Arcadia Digital Agency

Arcadia Digital Agency Hi, We are a digital marketing agency. We are expert in Google AdWords like Search ads, Display ads, Video ads and special on shopping ads.

We work also for Facebook adds. We can campaign to any company or product to billions of people around the world.

আলহামদুলিল্লাহ এখন আমাদের সব প্রস্তুত। Arceadia Digital Agency এর লক্ষ্য থাকবে কোয়ালিটি কাজ দিয়ে একজন ক্লায়েন্টের বিজ...
17/04/2023

আলহামদুলিল্লাহ এখন আমাদের সব প্রস্তুত।
Arceadia Digital Agency এর লক্ষ্য থাকবে কোয়ালিটি কাজ দিয়ে একজন ক্লায়েন্টের বিজনেসকে আরো উপরে নিয়ে যাওয়া। আমরা ক্লায়েন্টকে সর্বোচ্চ ভ্যালু দিবো। আশা করি আপনি আমাদের থেকে সার্ভিস নিলে ঠকবেন না।
* আমাদের সার্ভিসসমূহ:
✓ ফ্রি বিজনেস কনসালটেন্সি
✓ বিজনেস প্ল্যানিং সার্ভিস
✓ বিজনেস ম্যানেজমেন্ট স্ট্রাটেজিস
✓ ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস
✓ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
✓ গ্রাফিক্স ডিজাইন
✓ কন্টেন্ট রাইটিং
✓ ভিডিও এডিটিং
✓ প্রোডাক্ট ফটোগ্রাফি
Office address mirpur-10 block -A Lane-11 House-19

বিভিন্ন এড এজেন্সি ১ হাজার টাকায় ২৫০০ লাইক বা ২ হাজার টাকায় ৫০০০ লাইক এনে দেয়। কিন্তু বাস্তবিক অর্থে রিলেভ্যান্ট ইমেজ ও ...
14/04/2021

বিভিন্ন এড এজেন্সি ১ হাজার টাকায় ২৫০০ লাইক বা ২ হাজার টাকায় ৫০০০ লাইক এনে দেয়। কিন্তু বাস্তবিক অর্থে রিলেভ্যান্ট ইমেজ ও টার্গেট অডিয়েন্স সেট করলে অনেক কম লাইক আসে।
প্রশ্ন হচ্ছে এসব ফেক লাইক তারা কীভাবে দেয় ❓
এসব ফেক লাইক দেওয়ার জন্য তারা হাজার হাজার ফেক আইডি তৈরি করে, তারপর সেসব ফেক আইডি থেকে সফটওয়্যারের মাধ্যমে লাইক জেনেরেট করে।

ফলে কি ঘটে ❓
⛔️ এখানে মূলত কোন এড রান করা হয়নি ফলে ফেসবুক এখান থেকে কোন বেনেফিট পায়নি। অর্থাৎ, ফেসবুক ফেক লাইকগুলোকে স্পেম হিসেবে দেখে। পাশাপাশি প্রচুর লাইক থাকা সত্বেও পেজে এনগেজমেন্টের কোন পরিবর্তন হয় না। ফলে ফেসবুক সহজেই বুঝতে পারে এসব ফেক লাইক সম্পর্কে। ফলশ্রুতিতে পেজটির হেলথ ও রিচ কমে যায়।

⛔️ ফেক লাইক যেহেতু ফেক আইডি থেকে করা হয় ও এরুপ কোন রিয়েল মানুষের অস্তিত্ব নেই সুতরাং, এর থেকে কোন সেল পাওয়া অসম্ভব।

⛔️ ফেসবুক এখন ফেক আইডির ব্যাপারে জিরো টলারেন্স, ফলে এসব ফেক আইডি ক্রমান্বয়ে ফেসবুক অফ করে দিতে থাকে। ফলশ্রুতিতে, আপনার পেজের লাইকও ক্রমান্বয়ে কমতে থাকবে এবং এক সময় এসব ফেক লাইক বেশিরভাগই নিঃশেষ হয়ে আপনার পেজ আগের যায়গায় চলে আসবে।

⛔️ যারা এসব ফেক লাইক প্রোভাইড করে তারা কখনোই এড ম্যানেজারের রিয়েল স্কিনশট দেখাতে পারবে না। কারণ তারা মূলত কোন এডই রান করেনি।
তাহলে বেস্ট প্র্যাকটিস কি ❓

✅ বেস্ট প্র‍্যাকটিস অবশ্যই টার্গেট অডিয়েন্স অনুযায়ী, প্রাসঙ্গিক পোস্টের মাধ্যেম পেজ প্রমোট করা। এতে করে আপনার Cost Per Like বেশি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি লাভবান হবে। এখানে বলাবাহুল্য, ফেসবুক আসলেই অরগানিক রিচ কমিয়ে রাখে। এসব রিয়েল কাস্টমারের কাছে যে সবসময় আপনার পোস্ট পৌছাবে এমন কোন নিশ্চয়তা নেই।

উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের।
Arcadia Digital Agency মানসম্মত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত।

আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

ফেসবুক এড বুস্টে সমস্যা বিশ্বব্যাপীগত অক্টোবর থেকে ফেসবুক এড বুস্টে আমরা নানান রকম সমস্যায় পড়ছি। এই গুলো সব যে প্রকৃত কা...
10/04/2021

