01/05/2021
এড কপি
মার্কেটিং করতে এড কপি কি এবং কিভাবে কাজ করে আর কিভাবে এড কপি লিখলে ভালো সেল হয় সব নিয়ে আসছি আপনাদের জন্য । তাই আমাদের সাথেই থাকুন শিখতে থাকুন , বুঝুন, ব্যবসা করুন। ইনশাল্লাহ বাংলাদেশের কেও আপনাকে পিছে ফেলতে পারবে না।
তো চলুন বোঝা যাক এড কপি কি?
মূলত বিভিন্ন এডভারটাইসমেন্ট এর জন্য যে লেখা গুলো থাকে সেগুলো হলো এড কপি।
এখন আপনি ডিজিটাল মার্কেটিং জগতে নতুন হলে মনে প্রশ্ন আসবে এটার কাজ কি?? কেনো লাগবে এড কপি?? এড কপির কাজ হলো মানুষকে আকৃষ্ট করা। আটকিয়ে ফেলা আপনার পোস্টে বা এডে । এড কপির কাজ হলো মানুষকে আপনার ব্যবসা সম্পর্কে জানানো, আপনার পণ্য মানুষকে দেখানো বোঝানো। সব বিস্তারিত জানানোই হলো এড কপির কাজ।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতে পাই, বাংলাদেশের প্রায় ৬০% ডিজিটাল মার্কেটার সঠিক উপায়ে এড কপি লিখতে জানে না। এজন্য মাসে শত শত ডলার খরচ করেও আশানুরূপ সেল হয় না। ব্যবসা লসের দিকেই এগুতে থাকে।
তাই আমরা স্টেপ বাই স্টেপ এড কপি সম্পর্কে আলোচনা করবো এবং স্পেশাল কিছু টিপস আপনাদেরকে দিবো যেন আপনি নিজেই নিজের ব্যবসা সফলভাবে চালাতে পারেন। আশানুরূপ ফলাফল পাওয়ার জন্য কি কি করতে পারেন সব আমরা আলোচনা করছি।
তাই আমাদের সাথেই থাকুন।