ষণীয় উপবৃত্তি (Stipend)
✅ বিনামূল্যে নিরাপদ ও উন্নত আবাসন ব্যবস্থা
✅ যাতায়াতের জন্য ফ্রি বিমান টিকিট
✅ সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্য বীমা (Medical Insurance)

📋 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
১/ পাসপোর্ট (ন্যূনতম মেয়াদ থাকতে হবে)
২/ পুলিশ ক্লিয়ারেন্স
৩/ HSC সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
৪/ সদ্য তোলা ছবি
৫/ অতিরিক্ত কোন ডকুমেন্ট (অতিরিক্ত যোগ্যতার প্রমাণপত্র, যদি থাকে)

⏳ আবেদনের শেষ তারিখ: ২৮ জুন

সময় ফুরিয়ে যাওয়ার আগেই আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন। সঠিক গাইডলাইন এবং নির্ভুল প্রসেসিংয়ের মাধ্যমে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলুন!

📥 বিস্তারিত জানতে এবং আপনার প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য এখনই আমাদের ইনবক্স করুন!

📞 যোগাযোগের জন্য: 01572-925796
📩 সরাসরি মেসেজ করুন: 01572-925796

Cexpert — Your Trusted Partner for International Scholarships. 🎓

🇸🇦 সৌদি আরব স্কলারশিপ: কেন Cexpert-এর আবেদন অন্য সবার চেয়ে আলাদা? 🎯সৌদি আরবের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ ফ্রি স্কলারশি...
23/05/2026

🇸🇦 সৌদি আরব স্কলারশিপ: কেন Cexpert-এর আবেদন অন্য সবার চেয়ে আলাদা? 🎯
সৌদি আরবের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ ফ্রি স্কলারশিপ পাওয়ার মূল চাবিকাঠি হলো একটি নিখুঁত আবেদন। কোনো থার্ড-পার্টি বা সাধারণ এজেন্সির মতো শুধু ফর্ম ফিলআপ নয়, Cexpert Scholarship আপনাকে দিচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম ও পার্সোনালাইজড সাপোর্ট।

✨ Cexpert-এর এক্সক্লুসিভ ফিচারসমূহ (যা অন্যরা অফার করে না):
👤 ১-টু-১ ডেডিকেটেড গাইডলাইন: প্রতিটি স্টুডেন্টের জন্য আমাদের আলাদা সময় ও ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ, যাতে আপনার প্রোফাইলের সর্বোচ্চ মূল্যায়ন হয়।

🗣️ প্রতিটা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা (Every Step Discussion): ফাইল রেডি করা থেকে সাবমিশন পর্যন্ত প্রতিটি স্টেপ আপনার সাথে আলোচনা করে, আপনার মতামত নিয়ে স্বচ্ছতার সাথে করা হয়।

🎯 পারফেক্ট সাবজেক্ট ও ইউনিভার্সিটি চয়েস গাইডলাইন: আপনার ব্যাকগ্রাউন্ড ও রেজাল্ট অ্যানালাইসিস করে কোন বিশ্ববিদ্যালয় এবং কোন সাবজেক্টে আবেদন করলে স্কলারশিপ নিশ্চিত হবে, সেই নিখুঁত দিকনির্দেশনা।

📄 প্রপার ডকুমেন্টেশন ও নির্ভুল আপলোড: সৌদি পোর্টালের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টস সাইজ, ফরম্যাট এবং সঠিক বক্সে প্রপারলি আপলোড করা।

🚫 জিরো-মিস্টেক অ্যাপ্লিকেশন (Non-Mistake Application): ছোট একটা ভুলের জন্য যেন বছরের কষ্ট নষ্ট না হয়, তাই আমাদের এক্সপার্ট টিম সম্পূর্ণ নির্ভুল ও নির্ভীতিহীনভাবে আপনার আবেদন সম্পন্ন করবে ইনশাল্লাহ।

💼 কোনো রিস্ক না নিয়ে আপনার স্বপ্নপূরণের দায়িত্ব দিন এক্সপার্টদের।

📞 আপনার প্রোফাইলটি আমাদের দিয়ে যাচাই করতে এবং সঠিক গাইডলাইন পেতে এখনই ইনবক্স করুন!

Whatsapp: 01572-925796

শেষ সময়ে চলছে সৌদি মিনিস্ট্রি ফুল ফ্রি স্কলারশিপের আবেদন, যারা এখনো করেননি দ্রুত যোগাযোগ করুন!
23/05/2026

শেষ সময়ে চলছে সৌদি মিনিস্ট্রি ফুল ফ্রি স্কলারশিপের আবেদন, যারা এখনো করেননি দ্রুত যোগাযোগ করুন!

আলহামদুলিল্লাহ! 🌸সৌদি স্কলারশিপের জন্য আমাদের প্রথম ক্লায়েন্টের আবেদন সফলভাবে Final Submission সম্পন্ন হয়েছে।এই আবেদনে...
20/05/2026

আলহামদুলিল্লাহ! 🌸

সৌদি স্কলারশিপের জন্য আমাদের প্রথম ক্লায়েন্টের আবেদন সফলভাবে Final Submission সম্পন্ন হয়েছে।

এই আবেদনে আমরা ক্লায়েন্টের জন্য মোট ২৫টি ইউনিভার্সিটি/প্রোগ্রাম চয়েস খুঁজে দিতে সক্ষম হয়েছি — যেগুলোর অধিকাংশই Fully Funded Scholarship এবং বাকিগুলোতেও Tuition Fee সম্পূর্ণ ফ্রি।

