Atiq Rahman

Atiq Rahman General Manager & Head of Sales
TVS Auto Bangladesh

28/07/2026

Culture চুরি করা যায় না, লালন করতে হয়
———————————————————-
Culture শুধু কোনো প্রতিষ্ঠান বা দলের বিষয় নয়—এটি ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।একটি ভালো culture একদিনে তৈরি হয় না।এটি গড়ে ওঠে প্রতিদিনের আচরণ, মূল্যবোধ,চিন্তাভাবনা এবং ছোট ছোট কাজের মাধ্যমে।

আমরা অনেক সময় অন্যের সফলতা দেখে তাদের পথ অনুসরণ করতে চাই। কিন্তু মনে রাখতে হবে—অন্যের অভিজ্ঞতা থেকে শেখা যায়, কিন্তু অন্যের culture কপি করা যায় না।

নিজস্ব culture তৈরি হয় যখন আমাদের কথা, কাজ এবং বিশ্বাসের মধ্যে মিল থাকে।যখন সততা, সম্মান,
দায়িত্ববোধ এবং ধারাবাহিকতা আমাদের অভ্যাসে পরিণত হয়।

Culture কোনো বাহ্যিক পরিচয় নয়, এটি আমাদের ভেতরের মানসিকতার প্রকাশ।এটি সময়ের সাথে তৈরি হয়, আচরণের মাধ্যমে প্রকাশ পায় এবং মানুষের বিশ্বাস অর্জন করে।

তাই culture চুরি করা যায় না, ধার করা যায় না—এটি নিজের মূল্যবোধ, চর্চা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়।কারণ, শক্তিশালী culture-ই তৈরি করে শক্তিশালী মানুষ, সম্পর্ক এবং প্রতিষ্ঠান।

21/07/2026

যা হয়নি, তাতেও ছিল কল্যাণ
—————————————
আমরা মানুষ—চেষ্টা করি, পরিকল্পনা করি, স্বপ্ন দেখি। কিন্তু সবকিছু কি আমাদের ইচ্ছেমতো হয়? না। আর তখনই শুরু হয় হায়-হুতাশ—“এটা হলো না কেন?”
“আমার সঙ্গে এমন হলো কেন?” “তার হলো, আমার হলো না কেন?” ইত্যাদি ইত্যাদি ।

কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখি—আমাদের বর্তমান অবস্থানটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সবচেয়ে উত্তম ফয়সালা?

আল্লাহ আমাদের সীমিত জ্ঞান আর সীমাহীন অনুভূতির মধ্যে পরীক্ষা করেন। আমরা সামান্যটুকু দেখি, কিন্তু তিনি দেখেন পুরো চিত্র। আমরা বর্তমান বুঝি, তিনি জানেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ—সবকিছু।

ধরুন, আপনি তাড়াহুড়া করে বাসস্ট্যান্ডে গেলেন, কিন্তু অল্প সময়ের জন্য একটি গাড়ি মিস করলেন। মনটা খুব খারাপ হয়ে গেল। মনে হলো—“আজকে দিনটাই খারাপ!” কিছুক্ষণ পর শুনলেন, সেই গাড়িটাই দুর্ঘটনায় পড়েছে। তখন আপনার মুখ থেকে নিজে থেকেই বের হয়—“আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন।”

আল্লাহ তাআলা কুরআনে বলেন—“তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।” ( সূরা আল বাকারা ,আয়াত নম্বর ২১৬)।এই আয়াতটি আমাদের জীবনের প্রতিটি অপ্রাপ্তি, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হতাশার জন্য এক গভীর সান্ত্বনা।

আমাদের কাজ হলো—চেষ্টা করা, দোয়া করা, এবং ফলাফলের ওপর সন্তুষ্ট থাকা। কারণ ফলাফল আমাদের হাতে নয়, আল্লাহর হাতে।

যখন কিছু আমাদের ইচ্ছামতো হয় না, তখন মনে রাখতে হবে—এটা শাস্তি নাও হতে পারে, বরং এটা হতে পারে সুরক্ষা।এটা ব্যর্থতা নাও হতে পারে, বরং এটা হতে পারে নতুন পথের প্রস্তুতি।

