Liton tea

Call Contact the business

Liton tea manufacturing and marketing 68/A East Hazipara Rampura Dhaka 1219

🌺আড্ডাপ্রিয় বাঙালির আড্ডার মধ্যমণি কিংবা সর্বাধিক জনপ্রিয় পানীয় যাই বলি না কেন।চা বাঙালির রক্তে রন্ধ্রে মিশে আছে। ব্যতিব...
24/08/2025

🌺আড্ডাপ্রিয় বাঙালির আড্ডার মধ্যমণি কিংবা সর্বাধিক জনপ্রিয় পানীয় যাই বলি না কেন।

চা বাঙালির রক্তে রন্ধ্রে মিশে আছে। ব্যতিব্যস্ত সকালে, ঝিমিয়ে আসা বিকেলের আড্ডায়, সন্ধ্যার রমরমা রাজনৈতিক আলাপে, বৈঠকখানার গল্পে সব কিছুর সঙ্গে যার অস্তিত্ব ওতপ্রোত ভাবে জড়ানো, তা হলো চা।

আর সেই চা নিয়ে চলছে নানা ছল চাতুরি। অবিকল চেনা ব্রান্ডের প্যাকেট এ খোলা মানহীন চা ঢুকিয়ে BSTI এর নকল সিল দিয়ে নকল চা বাজারে বিক্রি হচ্ছে ।

🌺লিটন টি গুনগতমানের দিক থেকে সারাদেশেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। যার ফলে ইতিমধ্যে অল্পকিছুদিনেই "লিটন টি "৬৪ জেলায় পৌছে গেছে।

আপনাদের সবার প্রিয় *লিটন টি *এখন আরও উন্নত, ঝরঝরে প্রতিটি দানা।

🌿আমাদের লিটন টি এর বৈশিষ্ট সমুহঃ

🌿️ BSTI অনুমোদিত। 🌺

🌿ক্ষতি-কারক ক্যামিকেল মুক্ত ।

🌿 প্রতি কাপ চা এ পাবেন গাঢ় লিকার, মন মাতানো ঘ্রান, এবং ন্যাচারাল স্বাদ।

🌿 সিলেট, চিটাগাং এবং শ্রীমংগল এর সেরা বাগানের সেরা চা সরবরাহ করে থাকি । (কর্নফুলি, ইস্পাহানি, ফিনলে,ওদালিয়া ক্লোনেল,এশিয়া বাগান অন্যতম)

🌿 এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

🌿 লিটন টি ল্যাবরেটরিতে গুনগত -মান যাচাই করে বাজারজাত করা হয়ে থাকে।

🌿আমরা বিক্রিত পন্য ফেরত নিয়ে থাকি ।
*শর্ত প্রযোজ্য*

🖕🌺 স্পেশাল #গ্রিন টি পাওয়া যায়🌺
🌺সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে

আরো জানতেঃ ☎️ । 01927634197

28/07/2025
পরিবার ও প্রিয়জনদের সাথে চায়ের কাপে ঈদ ছড়াক খুশির রেশ। সবাইকে জানাই ঈদ-উল-আজহার শুভেচ্ছা।
04/06/2025

পরিবার ও প্রিয়জনদের সাথে চায়ের কাপে ঈদ ছড়াক খুশির রেশ। সবাইকে জানাই ঈদ-উল-আজহার শুভেচ্ছা।

29/05/2025

❤️

এই সরল প্রশ্নটির মধ্যেই লুকিয়ে আছে বাংলা সংস্কৃতির এক গভীর আবেগ! এক কাপ ধোঁয়া ওঠা চা শুধু পানীয় নয়—এটি বাঙালির সাংস্...
21/05/2025

এই সরল প্রশ্নটির মধ্যেই লুকিয়ে আছে বাংলা সংস্কৃতির এক গভীর আবেগ! এক কাপ ধোঁয়া ওঠা চা শুধু পানীয় নয়—এটি বাঙালির সাংস্কৃতিক ডিএনএ-এর অংশ! সকালের প্রথম চুমুক থেকে রাতের আড্ডা পর্যন্ত, দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

ক্লান্তি দূর করতে, আড্ডা জমাতে কিংবা একাকিত্ব ভাগ করে নিতে চায়ের জুড়ি নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে চা পান করার রীতি ভিন্ন, কিন্তু এর মোহময়ী আকর্ষণ সর্বত্রই এক।

