05/08/2024
৪৭ এ ব্রিটিশরা দেশ ত্যাগ করার পর ভেবেছিলাম আমরা স্বাধীন;
৭১ এ পাকিস্তানিদের পরাজিত করে ভেবেছিলাম আমরা স্বাধীন;
৭৫ এ শেখ মুজিব ক্ষমতাচ্যুত হবার পর ভেবেছিলাম আমরা স্বাধীন;
৮১ তে জিয়াউর রহমান ক্ষমতাচ্যুত হবার পর ভেবেছিলাম আমরা স্বাধীন;
৯০ এ হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর ভেবেছিলাম আমরা স্বাধীন;
কিন্তু প্রকৃতপক্ষে আমরা স্বাধীন হতে পারিনি। কারো না কারো গোলামীর শিকল গলায় পড়েছি।
২০২৪ এ যেন এরকমটা না হয়।
আমরা যেন প্রকৃতপক্ষেই রাষ্ট্র হিসেবে স্বাধীনতা অর্জন করতে পারি। কারো কাছে দেশ বিক্রি করে নয়, আমদানি নির্ভর হয়ে নয়, কাউকে সুবিধা দিয়ে নয়, পররাষ্ট্রনীতিতে নতজানু হয়ে নয়, স্বরাষ্ট্র নীতিতে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে নয়, আইন ও আদালত দলীয়করণ করে নয়; সাধারণ ছাত্রদের বিভিন্ন রাজনৈতিক দলে ভিড়িয়ে ক্যারিয়ার ও মনুষ্যত্ব ধ্বংস করে নয়; বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে পৃথিবীর বুকে অবস্থান তৈরি করে নেওয়াটা যেন হয়।
এবারের পর যেন নতুন করে স্বাধীনতা অর্জনের প্রশ্ন না আসে!