বর্তমানে অনেক এজেন্সিই যেখানে ১০–১২টির বেশি উপযুক্ত চয়েস খুঁজে দিতে পারে না, সেখানে আমরা দীর্ঘ সময় নিয়ে প্রতিটি অপশন বিশ্লেষণ করে ক্লায়েন্টের প্রোফাইল অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক কার্যকর চয়েস প্রদান করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ।

Cexpert-এ আমরা প্রতিটি আবেদন অত্যন্ত যত্ন, ধৈর্য এবং দায়িত্বের সাথে সম্পন্ন করি, যেন একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ সুযোগগুলো পেতে পারে। 💙

দোয়া করবেন ভাইটির জন্য🤍।
— Cexpert

কিছু প্রচলিত ভুল ধারণা!১. Research paper এ নাম থাকলেই researcher না২. Scientific Officer post এ job করলেই scientist না৩....
14/05/2026

কিছু প্রচলিত ভুল ধারণা!

১. Research paper এ নাম থাকলেই researcher না

২. Scientific Officer post এ job করলেই scientist না

৩. সব Professor-ই জ্ঞানী মানুষ না

৪. বিদেশে পড়ছে মানেই scholarship পেয়েছে এমন না

৫. Abroad এ study করলেই talented না

৬. Social media তে research নিয়ে লিখলেই researcher না

৭. Higher study নিয়ে post করলেই fully funded গেছে এমন না

৮. English fluently বললেই intelligent না

৯. CGPA বেশি হলেই life successful না

১০. CGPA কম মানেই life শেষ না

১১. Busy দেখালেই productive না

১২. অনেক certificate থাকলেই skilled না

১৩. Viral content মানেই truthful content না

১৪. Journal এ paper publish হলেই study perfect না

১৫. Citation count বেশি মানেই অনেক বড় researcher না

১৬. ভালো ছাত্র মানেই ভালো শিক্ষক না

১৭. Social media personality আর real personality সবসময় এক না

১৮. Networking মানেই শুধু famous মানুষের সাথে ছবি না

১৯. Social media silence মানেই failure না

২০. Introvert হলেই weak communication skill না

২১. ভালো মানুষ মানেই ভালো husband/wife হবে এমন না

বর্তমানে আমরা খুব দ্রুত মানুষকে judge করি।

Title, degree, position বা online popularity সবসময় একজন মানুষের আসল পরিচয় প্রকাশ করে না।

বাস্তব জীবন social media post এর মতো simple না!

Credit —Azizul Haque

📢 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ১০টি ধাপ: আপনার আবেদনটি এখন কোন অবস্থায়? 🛡️​বিদেশ যাত্রা, ইমিগ্রেশন বা উচ্চশিক্ষার জন...
13/05/2026

📢 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ১০টি ধাপ: আপনার আবেদনটি এখন কোন অবস্থায়? 🛡️

​বিদেশ যাত্রা, ইমিগ্রেশন বা উচ্চশিক্ষার জন্য পুলিশ ক্লিয়ারেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আবেদনের পর অনেক সময় আমরা বুঝতে পারি না ফাইলটি বর্তমানে কোন পর্যায়ে আছে।
​আপনার সুবিধার্থে পুলিশ ক্লিয়ারেন্সের ১০টি ধাপ নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
​1️⃣ Application Submitted: আপনার আবেদনটি সফলভাবে অনলাইনে জমা হয়েছে।
2️⃣ Payment Receive: চালানের মাধ্যমে আবেদনের ফি সরকারিভাবে গ্রহণ করা হয়েছে।
3️⃣ Under Verification: সংশ্লিষ্ট থানা আপনার দেওয়া তথ্য ও ব্যাকগ্রাউন্ড যাচাই করছে।
4️⃣ Certificate Print: ভেরিফিকেশন সফল হওয়ার পর এটি প্রিন্ট হওয়ার অপেক্ষায় আছে।
5️⃣ Certificate Printed: আপনার সার্টিফিকেটটি প্রিন্ট সম্পন্ন হয়েছে।
6️⃣ Sign for OC: সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (OC) স্বাক্ষরের অপেক্ষায়।
7️⃣ Sign for DC/SP: জেলা বা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায়।
8️⃣ Ready for MoFA Verification: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নের জন্য ফাইলটি প্রস্তুত।
9️⃣ Ready for Delivery: আপনার সার্টিফিকেটটি এখন সংগ্রহের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
🔟 Delivery: আপনি আপনার কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি হাতে পেয়েছেন।

​🔍 আপনার স্ট্যাটাস জানবেন যেভাবে:
আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি বর্তমানে কোন অবস্থায় আছে তা জানতে যেখান থেকে আবেদন করেছেন সেখানে যোগাযোগ করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের প্রোফাইলে লগইন করে স্ট্যাটাস দেখে নিন।

​🎓 সঠিকভাবে আবেদন করতে চান?
ভুল আবেদনের কারণে অনেক সময় ফাইল রিজেক্ট হয়ে যায়। আপনি যদি কোনো রকম ঝামেলা ছাড়া নির্ভুলভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চান, তবে আজই যোগাযোগ করুন CEXPERT-এর সাথে। আমরা আপনাকে সঠিক গাইডলাইন এবং আবেদনের পূর্ণ সহায়তা প্রদান করব।

​📲 যোগাযোগ করুন (WhatsApp):
👉 01572-925796

​আপনার স্বপ্ন পূরণে বিশ্বস্ত সঙ্গী— CEXPERT। ✈️🎓

26-04-26 হাইব্রিড মডেল (N5&N4) জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের লিখিত পরীক্ষার ফলাফল/2026বাংলাদেশ কোরিয়া কারিগরি প...
26/04/2026