জীবনের প্রতিটি অবস্থান—ভালো বা খারাপ তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমরা যদি বিশ্বাস রাখতে পারি, তাহলে অপ্রাপ্তিতেও শান্তি পাওয়া যায়।

কারণ একজন মুমিন জানে—“যা পেয়েছি, তা আল্লাহর রহমত।আর যা পাইনি, তাতেও নিশ্চয়ই কোনো রহমত লুকানো আছে।”

11/07/2026

কখন একটি ব্র্যান্ড সত্যিকার অর্থে শক্তিশালী হয়?
——————————————————————-
একটি ব্র্যান্ড তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে, যখন এটি শুধুমাত্র নিজের লাভ-ক্ষতির হিসাব করে না; বরং তার সাথে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের (stakeholders) স্বার্থ,প্রয়োজন ও অভিজ্ঞতাকে সমান গুরুত্ব দেয়। ভালো পণ্য বা সেবা
দেওয়া ব্র্যান্ড গড়ার একটি অংশ মাত্র—কিন্তু একটি টেকসই ও সম্মানিত ব্র্যান্ড গড়ে ওঠে তখনই, যখন সেটি মানুষের বিশ্বাস অর্জন করে।

সহজভাবে বলা যায়—“শুধু নিজে জিতলে হবে না, সবাইকে জিতাতে হবে।” এই “সবাই” কারা? তারাই হলো একটি ব্র্যান্ডের stakeholders।

স্টেকহোল্ডার কারা?

একটি ব্র্যান্ডের সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত যেসব ব্যক্তি বা গোষ্ঠী তার সাফল্য বা ব্যর্থতার উপর প্রভাব ফেলে—তাদেরকেই stakeholders বলা হয়। তাদের কয়েকটি প্রধান শ্রেণি নিচে ব্যাখ্যা করা হলো:

১. গ্রাহক (Customers): একটি ব্র্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ stakeholder হলো গ্রাহক। তারা শুধু পণ্য বা সেবা কেনেন না, বরং তাদের অভিজ্ঞতা, সন্তুষ্টি এবং বিশ্বাসই একটি ব্র্যান্ডকে টিকিয়ে রাখে।যখন একটি ব্র্যান্ড গ্রাহকের প্রয়োজন বুঝে, সঠিক মান বজায় রাখে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দেয়—তখন গ্রাহক সেই ব্র্যান্ডের প্রতি loyal হয়ে যায়।

২. কর্মী (Employees): কর্মীরাই একটি ব্র্যান্ডের ভিত। তাদের দক্ষতা, মনোভাব এবং প্রতিশ্রুতি সরাসরি গ্রাহকের অভিজ্ঞতাকে প্রভাবিত করে।যে প্রতিষ্ঠান তার কর্মীদের সম্মান দেয়, উন্নতির সুযোগ তৈরি করে এবং একটি ইতিবাচক কাজের পরিবেশ গড়ে তোলে—সেই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়।

৩. ডিলার ও ডিস্ট্রিবিউটর (Dealers & Distributors): বিশেষ করে বিক্রয়ভিত্তিক ব্যবসায়, ডিলার ও ডিস্ট্রিবিউটররা ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে কাজ করে।
তারা যদি ব্র্যান্ড থেকে যথাযথ সাপোর্ট, ন্যায্য মার্জিন এবং সম্মান পায়—তাহলে তারা নিজেরাও ব্র্যান্ডকে এগিয়ে নিতে আন্তরিক হয়।

৪. সরবরাহকারী (Suppliers): একটি ভালো পণ্যের পেছনে নির্ভরযোগ্য সরবরাহকারীর বড় ভূমিকা থাকে।যখন একটি ব্র্যান্ড তার suppliers দের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে এবং ন্যায্য মূল্য ও সময়মতো পেমেন্ট নিশ্চিত করে—তখন পুরো supply chain শক্তিশালী হয়।

