৯ম পে-স্কেল।।

৯ম পে-স্কেল।। ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই পেজটি ক্রিয়েট করা। সবাই এই গ্রুপে এড হোন।

#৯ম্পেস্কেল #বাংলাদেশ

আন্দোলনকারীদের বেধরক পেটা*নোর নির্দেশ ডিএমপি কমিশনারের!পে স্কেল চাকরিজীবীদের অধিকার। ১৫ সালের পর ২০ সালে দেওয়ার কথা। এখন...
06/02/2026

আন্দোলনকারীদের বেধরক পেটা*নোর নির্দেশ ডিএমপি কমিশনারের!

পে স্কেল চাকরিজীবীদের অধিকার।
১৫ সালের পর ২০ সালে দেওয়ার কথা। এখন ২৬ সাল৷ এগারো বছর পার হয়ে গিয়েছে।
সব কিছুর দাম বেড়ে গেছে। কয়েকগুণ।

চাকরিজীবীদের বেতন স্কেল সেই আগের জায়গাতেই আছে।

ডিএমপি কমিশনার চাকরিজীবীদের পেটা*নোর নির্দেশ দিলেন!

পে স্কেল দিলে সাধারণ কর্মচারীদের সর্বোচ্চ ১০/১২ হাজার টাকা করে বাড়বে। কিন্তু তাঁর (কমিশনার এর) বাড়বে ৫০ হাজারের উপরে! তাহলে কেন তিনি সরকারি চাকরিজীবীদের এভাবে পেটা*নোর নির্দেশ দিলেন??

নাকি তার বেতনের দরকার পড়েনা। বিগত সরকারের আমলে অনেক কমিশনার সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন!
আজ তারা পলাতক। সরকার যে বেতন দেয় সেই বেতনে তাদের এতো বেশি সম্পদ হওয়ার কথা না। তারা যদি সৎভাবে চলতেন আজ তাদেরকে পালিয়ে যেতে হতোনা।

আশা করি আপনি একজন সৎ অফিসার। যে কারনে আপনাকে পালাতে হয়নি।
আপনি যেই বেতন এবং সুযোগ সুবিধা পান সেই বেতনে এবং সুযোগ সুবিধা দিয়ে আজকের বাজারে চলাফেরা করা টাফ।

আর কর্মচারীদের বেতন এতোই কম যে, আপনাদের আপ্যায়ন বিলও তাদের থেকে কয়েক গুণ বেশি!

সুতরাং ডিএমপি কমিশনার সাহেব, ওই হাত রাঙ্গায়েন না।
দোর্দণ্ডপ্রতাপশালী সরকারও টিকতে পারেনি।

হায়রে পে-স্কেল!!মরার পে-স্কেল!!! দিবে দিবে করেও দিচ্ছেনা!
05/02/2026

হায়রে পে-স্কেল!!
মরার পে-স্কেল!!!
দিবে দিবে করেও দিচ্ছেনা!

ইনশাআল্লাহ, নবম পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। গোপন তথ্যের ভিত্তিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্...
03/02/2026

ইনশাআল্লাহ, নবম পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। গোপন তথ্যের ভিত্তিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার মারফতে জানতে পারলাম, ২ ফেব্রুয়ারী উপদেষ্টা পরিষদের একটি সংক্ষিপ্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সভা শেষে ৩ ফেব্রুয়ারী পে-স্কেলের কাঙ্ক্ষিত গেজেট প্রকাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি গোয়েন্দা সংস্থা ধারণা করছে, জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এবং কর্মচারীদের ৬ ফেব্রুয়ারি,২০২৬ বড় আন্দো'লন কে সামাল দিতে ৩ ফেব্রুয়ারি,২০২৬ গেজেট প্রকাশের জন্য পজিটিভ চিন্তাভাবনা শুরু করেছে সরকার। বর্তমান কাজ আজ ও ৩ ফেব্রুয়ারি এর কর্ম'সূচি আরও ভালোভাবে সকল কর্মচারীর পালন করে ছবি, ভিডিও ও লেখা সোশ্যাল মিডিয়ায় বেশি করে প্রচার করতে হবে। মনে রাখতে হবে এর মধ্যে গেজেট জারি না হলে ৬ ফেব্রুয়ারি এর মহাসমাবেশ এবং সচিবালয় অভিমুখে "ভু'খা মি'ছিল" সকল কর্মচারীদের অংশগ্রহণ করে গেজেট জারি না হওয়া পর্যন্ত রাজ'পথে থাকতে হবে।। আমরা সবাই যদি সো'চ্চার হই তবে সরকার গেজেট দিতে বাধ্য হবে। মহান আল্লাহ কর্মচারীদের প্রতি সহায় হোন, আমীন।

পে-স্কেল দিবানা! তাই কমিশন গঠন করলেন ক্যান?আবার বলতাছেন, নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাতিল করতে পারবে?জনগণের সাথে ...
29/01/2026

পে-স্কেল দিবানা!
তাই কমিশন গঠন করলেন ক্যান?