26-04-26 হাইব্রিড মডেল (N5&N4) জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের লিখিত পরীক্ষার ফলাফল/2026
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম।
# Cexpert

এক পোস্টেই Europass CV’র ১৮০+ গুরুতর ভুলের সমাধান! (নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা)Dr. Md Ashiqur Rahmanগত পোস্টে যেমন...
13/04/2026

এক পোস্টেই Europass CV’র ১৮০+ গুরুতর ভুলের সমাধান! (নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা)
Dr. Md Ashiqur Rahman

গত পোস্টে যেমনটি বলেছিলাম - ফেব্রুয়ারি ২০২৬-এ বাংলাদেশি শিক্ষার্থীদের ৩৩৭টি Europass CV মূল্যায়নের অভিজ্ঞতা এবং তুলনামূলকভাবে শক্তিশালী স্কলারশিপ উইনারদের CV গভীরভাবে বিশ্লেষণ অভিজ্ঞতার আলোকে আমি খুব পরিষ্কারভাবে একটি বিষয় বুঝেছি—বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকাংশ ভুল আলাদা আলাদা নয়; একই ধরনের ভুল প্রায় সবার CV-তেই ঘুরে ফিরে আসে। স্কলারশিপ উইনারদের CV-তে অন্তত একটি জিনিস মিল থাকে: তথ্যগুলো মোটামুটি বিভাগভিত্তিক সাজানো - sectioning, একাডেমিক পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে, thesis title এবং publication, education, work experience (কাজের impact সংখ্যায় দেখানো), leadership, training, language বা research অংশগুলো আলাদা শিরোনামে দেখানো হয়েছে, এবং overall academic tone।

এই লেখার উদ্দেশ্য শুধু “কি ভুল হয়” বলা না। বরং আরও গুরুত্বপূর্ণভাবে দেখানো—একটি winning Europass CV-তে আসলে কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, কি বাদ দিতে হয়, এবং Evaluator-এর চোখে কোন ধরনের CV shortlisting-এর জন্য বিবেচিত হয়।

মনে রাখবেন:
Europass CV কোনো Bio-data না।
Europass CV কোনো চাকরির বাংলা আবেদনপত্র না।
Europass CV কোনো জীবনকাহিনীও না।

একটি শক্তিশালী Europass CV হলো: সংক্ষিপ্ত, পরিষ্কার, লক্ষ্যভিত্তিক, academic tone-এ লেখা, section-wise গুছানো, evaluator-friendly এবং evidence-based ডকুমেন্ট।
একজন evaluator সাধারণত প্রথমে CV “পড়ে” না, আগে “দেখে”। তারপর ২০–৩০ সেকেন্ড scan করে। তারপর সিদ্ধান্ত নেয়—এটি serious candidate-এর CV কি না।

১. Winning Europass CV-এর মূল দর্শন
একটি শক্তিশালী Europass CV-তে evaluator সাধারণত ৫টি জিনিস খোঁজে:
১. আপনি কে
২. আপনি কী পড়েছেন
৩. আপনি কী করেছেন
৪. আপনার কাজের প্রমাণ কী
৫. আপনি যে প্রোগ্রামে আবেদন করছেন, তার সঙ্গে আপনার মিল কতটা
এখন আমি ১৭০+ গুরুতর ভুল এবং প্রতিটির সমাধান এমনভাবে দিচ্ছি, যাতে এগুলো অনুসরণ করলেই আপনার CV আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়।

২. Personal Information অংশে ২০টি গুরুতর ভুল এবং সমাধান
এই অংশে সবচেয়ে বেশি ভুল হয়, কারণ অনেকেই এখনো Europass CV-কে “চাকরির বায়োডাটা” ভাবে। অথচ ভালো CV-গুলোর শুরুতে দেখা যায়—নাম, যোগাযোগের তথ্য, এবং প্রয়োজনে একাডেমিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোফাইল লিংক দেওয়া আছে; অপ্রয়োজনীয় পারিবারিক তথ্য বা ব্যক্তিগত বর্ণনা নেই।

কমন ভুলগুলো:
১. “Curriculum Vitae” - Introduction না লিখে শুরু করা
২. নিজের নাম ছোট করে বা অস্পষ্টভাবে লেখা
৩. নামের বানান ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন
৪. অপ্রফেশনাল ইমেইল ব্যবহার
৫. ফোন নম্বর international format ছাড়া লেখা
৬. inactive ফোন নম্বর দেওয়া
৭. email typo রাখা
৮. অতিরিক্ত বড় address লেখা
৯. village-post office-union-thana সব ফুল-ফর্ম লেখা
১০. ক্ষেত্র বিশেষে বাবা/থিসিস সুপারভাইজরের নাম লেখা
১১. religion লেখা
১২. height লেখা
১৩. skin color লেখা
১৪. ড্রাইভিং লাইসেন্স তথ্য লেখা
১৫. জাতীয় পরিচয়পত্রের মতো personal details ভরে ফেলা
১৬. LinkedIn/Google Scholar/ORCID না দেওয়া, যদিও খুব দরকার
১৭. social media link দিয়ে Facebook profile দেওয়া
১৮. inappropriate photo ব্যবহার
১৯. selfie-type photo ব্যবহার
২০. Word file জমা দেওয়া, PDF না করা

কি করবেন:
• Full name বড় ও পরিষ্কারভাবে লিখুন
• Professional email দিন / নিজের নাম দিয়ে খোলা email দিন
• Phone number +880 দিয়ে লিখুন
• Address সংক্ষিপ্ত রাখুন
• গবেষণাভিত্তিক আবেদন হলে LinkedIn/Google Scholar/ORCID দিন
• Final file PDF করুন
• File name দিন: Name_Europass_CV.pdf / Name_Europass_CV_2026.pdf / Name_CV.pdf