ফেসবুক এড বুস্টে সমস্যা বিশ্বব্যাপী
গত অক্টোবর থেকে ফেসবুক এড বুস্টে আমরা নানান রকম সমস্যায় পড়ছি। এই গুলো সব যে প্রকৃত কারণে হচ্ছে তা কিন্তু নয়। ফেসবুকের সিস্টমের ভুলের কারণেও এসব ঘটছে। এটা শুধু যে বাংলাদেশে ঘটছে তা কিন্তু নয়। এই সমস্যা এখন বিশ্বব্যাপী।
আমরা যেসব সমস্যা ফেস করছি তার একটা তালিকা নিচে দিলাম।
১। পলিসি ভায়োলেট দেখিয়ে এড অ্যাকাউন্ট ডিস-অ্যাবাল্ড
২। Unusual Activity দেখিয়ে এড অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিস-অ্যাবাল্ড
৩। ঘন ঘন এড রিজেক্ট করে দেয়া
৪। পার্সোনাল আইডি এড রেস্ট্রিকটেড করে দেয়া
৫। বিজনেস পেজ থেকে বুস্ট করার ব্যাপারে এড রেস্ট্রিকটেড করে দেয়া
৬। পেমেন্ট মেথড সাসপেন্ড করে দেয়া
৭। পেজে এডমিন এড করার ব্যাপারে রেস্ট্রিকশন করা
৮। আপিল করার পর দ্রুত উত্তর না পাওয়া
৯। অরগানিক এবং পেইড রিচ কমে যাওয়া।
১০। বুস্ট থেকে কাঙ্খিত রেজাল্ট না পাওয়া।
১১। বিলিং থেরাসহোল্ড এর ফিগার ডাউনগ্রেড করে দেয়া

এইসব সকল সমস্যার সমাধান এবং আপনার ব্যবসা বৃদ্ধি করতে Arcadia Digital Agency আছে আপনার পাশে। আমাদের আছে একদল দক্ষ ও অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার। যাদের মাধ্যমে আপনি এড ক্যাম্পেইন রান করলে আপনার কাঙ্খিত ফলাফল পাবেন।
উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের।
Arcadia Digital Agency মানসম্মত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত।

বিঃদ্রঃ আমরা কাজ শুরু করার আগে কোন টাকা নেইনা।
আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমরা আমাদের চার্জ নিয়ে
থাকি।
আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

আপনি কি আপনার ব্যবসা অনলাইনে শুরু করতে চাচ্ছেন?কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন।চিন্তার কোনো কারুন নেই। Arcadia ...
08/04/2021

আপনি কি আপনার ব্যবসা অনলাইনে শুরু করতে চাচ্ছেন?
কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন।
চিন্তার কোনো কারুন নেই। Arcadia Digital Agency আপনাদের জন্য নিয়ে আসল দারুন সুযোগ। যার মাধ্যমে আপনি আপনার দোকান/ শোরুম কে অনলাইন ব্যবসায় পরিনত করতে পারবেন।
আমাদের প্যাকেজ সমূহ-

বেসিক প্যাকেজ- 6500 টাকা মাত্র
১. পেজ প্রোফাইল পিকচার/লোগো - ১টি
২. পেজ কভার পিকচার - ১ টি
৩. পেজ লাইকস ও ফলোয়ার - 1k
৪. ফুল পেজ অপটিমাইজেশন
৫. পেজ ফুল সেটিংস করা
৬. পেজ পাবলিশ করা

বেসিক প্যাকেজঃ 10000 টাকা মাত্র
১. পেজ প্রোফাইল পিকচার/লোগো - ১টি
২. পেজ কভার পিকচার - ১ টি
৩. পেজ লাইকস ও ফলোয়ার - 2k
৪. ফুল পেজ অপটিমাইজেশন
৫. পেজ ফুল সেটিংস করা
৬. পেজ পাবলিশ করা
৭. ফ্রি বিসনেস কনসাল্টেশন

প্রিমিয়াম প্যাকেজঃ 30,000 টাকা মাত্র
১. পেজ প্রোফাইল পিকচার/লোগো - ১টি
২. পেজ কভার পিকচার - ১ টি
৩. পেজ লাইকস ও ফলোয়ার - 5k
৪. ফুল পেজ অপটিমাইজেশন
৫. পেজ ফুল সেটিংস করা
৬. পেজ পাবলিশ করা
৭. ৩ টি পোস্ট বুস্ট
৮. ফ্রি বিসনেস কনসাল্টেশন
৯. ই-কমার্স ওয়েবসাইট - ১টি
১০. ডমেইন - ১টি
১১. হোস্টিং

Arcadia Digital Agency সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 'ডিজিটাল ডাইমেনশন' অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা পরিপূর্ণ এবং মানসম্মত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত। আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

টপিক - বুস্টিং VS মার্কেটিং❓বুস্টিং :হচ্ছে একটি পেজের কোন নির্দিস্ট পোষ্ট বুস্ট করা যাতে অনেক মানুষ দেখতে পারে। সাথে কিছ...
08/04/2021

টপিক - বুস্টিং VS মার্কেটিং❓

বুস্টিং :
হচ্ছে একটি পেজের কোন নির্দিস্ট পোষ্ট বুস্ট করা যাতে অনেক মানুষ দেখতে পারে। সাথে কিছু টার্গেট সেট করা যায়। যেমন, বয়স - ইন্টেরেস্ট - লোকেশন ইত্যাদি।
আমরা সবাই বুস্টিং করি। এটাও সত্য অনেকে বুস্ট করেই অনেক ভালো কিছু রেসাল্ট পাচ্ছেন। অনেকে হতাশ। সব থেকে বড় ব্যপার হচ্ছে বুস্টিং এ কোন প্লান নাই - শুধু ভাইরাল হওয়া ছাড়া। শুধু মাত্র হট কাস্টমার ছাড়া কোল্ড ট্রাফিক তেমন টানে না।এর দুরুন অনেক হওয়া সেল নষ্ট হয়। এবং সেগুলো অন্য কোথাও থেকে সেল হয়।