৫. বিনিয়োগকারী বা মালিকপক্ষ (Investors / Shareholders): তারা একটি ব্র্যান্ডের আর্থিক ভিত্তি গড়ে তোলে।তাদের প্রত্যাশা থাকে স্বচ্ছতা, লাভজনকতা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি। একটি শক্তিশালী ব্র্যান্ড এই প্রত্যাশাগুলো পূরণ করে এবং বিশ্বাস ধরে রাখে।

৬. সমাজ ও কমিউনিটি (Society / Community):
একটি ব্র্যান্ড শুধুমাত্র ব্যবসা করে না, এটি একটি সমাজের অংশ।সামাজিক দায়বদ্ধতা, পরিবেশের প্রতি সচেতনতা এবং নৈতিক ব্যবসা—এই বিষয়গুলো একটি ব্র্যান্ডকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে।

৭. সরকার ও নিয়ন্ত্রক সংস্থা (Government & Regulators): আইন মেনে চলা, কর প্রদান, এবং নীতিমালা অনুসরণ করা—এসব একটি ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
যে ব্র্যান্ড নিয়ম মেনে চলে, সে দীর্ঘমেয়াদে ঝুঁকিমুক্তভাবে এগিয়ে যেতে পারে।

শেষকথা, একটি ব্র্যান্ডের শক্তি শুধু তার পণ্যের গুণগত মানে নয়, বরং তার সম্পর্ক ব্যবস্থাপনায়।যখন একটি ব্র্যান্ড প্রতিটি stakeholder-এর প্রয়োজন বুঝে, তাদের সম্মান করে এবং একসাথে উন্নতির পথ তৈরি করে—তখনই সেটি একটি শক্তিশালী, টেকসই এবং বিশ্বাসযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়।

কারণ — একটি ব্র্যান্ড একা জেতে না, এটি সবাইকে সঙ্গে নিয়েই জেতে।

07/07/2026

সুযোগের সদ্ব্যবহার, না কি সুযোগের অপব্যবহার?
———————————————————————-
আমরা প্রায়ই একটা কথা শুনি—“সুযোগ এলে কাজে লাগাতে হয়।” কথাটা শুনতে ভালো,অনুপ্রেরণামূলকও। কিন্তু প্রশ্ন হলো—সেই সুযোগের ব্যবহারটা কেমন?

কেউ বিপদে পড়ে জমি বা বাড়ি বিক্রি করতে বাধ্য হলো। বাজারদর জানা সত্ত্বেও ক্রেতা এসে বলল—“এই দামে কেউ নেবে না, আমি যা বলছি সেটাই শেষ।” এটা কি ব্যবসার কৌশল, নাকি মানুষের অসহায়ত্বের ওপর দাঁড়িয়ে নিজের লাভের হিসাব?

আবার ধরুন, আপনি একটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি বা একটি টিমের সুপারভাইজার। কতৃপক্ষ আপনার উপর আস্থা রেখেছে। কারো প্রমোশন, বেতন বৃদ্ধি, চাকরির
confirmation বা অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দায়িত্ব আপনার হাতে।কিন্তু আপনি যদি যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে, নিজের মতো করে একটি
narrative তৈরি করেন—নিজস্ব একটি বলয় গড়ে তোলেন এবং সেই বলয়ের মধ্যেই সুযোগগুলো বণ্টন করেন, তাহলে সেটি কি সত্যিই সঠিক সিদ্ধান্ত?এটা কি সুযোগের সুষম বণ্টন,নাকি নিজের অবস্থানকে ব্যবহার করে সুযোগের অপব্যবহার?

আমরা অনেকেই দেখি—কারো অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ভুল পথে চালিত করা হয়, তারপর সেই সমস্যার
“সমাধানদাতা” হয়ে হাজির হওয়া হয়। বাইরে থেকে দেখে মনে হয়—কি দারুণ সাহায্য! কিন্তু ভেতরে ভেতরে সেটা এক ধরনের সাজানো ফাঁদ।

