11/09/2022
"খেজুরের উপকারিতা"
খেজুরে রয়েছে প্রচুর মাএায় ফাইবার,উপকারিতা তেল,ক্যালসিয়াম, ফসফরাস কপার এবং আর নানবিধ খনিজ। রোজ ৩/৪ টি খেজুর খেলে শরীর জন্য খুবই ভালো।
**** ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিস....
এই তিনটি রোগের বিরুদ্ধেই খেজুর লড়াই করে সফলভাবে।খেজুর আছে এন্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড। খেজুরের ফ্ল্যাভোনয়েড উপাদানটি ক্যান্সার এবং ডায়াবেটিসের হ্মেএে উপকারী। এছাড়া খেজুরের আছে আইসোফ্ল্যানভন ও ক্যারোটেনয়েডেস নামে আর দুইটি উপাদান।
গবেষণার দেখা গেছে, এই উপদান দুইটি হৃদরোগ প্রতিরোধ করতে বেশ কার্যকরী।এছাড়া খেজুরের ফেনোলিক এসিড নামক এন্টিঅক্সিডেন্ট,ক্যান্সার প্রতিরোধ করে থাকে।
****ওজন রাখে নিয়ন্ত্রণে....
১.খেজুরে কোলেস্টেরল ও বাড়তি চর্বি না থাকার কারণে আপনি অন্যান্য ক্ষতিকর ও চর্বিজাতীয় খাবারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এটি।
২. এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এর কারণে এটি পেশি গঠন করে এবং শরীরের জন্য অপরিহার্য প্রোটিন সরবরাহ করতে সহায়তা করে।
৩. খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই এটি হৃৎপিন্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে। তাই যাদের হৃৎপিন্ডের সমস্যা হয়, তাদের জন্য এটি অনেক ভালো ওষুধ হিসেবে কাজ করতে পারে।
৪. এতে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। শরীরের জন্য অত্যাবশ্যক ভিটামিন (বি১, বি২, বি৩ এবং বি৫) ছাড়াও ভিটামিন সির ভালো উৎস এটি। আর এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধেও কার্যকরী।
৫. খেজুরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকায় এটি হাড়কে মজবুত করে। এ ছাড়া এটি শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে।
৬. গবেষণায় দেখা যায়, খেজুর পেটের ক্যানসার প্রতিরোধ সহায়ক হিসেবে কাজ করে। নিয়মিত খেজুর খেলে ক্যানসার হওয়ার ঝুঁকি কমে অনেকটাই। এমনকি অনেক ক্ষেত্রে সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে থাকে।
৭. রুচি বাড়াতে অনেক কার্যকরী হচ্ছে খেজুর। শিশুদের খাবারে অরুচি থাকলে তাদের নিয়মিত খেজুর খাওয়াতে পারেন। এতে তাদের খাবারের রুচি ফিরে আসবে।
৮.রক্তস্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।