মার্কেটিং:
মার্কেটিং হচ্ছে সঠিক প্লান করে ফানেল এর মাধ্যমে রিলেশন বিল্ড করে ভ্যালু তৈরি করে লং টাইম ধরে সেল করা।এই ডলার দিয়ে বুস্ট করলাম আর সেল হল এমন না। একটা ভ্যালু তৈরি করে তারপর ১ম প্রোডাক্ট থেকে আপ-সেল করে যাওয়া। এবং এক ক্লায়েন্ট থেকে আরও অন্য ক্লায়েন্ট পাওয়া।এখন হইতো প্রশ্ন আসবে - ভাই ফানেল এ দেশে খাঁয় না - কারণ বেশি ভাগ কাস্টমার ইমেইল ব্যবহার করে না বা চেক করে না।ফানেল যে শুধু ইমেইল ছাড়াও হয় হইতো এই আইডিয়া আমাদের নাই।
যদি আপনি রিসার্স করে দেখেন প্রটেনশিয়াল কাস্টমার ২লাখ বিশ্বাস করেন তাহলে তার মধ্যে ১ লাখ ৮০ হাজার হল কোল্ড। এদের শুধু বুস্ট দিয়ে গরম করা কঠিন। তবে সঠিক ভাবে ফানেলে ফেলে রান্না করলে এরা অনেক গরম হয়।আরও অনেক বিষয় আছে ক্রস অ্যাড - টেস্ট - কাস্টম ওডিয়েন্স থেকে শুরু করে ফলো
আপ।যেভাবে কম্পিটিশন বাড়ছে - আমরা এখনি যদি প্লান মাফিক না আগায় তাহলে আগামী ১-২ বছরে অনেক কিছুই হবে না । কারণ ডাটা তৈরি যারা আগে করবে তারা অবশ্যই সবার আগেই থাকবে।
তাই আমি মনে করি - শুধু $ মূল্য দিয়ে বুস্টিংর পিছনে না দৌড়ে রিয়েল মার্কেটিং প্লান করে লং গেম খেলা উচিত। হইতো ইনস্ট্যান্ট সেল কম দিলেও ভবিষ্যতের দৌড়ে আপনি থাকবেন সবার আগে।

Arcadia Digital Agency সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 'ডিজিটাল ডাইমেনশন' অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা পরিপূর্ণ এবং মানসম্মত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত।
উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। এ সম্পর্কে কোন কিছু জানার থাকলে আমাদের পেজে মেসেজ করুন।
or নিচের কমেন্ট করবেন।

অনলাইনে যারা বিজনেস করছেন  কিন্তু সঠিক ভাবে সেল পাচ্ছেন না তারা মনোযোগ সহকারে নিচের লেখাটি পড়ুন আশা করি উপকারে আসবে- সে...
08/04/2021

অনলাইনে যারা বিজনেস করছেন কিন্তু সঠিক ভাবে সেল পাচ্ছেন না
তারা মনোযোগ সহকারে নিচের লেখাটি পড়ুন আশা করি উপকারে আসবে-

সেলস পোস্ট:
প্রোডাক্টের বিক্রির জন্য ছবি ও দাম সহ যে পোস্ট আমরা সর্বদা করে থাকি, সেটা হচ্ছে সেলস পোস্ট
প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড পোস্ট: প্রোডাক্ট উৎপাদন কিংবা প্যাকেজিং সম্পর্কিত ছবি , এবং একটু বিস্তারিত লিখা নিয়ে পোস্ট করলে সেটি সেলস বৃদ্ধিতে সেলসের পোস্টের চাইতে বেশি হেলপফুল হয়। আর যদি ছবি না হয়ে ভিডিও হয়, তাহলে আরও বেশি সেলস পাওয়া যায়।

রিয়েল লাইফ অভিজ্ঞতার পোস্ট:
প্রোডাক্ট ডেলিভারী কিংবা উৎপাদন করতে গিয়ে কোন বিব্রতকর কিংবা সুখকর বিশেষ কোন অভিজ্ঞতার সম্মুখীন হলে সেটি নিয়েও আপনার ফ্যানদের জন্য পোস্ট করতে পারেন। এটিও আপনার ব্যাপারে সম্ভাব্য ক্রেতাদের আপনার সার্ভিস সম্পর্কে আস্থা বাড়াতে সহায়ক হবে।

ফিডব্যাক পোস্ট:
ক্লায়েন্টদের দিয়ে ফেসবুক ফিডব্যাক নেওয়াবেন। সেই ফিডব্যাক স্ক্রীনশটটি যদি পোস্ট করেন, সেটি দেখে অন্যরা যারা অর্ডার করার সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছিলো না, তাদের মধ্য থেকেও অনেকে অর্ডার করে দিবে। সেলস পোস্টের চাইতে এটা অর্ডার পেতে বেশি কাযকরী।