আরো সূক্ষ্ম কিছু ঘটনা আছে—কেউ নতুন, কিছু জানে না—তাকে ভুল তথ্য দিয়ে নিজের জায়গা শক্ত করা।কেউ সৎ—তাকে বোকা ভেবে তার উপর বাড়তি চাপ দেওয়া।কেউ ভদ্র—তাকে চুপ করিয়ে রেখে নিজের সুবিধা আদায় করা।এই সবকিছুই এক ধরনের “সুযোগের সদ্ব্যবহার”—কিন্তু নৈতিকতার চোখে এগুলো আসলে “সুযোগের অপব্যবহার”।কারণ, সত্যিকারের সুযোগ হলো যেখানে দু’পক্ষই এগোয়, একপক্ষ পড়ে যায় না।সত্যিকারের বুদ্ধিমত্তা হলো যেখানে লাভের সঙ্গে মানবিকতাও থাকে।আর সত্যিকারের সফলতা হলো যেখানে নিজের উন্নতির জন্য অন্যকে নিচে নামাতে হয় না।

আমরা কেমন মানুষ হতে চাই—সুযোগ পেলেই হিসাব কষা মানুষ?নাকি সুযোগ পেলে কাউকে একটু তুলে ধরার মানুষ?

শেষ পর্যন্ত, মানুষ তার কাজ দিয়েই পরিচিত হয়।লাভ হয়তো সাময়িক, কিন্তু মানুষের মনে যে ছাপ পড়ে—সেটা দীর্ঘস্থায়ী।তাই হয়তো প্রশ্নটা হওয়া উচিত—“আমি সুযোগটা কিভাবে কাজে লাগালাম?” না, “আমার সুযোগ নেওয়ার ভেতরে মানুষটা কতটা বেঁচে ছিল?”

29/06/2026

স্বপ্ন থেকে সাফল্য — মানুষের জীবনে পাঁচ শক্তির প্রভাব
—————————————————————————
মানুষের জীবন এক চলমান যাত্রা, যেখানে প্রতিটি ধাপে নতুন চ্যালেঞ্জ, নতুন আশা এবং নতুন সম্ভাবনার সম্মুখীন হতে হয়। এই পথচলায় কিছু মৌলিক শক্তি মানুষের জীবনকে গড়ে তোলে, দিক নির্দেশনা দেয় এবং সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম হলো—Aspiration (স্বপ্ন বা আকাঙ্ক্ষা), Inspiration (অনুপ্রেরণা), Determination (দৃঢ় সংকল্প), Collaboration (সহযোগিতা) এবং Quantification (পরিমাপ বা মূল্যায়ন)। এই পাঁচটি উপাদান মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলে।

প্রথমত, Aspiration বা আকাঙ্ক্ষা হলো মানুষের জীবনের চালিকাশক্তি। একজন মানুষ যখন বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, তখন তার ভেতরে এক ধরনের আগুন জ্বলে ওঠে। এই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে শুরু করতে উৎসাহিত করে। স্বপ্ন ছাড়া মানুষ দিকহীন—যেন দিকনির্দেশনা ছাড়া একটি নৌকা।

দ্বিতীয়ত, Inspiration বা অনুপ্রেরণা মানুষের মনোবলকে শক্তিশালী করে। জীবনের কঠিন সময়ে, যখন সবকিছু থেমে যেতে চায়, তখন একটি অনুপ্রেরণামূলক গল্প, একজন সফল মানুষের উদাহরণ, বা নিজের ভেতরের শক্তিই মানুষকে আবার দাঁড় করায়। অনুপ্রেরণা মানুষকে বিশ্বাস করায়—“আমিও পারবো”।

তৃতীয়ত, Determination বা দৃঢ় সংকল্প হলো সেই শক্তি, যা মানুষকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে শেখায়। শুধু স্বপ্ন আর অনুপ্রেরণা থাকলেই হয় না, এগুলোকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন অটল মনোভাব। ব্যর্থতা আসবে, বাধা আসবে—কিন্তু যে মানুষ হাল ছাড়ে না, তার জন্য সাফল্য একদিন নিশ্চিত।

চতুর্থত, Collaboration বা সহযোগিতা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একা একা সবকিছু অর্জন করা কঠিন। পরিবার, বন্ধু, সহকর্মী—সবাই মিলে একসাথে কাজ করলে সফলতার পথ অনেক সহজ হয়। সহযোগিতা মানুষকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, নতুন শক্তি দেয় এবং বড় কিছু অর্জনের সুযোগ তৈরি করে।