কি করবেন না:
• Father’s name/Thesis Supervisor’s name, religion, height, color লিখবেন না; unnecessary full village-post office-union-thana এর ফুল-ফর্ম লিখবেন না
• “CV final latest new updated 2” টাইপ file name দেবেন না; file name-এ final/final2/final_new লেখা দেবেন না
• Facebook link দেবেন না, যদিও সেটা professional page হয়

৩. Personal Profile / Objective / Application Target অংশে ১৫টি গুরুতর ভুল এবং সমাধান
অনেকেই Europass CV-তে “Application for” বা “Research interest” অংশটিকে খুব দুর্বল রাখে। অথচ Evaluator-এর কাছে এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় আপনি কি চান। অনেক CV-তে দেখা যায়—কেউ শুধু “I want to study MSc”, কেউ “I am an honest, hard-working, self-motivated person” টাইপ পুরনো মুখস্থ লাইন লিখে দিয়েছে। এগুলো Evaluator-এর কাছে প্রায় কোনো মূল্যই বহন করে না।

কমন ভুলগুলো:
২১. কোনো Research Interest না লেখা
২২. generic objective লেখা
২৩. “I am hard working” টাইপ ফাঁপা বাক্য
২৪. program-specific target না দেওয়া
২৫. vague research interest লেখা
২৬. field clear না করা
২৭. একই objective সব প্রোগ্রামের আবেদনে ব্যবহার
২৮. overly emotional objective
২৯. অনেক বড় paragraph
৩০. নিজের সম্পর্কে গল্প লেখা
৩১. scholarship-এর সঙ্গে alignment না দেখানো
৩২. future goal না দেখানো
৩৩. SOP-এর সঙ্গে mismatch রাখা
৩৪. অন্যের objective copy করা
৩৫. degree name-ই শুধু research interest হিসেবে লেখা

কি করবেন:
• ২–৩ বুলেট পয়েন্টে লিখুন প্রোগ্রামের সাথে মিল রেখে Research Interest লিখুন
• research-based program হলে আপনার interest area নির্দিষ্ট করুন (PhD আবেদনে অবশ্যই Research Interest লিখুন)
• objective-এ scholarship/program-এর ভাষা ও উদ্দেশ্যের সঙ্গে মিল রাখুন
• উদাহরণ:
o Application target: Erasmus Mundus Joint Master in …
o Research interest: (something core are on) Renewable energy systems, power optimization, sustainability

কি করবেন না:
• “Seeking a challenging environment to grow myself” টাইপ generic Objective লাইন
• “My dream from childhood…” দিয়ে CV শুরু
• “I want to study Master of Science in X” লাইন

৪. Education অংশে ২০টি গুরুতর ভুল এবং সমাধান
শক্তিশালী CV-তে education অংশটি স্পষ্টভাবে reverse chronological order-এ আছে, degree, institution, result, thesis title, এবং কিছু ক্ষেত্রে relevant মেইন courses-ও আছে। এটাই ভালো এবং সঠিক চর্চা।

কমন ভুলগুলো:
৩৬. latest degree আগে না লেখা
৩৭. degree title অস্পষ্ট
৩৮. institution name অসম্পূর্ণ
৩৯. date না লেখা
৪০. result না দেওয়া
৪১. CGPA format ভুল
৪২. Thesis/internship title না দেওয়া
৪৩. relevant courses না দেওয়া, যদিও দরকার
৪৪. achievement না দেখানো
৪৫. distinction mention না করা
৪৬. ongoing study না দেখানো
৪৭. degree timeline mismatch
৪৮. graduation year inconsistent
৪৯. SSC, JSC, PSC অপ্রয়োজনীয়ভাবে include করা
৫০. school-level data অযথা বড় করে লেখা
৫১. paragraph আকারে education লেখা
৫২. thesis-এর বানান ভুল
৫৩. current degree incomplete রেখে দেওয়া
৫৪. university যে degree দিয়েছে, তার বদলে affiliated details গুলিয়ে ফেলা
৫৫. education section-এ সবকিছু unstructured

কি করবেন:
• সবচেয়ে সাম্প্রতিক degree আগে লিখুন
• format রাখতে পারেন: degree title > university name> country >duration > CGPA/result > distinction (যদি থাকে) > thesis/dissertation title > relevant মেজর courses
• thesis থাকলে অবশ্যই লিখুন
• relevant মেজর courses দিন যদি program-এর সঙ্গে সরাসরি মিল থাকে
• academic award বা tuition scholarship থাকলে bullet দিয়ে দিন
• current degree হলে “Current/ Continue” বা expected completion time দিন

কি করবেন না:
• PSC/JSC-level achievement;“Passed JSC with GPA 5.00” দিয়ে graduate application-এর CV ভারী করবেন না
• irrelevant school details, unless specifically needed
• incomplete date
• vague degree title
• CGPA লিখবেন না:3.75-4.00
• এই অংশে গল্প লিখবেন না

৫. Publication, Conference, Research অংশে ২০টি গুরুতর ভুল এবং সমাধান
Higher study abroad, বিশেষ করে Erasmus, research-based master’s, PhD, Marie Curie type program-এ thesis ও research fit খুব গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী CV-তে Research Info দেয় না, বা এমনভাবে দেয় যে বোঝাই যায় না কেন এটি target program-এর সঙ্গে relevant। স্কলারশিপ উইনারদের CV-গুলোর বড় শক্তির জায়গা হলো publication, conference, reviewer role, research title বা lab/research experience আলাদা section-এ আছে। এই বিষয়টি research-oriented application-এ অনেক মূল্যবান।