টিপস পোস্ট:
যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, সেই প্রোডাক্ট যে কাজে প্রয়োজন, সেই রিলেটেড টিপস পোস্ট করে, তার সাথে সেলস পোস্ট করলে সেটি বেশি কাযকরী পোস্ট হয়। মেকআপ প্রোডাক্ট হলে সৌন্দয্য বৃদ্ধির টিপস দিতে পারেন, টিপস এর পর, আপনার প্রোডাক্টের কথা বলবেন।

বানী সম্পর্কিত পোস্ট:
বিভিন্ন বিখ্যাত বানী এবং বেশি কাযকরী হচ্ছে সমসাময়িক বিভিন্ন ব্যক্তিদের বানী নিয়ে ইমেজ পোস্ট , সেই পোস্টে নিজের ব্রান্ডের লোগো ব্যবহার করতে পারেন। এ পোস্ট সেলস বাড়াবে না, কিন্তু ব্রান্ড ভ্যালু বাড়াবে।

জাতীয় দিবসে শুভেচ্ছা পোস্ট:
বিভিন্ন দিবসে শুভেচ্ছা জানিয়ে নিজের লোগো সহ পোস্ট করতে পারেন। এটিও সেলস বাড়াবে না, কিন্তু ব্রান্ড ভ্যালু বাড়াবে।

প্রশ্ন বা কুইজ টাইপ পোস্ট:
গ্রপে বা পেইজে ২-৩ দিন পর পর প্রশ্ন টাইপ পোস্ট করবেন। তাতে পেইজে অ্যাংগেজমেন্ট বাড়বে।

ফান পোস্ট:
পেইজে বা গ্রপে অ্যাংগেজমেন্ট বাড়াতে মাঝে মাঝে ফান পোস্টও করতে পারেন। সব সময় বেশি সিরিয়াস পোস্ট হওয়ার কি দরকার।

আশা করি, বিষয়গুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলে ১ মাসের মধ্যে সেলস অনেক বেড়ে যাবে। এ সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশ্যই নিচের কমেন্ট করবেন।

ফেইসবুকে বুস্ট বিষয়ে খুঁটিনাটি আপনার বিলিং এবং পেমেন্ট ইনফরমেশন সেট করুনফেসবুকে অ্যাড দিতে হলে আপনার একটি ডুয়েল কারেন্স...
08/04/2021

ফেইসবুকে বুস্ট বিষয়ে খুঁটিনাটি

আপনার বিলিং এবং পেমেন্ট ইনফরমেশন সেট করুন

ফেসবুকে অ্যাড দিতে হলে আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। সহজে বলতে গেলে যে কার্ড দিয়ে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন।যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেওনিয়ার কার্ড, পেপাল অথবা ডুয়েল কারেন্সি সংযুক্ত যেকোনাে বাংলাদেশি কার্ড ইত্যাদি। ফেসবুকে ক্যাম্পেইন করার জন্য আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে।
এবার আপনি অ্যাড ম্যানেজারের সেটিংয়ে যান এবং বিলিংয়ে ক্লিক,
এরপর পেমেন্ট সেটিংয়ে ক্লিক করলে পেমেন্ট মেথড ডিটেইলস দেখতে পাবেন।
এবার আপনি বিলিং ল্যান্ডিং পেজ দেখতে পাবেন। এরপর বিলিং সেটিংয়ে গিয়ে আপনার কার্ডটি সংযুক্ত করতে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে কার্ড নাম্বার এবং কার্ডের মেয়াদকাল উল্লেখ করুন সাথে ৩ ডিজিটের সিকিউরিটি কোডসহ।
আপনার অ্যাকাউন্টের ব্যয় লিমিট সেট করুন। আগে যদি আপনার কোনাে পেমেন্ট সেট করা থাকে আপনি সেটা এডিট করতে পারেন। এবার আপনি আপনার পরবর্তী বিল দেখুন। এরপর থেকে আপনার সকল অ্যাডের জন্য ফেসবুক চার্জ নিয়ে নিবে অটোমেটিক্যালি।
(যারা নতুন তারা অ্যাড ম্যানেজার অপশন খুঁজে না পেলে সামনে অ্যাড
ম্যানেজার নিয়ে আলােচনা আছে সেখানে পাবেন)।

পণ্য বুঝে বিজ্ঞাপনের অডিয়েন্স নির্ধারণ করুন

ফেসবুকে বিজ্ঞাপনের অসংখ্য সুবিধার মাঝে একটি হলাে, ফেসবুকে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন কাকে দেখাবেন, কিংবা কাকে দেখাবেন না সেটি সম্পূর্ণরূপে আপনি নির্ধারণ করে দিতে পারেন। অথবা আপনার হয়ে ফেসবুক স্বয়ংক্রিয় অ্যালগরিদম ব্যবহার করে সর্বাপেক্ষা সঠিক গ্রাহকের কাছেই
আপনার পণ্যের বিজ্ঞাপন পৌছে দেবে।

ফেসবুকের কোর অডিয়েন্স নির্ধারণের কৌশল

একটু খেয়াল করলেই দেখবেন, আপনি নির্দিষ্ট কোনাে কিছুর প্রতি আগ্রহী হলে, আপনার ফেসবুক হােমপেজে সেই জিনিস বা আগ্রহ সংক্রান্ত পােস্ট অনেক বেশিই দেখা যায় কখনাে ভেবেছেন, কী করে ফেসবুক এটি করে?এটি প্রধানত পাঁচটি বিষয়ের ওপর লক্ষ রেখে করা হয়। আপনিও এই পাঁচটি বিষয়ের নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার কোর অডিয়েন্স অর্থাৎ বিজ্ঞাপনের ভিউয়ার নির্ধারণ করে দিতে পারেন; এতে করে আপনার অ্যাডের প্রভাব ক্লায়েন্টের ওপর অনেক বেশি পড়বে যা বিক্রি বাড়াতে সাহায্য করবে।