সবশেষে, Quantification বা পরিমাপ হলো উন্নতির চাবিকাঠি। আমরা যা করি, তার ফলাফল যদি পরিমাপ না করি, তাহলে আমরা বুঝতে পারবো না—আমরা এগোচ্ছি, না পিছিয়ে যাচ্ছি। নিজের কাজ, সময়, সাফল্য—সবকিছুকে নিয়মিত মূল্যায়ন করলে উন্নতির পথ পরিষ্কার হয়।

সবকিছু মিলিয়ে বলা যায়, এই পাঁচটি শক্তি মানুষের জীবনে একে অপরের পরিপূরক। Aspiration পথ দেখায়, Inspiration শক্তি দেয়, Determination সেই পথে ধরে রাখে, Collaboration পথকে সহজ করে এবং Quantification নিশ্চিত করে আমরা সঠিক পথে এগোচ্ছি। যে মানুষ এই পাঁচটি গুণকে নিজের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সে শুধু সফলই নয়—একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে।

অতএব, আমাদের প্রত্যেকের উচিত এই গুণগুলোকে নিজের জীবনের অংশ করে নেওয়া, যাতে আমরা শুধু স্বপ্ন না দেখি, সেই স্বপ্নকে বাস্তবেও রূপ দিতে পারি।

13/06/2026

ব‍্যবসায় সফল হতে হলে মানতে হবে
———————————————————
ব্যবসা একটি পরিকল্পিত ও ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে সফলতা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতি ও গুণাবলী অনুসরণ করা প্রয়োজন। শুধুমাত্র পুঁজি থাকলেই ব্যবসায় সফল হওয়া যায় না; বরং সঠিক দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, দক্ষতা এবং মানসিকতার সমন্বয়ই একজন উদ্যোক্তাকে সফল করে তোলে। নিচে ব্যবসার সাফল্যের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো।

* পরিষ্কার লক্ষ্য নির্ধারণ (Clear Vision & Goals): ব্যবসা শুরু করার আগে আপনার লক্ষ্য পরিষ্কার হতে হবে—আপনি কী অর্জন করতে চান এবং কোথায় পৌঁছাতে চান। লক্ষ্য পরিষ্কার থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

* সঠিক পরিকল্পনা তৈরি (Proper Business Plan): একটি ভালো পরিকল্পনা ব্যবসার ভিত্তি। এতে লক্ষ্য, বাজেট, কৌশল এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্টভাবে নির্ধারিত থাকে।

* বাজার ও গ্রাহক বিশ্লেষণ (Market Research): আপনার পণ্য বা সেবা কার জন্য এবং তাদের চাহিদা কী—এসব জানা খুব জরুরি। এতে ব্যবসা পরিচালনা আরও কার্যকর হয়।

* মানসম্মত পণ্য বা সেবা প্রদান (Quality Product/Service): ভালো মানের পণ্য বা সেবা গ্রাহকের সন্তুষ্টি বাড়ায় এবং তারা বারবার ফিরে আসে।

* গ্রাহকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা (Customer Satisfaction): গ্রাহকের সন্তুষ্টি ব্যবসার মূল শক্তি। ভালো ব্যবহার ও সেবা দিলে তারা অন্যদের কাছেও আপনার ব্যবসা সুপারিশ করবে।

* দক্ষ ব্যবস্থাপনা ও নেতৃত্ব (Effective Management): কর্মী, সময় ও কাজ—সবকিছু দক্ষভাবে পরিচালনা করতে পারা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা (Financial Control): আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখা এবং বাজেট মেনে চলা ব্যবসাকে স্থিতিশীল রাখে।

* কার্যকর মার্কেটিং কৌশল (Smart Marketing Strategy): ভালো পণ্য থাকলেও সঠিক প্রচার না হলে বিক্রি হবে না। তাই কার্যকর মার্কেটিং অপরিহার্য।

* নতুনত্ব ও উদ্ভাবনের চর্চা (Innovation): সময় অনুযায়ী নতুন ধারণা ও উন্নয়ন ব্যবসাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে।