কমন ভুলগুলো:
৫৬. publication section না রাখা
৫৭. journal আর conference একসাথে মিশিয়ে ফেলা
৫৮. citation style inconsistent
৫৯. author name format একেক জায়গায় একেক রকম
৬০. DOI না দেওয়া
৬১. journal status না লেখা
৬২. under review paper-কে published এর মতো দেখানো
৬৩. accepted / submitted আলাদা না করা
৬৪. conference paper-এর venue না লেখা
৬৫. publication numbering ভুল
৬৬. একই publication দুইবার দেওয়া
৬৭. abstract book entry-কে journal paper-এর মতো দেখানো
৬৮. fake publication যোগ করা
৬৯. co-author order বিকৃত করা
৭০. title capitalization এলোমেলো
৭১. research experience section না রাখা
৭২. thesis work-কে বিভিন্ন যায়গায় বার বার দেখানো
৭৩. lab skill mention করেনি
৭৪. instrument/software use জানলেও লিখেনি
৭৫. publication section ভীষণ ঘিঞ্জি করে লেখা

কি করবেন:
• আলাদা section করুন: Journal Articles / Conference Papers / Poster Presentations / Research Experience
• published, accepted, under review—status পরিষ্কার লিখুন
• DOI থাকলে দিন
• research theme-এর সঙ্গে scholarship/program alignment দেখান
• thesis, lab work, dataset, fieldwork, software, review work—যা relevant, তুলে ধরুন

কি করবেন না:
• submitted manuscript-কে published বানাবেন না
• abstract book-কে Scopus article হিসেবে দেখাবেন না
• অন্যের ফরম্যাট নকল করে এলোমেলোভাবে লাগাবেন না

৬. Work Experience অংশে ২০টি গুরুতর ভুল এবং সমাধান
এই অংশে সবচেয়ে ভয়ংকর ভুল হয়। এই অংশে সবচেয়ে বেশি garbage bullet দেখা যায়। “Responsible for office work”, “Responsible for communication”, “Responsible for management”—এগুলো evaluator-কে কিছুই জানায় না। আর স্কলারশিপ উইনারদের CV-গুলোতে work experience অংশে শুধু দায়িত্বের তালিকা না দিয়ে কিছু ২-৩ পয়েন্টে measurable কাজ বা বাস্তব ভূমিকা বোঝানো হয়। যেমন, কোথাও patient সংখ্যা, কোথাও teaching role, কোথাও research coordination বা lab support-এর মতো বিষয় দেয়া হয়।

কমন ভুলগুলো:
৭৬. ১০–১৫টা দায়িত্বের bullet দেওয়া
৭৭. “Responsible for…” দিয়ে সব শুরু
৭৮. কোনো measurable result না দেওয়া
৭৯. impact না দেখানো
৮০. skill gain না দেখানো
৮১. salary লেখা
৮২. irrelevant private tuition/job বড় করে লেখা
৮৩. location না দেওয়া
৮৪. position title অস্পষ্ট
৮৫. date overlap
৮৬. company/institution spelling ভুল
৮৭. trivial কাজ over-explain করা
৮৮. copied job description
৮৯. একই language সব জায়গায়
৯০. action verb না ব্যবহার
৯১. internship-কে full research career-এর মতো inflate করা
৯২. work experience-এর সঙ্গে target program-এর মিল না দেখানো
৯৩. current role clearly mark না করা
৯৪. part-time role unnecessarily বড় করে লেখা
৯৫. bullet structure inconsistent

কি করবেন:
• প্রতিটি role-এ ২-৩ টি শক্তিশালী bullet দিন
• formula মনে রাখুন: কি করেছেন + কিভাবে করেছেন + কী ফল হয়েছে
• সংখ্যা থাকলে দিন: কতজন, কতটি, কত শতাংশ, কতদিন, কতটি project
• teaching, clinical, research, field, technical, coordination—যা relevant, সেটিই অগ্রাধিকার দিন
• target program-এর সঙ্গে যার সম্পর্ক নেই, সেটি সংক্ষিপ্ত করুন

কি করবেন না:
• salary লিখবেন না
• “Responsible for office work” টাইপ garbage bullet লিখবেন না
• ১২টা bullet দিয়ে evaluator-কে ক্লান্ত করবেন না

৭. Skills, Tools, Language অংশে ১৫টি গুরুতর ভুল এবং সমাধান
এই অংশে বাংলাদেশি শিক্ষার্থীরা দুই ধরনের ভুল করে: হয় খুব কম লেখে, নয়তো যা জানে না তাও লিখে দেয়। স্কলারশিপ উইনারদের CV- গুলোতে language, software, tools, course/training, research reviewer role ইত্যাদি structured থাকে—এটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

কমন ভুলগুলো:
৯৬. skill section না রাখা
৯৭. skill list without structure
৯৮. software জানে না, তবু লিখে
৯৯. programming skill fake
১০০. instrument use fake
১০১. language proficiency vague
১০২. CEFR scale ব্যবহার না করা
১০৩. IELTS score থাকলে section-wise না দেখানো
১০৪. same skill বারবার
১০৫. irrelevant skill দেওয়া
১০৬. Facebook browsing-কে digital skill ভাবা
১০৭. soft skills লিখে proof না দেওয়া
১০৮. level না দেখানো
১০৯. random order-এ skill লেখা
১১০. সব skill একসাথে জট পাকানো

