কক্সবাজার শুটকি পল্লী

কক্সবাজার শুটকি পল্লী আল্লাহতায়ালা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।’ (বাকারা ২৭৫) নাম্বার ওয়ান লবন মুক্ত শুটকির বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার শুটকি পল্লী।

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
23/07/2025

খনার চিকিৎসা বচন (১)
“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”
অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।
খনার চিকিৎসা বচন (২)
“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”
অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।
খনার চিকিৎসা বচন (৩)
“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”
অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৪)
“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”
অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৫)
“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”
অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।
খনার চিকিৎসা বচন (৬)
“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”
অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।
খনার চিকিৎসা বচন (৭)
“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”
অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।
খনার চিকিৎসা বচন (৮)
“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”
অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

পাঘমান উপত্যকা, আফগানিস্তান।THE BEAUTY OF AFGHANISTAN
14/07/2025

পাঘমান উপত্যকা, আফগানিস্তান।

THE BEAUTY OF AFGHANISTAN

গিলগিট - বালটিস্তান, পাকিস্তান।
14/07/2025

গিলগিট - বালটিস্তান, পাকিস্তান।

14/07/2025

আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি যেভাবে সবার সন্তানের স্বাদ পূরণ করছে 👇

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!রিকশ...
09/07/2025

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,
আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!

রিকশাওয়ালাঃ ভাই আমার বৌ করছে। এক সাহেবের লগে ঝগরা হইছিলো, হেয় টান দিয়া ছিরসে৷ আমার শাশুরি দিছিলো জামাডা। ভাই জানেন, আমার বৌয়ের না গুন আছে। অনেক কিছু বুঝে না ৷ তবুও আমি কিছু কই না। আমি খুব ভালা পাই তারে। আসলে বুঝি তো বাপ মারে রাইখা আমার লগে তাহে। আর আমি গরীব সামান্য রিকশা চালাইয়া দুইডা টাকা কামাই ৷ দুঃখ হয় তেমন কিছুই এহনও দিতে পারিনাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ডাইল ভাতটাও যে কি সুন্দর কইরা রান্দে।

শাশুড়ির পত্রপ্রিয় বউ মা,একজন মা হয়ে উঠা শারীরিক---কিন্তু একজন শাশুড়ি হয়ে উঠা মানুষিক...একজন মা তার সন্তানকে ১০মাস তার গর...
07/07/2025