* হিসাব করে ঝুঁকি নেওয়া (Calculated Risk-taking): ব্যবসায় ঝুঁকি থাকবেই, তবে চিন্তাভাবনা করে ঝুঁকি নিলে বড় সাফল্য অর্জন সম্ভব।

* ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা (Patience & Consistency): দ্রুত ফল না পেলে হতাশ না হয়ে নিয়মিত কাজ চালিয়ে যেতে হয়।

* সঠিক টিম ও কর্মী নির্বাচন (Strong Team): দক্ষ ও বিশ্বস্ত টিম ব্যবসার অগ্রগতিকে ত্বরান্বিত করে।

* প্রতিযোগী বিশ্লেষণ করা (Competitor Analysis): প্রতিযোগীদের কার্যক্রম বুঝে নিজের কৌশল উন্নত করা যায়।

* প্রযুক্তির সঠিক ব্যবহার (Use of Technology): আধুনিক প্রযুক্তি কাজকে সহজ, দ্রুত এবং কম খরচে সম্পন্ন করতে সাহায্য করে।

* পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো (Adaptability): বাজারের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।

* সময়ের কাজ সময়ে সম্পন্ন করা (Time Management & Discipline): সময়মতো কাজ সম্পন্ন করলে বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং ব্যবসার গতি বজায় থাকে।

* দায়বদ্ধতা বজায় রাখা (Responsibility/Commitment): প্রতিশ্রুতি রক্ষা করা এবং দায়িত্ব পালন করা ব্যবসায় আস্থা তৈরি করে।

* সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা (Decision Making / Judgement): ভালো-মন্দ বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়া ব্যবসার সাফল্যের অন্যতম চাবিকাঠি।

উপরের বিষয়গুলো অনুসরণ করলে একটি ব্যবসা সুসংগঠিত ও টেকসইভাবে গড়ে তোলা সম্ভব। সফল ব্যবসা গড়ে তুলতে হলে শুধু একটি বা দুটি গুণ নয়, বরং এই সবগুলো দিকের সমন্বয় প্রয়োজন। পরিকল্পনা, পরিশ্রম, দায়িত্ববোধ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেকোনো ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব।

11/06/2026

সত্য যদি আঘাত হয়ে আসে, তবে তা আর আলোর পথ দেখায় না
—————————————————————————————-
মানুষের জীবনে সত্যের গুরুত্ব অপরিসীম। সত্যই মানুষের বিবেককে জাগ্রত করে, সম্পর্ককে স্বচ্ছ রাখে এবং সমাজকে সুস্থ পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় ভুলে যাই—সত্য বলার ধরনও সমান গুরুত্বপূর্ণ। কারণ সত্য যদি এমনভাবে বলা হয়, যা অন্যের হৃদয়ে আঘাত হানে, তাহলে সেই সত্য তার আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে।

প্রতিটি মানুষেরই অনুভূতি আছে। আমরা সবাই চাই আমাদের ভুলগুলো কেউ দেখিয়ে দিক, কিন্তু সেই দেখানোর ভঙ্গিটা যেন সম্মানজনক হয়। কেউ যদি রূঢ় ভাষায় বলে, “তুমি কিছুই পারো না”, তাহলে সেই কথার মধ্যে সত্য থাকলেও তা গ্রহণ করা কঠিন হয়ে যায়। অন্যদিকে, যদি বলা হয়, “এই জায়গাটায় তুমি আরও ভালো করতে পারো”, তাহলে একই সত্য মানুষ সহজে গ্রহণ করতে পারে এবং নিজেকে উন্নত করার প্রেরণা পায়।

সত্য বলার সময় মানবিকতা বজায় রাখা মানে সত্যকে আড়াল করা নয়; বরং সত্যকে এমনভাবে উপস্থাপন করা, যাতে তা মানুষকে ভেঙে না দেয়, বরং গড়ে তোলে। একটি সুন্দর ভাষা, সঠিক সময় এবং সহানুভূতিশীল মনোভাব—এই তিনটি বিষয় সত্যকে আরও শক্তিশালী করে তোলে।

আমরা যদি সত্য বলার নামে কাউকে ছোট করি, অপমান করি বা তার আত্মসম্মানে আঘাত করি, তাহলে আমরা
আসলে সত্যের মর্যাদা নষ্ট করি। কারণ সত্যের কাজ মানুষকে পথ দেখানো, তাকে ধ্বংস করা নয়। তাই আমাদের উচিত সত্য বলার আগে একবার ভাবা—আমার কথাটি কি
মানুষটিকে সাহায্য করবে, নাকি তাকে কষ্ট দেবে?

