আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলহামদুলিল্লাহ, Cox's Bazar.

02/03/2025

আমার এখনো মনে আছে
ছোটবেলায় কেউ যদি আমার কলম দিয়ে লিখত আমি ওই কলম দিয়ে আর লিখতাম না।কেউ আমার টেবিলে বসে পড়তে পারত না,যে জিনিসটা আমার সেটার ১% ও আমি কারো সাথে শেয়ার করি না,আর যে জিনিসটা আমার না সেটার ১% ও আমি ভোগ করি না।তাই আপনার দয়াটাও আমি মসজিদে দিয়ে দিছি।

28/02/2025
অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়,যদি আপনার অনুপস্থিতি তাকেও ততোটাই পোঁড়ায় যতোটা তার অভাবে আপনি পুড়ছেন!যদি আপনার অনুপ...
27/02/2025

অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়,যদি আপনার অনুপস্থিতি তাকেও ততোটাই পোঁড়ায় যতোটা তার অভাবে আপনি পুড়ছেন!

যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে তবে সেখানে বার বার সেচ্ছায় ফেরাটা আত্ম-সম্মানহীনতার পরিচয়।

আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয় - ভালো রাখে! মুক্ত স্বাধীন অনুভূতি দেয়!
তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম, পচনটা কলিজায় ধরুক, তবুও আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক!🖤

24/02/2025

মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ। শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো।

বুকের ভিতর আটকে থাকে সে'সব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সে'সব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে। না গেলা যায়, না ফেলা যায়। একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে, দিব্যি থাকি আমরা।

তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে। কী ভীষণ যন্ত্রণা হয় আবার! সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না!

22/02/2025

নিউজ ফিডে আসতে পারতেছি না😪
আল্লাহ সবাইকে হেফাজত করো🤲🤲

22/02/2025

অথচ, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো!
তুমি আমাকে সব থেকে বেশি চাও। আমি জানতাম তোমার একমাত্র সুখ আমি। আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। ভাবতাম, তোমার চোখের আলো আমি, তোমার হাসির কারণ আমি, তোমার শান্তির নিঃশ্বাস আমি!

কিন্তু না ভুল ভাবতাম আমি। আমি তোমার কেউ ছিলাম না। তুমি ভালোবাসতে জানতে কিনা জানি না, কিন্তু তোমায় নিঃস্বার্থ ভাবে ভালোবেসে ছিলাম!
আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক, তোমার হাতে কেউ হাত না রাখুক, তোমার চোখে কারো চোখ না পড়ুক, তোমার নামের শেষে শুধু আমার নামটাই থাকুক। আমি চেয়েছিলাম তুমি আমার থাকো, আমাকে আগলে রাখো, আমাকে ভালোবাসো, আমাকে বোঝো। কিন্তু না তুমি আমায় বুঝলে না। তোমার মিথ্যা ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না। তোমার মাঝে ডুবে গেছিলাম । আমি তোমায় চাইলাম, কিন্তু তুমি আমায় চাওনি। তাইতো নিয়তি আমাদের আলাদা করে দিল। আমার আর তোমাকে পাওয়া হলো না। আসলে কি জানো তো মায়াবতী হওয়া যায়, রূপবতী হওয়া যায়, গুণবতী হওয়া যায়, কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীদের কাছে হেরে যেতে হয়।
নিজের ভালোবাসার মানুষটাকে সারাজীবন কাছে পাওয়ার ভাগ্য কি সবাই নিয়ে জন্মায়..??!😅💔

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহামদুলিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share