Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Comilla
  • Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন

Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন ডাঃ হোছাইন ফাউন্ডেশন, ডাক্তার বাড়ি, হেসাখাল পদুয়ার পাড়া, নাঙ্লকোট, কুমিল্লা।

আলহামদুলিল্লাহ ​'ডাক্তার হোসাইন ফাউন্ডেশন'-এর উদ্যোগে আজ একটি গরু জবাই করে আত্মীয়-স্বজন এবং প্রিয় এলাকাবাসীর মাঝে গোশত ব...
28/05/2026

আলহামদুলিল্লাহ ​'ডাক্তার হোসাইন ফাউন্ডেশন'-এর উদ্যোগে আজ একটি গরু জবাই করে আত্মীয়-স্বজন এবং প্রিয় এলাকাবাসীর মাঝে গোশত বিতরণ করা হয়েছে।

​আমরা যেন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই দোয়া করবেন।
আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের শক্তি।


#মানবসেবা #আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ, আগামী ঈদুল আযহা উপলক্ষে এলাকাবাসী এবং আত্মীয়-স্বজনের জন্য আলাদাভাবে একটি গরু কোরবানির উদ্যোগ নিয়েছি।​ আপনারা...
22/04/2026

ইনশাআল্লাহ, আগামী ঈদুল আযহা উপলক্ষে এলাকাবাসী এবং আত্মীয়-স্বজনের জন্য আলাদাভাবে একটি গরু কোরবানির উদ্যোগ নিয়েছি।

​ আপনারা কেউ চাইলে আমার সাথে 'শরিক' হতে পারেন।

বর্তমানে বাজেট আছে ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।
ইনশাআল্লাহ, এই বাজেটের মধ্যে আমরা একটি ভালো মানের সুস্থ সবল গরু পাবো বলে আশা করছি।

​তবে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন, আমরা আরও বড় গরু অথবা একাধিক গরু কোরবানি করার পরিকল্পনা রাখছি—যাতে করে আমাদের এলাকার গরিব ও অসহায় মানুষদের মাঝে আরও বেশি করে কোরবানির গোশত পৌঁছে দেওয়া সম্ভব হয়।

​ আপনারা যারা শরিক হতে আগ্রহী, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন।

​আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদের নিয়ত কবুল করেন এবং যতদিন বেঁচে থাকি ততদিন এভাবেই মানুষের সেবা করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।

আলহামদুলিল্লাহ,হসপিটালের সকল স্টাফদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। ​পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল প্রশান্তি।এই উ...
24/03/2026

আলহামদুলিল্লাহ,হসপিটালের সকল স্টাফদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে।

​পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল প্রশান্তি।
এই উপহার আপনাদের নিরলস সেবার প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, প্রতিটি ঘরে।
​সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক!

আল-আকসা হসপিটাল লাকসাম

আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি ফুটুক ঈদের খুশিতে! ​মানুষের সেবায় এবং স্বল্প আয়ের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে....
21/03/2026

আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি ফুটুক ঈদের খুশিতে!
​মানুষের সেবায় এবং স্বল্প আয়ের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে..
' Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন
এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​শুরুতে আমাদের পরিকল্পনা ও বাজেট ছিল ৮০টি পরিবারের জন্য। কিন্তু বাড়িতে আসার পর বাবার সাথে পরামর্শ করে আমরা সেই পরিধি আরও বৃদ্ধি করি। আল্লাহর অশেষ রহমতে আমরা ১০০টিরও বেশি পরিবারের কাছে ঈদের উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
এবং রমজানের শুরুতে আমরা ১৬০ পরিবারের মাঝে ইফতারি সামগ্রী এবং ঈদের উপহার বিতরণ করেছি।

​এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো ঈদকে কিছুটা আনন্দময় করে তোলে, সেখানেই আমাদের সার্থকতা।

​সবাই আমাদের পরিবারের জন্য এবং 'ডাক্তার হোছাইন ফাউন্ডেশন'-এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবুল করেন।

​— ঈদ মোবারক! 🤲❤️

আলহামদুলিল্লাহ," Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন "-এর পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার পরবর্তী ধাপ শুরু ...
18/03/2026

আলহামদুলিল্লাহ,
" Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন "
-এর পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার পরবর্তী ধাপ শুরু হতে যাচ্ছে।

​আপনারা জানেন, আমরা অনলাইনে আপনাদের কাছে অসহায় মানুষের তালিকা চেয়েছিলাম। আপনাদের অভাবনীয় সাড়া এবং সহযোগিতায় আমরা অভিভূত। শুরুতে আমাদের পরিকল্পনা ছিল ৮-১০টি পরিবারকে পুরো মাসের বাজার করে দেওয়ার, কিন্তু তালিকার পরিধি বড় হওয়ায় আমরা কাউকে নিরাশ করছি না।

​📢 গুরুত্বপূর্ণ ঘোষণা:

আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার মোট ৮০টি পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হবে। ইনশাআল্লাহ, আমার গ্রামের অনেক পরিবারও এই তালিকায় অন্তর্ভুক্ত আছেন।

​📍 বিনীত অনুরোধ:

