Srobon Unwritten

Srobon Unwritten শ্রবণ বলে – আমি মনের দিগন্ত,
শব্দে খুঁজি জীবনের অন্ত। I'm Sami, a full-time Graphic Designer. Looking for a skilled graphic designer?

Here I'm, an experienced professional with a keen eye for design and 2 years of full-time experience. Experience top-notch quality work with guaranteed precision. Contact me today for flawless results you can trust. Unlock your potential with collaborative partnerships. Connect with us to explore how we can achieve remarkable results together.

সব শেষ হয়ে গিয়েছে,অপূর্ণ কিন্তু যদিও সুন্দর।- শ্রবণ
14/02/2025

সব শেষ হয়ে গিয়েছে,
অপূর্ণ কিন্তু যদিও সুন্দর।

- শ্রবণ

আমি অনেকবার মরেছি, অনেকবার আত্মহত্যা করেছি, শুধু তুমার সাথে বাঁচবার জন্য।- শ্রবণ
13/02/2025

আমি অনেকবার মরেছি, অনেকবার আত্মহত্যা করেছি, শুধু তুমার সাথে বাঁচবার জন্য।

- শ্রবণ

আমি চাই তুমি, আমি হয়ে একদিন পার করো — তুমি দেখতে পাবে জীবনটা কিভাবে থমকে গিয়েছে। - শ্রবণ
12/02/2025

আমি চাই তুমি, আমি হয়ে একদিন পার করো — তুমি দেখতে পাবে জীবনটা কিভাবে থমকে গিয়েছে।

- শ্রবণ

আমরা সবসময় অন্যের করা দোষের জন্য, নিজেদের শাস্তি দিই।- শ্রবণ
11/02/2025

আমরা সবসময় অন্যের করা দোষের জন্য, নিজেদের শাস্তি দিই।

- শ্রবণ

বন্ধুদের সাথে বসলে, মনে হয় কবরস্থানে বসে আছি — তারাও আমাকে মৃত নামেই ডাকে। - শ্রবণ
10/02/2025

বন্ধুদের সাথে বসলে, মনে হয় কবরস্থানে বসে আছি — তারাও আমাকে মৃত নামেই ডাকে।

- শ্রবণ

খুবই ভাগ্যবানখুবই ভাগ্যবান একটি চরিত্রর সন্ধান পেলাম, চরিত্রর মাঝের একটা কাঁটা ছিল, কাঁটাটা খুবই ব্যথাদায়ক ছিল। একটা গু...
08/02/2025

খুবই ভাগ্যবান

খুবই ভাগ্যবান একটি চরিত্রর সন্ধান পেলাম,
চরিত্রর মাঝের একটা কাঁটা ছিল, কাঁটাটা খুবই ব্যথাদায়ক ছিল। একটা গুলাপ কে যেমন অসংখ্য কাঁটা পাহারা দেয়, ওইরকম কাঁটা। কিন্তু ওই গুলাপ টায় মাত্র দুইটা কাঁটা ছিল। কাঁটার তাণ্ডবে গুলাপ ফুলটিও জর্জরিত হচ্ছিল। একসময় এমন হলো, গোলাপ কাঁটাটিকে ছাড়িয়ে দিল। কাঁটাটি মরে যাচ্ছিল, আর গোলাপের অবশিষ্ট কাঁটাটি গোলাপের সাথে ঘনিষ্ট হচ্ছিল। আস্তে আস্তে ঝরে পড়া কাঁটাটি আবার অন্য ফুলের সাথে ফুটলো, কাঁটা এবং ফুল উভয় দেখলো তারা আবারও একই জায়গায় ফুটেছে। ওই সময় গোলাপ দেখলো আগের ঝরে পরা কাঁটা তার সাথে ফুটলেও, তার সাথের সঙ্গী কাঁটা নেই। ঝরেপড়া কাঁটা বন্ধুত্ব করতে চাইলে বন্ধুত্ব হলো। কিন্তু ঐযে আগের কাঁটার প্রতি মায়া গোলাপের কাটেনি আর। তাইতো ওই কাঁটাটিও আবার ঝরে পরে গেলো। গোলাপ আর ওই কাঁটাকে কখনও দেখেনি।

- শ্রবণ

"আমি ভালো নেই"আজ আমি ভালো নেই,জীবনটা থেমে গেছে এক শূন্যতার গভীরে,চারপাশে আলো আছে,তবু আমার ভেতরটায় শুধু অন্ধকার।সব কিছুতে...
31/01/2025

"আমি ভালো নেই"

আজ আমি ভালো নেই,
জীবনটা থেমে গেছে এক শূন্যতার গভীরে,
চারপাশে আলো আছে,
তবু আমার ভেতরটায় শুধু অন্ধকার।

সব কিছুতেই ব্যর্থ আমি,
স্বপ্নগুলো ভেঙে গেছে কাঁচের মতো,
একটা ভালো প্রেমিক হতে চেয়েছিলাম,
সেটাও পারিনি,
আসলে আমি ব্যর্থ প্রেমিক।

বাবা-মায়ের চোখে ভালো সন্তান হতে পারিনি,
ভালোবাসার গল্প তো আরও দূরের কল্পনা,
নিজের অস্তিত্বকে নিজের অজান্তেই
একটা অদৃশ্য জেলখানায় বন্দী করে ফেলেছি।

সময়ের সাথে সাথে,
আমার চারপাশের সবাই এগিয়ে গেছে,
শুধু আমি রয়ে গেছি পিছনে,
একটা হেরে যাওয়া নামহীন চরিত্র হয়ে।

আমি ভালো নেই,
হয়তো কেউ বুঝবেও না,
এই নিঃসঙ্গতার ভারে
ধীরে ধীরে আমি হারিয়ে যাচ্ছি,
নিজের গড়া শূন্যতার অতল গহ্বরে।

- শ্রবণ

Address

Comilla

Telephone

+8801926408577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srobon Unwritten posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Srobon Unwritten:

Share