অতএব, সত্য বলা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সঙ্গে মানবিকতা যোগ করা আরও বেশি প্রয়োজন। কারণ যে সত্য মানুষকে বুঝতে সাহায্য করে, সেটিই প্রকৃত সত্য—আর যে সত্য মানুষকে ভেঙে দেয়, তা শুধু শব্দের কঠোরতা ছাড়া আর কিছুই নয়।

03/06/2026

মেধা পথ দেখায়, সিস্টেম সেই পথকে সমৃদ্ধিতে রূপ দেয়
—————————————————————————-
সমাজ ও অর্থনীতির অগ্রগতির আলোচনা করতে গেলে আমরা প্রায়ই একটি প্রচলিত ধারণার মুখোমুখি হই—অর্থই নাকি সবকিছুর মূল চালিকা শক্তি। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থ কখনোই সূচনা নয়; বরং এটি একটি ফলাফল। প্রকৃত উন্নয়নের শুরু হয় মেধা থেকে, আর সেই মেধাকে বাস্তব সাফল্যে রূপ দেয় একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সিস্টেম।

মেধা মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে, নতুন ধারণার জন্ম দেয় এবং সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। একটি মেধাভিত্তিক সমাজে ব্যক্তি তার যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। এর ফলে উদ্ভাবন (innovation), দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ে—যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি তৈরি করে।

তবে শুধুমাত্র মেধা থাকলেই সফলতা নিশ্চিত হয় না। যদি সেই মেধাকে কাজে লাগানোর জন্য কার্যকর কোনো সিস্টেম না থাকে, তাহলে তা একসময় থেমে যায় বা অন্যত্র সরে যায়। একটি দুর্বল বা পক্ষপাতদুষ্ট সিস্টেমে মেধার সঠিক মূল্যায়ন হয় না; বরং সেখানে প্রাধান্য পায় পরিচয়, প্রভাব বা অর্থ। এর ফলে মেধাবীরা হতাশ হয়, উদ্ভাবনের গতি কমে যায় এবং সমাজ ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে।

অন্যদিকে, একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক সিস্টেম মেধাকে যথাযথভাবে বিকশিত ও ব্যবহারের সুযোগ তৈরি করে। এটি নিশ্চিত করে যে যোগ্য ব্যক্তি সঠিক স্থানে পৌঁছাতে পারে এবং তার দক্ষতা সমাজ ও অর্থনীতির কল্যাণে কাজে লাগে। যখন মেধা ও সিস্টেম একসাথে কার্যকরভাবে কাজ করে, তখনই টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়।

অতএব, একটি সত্যিকারের সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে আমাদের দৃষ্টি কেবল অর্থের দিকে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং প্রয়োজন মেধার বিকাশ এবং একটি ন্যায়সঙ্গত, দক্ষ ও জবাবদিহিমূলক সিস্টেম প্রতিষ্ঠা করা। কারণ শেষ পর্যন্ত—মেধা পথ দেখায়, আর সিস্টেম সেই পথকে সমৃদ্ধিতে রূপ দেয়।

29/05/2026

The Polished Opportunist – মুখে নীতি, ভেতরে নিজের স্বার্থ
——————————————————————————