১. সঠিক স্থান

একবার ভাবুন তাে, আপনি ঢাকায় বসে বিজ্ঞাপন দিলেন ২০০ টাকার একটি পণ্যের, যার ডেলিভারি চার্জ ৬০ টাকা। কিন্তু সেই পণ্যের বিজ্ঞাপন আমেরিকার কানসাসের এক প্রবাসীকে দেখালেও কি তিনি আপনার পণ্য নেবেন? একদম নয়! তাই আপনার পণ্যের ধরন বুঝে ও ব্যবসায়ের গণ্ডির ভেতরেই যেসব ক্রেতা আছে, তাদের জন্যই বিজ্ঞাপনের লােকেশন সিলেক্ট করে দিন। যেমন আপনি উত্তরায় একটি ছােট রেস্তোরাঁর মালিক হলে, বিজ্ঞাপনের লােকেশন হিসেবে দিন ঢাকা, এতে সেরা ফলাফল পাবেন।

২. ক্লায়েন্টের ধরন

পণ্যের বিক্রি ও প্রচারের ক্ষেত্রে ক্রেতার বয়স, রুচি, শিক্ষাগত যােগ্যতা ও চাকরির ক্ষেত্রে তার পোেস্ট অনুযায়ী অনেককিছুই নির্ধারিত হয়ে থাকে। তাই আপনার পণ্যের ধরন বুঝে, সেই পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ক্লায়েন্টের জন্য আপনার বিজ্ঞাপন নির্ধারণ করে দিতে পারবেন। একদম কাটখােট্টা ভাষায় ফেসবুক এই জিনিসটিকে ‘ডেমােগ্রাফি’ বা
‘জনমিতি’ বলে অবহিত করে। পণ্যের সঠিক প্রচারণার জন্য এই জনমিতি আপনাকে বুঝতেই হবে এবং সে অনুযায়ী অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে।

এক্ষেত্রে আপনার পণ্যটি যদি হয়ে থাকে লাক্সারি মেকআপ কিট তাহলে মাথায় রাখুন :
• উচ্চ আয়সম্পন্ন পরিবারের নারী
• সাজগােজের প্রতি দুর্বলতা আছে যাদের।
• কোয়ালিটি প্রােডাক্টের পেছনে যারা খরচ করতে ইচ্ছুক।
পণ্য বুঝে এভাবেই ক্রেতার বয়স ও অভিরুচি অনুযায়ী অডিয়েন্স নির্ধারণ করুন।

৩. আগ্রহ

ফেসবুক ব্যবহারকারীর আগ্রহ, শখ ও ইচ্ছের ধরন অনুযায়ী আপনার ব্যবসায়ের বিজ্ঞাপনের অডিয়েন্স নির্ধারণ করতে পারলে, আপনি নিশ্চিতভাবেই বাজিমাত করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর লাইকের ধরন, পােস্ট ও শেয়ারকৃত বিষয় আপনাকে দারুণভাবে সাহায্য করবে। তবে ভয়ের কিছু নেই। আপনাকে ২০০ কোটি মানুষের প্রােফাইল খুঁজে খুঁজে
আপনার ব্যবসায়ের ধরন অনুসারে ভিউয়ার সিলেক্ট করতে হবে না। আপনার হয়ে কাজটি করে দেবে বর্তমান সময়ের বিস্ময় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ।
আপনি কেবল আপনার পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে কারা, সেই আগ্রহীদের ব্যাপারে বিজ্ঞাপন পােস্ট করার সময়ে ইনপুটগুলাে ঠিকঠাক দিয়ে দেবেন।ব্যস, বাকি কাজ ফেসবুকের।

৪. ক্রয় আচরণ

একজন ক্রেতা একটি পণ্য কিনবেন কিনা সেটি বােঝার সহজতম উপায় হলাে সে পণ্য সম্পর্কে তিনি কতটুকু খোজ করেছেন তা জানা। ফেসবুকের সাহায্যে
খুব সহজেই তার ব্যবহারকারীর অতীত কেনাকাটা সম্পর্কে জানা যায়। এটি খুব সহজ একটি প্রক্রিয়া। প্রায় প্রতিটি ব্যবহারকারী তার দৈনন্দিন জীবনের
খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করে; সেটি থেকেই তার অতীত ইতিহাস ও ক্রয়ের ধরন সহজেই বের করে ফেলা যায়। এর সাহায্যে খুব সহজেই নির্ধারণ করা
যায় আপনি কোন ক্রেতাকে আপনার বিজ্ঞাপনটি দেখাবেন। ধরুন, যদি আপনার পণ্যটি হয়ে থাকে থ্রিডি গ্লাস, তাহলে যারা মুভিপাগল তাদের জন্য আপনার বিজ্ঞাপনটি সেরা অপশন হবে।

৫. সংযােগ রক্ষা

ফেসবুক পেজের সাহায্যে সহজেই আপনি আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। অথবা, আপনি চাইলে নির্দিষ্ট কাউকে ব্যান করে অহেতুক ঝামেলা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

