Actor Actress ༆

Actor Actress ༆ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Actor Actress ༆, Dhaka.

আস্সালামুআলাইকুম আমি Atif Mamun 01 ༆
আমি একজন বাংলাদেশি বর্তমান অবস্থান করছি দুবাইতে - শখের পেইজ এইটা চলচিত্রের কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি কেউ খারাপ কিছু মনে করবেন্না -

23/05/2026

একটি মিক্স এ্যালবামের কভার ফোটো,
এ্যালবামটির নাম বলতে পারবেন?
এই গোলা শুধুই অতিত

‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমেই বাংলা সিনেমায় এক ঝটকায় আলাদা পরিচয় তৈরি করেছিলেন সিমলা। সিনেমার প্রথমদিকে তার গায়ের রং আর স...
21/05/2026

‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমেই বাংলা সিনেমায় এক ঝটকায় আলাদা পরিচয় তৈরি করেছিলেন সিমলা। সিনেমার প্রথমদিকে তার গায়ের রং আর সাধারণ উপস্থিতি নিয়ে অনেকেই সমালোচনা করলেও, ছবির শেষে সবাই মুগ্ধ হয়েছিল তার অভিনয়ে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি শুধু নায়িকা নন, একজন শক্তিশালী অভিনেত্রী।

‘ধাওয়া’ ‘বোমা হামলা’ ‘ভেজা বিড়াল’ ‘না বলোনা’ ‘হাসন রাজা’ কিংবা ‘গঙ্গাযাত্রা’ প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয় দক্ষতার আলাদা ছাপ রেখেছেন। বিশেষ করে চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা আর সংলাপ বলার স্টাইল তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।

তবু দুঃখের বিষয়, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলা সিনেমা সিমলাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। ভালো গল্প আর সঠিক পরিকল্পনার অভাবে ধীরে ধীরে হারিয়ে গেছেন তিনি। আজও সিমলা মানেই দর্শকের মনে ভেসে ওঠে ‘ম্যাডাম ফুলি’র সেই অসাধারণ চরিত্র।

প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পাওয়া, অথচ পুরো ক্যারিয়ারজুড়ে প্রাপ্য সম্মান না পাওয়া, এই কারণেই সিমলা বাংলা সিনেমার এক চিরন্তন আফসোসের নাম।

20/05/2026

🎥 ঢাকাই সিনেমার এক ‘ভয়ংকর’ খলনায়ক #কবির_খাঁ!

👉গুণী পরিচালক শহীদুল ইসলাম খোকন-এর হাত ধরেই সম্ভবত এই শক্তিমান অভিনেতার আবিষ্কার। তার সিনেমাতেই তাকে বেশি দেখা যেত।

👑 কবির খাঁ হয়তো অনেক ছবিতে প্রধান খলনায়ক (মেইন ভিলেন) হওয়ার সুযোগ পাননি, কিন্তু পার্শ্ব-খলনায়ক হিসেবে তাঁর চরিত্রের স্ক্রিনটাইম যতটুকু ছিল, তার মধ্যে নিজের সেরাটা ঢেলে দিতেন তিনি। তাঁর বাচনভঙ্গি, শারীরিক অভিব্যক্তি আর ক্রুর হাসি দর্শকদের হলমুখী করতে বাধ্য করতো।

🎬 কবির খাঁ অভিনীত কিছু জনপ্রিয় সিনেমার নামঃ
=====================================
👇
🎬 কেয়ামত থেকে কেয়ামত
🎬অন্তরে অন্তরে
🎬নরপিশাচ
🎬অকর্মা
🎬চারিদিকে শত্রু
🎬অধিকার চাই
🎬সতর্ক শয়তান'
🎬'বিষদাঁত'
🎬বীরযোদ্ধা'
🎬মূর্খ মানব'
🎬 যোদ্ধা

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'যোদ্ধা' ছিল তাঁর ক্যারিয়ারের শেষ সিনেমা। এরপর রূপালী পর্দার আলো ঝলমলে জগত থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেতা। পবিত্র হজ পালন করেছেন। বর্তমানে তিনি কখনো ঢাকায়, আবার কখনো তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় একদম সাধারণ ও শান্তিময় জীবনযাপন করছেন।

​ঢাকাই চলচ্চিত্রের সোনালী অতীতের এই অসামান্য অভিনেতার প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন কবির খাঁ! ❤️

​ #বাংলাসিনেমা #ঢালিউড #কবিরখাঁ #নব্বইদশক #রুবেল #সালমানশাহ #শহীদুলইসলামখোকন #পুরনোদিনেরসিনেমা

19/05/2026

এই বেডিরে আমি অনেক পছন্দ করি ওমা এহন দেহি এই বেডি আর্জেন্টিনা সাপোর্ট করে লে আমি 💞

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের দুই কিংবদন্তি অভিনেত্রী হলেন শাবানা এবং ববিতা। ♥️সত্তর ও আশির দশকে (এমনকি নব্বইয়ের দশকের...
18/05/2026

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের দুই কিংবদন্তি অভিনেত্রী হলেন শাবানা এবং ববিতা। ♥️

সত্তর ও আশির দশকে (এমনকি নব্বইয়ের দশকের প্রথমার্ধেও) তাঁরা ঢাকাই সিনেমাকে নিজেদের অভিনয়, গ্ল্যামার এবং ব্যক্তিত্ব দিয়ে শাসন করেছেন। দুজনেই নিজ নিজ জায়গায় অনন্য এবং তাঁদের কাজের ধারাও ছিল বেশ আলাদা।😊