সমাজে, রাষ্ট্রে বা প্রতিষ্ঠানে কিছু ব্যক্তি আছেন, যারা নিজেদেরকে নীতিবান, value-driven এবং fair leader হিসেবে উপস্থাপন করেন।তাদের ভাষায় থাকে integrity, accountability, ethics—সবই textbook-perfect।
কিন্তু বাস্তবতা একটু ভিন্ন।এই ধরনের নেতৃত্বে একটি অদ্ভুত pattern দেখা যায়—নিজেদের সিদ্ধান্তকে বলা হয় “strategic”,আর অন্যের সিদ্ধান্ত হয়ে যায় “mistake”।নিজেদের সুবিধা—“organizational priority”,অন্যের প্রয়োজন—“lack of alignment”।

নীতির কথা তারা বলেন ঠিকই,কিন্তু সেই নীতি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না।বরং প্রয়োগ হয় পরিস্থিতি এবং স্বার্থ অনুযায়ী।

সবচেয়ে শক্তিশালী দিক হলো—তারা কখনো নিজেদেরকে ভুল জায়গায় দাঁড় করান না।সবসময় তারা “right side”-এ,আর বাকিরা “under evaluation”এ।

এই polished opportunism খুব সূক্ষ্ম —এটা চোখে পড়ে না সহজে, কিন্তু impact তৈরি করে গভীরে।

ফলাফল? ধীরে ধীরে সবাই বুঝে যায়—সঠিক হওয়া জরুরি না,কর্তা ব‍্যক্তিকে সন্তুষ্ট রাখাই নিরাপদ।এটাই সমাজের সবচেয়ে নীরব কিন্তু বিপজ্জনক পরিবর্তন।

23/05/2026

সুবিধাভোগী দুনিয়ায় তেলের তেলেসমাতি
—————————————————————
আজকের বাস্তবতায় আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে অনেক সময় যোগ্যতার চেয়ে “তেলের জোর” বেশি কাজ করে। এখানে দক্ষতা নয়, কথার মাধুর্য; পরিশ্রম নয়, তোষামোদ—অনেক ক্ষেত্রেই এগুলোই হয়ে ওঠে এগিয়ে যাওয়ার শর্টকাট।

এই “তেলের তেলেসমাতি” আসলে এক ধরনের সূক্ষ্ম খেলা। বাইরে থেকে এটা ভদ্রতা, সম্মান বা loyalty মনে হতে পারে। কিন্তু ভেতরে ভেতরে এটা সত্যকে আড়াল করে, ভুলকে ঢেকে রাখে, আর সঠিক মানুষকে পিছিয়ে দেয়।

যারা তোষামোদে পারদর্শী, তারা খুব ভালো করেই জানে
কখন কী বলতে হবে, কাকে খুশি রাখতে হবে, আর কোন সত্যটা চেপে যেতে হবে। ফলে সিদ্ধান্ত গ্রহণকারীরা অনেক সময় বাস্তবতা না দেখে “শুনতে ভালো লাগে” এমন কথার উপর নির্ভর করেন।

এর সবচেয়ে বড় ক্ষতি হয় দুইভাবে—
প্রথমত, যোগ্য মানুষ ধীরে ধীরে নিরুৎসাহিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে, এখানে দক্ষতার চেয়ে “কাকে খুশি রাখা যায়” সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, সমাজ, রাষ্ট্র বা প্রতিষ্ঠান নিজের অজান্তেই ভুল পথে হাঁটা শুরু করে। কারণ, সত্যিকারের feedback আর পৌঁছায় না।

এই সুবিধাভোগী দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো—এখানে তোষামোদ শুধু ব্যক্তিকে নয়, পুরো সিস্টেমকে দুর্বল করে দেয়।একসময় এমন অবস্থা তৈরি হয়, যেখানে সবাই জানে কী হচ্ছে, কিন্তু কেউ আর সত্য বলার সাহস করে না।

তবুও আশা আছে।কারণ ইতিহাস বলে, টেকসই সাফল্য কখনো তোষামোদের উপর দাঁড়িয়ে থাকে না। শেষ পর্যন্ত টিকে থাকে সততা, যোগ্যতা এবং স্পষ্ট কথা বলার সাহস।

শেষ কথা:“তেলের তেলেসমাতি সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি উন্নতির পথ বন্ধ করে দেয়।”

Address

Dhaka

Telephone

+8801919194251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atiq Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atiq Rahman:

Shortcuts

Share