Porjotok News

Porjotok News আমরা পর্যটকের কথা বলি

27/09/2026

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

কক্সবাজার চেম্বার সভাপতির সঙ্গে আশরিয়া গ্রুপের এমডি আক্কাস উদ্দিনের সাক্ষাৎ। বিস্তারিত কমেন্টে
27/08/2026

কক্সবাজার চেম্বার সভাপতির সঙ্গে আশরিয়া গ্রুপের এমডি আক্কাস উদ্দিনের সাক্ষাৎ।

বিস্তারিত কমেন্টে

15/04/2026
15/04/2026

Jhinuk restaurant. Kolatoli Cox's Bazar

18/03/2026

কক্সবাজারে যাত্রা শুরু করলো "ঝিনুক" রেস্টুরেন্ট

কক্সবাজারের পর্যটন নগরীতে খাবারের বৈচিত্র্য সব সময়ই আলোচনায় থাকে। সেই ধারায় নতুন সংযোজন "ঝিনুক"। নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে আলাদা করে শুরুতেই বেশ নজর কেড়েছে রেস্টুরেন্টটি।

মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "ঝিনুক"। বিকেলে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন কক্সবাজারের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এসময় উপস্থিত ছিলেন ঝিনুক রেস্টুরেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান জসিম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দীন এবং রেস্টুরেন্টের সকল পরিচালকবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, "একটি নতুন রেস্টুরেন্ট মানে এলাকার অনেকগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া। ঝিনুক রেস্টুরেন্ট নিঃসন্দেহে তার সুন্দর নামের মতো কক্সবাজার এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে।" কক্সবাজারের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যেতে ঝিনুক ভূমিকা রাখবে জানিয়ে এই সাংসদ আরও বলেন, "কমদামে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে পারলে পর্যটকরা আরও বেশী আকৃষ্ট হবে। এ জায়গায় ঝিনুকের ভূমিকা রাখার সুযোগ আছে।"

কলাতলীর মোড়ে অবস্থিত ‘ঝিনুক’ রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ ওপেন কিচেন। এখানে অতিথিরা সরাসরি দেখতে পারবেন খাবার তৈরির পুরো প্রক্রিয়া। এটি স্বচ্ছতা ও আস্থার এক নতুন অভিজ্ঞতা এনে দিবে সকলকে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের একজন শেফের তত্ত্বাবধানে রান্না হওয়ায় খাবারের মান ও স্বাদে রয়েছে বিশেষত্ব।

রেস্তোরাঁর মেন্যুতে প্রাধান্য পেয়েছে বাংলা খাবার। বিশেষ করে ইলিশ পাতুরি ও কোরাল পাতুরির মতো ভিন্ন ধারার পদের খাবার ঘিরেই আগ্রহ বেশি। সামুদ্রিক মাছের তাজা স্বাদ ধরে রেখে বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারও রয়েছে, যা কক্সবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রেস্টুরেন্টটির আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ হলো সপ্তাহে দুই দিন ‘মেজবানী’ খাবারের আয়োজন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবার সাধারণত বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়। সেটিকে নিয়মিত মেন্যুর অংশ করে ‘ঝিনুক’ স্থানীয় সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চায়।

সকালের খাবারেও রাখা হয়েছে আলাদা চমক। ব্রেকফাস্ট মেন্যুতে রয়েছে নলা ও খাসির পায়াসহ হরেক রকমের খাবারের সমাহার। পাশাপাশি নিয়মিত লাঞ্চ ও ডিনারের ব্যবস্থাও রয়েছে। ফলে দিনভর খাবারের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাওয়া যাবে এখানে।

উদ্বোধনের দিন থেকেই ‘ঝিনুক’ নিয়ে আগ্রহ দেখা গেছে স্থানীয়দের মধ্যে। নতুন স্বাদ, পরিচ্ছন্ন পরিবেশ এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে এটি পর্যটকদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি এই দায় কার?বিস্তারিত কমেন্টে।  ゚viralvideo
25/02/2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

এই দায় কার?

বিস্তারিত কমেন্টে।
゚viralvideo

04/02/2026

কক্সবাজারে চালু হলো বিভিন্ন ধরার পাহাড়ি খাবারের আয়োজন।
লোকেশন: হলিডে মোড়
পালং জি রেস্টুরেন্ট

পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ ও নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেল...
01/02/2026

পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ ও নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব আক্কাস উদ্দিন।

পরিবেশ উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসানার হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।

27/12/2025

সেন্টমার্টিন গামী আটলান্টিক নামক এই জাহাজটিতে আজ ভোর আনুমানিক ৬:০০ টার দিকে আগুন ধরে যায়।

এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত জানতে সাথে থাকুন।

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Porjotok News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category