Bikashe-Aboni-বিকাশে অবনী

Bikashe-Aboni-বিকাশে অবনী সনাতনের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের মুল ?

13/09/2026

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে দিপু দাসের হত্যাকারীরা জামিন পায় কিভাবে?

10/09/2026

🥹

10/09/2026

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানাই।

বিষয়টির ন্যায়সংগত ও শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছি। দাবি পূরণ না হলে দুর্গাপূজা বয়কটসহ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদের পথ বিবেচনা করা যেতে পারে।

ঐক্যবদ্ধ থাকুন, শান্তিপূর্ণ থাকুন।
Together for Justice.

কিছুক্ষণ আগে মহেশখালীতে শ্রীমতি শিল্পী রানী নামে এক নারীকে নিজ ঘরে ঢুকে ছু'রি দিয়ে কু'পি'য়ে হ'ত্যা করা হয়।
07/09/2026

কিছুক্ষণ আগে মহেশখালীতে শ্রীমতি শিল্পী রানী নামে এক নারীকে নিজ ঘরে ঢুকে ছু'রি দিয়ে কু'পি'য়ে হ'ত্যা করা হয়।

🦚🪷 **শুভ জন্মাষ্টমী** 🪷🦚ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏💙শ্রীকৃষ্ণের বাঁশির স...
03/09/2026

🦚🪷 **শুভ জন্মাষ্টমী** 🪷🦚

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏💙

শ্রীকৃষ্ণের বাঁশির সুরে দূর হোক জীবনের সকল দুঃখ-কষ্ট,
ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরে উঠুক প্রতিটি হৃদয়। ✨

🌸 **“যেখানে ধর্ম, সেখানেই বিজয়।”** 🌸

ভগবান শ্রীকৃষ্ণ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুন।

🙏 **শুভ জন্মাষ্টমী** 🙏
🦚 **হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ** 🦚

রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা/কা/ণ্ডে/র ঘটনায় গ্রে/ফ/তা/র সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মা/দ/কে/র অস্তিত্ব পাওয়া য...
31/08/2026

রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা/কা/ণ্ডে/র ঘটনায় গ্রে/ফ/তা/র সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মা/দ/কে/র অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার সনাতন চক্রব

মনে পড়ে শৈবাল সাহা পার্থর কথা??২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলার পর...
26/08/2026

মনে পড়ে শৈবাল সাহা পার্থর কথা??

২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলার পর তৎকালীন চারদলীয় জোট সরকার তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছিল। সেই ষড়যন্ত্রের প্রথম শিকার হয়েছিলেন কুমিল্লার মুরাদনগরের নিরীহ তরুণ শৈবাল সাহা পার্থ।

পার্থ ভারত থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে ঢাকার এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের কাছে বোন পল্লবী সাহার বাসায় উঠেছিলেন। ২৫ আগস্ট এলিফ্যান্ট রোডের হার্ডনেট সাইবার ক্যাফে থেকে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে একটি দৈনিকে ই-মেইল পাঠানোর ঘটনাকে পুঁজি করে বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে বোনের বাসা থেকে ডেকে এনে আটক করে।

চার দিন অজ্ঞাত স্থানে আটকে নির্যাতনের পর ২৯ আগস্ট সিআইডি ইন্সপেক্টর তাকে আদালতে হাজির করেন। পর্যায়ক্রমে ১৪ দিনের রিমান্ডে মালিবাগ সিআইডি অফিসে নিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য বর্বর নির্যাতন চালানো হয়। টানা ২৪ ঘণ্টা চোখ কালো কাপড়ে বেঁধে বৈদ্যুতিক শক, লাঠিপেটাসহ পাকিস্তানি স্টাইলের নির্যাতন চলে। মোট ১৮ দিন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তিনি এই নির্যাতনের শিকার হন।

তীব্র নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে হাইকোর্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে অস্বীকৃতি জানালেও ২৭ সেপ্টেম্বর ২০০৪-এ তাকে ভর্তি করা হয়। পার্থের মা বেলা রাণী সাহা ছেলের মুক্তির জন্য মন্দিরে নিজের রক্ত দিয়ে পূজা দেন। সেই ছবি তখন পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশিত হয়।

ভারতে পড়াশোনা করায় তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর চর হিসেবে প্রচারের চেষ্টাও চালানো হয়। হাইকোর্টের নির্দেশে ১৫ মার্চ ২০০৫ জামিন পেয়ে সাত মাস পর ২৩ মার্চ কারাগার থেকে মুক্তি পান পার্থ। মুক্তির পর তিনি জানান, টানা পাঁচ দিন চোখ বেঁধে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল।

তদন্তে দেখা যায়, ওই সাইবার ক্যাফেতে একই আইপি থেকে ২১টি পিসি ব্যবহৃত হয়েছিল। পার্থ যে ই-মেইল পাঠিয়েছিলেন, তার কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। পরে প্রকাশ পায়, নারায়ণগঞ্জের যমজ ভাই জঙ্গি মুরসালিন ও মুত্তাকিন (জেএমবি নেতা) ওই ক্যাফে থেকে মেইল করেছিলেন। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অস্ত্রসহ গ্রেফতার হয়ে তারা এখন ভারতের তিহার জেলে বন্দি।

পরবর্তীতে একুশে আগস্ট মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হন শৈবাল সাহা পার্থ। তদন্তের এই নগ্ন বিকৃতি ও নিরীহ মানুষের ওপর চালানো নির্যাতন আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে স্মরণীয়।

The Nationix

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে....উল্লেখ্য, মঙ...
26/08/2026

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে....

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহত চিত্তরঞ্জন বাহুবল উপজেলার কাগাউড়া এলাকার মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাশডর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বাশডর গ্রামের একটি টাওয়ারসংলগ্ন ধানখেতে চিত্তরঞ্জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কাজ গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার আগের দিন চিত্তরঞ্জন নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলেন।

নিহতের স্ত্রী দাবী করেছেন প্রতিবেশিদের সাথে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা মকর্দমা চলে আসছিলো। জমিজমা নিয়ে বিরোধের জেরে চিত্তরঞ্জনকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হতে পারে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Address

Dhaka Chandragati
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bikashe-Aboni-বিকাশে অবনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share