Nobina Akter

Nobina Akter Hi there I'm Nobina Akter professtional Digital Marketing & SEO expert .knock me anytime for Digital Marketing service. This my personal page.

Assalamoalikom, Hi,there i'm Nobina Akter professional Digital& SEO expert marketer. knock me anytime for your Digital Marketing problem solution. I'm friendly, responsible, organized, and positive thinking person.I always try to increase my knowledge in Digital Marketing services. I hav

e hard working in Digital Marketing. I'm never late completing my work. So, you can trusted my organization.'Thank you'

 #অনুচ্ছেদটি পড়ার অনুরোধ রইল::টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!'...
29/10/2025

#অনুচ্ছেদটি পড়ার অনুরোধ রইল::

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'
'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
21/09/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানেন?আপনি কারও প্রতি মন খুলে ভালোবাসা, শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন, অথচ সে একটুও আপনাকে গুরুত্...
14/08/2025

সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানেন?
আপনি কারও প্রতি মন খুলে ভালোবাসা, শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন, অথচ সে একটুও আপনাকে গুরুত্ব দিল না। যেন আপনি তার জীবনে অপ্রাসঙ্গিক, অবাঞ্চিত—এটা উপলব্ধি করা সত্যিই যন্ত্রণাদায়ক।
কেন এমন হয়? কেন আপনি ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে পাত্তা দেয় না?
এই প্রশ্নটা অনেকের মনে আসে। উত্তরগুলো কঠিন, কিন্তু বাস্তব। আসুন ভেঙে বলি—
১. কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে
যে মানুষটি নিজেই জানে না সে কী যোগ্যতা রাখে, তাকে যদি আপনি 'বিশেষ' করে তোলেন, সে ভাববে আপনি দুর্বল। এই মূল্যবোধের গণ্ডগোল এখানেই— অযাচিত সম্মান বা প্রশংসা অনেকেই নিতে জানে না। তারা ভাবতে শেখে, “এই লোক তো এমনিতেই আমার পেছনে ঘুরছে। কাজ চালিয়ে নি।”
এভাবেই আপনি তার চোখে আপনার 'মূল্য' হারান।
২. অল্পতে কাউকে বেশি গুরুত্ব দিলে
আমরা যাদের জন্য নিজের সময়, এনার্জি, ইমোশন খরচ করি, তারা ধরে নেয় আপনি 'সহজে' পাওয়া। মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না, বরং সুযোগ নেয়। যার পেছনে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন, সে ভাবছে, “আমি তো কিছুই করিনি, তাও এভাবে আগলে রাখছে! তাহলে তো আমার বেশি কিছু করতেই হবে না।”
৩. কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে
আপনার ভেতরের গল্প, কষ্ট, আবেগ, পরিকল্পনা—সব কিছু যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন, তারা ভাবতে পারে, আপনি হালকা ধরনের মানুষ। মানুষ রহস্যময় জিনিসে আগ্রহী হয়। আপনি যদি নিজেকে একবারে খুলে দেন, তাহলে আগ্রহ হারিয়ে যায়। এ ছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয়। তখন সেই মন-খোলা কথাই আপনার বিপদ ডেকে আনে।
৪. খুব সহজে কাউকে আপন ভাবলে
মানুষকে আপন করে নেওয়া খারাপ নয়। কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগ হারান। সবাই আপনার মত আপন হতে পারে না। অনেকে দূরত্ব চায়, অনেকে আপনার স্নেহ বা ভরসাকে বোঝে না। তখন আপনার আন্তরিকতাও চাপ মনে হয় তাদের কাছে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হয়, পরীক্ষা করে, সময় দিয়ে।
তাহলে কী করবো? মানুষকে পাত্তা দেব না?
না, অবশ্যই দেবেন। কিন্তু বুঝে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে—নিজের দাম বোঝা।
নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে আগে সম্মান দিন।
যাকে আপনি দাম দেবেন, সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কি না, সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন।
মনোযোগ, শ্রদ্ধা, ভালোবাসা—সবই দামী জিনিস।
আপনি যাকে এটা দিচ্ছেন, সে যদি বুঝতে না পারে, তাহলে সেটা তুলে নিতেও ভয় পাবেন না।
আসলে জীবনে সম্পর্ক গড়তে গেলে আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ যদি কেবল একতরফা হয়, সেটা ক্ষয় করে, বাড়ায় না।
যাকে আপনি পাত্তা দেন, যদি সে আপনাকে অবহেলা করে—তাহলে আপনি কিছু হারাননি, বরং একটা ভুল সময়মতো চিনে ফেলেছেন।
নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না।
আপনি যে যত্ন দেন, সেটা সস্তা নয়।
আর যাদের সেটা বোঝার যোগ্যতা নেই, তারা আপনাকে পাত্তা না দিলেও কিছু যায় আসে না।
কারণ, আপনি জানেন—আপনার মূল্য কত।
"এক জন চরিত্রহীন, আরেক জনকে চরিত্রহীন ভাববে এটাই স্বাভাবিক"। ওই যে কথায় আছে,
""চোরে চোরকে চিনে, আর সাধু চিনে সাধুতা ""
কিন্তু কথা হলো,এর প্রভাবে যে অন্যজন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায় তার খবর কি কেউ রাখে?
নিজের চেয়ে অন্যের কোনোকিছু কে বেশি প্রায়োরিটি দেওয়া রীতিমতো বোকামি।
সময় হলে ঠিক বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যহীন বা সে নিরুপায়!😂
মানুষ তুমি ধন্য , নিখুঁত অভিনয়ের জন্য!
ইন'শাআল্লাহ,একদিন ঠিক নিজেকে সামলে নিব🥰
ধর্মভীরু মানুষের নিকৃষ্টতম আচরণ ভুলে যাওয়া যাবে কী?
যাদেরকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা হয়, তাদের দেওয়া আঘাতে সেই হৃদয়টাই
আবার নিঃশব্দে চূর্ণবিচূর্ণ হয়💔।
যা দেখাও যায় না,বুঝাও যায়না । শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসে প্রতিটি ক্ষণে।
তবুও ভাঙ্গা হৃদয়ে এই প্রার্থনা করি, ভালো থাকুক স্বার্থপর মানুষগুলো।

