28/09/2025
সোনালী ব্যাংক পিএলসি
প্রধান কার্যালয়, ঢাকা।
শিক্ষা বৃত্তি-২০২৪ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড়/দ্বীপ/চর, কৃষক, দিনমজুর, আদিবাসীদের মেধাবী সন্তান, এতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছেঃ
11
10
81
৫ ৷
ভা
੧॥
৯।
(ক) ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা
(খ) ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
(ক) এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
(খ) স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
শুধুমাত্র দরিদ্র / এতিম / প্রতিবন্ধী শিক্ষার্থী / অস্বচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা যাদের পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতিত) বেশী নয় তারাই আবেদন করতে পারবেন। স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
বৃত্তির পরিমাণ এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২১/০৯/২০২৫ তারিখ হতে ১০/১০/২০২৫ তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইট www.sonalibank.com.bd/csr 4 Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে
হবে ।
প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবেঃ
(ক) প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সুপারিশসহ); (খ) বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ; (গ) একাডেমিক ট্রান্সক্রীপ্ট, সনদ এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি; (ঘ) জন্ম নিবন্ধন সনদ/এনআইডি এর সত্যায়িত কপি; (ঙ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকুরীরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র; (চ) বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ (ছ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়/ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি (জ) ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ/প্রত্যয়নপত্র এবং (ঝ) তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ/প্রত্যয়নপত্র । অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হিসেবে গণ্য হবে।
শ্যামপি
ডেপুটি জেনারেল ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়, ঢাকা।
Board Meno-al-Guide-Aztec আবেদন করতে সরাসরি দোকানে চলে আসুন অথবা whatsapp করুন 01978184243