আলোকিত স্বদেশ-Alokito Shodesh

আলোকিত স্বদেশ-Alokito Shodesh The enlightened homeland speaks of red and green. We are always on the lookout for objective news ac
(1)

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্...
31/03/2026

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন, গাজীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। কোন মাদক কারবারি...
31/03/2026

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন, গাজীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবে না। এই মরন নেশার সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

কুমিল্লায় বেড়েছে হামের প্রাদুর্ভাব। জেলার অধিকাংশ উপজেলায় শিশু এবং প্রাপ্তবয়স্কদের মাঝে এ রোগের উপসর্গ দেখা যাচ্ছে। এ...
31/03/2026

কুমিল্লায় বেড়েছে হামের প্রাদুর্ভাব। জেলার অধিকাংশ উপজেলায় শিশু এবং প্রাপ্তবয়স্কদের মাঝে এ রোগের উপসর্গ দেখা যাচ্ছে। এতে চিকিৎসক তথা জনসাধারণের মাঝে উদ্বেগ বাড়ছে।

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে...
31/03/2026

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশে জ্বালানি সংকট নয়, বরং অতিরিক্ত মজুত প্রবণতাই বর্তমান পরিস্থিতির প্রধান চ্যালেঞ্জ ...
31/03/2026

বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশে জ্বালানি সংকট নয়, বরং অতিরিক্ত মজুত প্রবণতাই বর্তমান পরিস্থিতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অবশেষে মুক্তি পাচ্ছে প্রীতম হাসান ও জেফার রহমান জুটির প্রথম ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’। গত বছরের প্রথম ভাগে শুরু হয়েছিল...
30/03/2026

অবশেষে মুক্তি পাচ্ছে প্রীতম হাসান ও জেফার রহমান জুটির প্রথম ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’। গত বছরের প্রথম ভাগে শুরু হয়েছিল এই ওয়েব সিনেমার নির্মাণ কাজ। তারও দেড় বছর আগে শুরু হয়েছিল নির্মাণ পরিকল্পনা। তবে নির্মাণ শুরুর পর কাজে কোনো বাধা আসেনি। যার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার পরপর শেষ হয় এই সিনেমার নির্মাণ কাজ। তখন থেকে প্রীতম-জেফার জুটির এই সিনেমা নিয়ে দর্শক কৌতূহল দেখা দিয়েছিল।

বসন্তের এই শেষ সময়ে বেশ গরম পড়েছে। বৈশাখ আসন্ন- সে বার্তাই যেন প্রকৃতি দিচ্ছে। সে যাই হোক, এই গরমে স্বস্তিতে থাকতে ঘরেই ...
30/03/2026

বসন্তের এই শেষ সময়ে বেশ গরম পড়েছে। বৈশাখ আসন্ন- সে বার্তাই যেন প্রকৃতি দিচ্ছে। সে যাই হোক, এই গরমে স্বস্তিতে থাকতে ঘরেই বানান স্ট্রবেরির জুস। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

রাজধানীর খামারবাড়িতে চুক্তি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আউটসোর্সিং ...
30/03/2026

রাজধানীর খামারবাড়িতে চুক্তি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত গাড়িচালকরা। আজ সোমবার সকাল থেকে তারা খামারবাড়ি প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন এবং দ্রুত তাদের পুনর্বহালের দাবি জানান।

দেশে সরকার ও ইউজিসির অনুমোদন ব্যতিত পরিচালিত সকল দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা ...
30/03/2026

দেশে সরকার ও ইউজিসির অনুমোদন ব্যতিত পরিচালিত সকল দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খারগ...
30/03/2026

ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খারগ দ্বীপ ও হরমুজ প্রণালি দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালাতে এই ‘বিল্ডআপ’ বলে গুঞ্জন আছে।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই চট্টগ্রাম বন্দরে এলপিজি নিয়ে আরও একটি জাহাজ পৌঁছে...
30/03/2026

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই চট্টগ্রাম বন্দরে এলপিজি নিয়ে আরও একটি জাহাজ পৌঁছেছে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়ক...
30/03/2026

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে তাঁরা হজ ও উমরাহ বিষয়ক সেবা ও সহযোগিতা জোরদারে ঐকমত্য পোষণ করেছে । এ বৈঠকের ফলে বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Address

17/1, (6th Floor), Road 3/A, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত স্বদেশ-Alokito Shodesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত স্বদেশ-Alokito Shodesh:

Share