(Collected)

07/08/2025

🩷🩷🩷আমার আমি🩷🩷🩷

🌀 "আমি আগে মানুষকে বেশি গুরুত্ব দিতাম, ওদের আচরণকে নিজের দোষ ভাবতাম…"

কিন্তু এখন বুঝি —
প্রত্যেক মানুষ যেমন আচরণ করে, সেটি তার নিজের মনের অবস্থার প্রতিফলন, আমার নয়।

🔸 আমি কেমন করে নিজেকে প্রকাশ করি, সেটা আমার আত্ম-চেতনার প্রকাশ।
🔸 আর অন্যরা কেমন করে নিজেকে প্রকাশ করে, সেটা তাদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যেসের প্রতিচ্ছবি।

মানুষ অনেক সময় নিজের ভিতরের বিষ, কষ্ট, অপূর্ণতা, হীনমন্যতা — সবকিছু অন্যের উপর চাপিয়ে দেয়। তারা যেমন নিজেকে বোঝে না, তেমনি অন্যকেও বোঝার চেষ্টা করে না।

🔯 মনস্তত্ত্ব যা বলে:

▪️ প্রজেকশন (Projection) নামক এক মানসিক প্রতিরক্ষা পদ্ধতিতে মানুষ নিজের দোষ বা ব্যর্থতা অন্যের উপর চাপিয়ে দেয় — যেন নিজের অপরাধবোধ থেকে মুক্তি পায়।

▪️ আবার Social Conditioning-এর মাধ্যমে মানুষ এমন পরিবেশে বড় হয়, যেখানে অসুস্থ আচরণকে ‘স্বাভাবিক’ ভাবা হয়। তাই তারা বারবার আপনাকেই ভুল প্রমাণ করতে চায়।

🟥 "কেউই এত ব্যস্ত না যে সময় দিতে পারে না —
সত্যি বলতে, এটা শুধু প্রাধান্যের (priority) ব্যাপার।"

যে মানুষ আপনাকে গুরুত্ব দেয়, সে সময় করে, না পারলে কারণ জানায়। আর যে দেয় না, সে শুধু অজুহাত দেয়। মানুষ যা ভালোবাসে, তার জন্য সময় বার করেই ফেলে।

তাই— 👉 “ও তো খুব ব্যস্ত ছিল” – এই কথাটা বারবার বিশ্বাস করার আগে ভাবুন, আপনি ওর প্রাধান্যের তালিকায় আছেন তো?

🟥 "অন্য কেউ তোমার সম্পর্কে কী ভাবছে,
তা তোমার দায়িত্ব নয়"

❝তোমার একটা নিজস্ব রঙ আছে –
ওরা সেটা না বুঝে
নিজেদের মতো করে আঁকে
একটা বিকৃত ছবি –
আর বলে, ‘তুমি তো এমনই!’❞

তোমার দায়িত্ব শুধু নিজের সত্য রূপ ধরে রাখা।
তাদের তৈরি করা কল্পচিত্র নয়।

🟥 মানসিকভাবে সুস্থ মানুষ চুপ করে বিচার করে।
অসুস্থ মানুষ নিজের দোষও অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়।

তারা নিজের ভুল দেখে না, কিন্তু তোমার সামান্য আবেগও “বাড়াবাড়ি” বলে আখ্যা দেয়। কেন?

❝কারণ তারা এমন লোকদের সঙ্গে বড় হয়েছে
যারা এই ভুল আচরণকে স্বাভাবিক বলে মানে।❞

🟥তাই এখন থেকে—
🔹 নিজেকে দোষ না দিয়ে
🔹 মানুষের আচরণ বুঝে নেওয়া শিখো।
🔹 নিজের মূল্য নিজেই নির্ধারণ করো।
🔹 কেউ অবহেলা করলে, ভেঙে পড়ো না — বুঝে নাও, ওটা তাদের মানসিক অক্ষমতা।

Counselling Psychologist পেজের থেকে বার্তা:

✍️অন্যের দৃষ্টিভঙ্গি আপনার মানসিক শান্তি কেড়ে নিতে দেবেন না।
নিজেকে জানুন, ভালোবাসুন — আর অন্যের আচরণকে নিজের সম্মানময় অস্তিত্বের মাপকাঠি হিসেবে গ্রহণ করবেন না।
কপি পোস্ট

16/06/2024

যেসব লোক সামনে অনেক প্রশংসা করে, পিছনে তারাই আবার সমালোচনার ঝড় তুলে।তাই অতিরিক্ত প্রশংসায় নিজেকে ভাসিয়ে দেয়ার কিছু নাই🥰।

14/06/2024

কিছু কিছু লোক আছে,যারা পরের ভালো দেখলে নিজেরা হিংসায় জ্বলে পুড়ে
মরে😛😛🐸

💜💜💜ইনশা'আল্লাহ❤️❤️❤️
08/06/2024

💜💜💜ইনশা'আল্লাহ❤️❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nobina Akter:

Share