কি করবেন:
• skill ভাগ করুন: Technical Skills / Research Tools / Software / Language Skills / Soft & Leadership Skills
• যেটা পারেন, সেটাই লিখুন
• level দিন: Basic / Intermediate / Advanced
• language-এর ক্ষেত্রে CEFR দিন
• IELTS/TOEFL থাকলে score দিন
• soft skill-এর ক্ষেত্রে পাশে evidence দেখান, যেমন team lead, event coordination, teaching assistantship

কি করবেন না:
• যেটা একবারও ব্যবহার করেননি, সেটা expert skill বানাবেন না
• অসংলগ্ন ৩০টা software একসাথে ঠেসে দেবেন না

৮. Honors, Awards, Training, Leadership, Activities অংশে ১৫টি গুরুতর ভুল এবং সমাধান
স্কলারশিপ উইনারদের CV-গুলোতে honors, awards, training, leadership, courses, reviewer roles, volunteer experience ইত্যাদি আলাদা করে দেখানো হয়। এটি খুবই ভালো practice, কারণ এতে আপনার profile একাডেমিকের বাইরে impact-ও দেখায়।

কমন ভুলগুলো:
১১১. award section বাদ দেওয়া
১১২. award-এর গুরুত্ব না বোঝানো
১১৩. training section না রাখা
১১৪. leadership লুকিয়ে রাখা
১১৫. extracurricular বাদ দেওয়া
১১৬. volunteer experience না দেখানো
১১৭. organizer/lead role hide করা
১১৮. community engagement না দেখানো
১১৯. old irrelevant prize বড় করে লেখা
১২০. school competition বড় করে লেখা, recent achievement না দিয়ে
১২১. event role আর major leadership আলাদা না করা
১২২. training-এর outcome না দেখানো
১২৩. certification mention না করা
১২৪. reviewer/editor/service roles omit করা
১২৫. section title এলোমেলো রাখা

কি করবেন:
• award, training, leadership, volunteering, service—এসব relevant হলে আলাদা section দিন
• recent ও impactful achievement আগে আনুন
• leadership role থাকলে team size, event সংখ্যা, coordination responsibility লিখুন
• training relevant হলে কী শিখেছেন বা কোন domain-এ করেছেন, সংক্ষেপে লিখুন
• teaching assistantship, reviewer, moderator, coordinator—এসব scholarship profile-এ value যোগ করে

কি করবেন না:
• ২০১০ সালের ছোটখাটো পুরস্কারকে বড় করে তুলে recent সব কিছু লুকিয়ে রাখবেন না
• irrelevant club role-কে বড় academic achievement-এর জায়গায় বসাবেন না

৯. Formatting এবং Presentation অংশে ২০টি গুরুতর ভুল এবং সমাধান
এটাই সবচেয়ে under-estimated, কিন্তু সবচেয়ে damaging অংশ। ৩৩৭টি CV-র ভেতরে formatting disaster ছিল সবচেয়ে বেশি। স্কলারশিপ উইনারদের CV-গুলোর একটি বড় শক্তি হলো section-wise separation আছে, পড়তে সুবিধা হয়, এবং visual structure মোটামুটি স্পষ্ট।

কমন ভুলগুলো:
১২৬. এক CV-তে ৪–৫টি font
১২৭. font size এলোমেলো
১২৮. heading এক রকম, subheading আরেক রকম
১২৯. black-এর বিভিন্ন shade
১৩০. dark grey, light grey, faded black mix
১৩১. line spacing random
১৩২. দুই লাইনের gap equal না
১৩৩. section spacing equal না
১৩৪. paragraph spacing unequal
১৩৫. left-center-justify mix
১৩৬. bullet style inconsistent
১৩৭. indentation broken
১৩৮. margin uneven
১৩৯. table ভেঙে যাওয়া
১৪০. PDF করলে formatting নষ্ট
১৪১. header alignment ভাঙা
১৪২. bold overuse
১৪৩. color overuse
১৪৪. underline overuse
১৪৫. whole CV visually tiring

কি করবেন:
• ১–২টি font যথেষ্ট
• ১০–১১ সাইজ ব্যবহার করুন
• সব heading একই style-এ রাখুন
• bullet point consistent রাখুন
• simple black text ব্যবহার করুন
• spacing manual না করে paragraph settings বুঝে ব্যবহার করুন
• PDF export করে submission-এর আগে পুরো file খুলে চেক করুন
• white space রাখুন; চোখের বিশ্রাম দরকার

কি করবেন না:
• poster design বানাবেন না
• bold আর কালার দিয়ে পুরো CV ঢেকে ফেলবেন না
• multiple shades of black ব্যবহার করবেন না
• Word না জেনে format করতে গিয়ে CV ভেঙে ফেলবেন না

১০. Content Style অংশে ১০টি গুরুতর ভুল এবং সমাধান
এখানে মূল সমস্যা—অনেকে CV-কে essay বানিয়ে ফেলে। Evaluator-রা paragraph পড়ে না; scan করে। bullet-ভিত্তিক, ছোট, পরিষ্কার, তথ্যনির্ভর লেখা সবচেয়ে কার্যকর।

কমন ভুলগুলো:
১৪৬. sentence after sentence
১৪৭. বড় paragraph
১৪৮. একই কথা repeated
১৪৯. filler শব্দ বেশি
১৫০. measurable impact নাই
১৫১. active verb নাই
১৫২. achievement-oriented না
১৫৩. abstract language বেশি
১৫৪. evidence ছাড়া claim
১৫৫. readability poor