উপরের এই পাঁচটি বিষয়ের দিকে খেয়াল রেখে যদি বিজ্ঞাপনের ভিউয়ার নির্ধারণ করতে পারেন। তাহলে ফেসবুক সবসময়ই আপনার পণ্যটি আগ্রহী ক্রেতার নিকট দ্রুত পৌছে দিবে, কেবল প্রয়ােজন আপনার সঠিক অডিয়েন্স নির্ধারণ।
চলবে.....
#সস্তায়_নয়_আস্থায়_বিশ্বাসী

উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের।কথায় আছে প্রচারেই প্রসার। কিন্তু এই প্রচারটা যদি হয় অদক্ষ মার্কেটার...
01/04/2021

উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের।
কথায় আছে প্রচারেই প্রসার। কিন্তু এই প্রচারটা যদি হয় অদক্ষ মার্কেটার দ্বারা, টার্গেটেড অডিয়েন্স ছাড়া, ডেটা ছাড়া মার্কেটিং তাহলে এই মার্কেটিং করা আর অন্ধকারে ঢিল ছোড়া সমান। আপনার ব্যবসাটাকে নতুন করে সাজিয়ে আপনার সেল আরো দ্বিগুন বৃদ্ধি করতে আমাদের দক্ষ টিম নিয়ে আমরা আছি আপনার পাশে। আমরা মনে করি আপনার প্রত্যেকটি পন্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন। এজন্য আমরা যেকোন প্রোডাক্ট মার্কেটিং করার আগে সেই প্রোডাক্টের Strategic Planning, Audience Analyses করে তারপর সেই প্রোডাক্টের Campaign করে থাকি। মার্কেটিং করে যদি আপনি দিন শেষে Return On Investment সঠিক ভাবে বুঝে না পান তাহলে তো আর ব্যাবসায় টিকে থাকতে পারবেন না। এজন্য আমরা আমাদের দক্ষ মার্কেটিং টিম দ্বারা ফুল প্রোফেসনাল ভাবে মার্কেটিং সেবা প্রদান করে থাকি।
যেহেতু আমাদের কাছে ছোট বড় সকল প্রোডাক্টই অনেক গুরুত্বপূর্ন এজন্য আমরা আমাদের সকল কাস্টোমারের Return On Investment এর বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।

আমাদের কাছ থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন
✪ টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✪ লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✪ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✪ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
✪ কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।
✪ বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
✪ আমাদের আছে দক্ষ টেকনিকাল সাপোর্ট টিম । ২৪ ঘণ্টা আপনি অনলাইন সাপোর্ট পাবেন ।
✪ ফেসবুক প্যামেন্ট এর জন্য আমরা ব্যবহার করছি 'অথরাইজড ডলার' (অফিসিয়াল ও সরকার কর্তৃক প্রদত্ত ভ্যাট যোগে)
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 'ডিজিটাল ডাইমেনশন' অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা পরিপূর্ণ এবং মানসম্মত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত।
উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের।
আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

বিঃদ্রঃ আমরা কাজ শুরু করার আগে কোন টাকা নেইনা।
আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমরা আমাদের চার্জ নিয়ে
থাকি।

সঠিক মার্কেটিং প্ল্যানিং আপনার ব্যবসার সাফল্যের চাবি কাঠি।ব্যবসা আপনার প্রচারের দায়িত্ব আমাদের।কথায় আছে প্রচারেই প্রসার।...
01/04/2021

সঠিক মার্কেটিং প্ল্যানিং আপনার ব্যবসার সাফল্যের চাবি কাঠি।
ব্যবসা আপনার প্রচারের দায়িত্ব আমাদের।
কথায় আছে প্রচারেই প্রসার। কিন্তু এই প্রচারটা যদি হয় অদক্ষ মার্কেটার দ্বারা, টার্গেটেড অডিয়েন্স ছাড়া, ডেটা ছাড়া মার্কেটিং তাহলে এই মার্কেটিং করা আর অন্ধকারে ঢিল ছোড়া সমান।
আপনার ব্যবসাটাকে নতুন করে সাজিয়ে আপনার সেল আরো দ্বিগুন বৃদ্ধি করতে আমাদের দক্ষ টিম নিয়ে আমরা আছি আপনার পাশে।
আপনি অদক্ষ মার্কেটার দ্বারা কিংবা কিছু না জেনে, না বুঝে নিজেই বুস্ট করে দিলেন, অনেক রিচ হলো, অনেক মেসেজ ও পেলেন কিন্তু দিন শেষে যদি আপনার সেল না হয় তাহলে এই মার্কেটিং দ্বারা কি আপনি একটুও উপকৃত হলেন? নিশ্চই না। বরং দিন শেষে শুধু খরচটাই হলো তাই না?
তাই সবসময় উচিত সস্তায় অদক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং না করে একজন প্রোফেসনাল দক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং করানো, তাতে খরচ একটু বেশি হলেও দিন শেষে আপনার রিটার্নটাও ভালো আসবে।এখন আপনি নিশ্চই একজন প্রোফেসনাল মার্কেটার খুজবেন?
হ্যাঁ, আমরা আপনাকে দিচ্ছি আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স সিলেক্ট এর মাধ্যমে ১০০% প্রোফেসনাল ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং সেবার নিশ্চয়তা। আমরা মনে করি আপনার প্রত্যেকটি পন্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন। এজন্য আমরা যেকোন প্রোডাক্ট মার্কেটিং করার আগে সেই প্রোডাক্টের Strategic Planning, Audience Analyses করে তারপর সেই প্রোডাক্টের Campaign করে থাকি।
মার্কেটিং করে যদি আপনি দিন শেষে Return On Investment সঠিক ভাবে বুঝে না পান তাহলে তো আর ব্যাবসায় টিকে থাকতে পারবেন না। এজন্য আমরা আমাদের দক্ষ মার্কেটিং টিম দ্বারা ফুল প্রোফেসনাল ভাবে মার্কেটিং সেবা প্রদান করে থাকি।
আমাদের সার্ভিস সমূহ-
👉মার্কেট এনালাইসিস
👉গুগল এডওয়ার্ড ক্যাম্পেইন
👉ফেসবুক মার্কেটিং
👉সার্চ ইঞ্জিন মার্কেটিং
👉এসইও
👉ইন্সটাগ্রাম মার্কেটিং এন্ড এডভারটাইজিং
👉টুইটার মার্কেটিং
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 'ডিজিটাল ডাইমেনশন' অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা পরিপূর্ণ এবং মানসম্মত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত।
উদ্যোগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের।
আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