চায়ের ইতিহাস নিয়ে আলোচনা করলে প্রথমেই চলে আসে চীনের নাম। প্রায় পাঁচ হাজার বছর আগে চীনে প্রথম চায়ের ব্যবহার শুরু হয়। বলা হয়ে থাকে, একদিন সম্রাট শেন নুং গরম পানিতে কিছু পাতা পড়ে যেতে দেখেন। সেই পাতার সুগন্ধ তাকে আকৃষ্ট করে এবং তিনি এটি পান করে এর স্বাদে মুগ্ধ হন। এভাবেই শুরু হয় চায়ের যাত্রা। কালের পরিক্রমায় চা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সংস্কৃতির অংশ হয়ে ওঠে।

চায়ের ধরনও যেমন বৈচিত্র্যময়, তেমনি এর স্বাদ ও গুণাগুণও ভিন্ন। কালো চা বা ব্ল্যাক টি তার গাঢ় স্বাদ ও সতেজতা দানের জন্য সবার কাছে প্রিয়। অন্যদিকে, গ্রিন টি বা সবুজ চা তার অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ। ওলোং টি একটু ভিন্ন, এটি আংশিকভাবে ফার্মেন্টেড হওয়ায় এর স্বাদে থাকে এক অনন্য মাত্রা। আর হরবাল টি বা ভেষজ চা ক্যাফেইনমুক্ত হওয়ায় যেকোনো সময় পান করা যায়।

চা তৈরির পদ্ধতিও কম গুরুত্বপূর্ণ নয়। সঠিক তাপমাত্রায় পানি গরম করা, সঠিক সময় চা পাতা ডুবিয়ে রাখা এবং প্রয়োজনমতো দুধ ও চিনি মেশানো—এসবই চায়ের স্বাদকে পরিপূর্ণ করে তোলে।

চায়ের স্বাস্থ্য উপকারিতাও অনেক। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্ককে সতেজ রাখে এবং হজমশক্তি বাড়ায়। আদা চা গলা ব্যথা ও সর্দি-কাশিতে দারুণ কাজ করে। আবার গ্রিন টি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

বাংলাদেশে চায়ের রয়েছে আলাদা এক সংস্কৃতি। সকালের নাস্তায়, অফিসের বিরতিতে কিংবা বন্ধুদের আড্ডায় চা ছাড়া যেন চলেই না।

এক কাপ চা শুধু তৃষ্ণা নিবারণ করে না, বরং এটি আমাদের দেয় এক মুহূর্তের প্রশান্তি। তাই ব্যস্ত জীবনের মাঝেও একটু সময় বের করে গরম চায়ের কাপে চুমুক দিতে ভুলবেন না। কারণ, জীবনের ছোট ছোট আনন্দই তো আমাদের এগিয়ে নিয়ে যায়!

20/05/2025

ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ

আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। সিলেটসহ সারাদেশের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হবে দিবসটি।

১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এরপর থেকে চা-শ্রমিকরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন এই দিনটি।

চা শিল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না। ১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেসময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িশা, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়। ‘গাছ হিলেগা, রুপিয়া মিলেগা’ এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর কবলে পড়ে কত শ্রমিকের জীবন গেছে তার কোনো হিসাব নেই। এছাড়া ব্রিটিশদের অত্যাচার তো ছিলই।

তাদের অব্যাহত নির্যাতনের প্রতিবাদে তৎকালীন চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পণ্ডিত দেওসরণ ‘মুল্লুকে চল’ (দেশে চল) আন্দোলনের ডাক দেন। ১৯২১ সালের ২০ মে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা সৈনিকরা গুলি চালিয়ে শত শত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়। যারা পালিয়ে এসেছিলেন তাদেরও আন্দোলন করার অপরাধে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। চা শ্রমিকদের পরানো হয় একটি বিশেষ ট্যাগ। পায়নি তারা ভূমির অধিকার। এরপর থেকেই প্রতি বছর ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে দিনটি পালন করছেন চা শ্রমিকরা।

Liton tea
03/05/2025

Liton tea

চায়ের আড্ডা তে  অটুট বন্ধনে লিটন টি আপনার পাশে.
30/04/2025

চায়ের আড্ডা তে অটুট বন্ধনে
লিটন টি আপনার পাশে.

ভালোবাসার গল্পগুলো জমে উঠুক🥰🥰লিটন টি এর স্বাদে ❤️❤️
27/04/2025

ভালোবাসার গল্পগুলো
জমে উঠুক🥰🥰
লিটন টি এর স্বাদে ❤️❤️

বাগানের সেরা পাতা দিয়ে তৈরি লিটন টি
27/04/2025

বাগানের সেরা পাতা দিয়ে তৈরি লিটন টি

Address

68/A East Hazipara Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801798725636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Liton tea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Liton tea:

Shortcuts

Share