কি করবেন:
• bullet ব্যবহার করুন
• Sentence লেখা পরিহার করুন
• active verb ব্যবহার করুন: Led, Conducted, Assisted, Coordinated, Analysed, Developed
• যতটা সম্ভব evidence দিন
• description নয়, impact দিন

কি করবেন না:
• “I am very sincere, dedicated, honest, punctual and dynamic” এই ধরনের self-praise
• ৬ লাইনের bullet
• CV-তে motivational speech

১১. Length, Relevance, Prioritization অংশে ১০টি গুরুতর ভুল এবং সমাধান
কমন ভুলগুলো:
১৫৬. CV ৫–৬ page, কিন্তু দরকারি তথ্য কম
১৫৭. আবার ১ page-এ সব, পড়া কষ্টসাধ্য
১৫৮. irrelevant section বড়
১৫৯. important section ছোট
১৬০. recent information নিচে কিংবা সেকেন্ড/ থার্ড পেজে
১৬১. পুরনো তথ্য উপরে
১৬২. prioritization নাই
১৬৩. same importance everywhere
১৬৪. evaluator-এর reading flow বুঝে লেখা হয়নি
১৬৫. target program-এর relevant অংশ আলাদা করে ফুটে ওঠেনি

কি করবেন:
• Master’s application হলে সাধারণত ২–৩ page যথেষ্ট
• Research-heavy PhD application হলে একটু বড় হতে পারে, কিন্তু তবুও structure জরুরি
• সবচেয়ে relevant section আগে
• recent information আগে
• publication থাকলে visible করুন
• leadership থাকলে hide করবেন না

কি করবেন না:
• সবকিছুকে সমান গুরুত্ব দেবেন না
• JSC result আর peer-reviewed publication একই গুরুত্বে রাখবেন না

১২. Strategy, Tailoring, Matching অংশে ১৫টি গুরুতর ভুল এবং সমাধান
এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক candidate technically ভালো, কিন্তু CV strategic না হওয়ায় shortlist পায় না।

কমন ভুলগুলো:
১৬৬. same CV সব প্রোগ্রামে
১৬৭. program objective-এর সঙ্গে align না করা
১৬৮. research theme mismatch
১৬৯. SOP-এর সঙ্গে মিল না রাখা
১৭০. keywords না ব্যবহার
১৭১. target university/program-এর language না বুঝা
১৭২. field-specific skills hide করা
১৭৩. leadership highlight না করা
১৭৪. international exposure mention না করা
১৭৫. growth trajectory না দেখানো
১৭৬. career direction unclear
১৭৭. motivation reflect করে না
১৭৮. CV-তে evidence নাই, SOP-তে claim বড়
১৭৯. mentor review নেয়নি
১৮০. final proofreading করেনি

কি করবেন:
• প্রতিটি program-এর জন্য CV tailor করুন
• program description পড়ে relevant keywords অন্তর্ভুক্ত করুন
• আপনার education, research, work, skills—সবকিছুকে target field-এর সঙ্গে align করুন
• SOP এবং CV-কে একই গল্পের দুইটি অংশ বানান
• final submission-এর আগে mentor বা competent person দিয়ে review করান

কি করবেন না:
• একই CV ২০ জায়গায়
• Mechanical background নিয়ে CV-তে Electrical keywords গুঁজে দেওয়া
• leadership আছে, কিন্তু mention না করা
• mismatch রেখে apply করা

১৩. একটি Winning Europass CV-তে তাহলে কী কী থাকবে?
একটি শক্তিশালী Europass CV-তে সাধারণত নিচের অংশগুলো থাকে, তবে সবার ক্ষেত্রে সব section লাগবে না:
১. Full Name and Contact Information
২. Research Interest/ Application Target
৩. Education
৪. Research Experience
৫. Publications
৬. Conference Papers / Poster Presentations
৭. Work Experience
৮. Teaching Experience
৯. Technical Skills
১০. Language Skills
১১. Awards and Honors
১২. Training and Certifications
১৩. Leadership / Volunteering / Service
১৪. References

১৪. Winning Style: কীভাবে লিখবেন?
লেখার style এমন হবে যেন evaluator ২০–৩০ সেকেন্ড scan করেও বুঝে যায়:
• আপনি কোন field-এর
• আপনার strongest area কী
• আপনার research/work/leadership evidence কী
• আপনি target program-এর জন্য কেন relevant

১৫. Final Submission Checklist
CV submit করার আগে নিজেকে জিজ্ঞেস করুন:
১. এই CV কি bio-data হয়ে গেছে?
২. সব personal garbage কি বাদ দিয়েছি?
৩. objective কি specific?
৪. education কি reverse order-এ?
৫. thesis কি আছে?
৬. publication কি properly formatted?
৭. work experience কি achievement-based?
৮. skill কি proof-based?
৯. spacing, font, bold, color কি consistent?
১০. PDF খুলে কি শেষবার দেখেছি?
১১. file name কি professional?
১২. program অনুযায়ী কি tailor করেছি?
১৩. SOP-এর সঙ্গে কি মিল আছে?
১৪. mentor কি review করেছে?
১৫. এই CV দেখে কি ৩০ সেকেন্ডে আমার Application Strengths বোঝা যায়?