যেহেতু রমজানের শুরুতে আমরা ১৬০টি পরিবারকে ইফতার ও ঈদ উপহার দিয়েছি, তাই এই মুহূর্তে সবাইকে পুনরায় উপহার দেওয়া সম্ভব হচ্ছে না। যারা এবার তালিকায় নেই, তারা দয়া করে মন খারাপ করবেন না। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

​⏰ বিতরণের সময় ও নিয়ম:
আপনার এলাকায় আমাদের প্রতিনিধিগণ আপনাকে সময় এবং স্থান জানিয়ে একটি কাগজ হাতে দিবেন।
সেই কাগজটি নিয়ে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।

​শর্ত: উপহার গ্রহণের জন্য প্রার্থী বা তার প্রতিনিধিকে অবশ্যই নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে। উপস্থিত না থাকলে আমরা অন্য কাউকে উপহারটি দিতে বাধ্য থাকব।

আমাদের প্রতিনিধিগণ, আপনাদের হাতে উনাদের নাম ও স্বাক্ষরিত একটি কাগজ দিবেন, সেই কাগজটি দেখিয়ে আপনার উপহার গ্রহণ করতে হবে।

দয়া করে, কেউ নতুন কোন নাম প্রস্তাব করবেন না।
এই মুহূর্তে আমাদের পক্ষে নতুন করে কোন নাম নেওয়া সম্ভব নয়। লিস্টের বাহিরে কোন মানুষ এসে ভিড় করবেন না।

​আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করি সবার সাথে।
অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

হেসাখাল ইউনিয়নের মধ্যে কয়েকটা পরিবারকে সাহায্য-সহযোগিতা করতে চাই, আশা করি আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।...
11/03/2026

হেসাখাল ইউনিয়নের মধ্যে কয়েকটা পরিবারকে সাহায্য-সহযোগিতা করতে চাই, আশা করি আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

​প্রিয় হেসাখাল ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।

​আপনারা জানেন, আমরা দীর্ঘদিন যাবত-
" Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন"
-এর মাধ্যমে অফলাইনে "প্রতি সপ্তাহে/মাসে একটি ভালো কাজ" এই স্লোগান নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করে আসছি। অফলাইনে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা একটি সমস্যার সম্মুখীন হচ্ছি—অনেকেই তালিকার জন্য নিজ আত্মীয়-স্বজনের নাম প্রস্তাব করেন, যার ফলে প্রকৃত অসহায় ও অভাবী মানুষগুলো অনেক সময় বঞ্চিত থেকে যায়।

​তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কার্যক্রমটি অনলাইনের মাধ্যমে পরিচালনা করার, যাতে সঠিক তথ্য যাচাই করে আমরা প্রকৃত হকদারের কাছে পৌঁছাতে পারি।

​আমাদের লক্ষ্য:

আমার কাছে কোনো দল বা ধর্ম মুখ্য নয়। মানুষ হিসেবে যার সহযোগিতা প্রয়োজন, আমরা তার পাশেই দাঁড়াতে চাই। কিছুদিন আগে ইফতার ও ঈদুল ফিতরের উপহার বিতরণের সময় আমরা চেষ্টা করেছি দল-মত নির্বিশেষে সবার কাছে পৌঁছাতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, কিছু অসাধু ব্যক্তি না জেনেই ফেসবুকে গুজব ছড়িয়েছে যে আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বাদ দিয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু ভালো কাজ মানুষকে জানিয়ে করা উচিত, তাতে কাজের পরিধি বৃদ্ধি পায়, এবং চাইলে অন্যান্য মানুষও এই ভালো কাজে স্বতঃস্ফূর্তভাবে শরিক হতে পারে।
কেউ শরিক হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

​আপনার কাছে আমার অনুরোধ:

হেসাখাল ইউনিয়নের মধ্যে এমন কোনো পরিবার কি আপনার চেনা জানা আছে, যারা সত্যিই অনেক কষ্টে জীবন-যাপন করছে?
দয়া করে সেই পরিবারগুলোর নাম বা তালিকা আমাকে দিন। ইনশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এবং ফাউন্ডেশনের মাধ্যমে সেই পরিবারগুলোর বাড়িতে এক মাসের বাজার পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

​আমি হয়তো পুরো নাঙ্গলকোট-লাকসাম বাসীর সেবা করার সামর্থ্য রাখি না, কিন্তু নিজের জন্মভূমি হেসাখাল ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

​কিভাবে তথ্য দিবেন?

কমেন্ট বক্সে অথবা সরাসরি ইনবক্সে সেই অভাবী পরিবারের তথ্য দিন। আমরা তাদের প্রাপ্য সম্মান রক্ষা করে তাদের কাছে পৌঁছে যাব।

​আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন। আমিন।

ডাক্তার হোছাইন ফাউন্ডেশন ও ডাক্তার বাড়ির উদ্যোগে প্রতিবেশীদের মাঝে  পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী...
16/02/2026

ডাক্তার হোছাইন ফাউন্ডেশন ও ডাক্তার বাড়ির উদ্যোগে প্রতিবেশীদের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ।

Address

Doctor House, Hesakhal Poduarpara, Nangolkot
Comilla
3580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Hossain Foundation - ডাঃ হোছাইন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share