শাশুড়ির পত্র

প্রিয় বউ মা,
একজন মা হয়ে উঠা শারীরিক---কিন্তু একজন শাশুড়ি হয়ে উঠা মানুষিক...একজন মা তার সন্তানকে ১০মাস তার গর্ভে রাখে। জন্ম দেয়, লালন পালন করে। নিজের শরীরের একটা অংশ হল সন্তান...মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয়...নিজের অস্তিত্ব ভুলতে হয়--কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না, সন্তান ধারণ করতে হয়।
তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে --আমার উত্তেজনা ঠিক তেমনি ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম--আমি মা হতে চলেছি!
আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভোর ছিলাম--ঠিক যেমন মা থাকে সন্তানের মুখ খানি প্রথমবার দেখার জন্য।
তুমি আমার পা স্পর্শ করলে, আমি চমকে উঠলাম!! আরে!!কেন? আমার সন্তানতো প্রথম আমাকে দেখে হেসেছিল--তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে? জানো তো সম্মান মনে থাকে, স্পর্শে নয়।
তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতই ভয় পাচ্ছিলে। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু।।আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে ২৮বছর,, তোমাকে কি আমি ২৮টা মাস দিতে পারব না??
পারব, হাজার বার পারব..!
আমার সন্তানকে যেভাবে লালন করেছি-
সেই কাজ তো আমার সবটুকুই করে দিয়েছে তোমার মা, আমার বিয়ান..এখন তোমাকে ধারনের কাজটুকু আমার।
জানি আমার শাসন শুনে-মাঝে মাঝে ভ্রু কুঁচকে থাকো-আমার ছেলেটাও থাকে। এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি, অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে সে, আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি--সে আবার ঘরে ফিরে এসেছে,"আমি জেগে আছি বিধাই!"
আমাদের মাঝে কখনো sorry নাই--যে যেভাবে রাগ করি সেভাবেই আবার সহজ হয়ে যাই।
তুমিও আমার সন্তান বউমা--তুমিও ভ্রু কুঁচকে থাকবে, রাগ হলে ঘর ছেড়ে যাবে কিন্তু দিন শেষে শুধু এটুকু মনে রেখ "আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকব তুমি না ফেরা পর্যন্ত"!
আমার ছেলে যখন আমার কিছু মানতে চায় না-তখন আমি বলি "তুই বাপ হলে তখন বুঝবি কেন এমন করি"...তোমার অনেক কথার উত্তর কিন্তু সামনে এটাই-"শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি"..!!
মা সন্তানকে সব সময় আগলে রাখতে চায়,
এটা মায়েদের কৃপণ মন,, আমি তোমাকেও একি ভাবে আগলে রাখতে চাই বউমা। কেও যেন আমার বউকে কিছু না বলতে পারে, দুনিয়া খারাপ তাই চিন্তা হয়--তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি ৷ সন্দেহ করি না, চিন্তা থাকে। তোর একটা আঁচড়ও আজ আমি সইতে পারিনা, আমার ছেলেটাও যে কষ্ট পাবে। তোকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি--পাগলি মেয়ে রাগ করে, তুই বুঝিস না কেন?বয়স বাড়ছে আমার--আজ আছি কাল নাই,, সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখনতো হিমশিম খাবি। মানুষ বলবে শাশুড়ি কিছুই শেখায় নাই।
রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে, তাছাড়া আমার নাতি নাত্নিরা কি খাবে? সারা জীবন কি আমি বেচেঁ থাকব পাগলি..যদি নিশ্চয়তা পেতাম তোদেরকে সারা জীবন দেখতে পারব তাহলে বিশ্বাস কর--তোকে কিচ্ছুটি করতে বলতাম না।আমি তো আছিই। তুই তোর মত ঘুরবি, ফিরবি কাজ করবি।
কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে--তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। যেমন টা retired করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে ঠিক তেমন।
সংসারটা একটা multinational companyর চাইতে কম না, এখানেও senior, junior, boss ownership, budget, journal, audit, ego problem, promotion and balance sheet সব থাকে।।
আমিও এই সংসারের junior member ছিলাম।
promotion হয়ে হয়ে আজ আমি head..
তোকেও এই junior executive থেকে head এ আসতে হবে..অফিসিয়াল একটা secret share করি?? -এই হেড পোষ্টটা কিন্তু কখনো কোন ছেলে পায়না,,এটা মেয়েদের জন্যই থাকে। কারণ ছেলেগুলোও জানে ঘরের সব branchএর হিসাব মিলানো এদের দ্বারা সম্ভব নয়।
সবটুকুই তো বললাম--এখন শুধু মন দিয়ে, পরিশ্রম দিয়ে কাজ করা, office এ promotion পেতে হলে কত কষ্ট করিস, সংসারের promotionএর জন্য এটুকু করতে তো হবেই বল।সব চেয়ে মজার জিনিস কি জানিস-office থেকে চাইলেই retired করা যায়--এখানে retired এর কোন সুযোগ নেই, যত দিন বেঁচে আছিস এই কয়েকটি মানুষ তোর সাথে থাকবে, কেউ মুখ ভেঙচে থাকবে, কেও হাসি মুখেও থাকবে।
সারা জীবন থাকবে। এটাই বা কম কি-- permanent office colleague পেয়ে গেলি।।।আর তোর জীবন সঙ্গী তো আছেই তোর সাথে..!!
কখনো যদি দুমড়ে যাস--একবার আমার দিকে ফিরে তাকাস মা-আমি অনুপ্রেরণা না হয় কিন্তু শিকড় তো বটে। কাজেই আমি কিন্তু পাশে আছি তোর,,পরক্ষ এবং প্রতক্ষ ভাবে। কখনো নিজেকে একা ভেবো না..!!
যদি চলার পথে সঠিক ভালবাসাটুকু প্রকাশ না করতে পারি, যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি--তবে শুধু এটুকু চাইলাম-- আমার কাছে আসবি, আমার সাথে এসে যত খুশি চিল্লাবি, কাঁদবি, ঝগড়া করবি, নিজের অধিকারের সবটুকু আদর কেড়ে নিবি আমার কাছ থেকে।।
কিন্তু কখনো "আমার শাশুড়ি আমাকে দেখতে পারেনা, ভালবাসে না--এসব বলে অভিমান করে থাকবি না"--কথা দে--কোন দিন এই আত্মার সম্পর্ককে অস্বিকার করবিনা...।
মনে রাখিস আমি তোকে জন্ম দিইনি, লালনও করিনি কিন্তু এই আত্মায় তোকে ধারন করেছি..!

একজন আপু লিখেছেন-যদি স্বামীর প্রেম অর্জন করতে চাও, তবে তার মায়ের মেয়ে হয়ে যাও। কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্র...
05/07/2025

একজন আপু লিখেছেন-
যদি স্বামীর প্রেম অর্জন করতে চাও, তবে তার মায়ের মেয়ে হয়ে যাও। কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিস খুব যত্নে রাখে।

04/07/2025

এদের যত্ন নিতে পারলেই এই দেশটা খুব তাড়াতাড়ি বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াবে।

04/07/2025

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের
ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, "আমাকে ফাঁ/সিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।"

এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, "কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।"

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।

—Jannat Faiza

সকালের কক্সবাজার মাছ বাজার❤️🌺
02/07/2025

সকালের কক্সবাজার মাছ বাজার❤️🌺

আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে 😍
29/06/2025

আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে 😍

26/06/2025

বার্মিজ প্রোডাক্ট এড করব,লাগলে কমেন্ট অথবা ইনবক্স করুন।
স্পেশাল কলিজা বাম আছে🤚

Address

5th Floor, Haji Ali Ahmed Mention, SM Pada Road, Alir Jahal, Cox’s Bazer
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার শুটকি পল্লী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কক্সবাজার শুটকি পল্লী:

Share