04/08/2024
সরকার যতবার সমাধান করতে গেছে ততবার তাদের সমস্যা বাড়ছে।
১.শান্তিপূর্ণ কোটা আন্দোলন ছিল আপনি রাজাকার বইলা খেপাইয়া দিলেন।
২. তারপর ছাত্রলীগ গুন্ডা দিয়ে ছাত্রদের মারলেন তখন তারা আরও খেপলো।
৩. তখন পুলিশ দিয়া পিটাইলেন তারপর তারা আরও খেপলো।
৪. তারপর থামানোর জন্য বিজিপি, র্যাব , পুলিশ নামাইলেন এবং গুলি চালাইলেন ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণও খেপলো। বৃহস্পতিবার আর শুক্রবার রণক্ষেত্র হলো।
৫. তখন নেট বন্ধ করে দিলেন কারফিউ দিয়ে সেনাবাহিনী নামাইয়া দিলেন। এটা জানতে পেরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিলো। পাশাপাশি নেট বন্ধের জন্য ও কারফিউর জন্য যাদের কাজ ব্যাহত হয়েছে তারাও খেপলো।
৬. তারপর গণহ*ত্যা ও গণ এ্যারেস্ট চালাইলেন পাবলিকরে আরও খেপাইলেন । যেই খেপার ফলে আস্তে আস্তে সব শ্রেণীর মানুষ নামতে শুরু করলো। আর তখন ৯ দফা দাবি জানাইলো।
৭. তারপর সমন্বয়কদের ধরে নিয়ে তাদের ওপর অত্যাচার করে জোর করে বিবৃতি দেওয়াইলেন তখন ছাত্রসহ সবাই আরও খেপলো আন্দোলন জোরালো হইলো ।
৮. তারপর ছাত্রলীগ ও পুলিশ দিয়ে আবার খু*ন ও মারধর করাইয়া দাবাইতে চাইলেন কিন্তু লাভের লাভ কিছুই হলো না সবাই এখন ক্ষোভের আগুনে জ্বলতেছে , সবাই এখন ১ দফা ১ দাবিতে আসছে।
সুতরাং আর সমাধান করতে যাইয়েন না, এই ১ দফা দাবি মাইন্না নেন। আবার সমাধান করতে গেলে এর থেকেও খারাপ পরিস্থিতি তৈরি হবে।