শাবানা ছিলেন ঢালিউডের "মেলোড্রামা" বা পারিবারিক আবেগ-অনুভূতির সিনেমার অবিসংবাদিত সম্রাজ্ঞী। বাঙালি গৃহবধূ, মা, বা আত্মত্যাগী বোনের চরিত্রে তাঁর অভিনয় দর্শককে কাঁদাতে বাধ্য করত।❤️

​আসল নাম: আফরোজা সুলতানা রত্না।👍

​ক্যারিয়ারের শুরু: ১৯৬২ সালে 'নতুন সুর' চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিষেক। তবে নায়িকা হিসেবে তাঁর প্রথম সিনেমা ১৯৬৭ সালের সুপারহিট 'চকোরী' (উর্দু সিনেমা), যেখানে তাঁর বিপরীতে ছিলেন নাদিম।🥰

চিত্রনায়ক আলমগীরের সাথে তাঁর জুটি ছিল বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম সফল এবং দীর্ঘস্থায়ী। এছাড়া জসিম, রাজ্জাক এবং নাদিমের সাথেও তিনি বহু সফল সিনেমা উপহার দিয়েছেন।😊

ভাত দে', 'ছুটির ঘণ্টা', 'অবুঝ মন', 'রজনীগন্ধা', 'দোষী', 'অনিল বাগচীর একদিন', 'রাঙা ভাবী', ইত্যাদি ❤️

তিনি রেকর্ডসংখ্যক ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) লাভ করেছেন। ২০১৭ সালে তাঁকে 'আজীবন সম্মাননা' দেওয়া হয়।🥰

শাবানা মূলত সামাজিক ও পারিবারিক ড্রামায় অসাধারণ ছিলেন। তাঁর কান্নার দৃশ্য এবং আবেগঘন সংলাপ ডেলিভারি ছিল নিখুঁত, যা তৎকালীন মধ্যবিত্ত ও গ্রামীণ দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয় ছিল। ১৯৯৭ সালে তিনি হঠাৎ করেই চলচ্চিত্র থেকে বিদায় নেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।🎀

ববিতা ছিলেন তাঁর সময়ের সবচেয়ে স্টাইলিশ, গ্ল্যামারাস এবং আধুনিক ঘরানার অভিনেত্রী। গ্রামীণ চঞ্চলা কিশোরী থেকে শুরু করে শহুরে আধুনিক তরুণী—সব চরিত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।😊

​আসল নাম: ফরিদা আক্তার পপি। (তিনি অভিনেত্রী সুচন্দার ছোট বোন এবং চম্পার বড় বোন)।🎀

​ক্যারিয়ারের শুরু: ১৯৬৮ সালে জহির রায়হানের 'সংসার' চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আসেন। নায়িকা হিসেবে তাঁর প্রথম বড় ব্রেক ১৯৬৯ সালের 'শেষ পর্যন্ত' সিনেমাটি।😊

বিশ্বখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' (১৯৭৩) চলচ্চিত্রে 'অন*ঙ্গ বউ' চরিত্রে অভিনয় করে ববিতা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই সিনেমাটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন বেয়ার পুরস্কার জিতেছিল।😊

চিত্রনায়ক রাজ্জাকের সাথে তাঁর জুটি ছিল অত্যন্ত রোমান্টিক এবং জনপ্রিয়। এছাড়া ফারুক, জাফর ইকবাল এবং ইলিয়াস কাঞ্চনের সাথেও তাঁর দারুণ রসায়ন ছিল।❤️

অশনি সংকেত', 'ডুমুরের ফুল', 'নয়নমনি', 'বসুন্ধরা', 'গোলাপী এখন ট্রেনে', 'পদ্মা মেঘনা যমুনা', 'অনন্ত প্রেম' (জাফর ইকবালের সাথে রোমান্টিক সিনেমা)।🥀

তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী ও প্রযোজক হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ২০১৬ সালে 'আজীবন সম্মাননা' লাভ করেন।🥰

ববিতা ছিলেন ভীষণ স্বতঃস্ফূর্ত। গম্ভীর বা সাহিত্যিক ঘরানার সিনেমা থেকে শুরু করে কমার্শিয়াল অ্যাকশন-রোমান্টিক সিনেমা—সবখানেই তিনি মানিয়ে যেতেন। তাঁর ফ্যাশন সেন্স এবং হেয়ারস্টাইল তৎকালীন তরুণীদের আইকন ছিল।🎀

17/05/2026

শাকিব খানের বডিগার্ড গোলা আমারে ছবি তুলতে দেইনাই রিপন মিয়ার আহ্মেপ 🥸
#রিপন

কন্টেন ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই 🥲 এত সুন্দর হাসিখুশি মেয়েটা আর নাই ভাবতেই কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে মৃত্যুই একমাত্র চ...
16/05/2026

কন্টেন ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই 🥲 এত সুন্দর হাসিখুশি মেয়েটা আর নাই ভাবতেই কষ্ট হচ্ছে।
এই পৃথিবীতে মৃত্যুই একমাত্র চূড়ান্ত সত্য!!

যার সামন সব জীবন, সব অর্জন, সব পরিচয় একসময় নীরব হয যায়, আর বাক সবই কেবল সময়ের ভেতর ভেসে থাকা ক্ষণিকের গল্প।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Address

Dhaka

Telephone

+8801951584215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Actor Actress ༆ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share