আবার বলতাছেন, নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাতিল করতে পারবে?

জনগণের সাথে তামাশা শুরু করে দিলেন! ভণ্ডামির সীমা থাকে।
আপনারা ত ব্যাংক ব্যালেন্স ভালোই করে নিলেন!
বিদেশে পালানোর রাস্তা ক্লিয়ার!

সাধারণ জনগণ? এরা যাবে কোথায়?

প্রিয় চাকরিজীবী ভাইয়েরা!
নির্বাচন বর্জনের ডাক দিন।
দেখি কেমনে পে স্কেল না দিয়ে পার পায়?

পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা:কর্মচারীদের আন্দোলন স্তিমিত করতে পে কমিশন গঠন করা হয়...
28/01/2026

পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা:

কর্মচারীদের আন্দোলন স্তিমিত করতে পে কমিশন গঠন করা হয়েছিল- অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল করিমের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সোমবার (২৭ জানুয়ারি) সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে আগামী ২৮ জানুয়ারি থেকে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল করিম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন না বলে মতামত দেন। একই সাথে তিনি উল্লেখ করেন- কর্মচারীদের আন্দোলন স্তিমিত রাখতে তারা পে কমিশন গঠন করেছিলেন, পরবর্তী সরকার এসে এই কমিশনের প্রস্তাব রাখতেও পারে বাদও দিতে পারে।বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে তার এই বক্তব্যে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছি।

উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অতি দ্রুত বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষণা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, দ্রব্যমূলোর উর্দ্ধগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার কথাসহ বিভিন্ন দাবি তুলে ধরে আন্দোলন করে আসছি। এর প্রেক্ষিতে সরকার পে স্কেল প্রদানের লক্ষ্যে নবম পে কমিশন গঠন করেছে।

সে কমিশনের চুড়ান্ত রিপোর্টও এখন সরকারের হাতে, বাজেট রিভাইজ করে পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান করা হয়েছে, শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। সেই সময়ে এসে এ ধরনের বক্তব্য নিম্ন বেতনভোগী কর্মচারীদের অসহায়ত্ব নিয়ে রসিকতার শামিল বলে আমরা মনে করছি।

কর্মচারী নেতারা আরও বলেন, বিগত ১১ বছর ফ্যাসিবাদী সরকার কর্মচারিদের পে স্কেল থেকে বঞ্চিত রেখেছে। কর্মচারীদের পে স্কেল প্রাপ্তির তীব্র আকাঙ্খার মাঝে এ ধরনের বক্তব্য তুষের আগুনে ঘি ঢালার পরিস্থিতি সৃষ্টি করেছে। ক্ষুধার কষ্টে থাকা মানুষগুলো রাস্তায় নেমে পড়লে তার দায় এই সরকারকেই নিতে হবে।।

বিবৃতিতে অবিলম্বে ‘অবিবেচনাপ্রসূত, হঠকারী, অগ্রহণযোগ্য, তামাশামূলক বক্তব্য’ প্রত্যাহার ও অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। এতে আরও বলা হয়, আমরা আশা করব শান্তিতে নোবেলজয়ী প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নিয়ে দেশের মধ্যেও শান্তি স্থাপনে অনন্য নজির গড়বেন ও অবহেলিত কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন।

এতে আরও জানানো হয়, জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা সরকারি ও সায়াত্ত্বশাসিত অফিসে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে ১ ফেব্রুয়ারি থেকে গেজেট না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এইরকম অথর্ব উপদেষ্টার দরকার নাই।দেড় বছরে শুধু নিজেদের পকেটই ভাড়ি করলো!হাজার হাজার কোটি টাকা খরচ করলো পে কমিশন গঠন করে! এ...
27/01/2026

এইরকম অথর্ব উপদেষ্টার দরকার নাই।
দেড় বছরে শুধু নিজেদের পকেটই ভাড়ি করলো!

হাজার হাজার কোটি টাকা খরচ করলো পে কমিশন গঠন করে!

এতো এতো সভা সেমিনার করে কী লাভ যদি পে স্কেলই বাস্তবায়ন না করে??

Address

বাংলাদেশ
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৯ম পে-স্কেল।। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share