Haque News

Haque News সবসময় সত্য বলা পথ।
আপনার সকল কথা ও নিউজ আমাদেরকে পাঠাতে পারেন।

11/02/2026

হাতপাখা

ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীম এর সমর্থনে পীর সাহেব চরমোনাই এর নির্বাচনী জনসভা ৪ ফেব্রুয়ারি ২০২...
03/02/2026

ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীম এর সমর্থনে পীর সাহেব চরমোনাই এর

নির্বাচনী জনসভা
৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, বিকেল ৩ টা
স্থান- মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণ, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা।

প্রধান অতিথি
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি
হাজী মোঃ ইবরাহীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা-৫

ব্যবস্থাপনায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ
নির্বাচন পরিচালনা কমিটি, ঢাকা-৫ আসন

19/01/2026
ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন -গাজী আতাউর রহমান ইসলামী...
16/01/2026

ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন
-গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৬ জানুয়ারি, শুক্রবার বিকালে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই কারণে যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীতা টিকেছে সেই ২৬৮ আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে। বাকি ৩২ আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক বিবেচনায় কোন না কোন প্রার্থীকে সমর্থন জানাবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে জামায়াতের আমীর বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের সকল মানুষ একমত যে, দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এখন যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে তাহলে আমরা শংকিত হই। আমরা নীতির রাজনীতি করি। আমাদের রাজনীতির সেই মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত তৈরি হয় তখন তাদের সাথে সমঝোতায় থাকার কোন সুযোগ নাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সাথে বৈঠক করে বিএনপির সাথে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন, খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপরে কাজ করার কথা বলেছেন। তার এই বক্তব্য আমাদের মধ্যে সংশয় তৈরি করেছে, পাতানো নির্বাচনের আশংকা তৈরি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকা সমীচীন মনে করে নাই।

গাজী আতাউর রহমান বলেন, আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি নিয়েছিলাম। কিন্তু জামায়াতের প্রধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না একই সাথে এর রাজনৈতিক লক্ষও পরিস্কার না। সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকছে না।

14/01/2026

রাজনীতিতে চোখে চোখ রেখে কথা বলতে হয়।প্রোপাগান্ডা ছড়ানো ভীতির লক্ষণ,আমরা তো কেবল জবাব দিচ্ছি।
14/01/2026

রাজনীতিতে চোখে চোখ রেখে কথা বলতে হয়।
প্রোপাগান্ডা ছড়ানো ভীতির লক্ষণ,
আমরা তো কেবল জবাব দিচ্ছি।

ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নি.......
14/01/2026

ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নি.......

ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই।
14/01/2026

ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই।

14/01/2026

Address

Dhaka
1234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haque News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share