১৬. শেষ কথা
আমি আবারও জোর দিয়ে বলছি—
CV-তে আপনার সব কিছু লিখতে হবে না; যা দরকার, শুধু সেটাই লিখতে হবে।
সবচেয়ে বড় ৩টি শিক্ষা হলো:
• কি বাদ দিতে হবে, তা জানতে হবে
• কিভাবে উপস্থাপন করতে হয়, তা জানতে হবে
• Europass CV, Resume, আর Bangladeshi bio-data—এই তিনটির পার্থক্য বুঝতে হবে।

লেখাটার মূল টাইটেলঃ বিদেশে উচ্চশিক্ষার জন্য Winning Europass CV লেখার পূর্ণাঙ্গ গাইডলাইন
লেখক: Dr-Ashiqur Rahman
Regional Manager - Asia at Erasmus+ National Focal Points | Research Fellow, Spanish National Research Council | Chair - Global Mobility, Intersectionality, and Brain Circulation, Marie Curie Association | Past President, Erasmus Mundus Association | | Project Manager | Visiting Professor | Erasmus Mundus & MSCA Scholar…

09/04/2026

IELTS এর জন্য সেরা কিছু ফ্রি রিসোর্স,
বিলিভ মি ওর নট এগুলা এগুলা ফলো করলে আর কিছু লাগবে না।
কিন্তু আপনারা এরপর ও বুজেন না 🙃

✅ IELTSb. org — Official sample tests, সবচেয়ে authentic
✅ Exam English — All 4 sections free practice
✅ IELTS Liz — Free materials & tips
✅ IELTS Simon — Writing & Reading practice
✅ E2 IELTS (YouTube) — Free mock speaking & listening

UTM মালয়েশিয়া: অ্যাপ্লিকেশন থেকে ভিসা—সবকিছুর বিস্তারিত গাইড! 🎓🇲🇾আসসালামু আলাইকুম! আমি বর্তমানে UTM-এ Mechanical Precisi...
09/04/2026

UTM মালয়েশিয়া: অ্যাপ্লিকেশন থেকে ভিসা—সবকিছুর বিস্তারিত গাইড! 🎓🇲🇾
আসসালামু আলাইকুম! আমি বর্তমানে UTM-এ Mechanical Precision Engineering-এ পড়ছি। গত ২৪শে মার্চ আমি মালয়েশিয়ায় এসেছি। ১লা এপ্রিল থেকে নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তাই যারা আবেদন করতে চান তাদের জন্য সব তথ্য তুলে ধরছি।
📍 পৌঁছানোর পরের কাজ:
২৪ তারিখে এয়ারপোর্ট থেকে নেমেই UTM-এ রেজিস্ট্রেশন আর মেডিকেল করতে যাই। মেডিকেলের জন্য নিজস্ব ক্লিনিক আছে (শুধু মঙ্গল ও বৃহস্পতিবার খোলা)। মেডিকেল শেষ হলে ইন্টারন্যাশনাল অফিসে পাসপোর্ট জমা দিয়ে স্টিকার ভিসার কাজ শুরু হয় এবং সাথে সাথেই ID Card প্রিন্ট করে দেয়। 🪪
🏫 ক্যাম্পাস ও সাবজেক্ট:
UTM-এর মেইন ক্যাম্পাস জোহর বাহরু (JB)-তে। তবে ব্যাচেলরের জন্য ৩টি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট UTM KL (Kuala Lumpur) ক্যাম্পাসে অফার করা হয়:
১. Bachelor of Electronic System Engineering ⚡
২. Bachelor of Mechanical Precision Engineering ⚙️
৩. Bachelor of Chemical Process Engineering 🧪
💰 খরচের বিস্তারিত (১ RM ≈ ২৭ টাকা হিসেবে):
✔️ প্রাথমিক খরচ (আসার আগে):
অ্যাপ্লিকেশন ফি: RM 450 (৳ ১২,১৫০)
EMGS ১ বছরের ফি: RM 2448 (৳ ৬৬,০৯৬)
সিঙ্গেল এন্ট্রি ভিসা (SEV) ফি: ৳ ৫,৫০০
✔️ টিউশন ফি (মূল প্রোগ্রাম):
প্রথম রেজিস্ট্রেশন: RM ১৫,৫০৮ (৳ ৪,১৮,৭১৬) (এর মধ্যে ৭৫০ রিঙ্গিত পার্সোনাল বন্ড আছে যা গ্র্যাজুয়েশনের পর রিফান্ডেবল) 💵
সেমিস্টার ২–৮: RM ৬০,২৪২ (৳ ১৬,২৬,৫৩৪)
মোট আনুমানিক টিউশন ফি: RM ৭৫,০০০ (৳ ২০,২৫,০০০)
(সবকিছুর সাথে ৬% SST যুক্ত হবে)
✔️ যাদের English Proficiency নেই (IELTS ছাড়া):
ইংরেজি কোর্সসহ প্রথম রেজিস্ট্রেশন: RM ১৩,২১৯ (৳ ৩,৫৬,৯১৩)
মোট আনুমানিক ফি: RM ৮১,৩১৭ ± (৳ ২১,৯৫,৫৫৯)
‼️ ভর্তির যোগ্যতা (Requirements):
🎓 HSC: গণিত ও ফিজিক্সে A+ (Must) থাকতে হবে। সাথে কেমিস্ট্রি বা বায়োলজির যেকোনো একটিতে A+ লাগবে।
📜 Diploma: CGPA 2.90+ হতে হবে।
‼️ ইংলিশ রিকোয়ারমেন্ট (English Requirement):
ব্যাচেলরে IELTS লাগে 5.5।
অফার লেটার পেতে IELTS লাগে না, তবে না থাকলে এখানে এসে ইংলিশ কোর্স করতে হবে। (আমার সাজেশান: আসার আগে ১.৫-২ মাস সময় পাওয়া যায়, এর মধ্যে IELTS করে আসলে টাকা ও সময় দুটোই বাঁচবে! ⏳✅)
📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. SSC ও HSC সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি।
২. পাসপোর্টের ইনফরমেশন পেজের রঙিন স্

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Cexpert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share