আবিদাতুন নিসা মহিলা মাদরাসা

আবিদাতুন নিসা মহিলা মাদরাসা প্রতিষ্ঠাতা ও মুহতামিম : মুফতি আবুল হাসান রাজাপুরী #০১৭১৭-১১৮১৬২

💠রাতে ঘুমানোর আগে ৮টি  আমল।💠১. ‘তিনকুল’ পড়ে ফুঁ দেওয়াঃ-দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়...
20/05/2026

💠রাতে ঘুমানোর আগে ৮টি আমল।💠

১. ‘তিনকুল’ পড়ে ফুঁ দেওয়াঃ-
দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফুঁ দেবে। তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতোটা অংশ সম্ভব— মাসেহ করবে। মাসেহ শুরু করবে— মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে (এভাবে ৩ বার করবে)। ?(বুখারি, হাদিস : ৫০১৭)

২. আয়াতুল কুরসি পড়াঃ-
প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারারাত তার কাছে আসবে না।’? (বুখারি, হাদিস : ২৩১১)

৩. সুরা বাকারার শেষ ২ আয়াতঃ-
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত (আ-মানার রাসুলু বিমা–) তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে।’? (বুখারি, হাদিস : ৪০০৮)

৪. সুরা কাফিরুন পাঠ করাঃ-
প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, ‘রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সুরা কা-ফিরুন) পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী।’
(সহিহ তারগিব, হাদিস : ৬০২)

৫. ‘কোরআনের এক-তৃতীয়াংশ’ পাঠঃ-
একবার আল্লাহর রাসুল (সা.) তার সাহাবাদের বললেন, ‘তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অসমর্থ হবে?’ এতে সকলকে বিষয়টি ভারী মনে করল। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে— হে আল্লাহর রাসুল!? তখন তিনি বললেন, ‘সুরা ইখলাস হলো- এক-তৃতীয়াংশ কোরআন।? (বুখারি, হাদিস : ৫০১৫)

৬. ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়াঃ-
আল্লাহর রাসুল (সা.) যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত— তার গালের নীচে রাখতেন, তারপর এ দোয়াটি বলতেন—

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃَﻣُﻮﺕُ ﻭَﺃَﺣْﻴَﺎ

উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমু-তু ওয়া আহ্ইয়া

অর্থ : হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হব।
(বুখারি, হাদিস : ৬৩২৪)

৭. তাসবিহের আমল করাঃ-
আল্লাহর রাসুল (সা.) তার মেয়ে ও জামাতা ফতেমা (রা.) ও হযরত আলী (রা.)- কে বলেন, ‘আমি কি তোমাদের এমন কিছু বলে দেবো না— যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা (৩৩) বার সুবহানাল্লাহ, (৩৩) বার আলহামদুলিল্লাহ্ এবং (৩৪) বার আল্লাহু আকবার বলবে; তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে।’
(বুখারি, হাদিস : ৩৭০৫)

৮. সুরা মুলক পাঠ করাঃ-
আল্লাহর নবী (সা.) বলেন, ‘যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরা মূলক) পাঠ করবে— এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন।’ ?( তিরমিজি, হাদিস : ২৮৯০)

আল্লাহ তায়ালা আমাদের এই আমলগুলো করার তাওফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদান দিন। আমিন।

 #মুফতি_আবুল_হাসান_রাজাপুরী_ কর্তৃক পরিচালিত আবিদাতুন নিসা মহিলা মাদরাসা ভর্তি চলছে!!👉 #নূরানী👉 #নাযেরাহ👉  #হিফজসম্পূর্ণ...
22/04/2026

#মুফতি_আবুল_হাসান_রাজাপুরী_ কর্তৃক পরিচালিত
আবিদাতুন নিসা মহিলা মাদরাসা
ভর্তি চলছে!!
👉 #নূরানী
👉 #নাযেরাহ
👉 #হিফজ
সম্পূর্ণ অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত

22/04/2026
👍👍👍
22/04/2026

👍👍👍

09/07/2025

জায়নামাজ তৈরি
Mtv.24

Meshcah Premium Muslim Prayer Jaynamaz-জায়নামাজ (Black and Mixed Color) - Any Design
09/07/2025

Meshcah Premium Muslim Prayer Jaynamaz-জায়নামাজ (Black and Mixed Color) - Any Design

07/09/2024

বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ কিংবা কাজ, হাতে স্মার্টফোন থাকলেই চলে.....

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when আবিদাতুন নিসা মহিলা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবিদাতুন নিসা মহিলা মাদরাসা:

Share