02/10/2021
বুস্ট কি সত্যিই কার্যকরী নাকি অহেতুক টাকা নষ্ট। যদি কার্যকরী ই হয় তবে তা কিভাবে??
আমাদের দৈনিক ব্যবহারিত সোশ্যাল মিডিয়া এখন আর শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নয়। তা এখন একটি বৃহৎ মার্কেটপ্লেসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যেখানে আপনি একটি পার্সোনাল পেইজ অথবা বিজনেস পেইজের মাধ্যমে আপনার ব্যবসায়িক পণ্যটি বিক্রি করতে পারছেন খুব সহজে। আর এই ব্যবসায়িক পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ফেসবুক বুস্ট একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়।
এখানে আমরা জানবো বুষ্টের প্রয়োজনীয়তা প্রকৃত পক্ষেই কতটাঃ
১. বুষ্ট আপনার পণ্যটি কে এমন ব্যক্তির সামনে উপস্থাপন করে যে আপনার ফেসবুক আইডি অথবা পেইজ এর অন্তর্ভুক্ত নয়।
২. প্রডাক্ট বুষ্ট সঠিক কাস্টমাইজেশনের মাধ্যমে হাজারো মানুষের মধ্য থেকে নির্দিষ্ট সেই সমস্ত মানুষের নিকটেই আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন যারা প্রকৃতপক্ষে এই প্রোডাক্ট এর প্রতি আগ্রহী, যার মাধ্যমে আপনার বিক্রয় বৃদ্ধি পায়।
৩. বুষ্ট আপনার পেইজকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করতে সাহায্য করে, যার মাধ্যমে ভবিষ্যতে অর্গানিক ভাবে বুষ্ট ব্যতীতই পণ্য বিক্রয় বৃদ্ধি পায়।
৪. বুষ্টের রি-টার্গেটিং সিস্টেম এর মাধ্যমে আপনি সেই সমস্ত আগ্রহী ক্রেতার নিকট আপনার মানসম্মত পণ্যটি পৌঁছে দিতে পারবেন যে পূর্বে আপনার থেকে পণ্য ক্রয় করেছে, অথবা অনুরূপ প্রোডাক্ট অন্য পেইজ থেকে ক্রয় করেছে তাদের কে ও টার্গেট অডিয়েন্স বানাতে পারবেন।
৫. বুষ্টের সবথেকে উপকারী দিক হল তার রেগুলার মনিটরিং ডাটা, যার মাধ্যমে আপনি দেখতে পারেন কতজন লোক আপনার প্রোডাক্টটি দেখছে তাদের ইম্প্রেশন কি ? তাদের মধ্যে কতজন আগ্রহী ব্যক্তি মেসেজ পাঠাচ্ছে অথবা ওয়েবসাইট ভিজিট করছে। এবং এতে কতটা খরচ যাচ্ছে তা প্রতি মিনিটে আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তী অ্যাকশন নিতে পারেন। এতে করে আপনার বুষ্টটি আরো বেশি ব্যবসাসফল হয়ে ওঠে।
সর্বোপরি ফেসবুকের বুস্ট আপনার ব্যবসার জন্য একটি কার্যকরী পদক্ষেপ। যদি তা ৩ টি মূল শর্ত অনুযায়ী হয়ে থাকে। তা হল:
১.পরিপূর্ণ রিসার্চ এবং অডিয়েন্স দের সঠিকভাবে টার্গেট এর মাধ্যমে পরিপূর্ণ কাস্টমাইজ অ্যাড সেটআপ করা।
২. আপনার ব্যবসাহিক পণ্যটি উৎকৃষ্টমানের হওয়া।
৩. আপনার মার্কেটিং এবং ক্লায়েন্ট হ্যান্ডেলিং ডিপার্টমেন্ট স্ট্রং থাকা।
তবেই আপনার বুষ্টটি আপনার ব্যবসাকে শতভাগ সাফল্যের শিখরে নিয়ে যাবে।
A Tip by SilentIQ