বিঃদ্রঃ আমরা কাজ শুরু করার আগে কোন টাকা নেইনা।
আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমরা আমাদের চার্জ নিয়ে
থাকি।
আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

ফেসবুক দিয়ে অনলাইন ভিত্তিক ব্যবসা করে স্বাবলম্বী-খুব কম মানুষই আছেন, যিনি দিনে একবারের জন্য হলেও ফেসবুকে ঢুঁ না মারেন। এ...
01/04/2021

ফেসবুক দিয়ে অনলাইন ভিত্তিক ব্যবসা করে স্বাবলম্বী-
খুব কম মানুষই আছেন, যিনি দিনে একবারের জন্য হলেও ফেসবুকে ঢুঁ না মারেন। এদের কেউ কেউ ফেসবুকে আকর্ষণীয় জিনিস পত্রের দিকে চোখ রাখেন। ফেসবুক আমাদের জীবনের সাথে এমনভাবে একাকার হয়ে মিশে গিয়েছে, যা সামাজিক অভিজ্ঞতার স্বাদ দিনের পর দিন বদলে দিচ্ছে।
একেকদিন হাজির হচ্ছে ভিন্ন ভিন্ন পসরা নিয়ে। আর এই পসরা কাজে লাগিয়ে কেউ কেউ নিজেকে তৈরি করছেন ফেসবুক উদ্যোক্তা হিসেবে কিংবা ব্যবসায়ী হিসেবে। ফেসবুক উদ্যোক্তা, ব্যবসায়ী ধারণাটি নতুন না হলেও অনেক জানেন না, কিভাবে এই মাধ্যমটি ব্যবহার করে নিজেকে ব্যবসায়ী হিসেবে সফল করা যায়। ব্যবসা-বাণিজ্য বা চাকরির অফুরন্ত সুযোগ রয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করে আয় করার জন্য ফেসবুক হতে পারে অন্য একটি মাধ্যম। আজ ফেসবুকে ব্যবসা নিয়ে কিছু টিপস আলোচনা করব। আশা করি আপনিও শুরু করতে পারেন ব্যবসায়ী হিসেবে ফেসবুকে আপনার নতুন ক্যারিয়ার।
এফ কমার্স
ফেসবুকের মাধ্যমে ব্যবসা করাকে ‘এফ কমার্স’ বলে। টাকা খরচ করে ওয়েবসাইট তৈরির প্রয়োজন নেই এখানে। শুধুমাত্র ফেসবুকে একটি পেজ খুলেই ব্যবসা শুরু করতে পারবেন। ফেসবুকে লগ ইন করলেই, এরকম কিছু ব্যবসা আপনার চোখে পড়বে। সাধারণত শাড়ী, বিভিন্ন কাপড় চোপড়, গিফট আইটেম, নকশী কাথা, বিভিন্ন খাবার, হস্তশিল্প ইত্যাদি প্রোডাক্ট নিয়ে অনেকে ব্যবসা শুরু করেছেন। এই ধরনের ব্যবসা করার জন্য খরচও করার প্রয়োজন হয়না, শুধু দরকার হয় নিজের সৃজনশীল মন মানসিকতা, সময় ও শ্রম।
ছোট ও লোকাল ব্যবসার জন্য ফেসবুক
যেকোন ছোট ও লোকাল ব্যবসার জন্য ফেসবুক হতে পারে শক্তিশালী মাধ্যম। ফেসবুকে লগইন করলে আপনি কিছু কোম্পানির ব্যবসা দেখে বিস্মিত হতে পারেন। কিন্তু লক্ষ্য স্থির রাখলে আপনিও তাঁদের মত হতে বেশী দিন লাগবে না। আমি এক মহিলাকে দেখেছি শুধু টিপ বিক্রি করে অনেক টাকা আয় করেছেন। উনার টিপ বিদেশেও রপ্তানি হচ্ছে।
কী ব্যবসা করবেন?প্রথমে চিন্তা করুন কি ব্যবসা করবেন? ফেসবুকের ব্যবসা বেশীরভাগ এলাকা ভিত্তিক। আপনার এলাকায় কোন জিনিসের চাহিদা? আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের সাথে আলাপ করুন। সিদ্ধান্ত নিন, একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, নাকি একের অধিক প্রোডাক্ট নির্বাচন করবেন।
ব্যবসা আপনার প্রচারের দায়িত্ব আমাদের।
আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

সঠিক মার্কেটিং প্ল্যানিং আপনার ব্যবসার সাফল্যের চাবি কাঠি।ব্যবসা আপনার প্রচারের দায়িত্ব আমাদের ।বুস্ট মানেই মার্কেটিং না...
31/03/2021

