25/04/2025
ডিজিটাল মার্কেটার হবেন কি-না ভাবছেন? তার আগে বলুন, অনলাইন আর অফলাইন মার্কেটিং এর পার্থক্য আপনি জানেন কি?
চলুন, আজ জেনে নেয়া যাক অফলাইন অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং এবং অনলাইন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য। বিস্তারিত জানার আগে জানতে হবে এই দুই মার্কেটিং পদ্ধতির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য।
🔹 যেমন:
২. যোগাযোগের ধরণ:
ট্রেডিশনাল: একমুখী (One-way communication)
ডিজিটাল: দ্বিমুখী (Two-way communication – কমেন্ট, মেসেজ, ফিডব্যাক)
৩. লক্ষ্য (Targeting):
ট্রেডিশনাল: সাধারণ জনগণের উপর ভিত্তি করে। সুনির্দিষ্ট টার্গেট করা কঠিন।
ডিজিটাল: নির্দিষ্ট বয়স, অঞ্চল, আগ্রহ, আচরণ ইত্যাদির উপর ভিত্তি করে টার্গেট করা যায়।
৪. খরচ:
ট্রেডিশনাল: তুলনামূলক বেশি ব্যয়বহুল (বিশেষ করে টিভি, পত্রিকা)।
ডিজিটাল: তুলনামূলকভাবে কম খরচে শুরু করা যায়, ছোট ব্যবসার জন্য উপযোগী।
৫. ফলাফল পরিমাপ:
ট্রেডিশনাল: রেজাল্ট পরিমাপ করা কঠিন (কতজন দেখেছে, প্রতিক্রিয়া কেমন – এসব জানা যায় না)।
ডিজিটাল: রিয়েল-টাইমে এনালিটিক্স পাওয়া যায় – কে ক্লিক করেছে, কতজন দেখেছে, কনভার্সন হয়েছে কিনা ইত্যাদি।
৬. স্থায়িত্ব:
ট্রেডিশনাল: বিজ্ঞাপন একবার ছাপালে বা প্রচার করলে সেটা আর পরিবর্তন করা যায় না।
ডিজিটাল: সহজেই কন্টেন্ট এডিট, আপডেট বা রিমুভ করা যায়।
৭. দর্শকের আচরণ বিশ্লেষণ:
ডিজিটাল মার্কেটিং এটি সহজে ইউজারের আচরণ বিশ্লেষণ করে মার্কেটিং কৌশল পরিবর্তন করতে সাহায্য করে। ট্রেডিশনাল মার্কেটিং-এ এই সুবিধা প্রায় নেই।
__________
তো কি বুঝলেন? ক্যারিয়ার হিসেবে যাচ্ছেন কোনদিকে?
❤️