সঠিক মার্কেটিং প্ল্যানিং আপনার ব্যবসার সাফল্যের চাবি কাঠি।
ব্যবসা আপনার প্রচারের দায়িত্ব আমাদের ।
বুস্ট মানেই মার্কেটিং না। বুস্ট হলো ফেসবুক মার্কেটিং এর একটা শর্টকাট সিস্টেম। আমি বুস্ট করে দিলাম আর আমার সব প্রোডাক্ট সেল হয়ে যাবে এটা সম্পূর্নই ভুল ধারনা। এটা কোন প্রোফেসনাল মার্কেটিং সিস্টেম নয়।
এখন আপনি নিশ্চই একজন প্রোফেসনাল মার্কেটার খুজবেন?
হ্যাঁ, আমরা আপনাকে দিচ্ছি আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স সিলেক্ট এর মাধ্যমে ১০০% প্রোফেসনাল ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং সেবার নিশ্চয়তা। আমরা মনে করি আপনার প্রত্যেকটি পন্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন। এজন্য আমরা যেকোন প্রোডাক্ট মার্কেটিং করার আগে সেই প্রোডাক্টের Strategic Planning, Audience Analyses করে তারপর সেই প্রোডাক্টের Campaign করে থাকি। মার্কেটিং করে যদি আপনি দিন শেষে Return On Investment সঠিক ভাবে বুঝে না পান তাহলে তো আর ব্যাবসায় টিকে থাকতে পারবেন না। এজন্য আমরা আমাদের দক্ষ মার্কেটিং টিম দ্বারা ফুল প্রোফেসনাল ভাবে মার্কেটিং সেবা প্রদান করে থাকি।
যেহেতু আমাদের কাছে ছোট বড় সকল প্রোডাক্টই অনেক গুরুত্বপূর্ন এজন্য আমরা আমাদের সকল কাস্টোমারের Return On Investment এর বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আমরা ১০০% বিশ্বস্ততার সহিত বৈধভাবে টোটাল মার্কেটিং সল্যুশন প্রদান করে থাকি।

সম্মানীত গ্রাহক,
ফেসবুক প্যামেন্ট এর জন্য আমরা ব্যবহার করছি 'অথরাইজড ডলার' (অফিসিয়াল ও সরকার কর্তৃক প্রদত্ত ভ্যাট যোগে)

বিঃদ্রঃ আমরা কাজ শুরু করার আগে কোন টাকা নেইনা।
আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমরা আমাদের চার্জ নিয়ে
থাকি।
আরো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা ☎️ ফোন করুন- 01517-808316 এই নাম্বারে।

ব্যবসা প্রসারে ফেসবুকের ব্যবহার-ফেসবুক কেবল সময় কাটানোর জায়গা মনে করে যারা ফেসবুক ব্যবহার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখ...
31/03/2021

ব্যবসা প্রসারে ফেসবুকের ব্যবহার-
ফেসবুক কেবল সময় কাটানোর জায়গা মনে করে যারা ফেসবুক ব্যবহার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান, তাদের জন্য আমার আজকের লেখা। প্রায় ৯০০ মিলিয়ন মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। সুতরাং বুঝতে সমস্যা হওয়ার কথা না, যে কোনো ব্যবসাকে প্রচারের জন্য পোস্টার, টিভি বিজ্ঞাপন কিংবা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার চাইতে ফেসবুকের মাধ্যমে আরও কয়েকগুণ বেশি কার্যকরীভাবে ব্যবসার প্রসার করা সম্ভব। কয়েকগুণ বেশি এই জন্য বলছি কারণ এখানে টার্গেটেড ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব, সম্ভাব্য ক্রেতারা কিছু কেনার আগে পণ্যের মালিকের কাছ থেকে আরও কিছু বিষয় জেনে নেওয়ার সুযোগ পান এবং সবশেষে নিশ্চিত হয়ে কিনতে পারেন।
১. বিশাল সংখ্যক জনগোষ্ঠী এই ফেসবুক নিয়মিত ব্যবহার করে। ফেসবুকের অফিসিয়াল হিসেব অনুযায়ী, বর্তমানে ৯০০ মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করেন এবং গড়ে প্রতি ইউজার প্রতি মাসে ৪০৫ মিনিট ফেসবুকে ব্যয় করেন। এতো মানুষের কাছে নিজের পণ্যকে পৌঁছানোর জন্য এটি সবচাইতে ভালো উপায়। ২. যারা আপনার পণ্য কিংবা সেবা নেয়ার জন্য খুঁজছে, তাদেরকে সহজে খুঁজে পাওয়া যায়। ৩. বর্তমান ক্রেতা এবং ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতার সাথে সংযুক্ত থাকা যায়। ৪. আপনার ব্যবসা-কেন্দ্রিক একটি কমিউনিটি তৈরি করা যায় যেখানে সবাই পণ্যের বিষয়ে সমালোচনা কিংবা অন্য যে কোনো মতামত জানাতে পারে। ৫. আপনার ব্যবসা সম্পর্কিত কোনো ব্লগি কিংবা কোনো আর্টিকেল লিখে থাকলে সেটায় আরও বেশি পাঠক পাবার সবচেয়ে ভালো মাধ্যম ফেসবুক।

Address

Mirpur-10 Block/A Lane-11 House/19
Dhaka

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 02:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Saturday 11:00 - 22:00
Sunday 11:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arcadia Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share